এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৯ আগস্ট ২০১৫ ১৪:৪৮306870
  • ও হ্যাঁ আরেকটা কথা লিখেছে। এইসব ট্যাক্সির ভাড়া নিয়ন্ত্রন করতে বলছেন।
    ১) ভাড়া কমাতে বলছেন কি? তাহলে তো এমনি ট্যাক্সি আরো চলবে না।
    ২) নাকি ভাড়া বাড়ানোর জন্যে বাম আন্দোলন? :)
  • S | ০৯ আগস্ট ২০১৫ ১৪:৪৪306869
  • যাত্রীদের জন্যে নিস্চই নয়। তাঁরা দেখে শুনেই খরচ বুঝে সার্ভিস নেবেন।

    ক্ষমতা হারানোর ভয়ে লোকে কিসব হাবিজাবি বলে।
  • T | ০৯ আগস্ট ২০১৫ ১৪:৪২306868
  • রঙ আলাদা।
  • S | ০৯ আগস্ট ২০১৫ ১৪:৪১306867
  • বলেছেন "উবের, ওলা কখনই সাধারণ ট্যাক্সির বিকল্প হতে পারে না।"

    কেন?
  • cb | ০৯ আগস্ট ২০১৫ ১৪:৩১306866
  • কোলকাতায়

    ওলা নিয়েছিনু - ১৯২ টাকা

    হলুদ ট্যাক্সি - ১২৭ টাকা

    পোচুর দামের ডিফারেন্স হল
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ১৪:২১306865
  • পঃবঙ্গের কথা আলাদা করে বলিনি।

    কলকাতায় গত তিন বছরই একাধিক ট্যাক্সিচালকদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। প্রত্যেকেই আইডল টাইমের খরচ কমাবার জন্য অ্যাপ বেসড ট্যাক্সি সার্ভিস নিয়ে উৎসাহী ছিলেন। কিন্তু একই সাথে ইউনিয়ন যে পঃ বঙ্গে এরম কিছু হতে দেবে না সেই নিয়েও কনভিন্সড ছিলেন।
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ১৪:১৬306864
  • ঘেঁচু হবে। পবঙ্গ নিয়ে বিশেষ কিছু চিন্তা বা আশা করি না। মাঝে মাঝে বাড়ি যাবার সময় হলে মোজা জ্বলে, তাই লিখি।
  • kumu | ০৯ আগস্ট ২০১৫ ১৪:১৩306863
  • খুবি ভালো।
    মিঠু কই গেলে এ এ?
  • kumu | ০৯ আগস্ট ২০১৫ ১৪:১২306862
  • লুরুতে উবেরের সার্ভিস খুবি ভালোম
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ১৪:০৪306861
  • আরে হবে। আগে মেট্রো বিজয় করে তারপরে তো টিয়ার-ওয়ান আর টু জায়গা গুলোতে যাবে।

    @সিকি
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ১৪:০৩306858
  • মানে আমাদের পাড়ার নাম, পাড়ার পার্ক সব কিছুই আসছে।
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ১৪:০৩306859
  • আর আমাদের তো কলকাতায় বাড়ি নয় - তাই ওলা উবের আমাদের জন্য নয়। আমাদের জন্য ঐ শর্মা কিংবা পালেদের অ্যাম্বাসাডর। কিংবা ইন্ডিকা।
  • T | ০৯ আগস্ট ২০১৫ ১৪:০৩306860
  • শ্যামলবাবু বা সিটুর অবস্থা সত্যিই খোরাকের মত। আবদার দেখে হেসে বাঁচিনা।
  • সিকি | ০৯ আগস্ট ২০১৫ ১৪:০২306856
  • উফ এই সিটু আর ঐ হতভাগা শ্যামল চক্কোত্তি (পটাশম্যাম আব্বুলিশ)।
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ১৪:০২306857
  • এখন আছে। মানে এপ্রিল মাসে ছিল, এখনো দেখলাম আছে।
  • T | ০৯ আগস্ট ২০১৫ ১৪:০১306855
  • অ্যাঁ টুকটুকের রিপোর্ট ভাল নয়! সে কী কথা! আমি তো বাড়িতে গিয়ে দেখলাম চতুর্দিকে ছেয়ে গ্যাচে। দিব্যি। চেহারাখানা যদি আরো একটু সুন্দর হ'ত তাহলে আরো ব্যাপারটা ভালো হ'ত। আমাদের ওখানে বলে টোটো। শর্ট ডিস্ট্যান্স ট্র্যাভেলের পক্ষে চরম। ফিক্সড রেট। দশ টাকা। রিক্সা ব্যাপারটা পুরো উবে গ্যাচে যা দেখলুম। ভালৈ।

    বেকার প্রচুর ছেলেপুলেকে দেখলাম টোটো চালাতে। এক একটা কিনতে খরচ পড়ে আশি হাজারের কাছাকাছি। দশবারো ঘন্টা চার্জে প্রায় ৪৫ কিলোমিটার অবধি চলে।
  • Direwolf | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৫৪306853
  • অ্যাপও নামিয়েছিলাম, কিন্তু কলকাতা তার লোকেশন লিস্টে পাইনি। যদিও তখন চালু হয়ে গেছে, চতুর্দিকে প্রচুর অ্যাড।
  • cm | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৫৪306854
  • ওলা একবারই বুক করেছিলাম। তিনি পাড়ায় ঢুকেই তার পৌঁছে যাওয়ার সুইচ অন করেন তাই বিল বেশি এসেছিল। সেই শেষ আর নয়।
  • Direwolf | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৪৯306852
  • কলকেতায় এখনো "উব্‌রে" (এইসময় দেখে নিন) বা ওলা সেভাবে ভালো অপশন বলে মনে হয়নি। বার তিনেক বিফল হয়ে পাড়ার শর্মার ট্যাক্সিই কাজ দিয়েছে।
  • একক | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৪৬306851
  • আমি নেপালে থাকাকালীন টুকটুকে চড়েছি। কিন্তু পবর টুকটুকএর রিপোর্ট ভালনা যদ্দুর শুনেছি। কেও ফার্স্টহ্যান্ড বলুক।
  • S | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৪৪306848
  • এদের কোনো ফোন নাম্বার নেই।
  • একক | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৪৪306849
  • তাহলে এন্দ্রয়েদ ট্যাব দেখতে পারো। অনেক বড় স্ক্রিন আর ফন্ট।
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৪৪306850
  • টুকটুক রিফিউজ না করলে সমস্যার কী আছে? তাছাড়া পরিবেশবান্ধব যানও বটে।
  • Abhyu | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৪৩306847
  • কলকাতাতেও অটোওলাদের দৌরাত্ম্য একটু কমলে ভালো।
  • Abhyu | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৪১306846
  • ঠিক বলেছ। আমার বাবা আবার চোখে ভালো দেখে না। কি করা যায় ভাবি।
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৩৮306845
  • আরো আছে। বছর পাঁচেকের মধ্যে মেট্রো শহরের বেশির ভাগ অটো ওলা বা উবেরের আন্ডারে এগ্রিগেটেড হয়ে যাবে।

    লুরুতে অলরেডি এই প্রসেস শুরু হয়ে গেছে। অটোওলাদের বদামোও লক্ষ্যণীয় ভাবে কমেছে।
  • একক | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৩৭306844
  • অভ্যু, আমারও নেই। ল্যাপটপ এর ইম্যুলেতর এ সমস্ত এপস চালাই। কিন্তু আমাদের হাতে সর্বদা ল্যাপটপ /পিসি মজুত। সামহাউ সার্ভিস এভেইল করতে পারি। বয়স্ক মানুষদের হাতে স্মার্টফোন দেওয়া এবং চালাতে শিখিয়ে দেওয়া বয়স্কশিক্ষার মতই জরুরি। আমার বাবাকেও এবার শিখিয়ে দেব ঠিক করেছি।
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৩৩306843
  • আমার মাকে নিয়ে বাবা হাসপাতালে গেছে। মল্লিকবাজারের ওখানে জীবন বিপন্ন করে রাস্তার মাঝখানে গিয়ে ট্যাক্সি ধরতে হয়। চার ঘন্টার জন্য কোন ভাড়ার গাড়িও পাওয়া যাবে না।

    অতঃপর লুরুতে বসে আমি ওলাক্যাব ওদের জন্য বুক করে দিয়েছি।
  • Arpan | ০৯ আগস্ট ২০১৫ ১৩:৩০306842
  • না বিশ্বাস করার কী আছে।
  • Abhyu | ০৯ আগস্ট ২০১৫ ১৩:২৯306841
  • প্পন কি বিশ্বাস করবে আমার এখনো স্মার্ট ফোন নেই? প্রশ্ন হল আনস্মার্ট লোকেদের জন্যে এই সব ভালো ভালো ট্যাক্সির অপশন নেই? আজকাল আমার বাবা বাজার করতে যায় টুকটুকে চড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত