এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ২১:২০306179
  • আজ তিন গোলে জেতা উচিত ছিল। ঃ(
  • pi | ০২ আগস্ট ২০১৫ ২১:২০306180
  • ও সিকি, মেইল দেখো।
  • | ০২ আগস্ট ২০১৫ ২১:০৫306178
  • আহা কি করবো অক্ষ,এর আগে মনে হচ্ছে একটা টইয়েও ওনাকে আমি বলেছিলাম, হয়তো মনে নেই।
    জনৈক ম হলে উল্টোদিকে উনি তো কল্লোলবাবুই হবেনঃ)
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ২০:৫৯306177
  • বহুবছর পরে আমাদের একটা ভালো গোলি এসেছে।
  • a x | ০২ আগস্ট ২০১৫ ২০:৫৭306176
  • এরা (মিঠু আর কল্লোল) এমন করে কথা কইছে কেন যেন আজই আলাপ হল?
  • | ০২ আগস্ট ২০১৫ ২০:৫৪306175
  • অভ্যু, আমাকে যে ভিডিওটার লিংক দিয়েছিলো,সে ওটাতে মূল পুরুষ কন্ঠ টি সত্যজিতের বলে বিষ্ময় প্রকাশ শুনতে বলেছিলোঃ) আমার ও কেন জানিনা সন্ধ্যেবেলা বারবার শুনে মনে হয়েছে,হলেও হতে পারে..
    সকালে ডকুটা আবার দেখলাম, কোথাও কোনো নাম ধাম নেই। অন্যত্র পড়ে দেখলাম, সঙ্গীত পরিচালনা জ্যোতিরিন্দ্র মৈত্রের, কিন্তু কোথাও গায়কদের নাম নেই।
    একমাত্র বাবু রায়কে যোগাযোগ করা ছাড়া জানার উপায় নেই, যদি কেউ জানে/ন লিখে দেবেন।( উপযুক্ত প্রমাণ সহ)
    ধন্যবাদ।
  • | ০২ আগস্ট ২০১৫ ২০:৪৫306174
  • কল্লোলবাবু, আপনার বক্তব্য পরিষ্কার হলো না। নগর ফিলোমেলের যে ক্যাসেটের কথা আমি বলেছি,তার ছবিই ওখানে দিয়েছি। ক্যাসেটের ঘোষনা অনুযায়ী আপনার বলা ''প্রথম এবং একমাত্র" বক্তব্যটি দাঁড়ায় না।
    আপনি পুরোনো সব পোস্ট পড়ার হয়তো সুযোগ পান নি, নিচের বক্তব্যগুলো আমারই ছিলো।আপনার সুবিধার জন্যে এখানে আবার দিয়ে দিলাম।
    -------------

    'মহীনের ঘোড়াগুলি উঠে যাবার অনেক বছর পরে ওদের প্রথম জনপ্রিয় ক্যাসেট বেরিয়েছিল। নগর ফিলোমেল উঠে যাবার পরে নগর ফিলোমেলের বাকি মেম্বারদের জড়ো করে ইন্দ্রনীল সেনের উদ্যোগে ওদের একটা ক্যাসেট বেরিয়েছিলো। সেটায় ওদের অন্যতম প্রতিষ্ঠাতা ইন্দ্রজিৎ সেন গান গেয়েছিলেন। ওটা নগর ফিলোমেলের ক্যাসেট হিসেবে লেখাও ছিল। নগর ফিলোমেলের ক্যাসেট হিসেবেই ওটা জনপ্রিয় হয়েছিল।
    এতে অসুবিধের কি আছে। গানগুলো আবার নতুন করে ফিরে এসেছিলো, কিছু সংখ্যক শোতার কাছে পৌঁছেছিলো এটাই ঘট্না। ওদের যদি এই ক্যাসেটটিতে এতই অসুবিধা ছিলো,সেটা সেখানেই লিখে দিতে পারতেনঃ)

    আরও লিখেছিলাম

    মহীনের ঘোড়াগুলির ক্যাসেটে কেন মহীনের মূল দলের সব সদস্যের নাম ছিলো না-সেটা গৌতম চট্টোপাধ্যায় বলতে পারবেন(তেন)। নগর ফিলোমেলের ক্যাসেটে বাকিদের নাম কেন নেই সেটা ইন্দ্রনীল,ইন্দ্রজিৎ সেন বলতে পারবেন। তবে যন্ত্রানুসঙ্গে আরও কিছু নাম ছিলো, কাদের বলতে পারবো না, কারণ হাতের কাছে ক্যাসেটটা নেই।

    আমার বক্তব্য ছিল "মনে হয় নগর ফিলোমেলের বাকি মেম্বারদের জড়ো করে ইন্দ্রনীল সেনের উদ্যোগে ওদের একটা ক্যাসেট বেরিয়েছিলো"। মনে হওয়াটা ওই ক্যাসেট থেকে এসেছিল, ওটা নগর ফিলোমেলের ক্যাসেট বলেই ঘোষিত যেহেতু। আমাদের প্রজন্মের অনেকেরই একই ইমপ্রেশন। নগর ফিলোমেল কেন ঘোষণা সহ এই ইমপ্রেশন দিয়েছিলেন সেটা তাঁদেরই ব্যাখ্যা করতে হবে। আমি তো ব্যাখ্যা দিতে পারবনা, চাইও না।''
    -----------

    আপনি একসপ্তাহের পুরোনো পোস্ট নিজে খুঁজে বার করে উত্তর দিয়েছেন,খুবই ভালো লাগলো। আমার এই পোস্টটির উত্তর দিলে এবং ভাটে নিয়মিত দেখতে পেলে আরো ভালো লাগবেঃ)
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ২০:২০306172
  • ওদিকে জিম্বাবোয়ে ফাটাফাটি জিতেছে।
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ২০:১৮306171
  • অক্সের গোলটা হেব্বি হয়েছে।
  • | ০২ আগস্ট ২০১৫ ২০:১৪306170
  • বাঙাল দের বিশেষত্ব হল দরকার না থাকলেও ইংরেজী বলা। ঃ))
  • একক | ০২ আগস্ট ২০১৫ ২০:০৭306169
  • ঘটিয়াল দের বিশেষত্ব তো হচ্ছে অম্বল। সারাদিন হেউ হেউ বুকজ্বলা পেট বাজানো। আর ঘটিয়ালি দের বিশেষত্ব হলো মাথা ধরা। কে ধরে কেনই বা ধরে ধরে আবার ছাড়ে ক্যানো আল্লা জানে।
  • robu | ০২ আগস্ট ২০১৫ ১৯:৫৬306168
  • অক্স গোল দিয়েছে।
  • | ০২ আগস্ট ২০১৫ ১৯:৪৬306166
  • আব্বে অর্পণ, আমাদের পেটরোগা বললে ছেড়ে দেবো না কিন্তু। শেষ অবধি লড়ে যাবো ঃ))
  • একক | ০২ আগস্ট ২০১৫ ১৯:৪৬306167
  • চিংড়ির মাথা চেবানো তো দূর কী বাত, জাস্ট মুখে দিলেই আমাকে সেই মুহুর্তে ওয়াশ বেসিন খুঁজতে হয়। যা খেয়েছি উঠে আসে। বাকি সব এলার্জি বয়েসের সঙ্গে ঠিক হয়ে গ্যালো, শুধু এই চিংড়ি টা একদম সহ্য হয়না :(
  • A | ০২ আগস্ট ২০১৫ ১৯:৩৪306165
  • আমার এই ক্যাসেট তা ছিল। অ্যালবাম এ নগর ফিলোমেল নাম দেখা যাচ্ছে সেটা কি without permission ? নিশ্চই তা নয়। তাহলে ক্লেম করা যায়না ওটা ওদের অ্যালবাম নয়।
  • 4z | ০২ আগস্ট ২০১৫ ১৯:৩৩306164
  • চিংড়ির মাথা চিবিয়ে ঘটির পেট ঠিক থাকে কিন্তু দুই চাটগাঁইয়া আর এক যশুরের প্রায় মরোমরো অবস্থা হয়। বাঙাল গরিমা দেখাচ্ছে, হুঁঃ।
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ১৯:৩২306163
  • হোয়াইটফিল্ড বাসস্টপে তেলেভাজার দোকান দিয়েছে। চাট্টি ডিমের ডেভিল আর মোচার চপ নিয়ে এলাম।

    আহ, ইসের আগের স্টেশন।
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ১৯:২৪306162
  • ডিভো, বাড়ি থেকে অশান অনেক দূর। হ্যাল মার্কেট তার থেকে কাছে।
  • Arpan | ০২ আগস্ট ২০১৫ ১৯:১৭306161
  • ঘটিরা যে পেটরোগা, চাট্টি চিংড়ির মাথা চিবুলে যে তাদের স্যালাইন ওয়াটার দিতে হয়, এই নিষ্পাপ ও অকপট স্বীকারোক্তি দেখে বেশ লাগল।
  • কল্লোল | ০২ আগস্ট ২০১৫ ১৭:০২306160
  • ১৯৮৫এর আরও নগর ফিলোমেল।




  • কল্লোল | ০২ আগস্ট ২০১৫ ১৬:৫৬306159
  • বেশ কিচ্দিন আগে ভাটে নগর ফিলোমেল নিয়ে কিছু মত বিনিময় দেখলাম। জনৈক ম লিখছেন - name: ম mail: country: IP Address : 183.17.193.253 (*) Date:25 Jul 2015 -- 09:00 PM
    নব্বইয়ের দশকে ইন্দ্রনীল সেন এর উদ্যোগে(সঙ্গে ইন্দ্রনীল সেন বলে ফিচার করে) নগর ফিলোমেল এর নাম দিয়ে একটা অ্যালবাম বেরিয়েছিল। ইন্দ্রনীল ছাড়াও ইন্দ্রজিৎ সেন গেয়েছিলেন, আরও কে কে ছিলেন মনে নেই।
    সার্চ দেখলাম, তার চারটে গান এখানে পাওয়া যাচ্ছে।
    http://gaana.com/song/nagar-philomel
    মতামত দেবার আগে একটু অ্যালবামের কভারটা দেখে নেবেন কেমন? :-)


    নগর ফিলোমেল ৮০র দশকের দল। ওদের অ্যালবাম (প্রথম ও একমাত্র) ১৯৮৫তে বের হয়। পরে ইন্দ্রলীনের উদ্যোগে ওদের কিছু গান আবার বের হয়।
    ওদের প্রথম অ্যালবামের গান ইউটিবেই আছে।
  • সিকি | ০২ আগস্ট ২০১৫ ১৫:১০306158
  • একটি থ্রেডে ইয়াকুবের ফাঁসির যৌক্তিকতা নিয়ে দুলাইন তক্কো হয়েছিল। আমার ফ্লোরের প্রতিবেশি।

    আজ সকালে তাঁর দেওয়ালে এই পোস্টারটি পেলাম।

  • ,, | ০২ আগস্ট ২০১৫ ১৪:২৬306156
  • জ্যোতি বসুর মতো একজন প্রবীণ নেতা দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন! দলের স্বার্থে তাঁকে মিথ্যে কথা বলতে হচ্ছে! এই ইমমরালিটিটা আমার সহ্য হয় না। এদের সঙ্গে তুমি কী ঘনিষ্ঠতা করবে বলো তো? জ্যোতিবাবুকে অনেক কাজের জন্য মাথায় করে রাখা হয়। তবে জ্যোতিবাবুকে আমি দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে শুনেছি। বুড়ো মানুষ। তখন নব্বুই-এর ওপর বয়স হয়ে গেছে। তখনও মিথ্যে কথা বলছেন। শুনে অবাক লাগত যে এই বয়সে কেউ মিথ্যে কথা বলে? দলের স্বার্থে, দল বলাচ্ছে। উনিও বলছেন দলের স্বার্থে, নেতৃত্ব বজায় রাখার স্বার্থে।

    একান্ত আলাপচারীতায় শীর্ষেন্দু
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১৩:৪৫306155
  • হ্যাঁ ওটা ব্যাপক ভালো খেতে হয়। :)
  • de | ০২ আগস্ট ২০১৫ ১৩:২৫306153
  • এসএফটিপি কল্লাম বরম ঃ)

    অভ্যুর চিংড়ির কুচুকুচু করেছিলাম সেদিন - ব্যাপক ভালো খেতে হয়েছিলো!
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১৩:২৫306154
  • না না, মাছ তেলে ভাজাই ভালো। এফ টি পি করে ভেজো না।
  • Bratin | ০২ আগস্ট ২০১৫ ১৩:১৯306152
  • ও হো!!

    দে খানিক টা মাছ এফ টি পি করে ভেজে দাও ঃ))
  • Abhyu | ০২ আগস্ট ২০১৫ ১৩:১৮306151
  • দেদির লিঙ্কের আসল জিনিসটা তো এইখানেঃ
    আমার প্রাণের বন্ধু চিরঞ্জীবের সঙ্গে গিয়েছিলাম বউবাজারে এক মাছের আড়তে। সে মালিক অল্প বয়সি। রসিক। সন্ধে নামলে ওই অফিসে বসেই সে পানভোজন করে। আমাদেরও পান করার আহ্বান জানায়। হুইস্কির সঙ্গে সে জিজ্ঞেস করে চিংড়ি মাছ ভাজা খাব কি না। আমরা সম্মতি জানাতেই তার লোকও একটি বড় থালায় একটা চিংড়ি নিয়ে আসে, যা প্রায় এক ফুটেরও বেশি। সেই চেহারা দেখে তাকে খাব কি, তার নামে শহিদ বেদি বানাতে ইচ্ছে হয়েছিল বউবাজার মোড়ে। এ গ্ল্যামার ইলিশের নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত