এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ০১ আগস্ট ২০১৫ ১৯:২৩305941
  • বুঝলাম ঃ( কোথাও শান্তি নেই।

    ঘরদোর পরিষ্কার, কাচাকুচি সেরে এখন একটু চা বানাচ্ছি। বেশ এক পশলা বৃষ্টি হল।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৯:১৯305939
  • মোবালির এই সমস্যা পড়ে মনে হচ্ছে আমাকে 'ক্ষমা চাইছি' বিভাগে চিঠি লিখতে হবেঃ((
  • I | ০১ আগস্ট ২০১৫ ১৯:১৭305938
  • কাবলেদা কি তালে ফ্রিডম্যানের বন্দুক?
  • | ০১ আগস্ট ২০১৫ ১৯:১৬305937
  • আমার ভোডাফোন। বেলুড়ে কিন্তু কোন সমস্যা হয় না।
  • I | ০১ আগস্ট ২০১৫ ১৯:১৪305936
  • সদানন্দ, তেঘরেকে যদি কলকাতা ধরো, তালে আর প্রথম লাইনটে তর্কাতীত সইত্য থাকে না। আমার ফ্ল্যাটেই বারান্দায় গিয়ে হামেশা ফোন রিসিভ করতে হয়। ভোডাফোনকালে অবস্থা অকহতব্য ছিল, এখন অ্যারটেল এসে একটু বদলেছে ফর বেটার। কিন্তু কি ভোদা কি অ্যার কি বিয়ে সবই গুয়ের এফিডেভিট।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৯:০৭305935
  • বাংলায় ফিরে এসো বাওয়া ঃ))
  • শ্রী সদা | ০১ আগস্ট ২০১৫ ১৯:০৪305934
  • কি জানি। কোলকাতায় থাকার সময় ভাবতেও পারতাম না যে ফোন রিসিভ করতে গেলে বাইরে/বারান্দায় যেতে হবে।
    খুব প্রয়োজনের সময় ফোন করতে গিয়ে নো টাওয়ার বা অপর প্রান্তে নট রিচেবল পেলে ফ্রাস্ট্রেশনের চোটে ফোনটা আছড়ে ফেলতে ইচ্ছে করে।

    কিছুদিন আগে রমজানের সময় মস্ক রোডে গেছিলাম। রাত সাড়ে দশটা-এগারোটা বেজে গেছে, বিশেষ চাপ নিইনি, ওলা বুক করে নেব। এখানে বড়সড় রাস্তা বা রিং রোডগুলো বাদে পাবলিক ট্রান্স্পোর্ট তো স্বপ্ন, তাই ওসব ভাবি ও নি। তো ওলা বুক করতে গিয়ে দেখি আমার এবং আমার বন্ধুর কারো ফোনেই নেট ধরছে না। টাওয়ার একবার আসছে একবার যাচ্ছে। সে কী অবস্থা, অনেক কষ্টে ওলা বুক হল, তো ড্রাইভার ফোন করছে, রিসিভ করার পর আর কিছু শোনা যাচ্ছে না। সে এক দুঃস্বপ্ন। আর এখন এক ফ্যাশন হয়েছে সব সার্ভিস ফোন থেকে অ্যাপে শিফট করে দিচ্ছে, ইনক্লুডিং ওলা - অ্যাজ ইফ সব লোকজন পকেটে স্মার্টফোন আর হান্ড্রেড পার্সেন্ট আপটাইমের মোবাইল ইন্টারনেট নিয়ে ঘোরে। প্যাথেটিক অবস্থা।
  • kd | ০১ আগস্ট ২০১৫ ১৯:০৩305933
  • আমার টেস্ট রেজাল্ট: 30.6% Right, 16.7% Liberal
  • cm | ০১ আগস্ট ২০১৫ ১৯:০১305932
  • কলড্রপ বা আরো হাজার বজ্জাতির ডেটা পাওয়া যাবেনা অতএব জারি থাকবে।
  • Direwolf | ০১ আগস্ট ২০১৫ ১৯:০০305931
  • 61.1% Left, 72.2% Liberal

    একটু আপডেটেড পলিটিক্যাল-কমপাস। গত এক বছরে বিশেশ বদল হয়নি দেখলুম। ভয় ছিলো হয়তো প্লটের বাইরে ফেলে দেবে :-p
  • Arpan | ০১ আগস্ট ২০১৫ ১৮:৫৯305929
  • একই অবস্থা। একদম শুরুতে যে বাড়িতে যে বাড়িতে থাকতাম সেখানে শুধু বারান্দা থেকে ভোডাফোনের সিগন্যাল পাওয়া যেত। বছর আড়াই পর সেই বাড়ি ছেড়েও দিয়েছি, কিন্তু সেই অভ্যেস এখনো রয়ে গেছে। কোন ফোন এলেই বারান্দা খুঁজি।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:৫৯305930
  • "কতো টা পথ এক সাথে চললে বন্ধু হওয়া যায়..."
  • Direwolf | ০১ আগস্ট ২০১৫ ১৮:৫৪305927
  • সব জায়গাতেই প্রায় এই অবস্থা - সিগন্যাল না থাকা, কল ড্রপ ইত্যাদি প্রচন্ড বেড়ে গেছে। এই নিয়ে কাগজে বেশ কিছু লেখালেখিও তো দেখলাম।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:৪৪305926
  • প্রাণের টান... খুব বড় শব্দ। তেমন প্রিয় বন্ধুর সংখ্যা খুবই কম। দুজনকে চিরকালের মত হারিয়েছি।
    একটি দুটি নতুন বন্ধুও হয়, তবে দশবছর না পেরোলে তাকে নির্ভরযোগ্য তালিকায় আনিনাঃ)
  • শ্রী সদা | ০১ আগস্ট ২০১৫ ১৮:৩৯305925
  • লুরুগুরুদের কাছে একটা সিরিয়াস কোশ্নো - লুরুতে কি মোবাইল টাওয়ার রিলেটেড সমস্যা সবার সাথেই অল্পবিস্তর হয়, নাকি আমার সেট বা সার্ভিস প্রোভাইডারের প্রবলেম ? কোনো বিল্ডিং এর ভেতরে অল্প ঢুকলেই টাওয়ার চলে যায়, কখনো রাস্তাঘাটে কোনো কারণ ছাড়াই টাওয়ার থাকেনা। ঘরের মধ্যে বেশীরভাগ সময় টাওয়ার থাকেনা, থাকলেও কল এর সময় প্রচুর ডিস্টরটেড আওয়াজ আসে। কোলকাতায় বিয়েসেনেল, ভোডাফোন, এয়ারটেল সব ব্যবহার করেছি গত কয়েক বছরে কিন্তু এত বাজে সার্ভিস কখনো পাইনি। এটা কী লুরু স্পেশাল নাকি শুধু আমারই হয় ? গতকাল সেন্ট্রাল মলে ঢুকেছিলাম, দেখি টাওয়ার চলে গেছে, বাকীদের ফোন করে জিগাবো যে কোথায় আছে তারও উপায় নেই। মোজা দাউদাউ অবস্থা। ফেড আপ হয়ে গেছি এই নিয়ে।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:৩৭305924
  • ইন্দো দা,আমি মাত্র ২২%। হুঁ হুঁ বাওয়া ঃ))
  • I | ০১ আগস্ট ২০১৫ ১৮:৩৪305922
  • মারিজুয়ানারে লিগ্যাল করতে বারণ করেচি বলে আমারে এমন হ্যাটা কল্লে।
  • সিকি | ০১ আগস্ট ২০১৫ ১৮:৩৪305923
  • কোয়ার্ক, আফজল গুরুর টইতে এখন এই নিয়েই আলোচনা চলছে।
  • I | ০১ আগস্ট ২০১৫ ১৮:৩৩305920
  • পাইর চেয়ে কম নম্বর পেইচি।৬৯/৫৫। সেই দুঃখে যাই, একটু কালো কফি খাই।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:৩৩305921
  • সেই প্রাণের টান টা হাতে গোনা কয়েক জনের জন্যে ই থাকে। তাদের সময়ের সাথে সাথে বদলে যেতে দেখলে খুব কষ্ট হয়।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:২৯305919
  • হারিয়ে যাওয়া বন্ধু .. হারিয়েই গেছে। মানে আমি যাকে চিনতাম, সে আর নেই। ২২ বছর আগের মানুষটা মিসিং।

    পরিচিত আর বন্ধুর মধ্যে ফারাক আছে। মানে বন্ধু অবশ্যই পরিচিত,কিন্তু পরিচিতমাত্রই বন্ধু নয়। ছোটবেলার চেনাদের ক্ষেত্রে এইটা ততটা জরুরী না বলে ভাবতাম, ভাব্না বদলাতে হবেঃ)
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:২৫305918
  • কোয়ার্ক,আপনার দেওয়া লিংকটা টইয়ে পোস্টিয়ে দিয়েছি।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:১৬305917
  • ফেসবুক কিন্তু অনেক হারিয়ে যাওয়া বন্ধু কে ফিরিয়ে দিয়েছে মিঠু..
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:১০305915
  • কিছু দেখা যাচ্ছে না কোয়ার্ক!
  • quark | ০১ আগস্ট ২০১৫ ১৮:০৮305914
  • কেউ দেখেছেন কিনা জানি না, এক বন্ধুর কাছে থেকে পেলাম। মৃত্যুদন্ড নিয়ে টইও খুঁজে পেলাম না, তাই এখানেই দিলাম।
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:০৭305913
  • আমার স্মৃতিতে সে গোলাপি ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে.. হায়
  • | ০১ আগস্ট ২০১৫ ১৮:০৫305912
  • আর কখনো যা কিছু অতীত তাই অতীবভালো এই ভাবনাকে পাত্তা দেবো না। কদিন আগে হাঁচোড়পাঁচোড় করে এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম। সে আমাকে নানা ছবি, আমপাতা জামপাতা টাইপের কবিতা সমানে পাঠিয়ে চলেছে। মানুষ এত বদলে যায়? স্বার্থসম্পর্ক বিহীন বন্ধুরাও? যাকে চর্মচক্ষে ২১-২২ বছর দেখিনিঃ(((
  • pi | ০১ আগস্ট ২০১৫ ১৬:৩২305911
  • এই পলিটিক্যাল কম্পাসের একটা টই ছিল না ? তাতে, যদ্দুর মনে পড়ে, বেশ কয়েক বছরের তফাতে তফাতে লোকজনের রেজাল্ট লেখা ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত