এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ জুলাই ২০১৫ ২৩:৪৯304200
  • সুমন শেষে শেষের কবিতা !
  • | ১৮ জুলাই ২০১৫ ২৩:৪১304199
  • বাংলালাইভ থেকে আমেরিকায় কেউ বই কিনেছো? কেমন সার্ভিস?
  • a x | ১৮ জুলাই ২০১৫ ২৩:২০304198
  • হ্যাঁ, ছিন্নমূলে ছিলেন।
  • I | ১৮ জুলাই ২০১৫ ২২:২৭304197
  • রাজেন তরফদারের কোনো ফিল্মে ছিলেন কি?
  • I | ১৮ জুলাই ২০১৫ ২২:২৬304196
  • বিজনবাবু আমার জন্য শুধু ফিল্মেই থেকে গেলেন। একটাও নাটক দেখতে পেলাম না। হোয়াট আ শেম।ঋত্বিক না থাকলে তাও দেখতে পেতাম না।
    নিমাই ঘোষের ছিন্নমূল-এ বিজন ছিলেন না?
  • | ১৮ জুলাই ২০১৫ ২১:৫৩304195
  • "হ্যাপি রথযাত্রা টু ইন্ডিয়ানস ঃ)"

    বেশ মজা পেয়েছেন মনে হচ্ছে!!
  • menimukho | ১৮ জুলাই ২০১৫ ২১:৩০304194
  • হ্যা দুঃখিত, দুই
    কুড়ি আহত
  • Arpan | ১৮ জুলাই ২০১৫ ২১:২৬304193
  • দুজন মৃত তো। এনডিটিভি তাই বলছে।
  • menimukho | ১৮ জুলাই ২০১৫ ২১:২১304192
  • পুরী তে কুড়ি জন গুরুতর আহত ও কুড়ি জন মৃত
    হ্যাপি রথযাত্রা টু ইন্ডিয়ানস :)
  • | ১৮ জুলাই ২০১৫ ২১:১৭304190
  • চিকেন কুলফি কাবাব, লাচ্ছা সেমাই, কিমা পরোটা, হালিম, মাটন বিরিয়ানি, হরিয়ালি মুর্গ, বীফ টিকিয়া, মাটন রেজালা, ডিমের হালুয়া, কমলা জর্দা আর ফির্নি,
    ব্যাস এইই তো হল খুশীর ঈদ। এর মধ্যে এই প্রথম আইটেমটা এই প্রথম খেলাম। অবিশ্বাস্য ভাল খেতে। জর্দাও প্রথম খেলাম অবশ্য, তবে কুলফি কাবাবের মত অত ভাল নয়।
  • Bratin | ১৮ জুলাই ২০১৫ ২১:১৭304191
  • জিলিপি র সাথে সব থেকে যথাযথ বিশেষণ কী? বলতে পারলেন না তো। উহা হল "মাছিবসা" ঃ)
  • pi | ১৮ জুলাই ২০১৫ ২০:৫৭304188
  • মিষ্টি তেমন ভালবাসিনা। কিন্তু জিলিপি নিয়ে এখনো জল ঝরে। তবে কিছু কিছু সত্যি অখাদ্য হয়। বিশেষ করে আম্রিগায় ইন্ডিয়ান স্টোরে যেগুলো পাওয়া যেত।
  • Bratin | ১৮ জুলাই ২০১৫ ২০:৫৬304187
  • জিলিপি র নিন্দে করলে আমি কাউ কে ছেড়ে দেবো ন্স্স। সে যেই হোক ঃ))
  • pi | ১৮ জুলাই ২০১৫ ২০:৫৫304185
  • সেদিন কোরপান কাণ্ডের ফলো আপ নিয়ে জানতে চাইছিলাম, কিছুই সেরকম নেই। খালি কে একজন ছাড়া পেয়ে গেছেন দেখলাম, তিনি কে সেটাও বুঝলাম না।
  • Arpan | ১৮ জুলাই ২০১৫ ২০:৫৫304186
  • রাজস্থানী হালুইকরের বানানো জিলিপি খান। খাঁটি ঘিয়ে ভাজা। তার সোয়াদই আলাদা।
  • I | ১৮ জুলাই ২০১৫ ২০:৫০304184
  • জিলিপি একটি অতি ওভারহাইপড অখাইদ্য জিনিষ। ফাইন্যাল এমবি-র আগে দুমাস ধরে বেণুর ক্যান্টিনে নিত্য জিলিপি খেতে হলে সকলেই আমার সঙ্গে একমত হতেন। রথতলার জিলিপিগুলিও ততোধিক অখাদ্য। অথচ এই জিলিপির জন্য ছোটবেলায় কী হাহুতাশ ছিল ! তখন মনে হয় জিলিপির স্বাদ আলাদা ছিল। বার্ণলিতে এক সন্ধ্যায় জিলিপি দেখে হাভাইত্যা পাবলিকের সে কী লাফঝাঁপ !

    বাইদাওয়ে, কোরপান কাণ্ডে বেণুকে শুনলাম পুলিশ মারতে মারতে ধরে নিয়ে গেছে।
  • Arpan | ১৮ জুলাই ২০১৫ ২০:৪৫304183
  • সাহেবরা অবশ্য কফির সাথে ডোনাট খায়।
  • Arpan | ১৮ জুলাই ২০১৫ ২০:৪৪304182
  • বোঝো। ঘটিরাও অবাক হচ্ছে।
  • Bratin | ১৮ জুলাই ২০১৫ ২০:৩১304181
  • জিলিপি দিয়ে চা? ঃ)
  • সিকি | ১৮ জুলাই ২০১৫ ২০:৩০304180
  • জিলিপি পাঁপড় সহযোগে চা খেয়ে উঠে নাজির থেকে বিরিয়ানিটা অর্ডার করেই দিলাম।
  • a x | ১৮ জুলাই ২০১৫ ২০:২৩304179
  • আপনাদের আশীর্বাদে আমাদের ঈদটাও মন্দ কাটলনা।
  • pi | ১৮ জুলাই ২০১৫ ১৯:৫২304178
  • কানপুরে কিছু কাগজ ফুল দেখেছিলুম বটে। গুনে গুনে দেখেছিলুম, অন্তত ন'টা রংএর শেড। সব প্রফদের বাড়ির সামনে ফুলে ফেঁপে ঝাঁকড়া হয়ে ফুটে সে এক রংএর রায়ট বটে। পুরো ক্যাম্পাসে মনে হত হোলির রং আর হোলির দিন রংখেলার পর মনে হত সব জায়গা জুড়ে ঐ কাগজ ফুলের কুচি।
    সেদিন কে যেন লিখলো, দিল্লিতে সব ঋতুই খুব তীব্র। কানপুরেও তাই মনে হয়েছিল। এমন বসন্ত খুব কম দেখেছি।
  • pi | ১৮ জুলাই ২০১৫ ১৯:৪৫304177
  • আজ দেখলাম দারুচিনি গাছ, সিট্রোনেল্লার জঙ্গল, গাছ ভর্তি ভূতজলকিয়া।
    আর দেখলাম লজ্জাবতী লতার নাম সব জায়গাতেই এক, অসমিয়াতে লাজুকী আর কার্বি ভাষায় থোবোপেরাম। সে মানেও ঐ লাজুক ই।
    হিন্দিতে বোধহয় ছুঁইমুই। কনাড়াতে লজ্জা।
    এদিকে দু'রকম পাতাওয়ালা গাছ দেখলুম, তো কার্বি লোকজন বলে একটা নাকি ছেলে গাছ, অন্যটা মেয়ে। তাই কি, নাকি আলাদা ভ্যারাইটি কে জানে। অবশ্য লজ্জাবতী ছেলে হলেও মন্দ না।
  • | ১৮ জুলাই ২০১৫ ১৯:৪৩304176
  • আমার আছে গোলাপি। টবে। তিনটেই ডাল। ঝেঁপে ফুল হয়েছে। দুমাস বাদে ঘরে তুলে রাখতে হবে।

    একটা ছড়া ছিলো, এই হনুমান কলা খাবি/ জয়জগন্নাথ দেখতে যাবি/ একটা দুটো পয়সা পাবি... তার পরে কি ছিলো? কারুর মনে আছে?
  • Arpan | ১৮ জুলাই ২০১৫ ১৯:৩৩304174
  • আমাদের লালটি দেহ রেখেছে। দেখি এবার সাদাই নিয়ে আসব না হয়।
  • I | ১৮ জুলাই ২০১৫ ১৯:৩৩304175
  • জানেন, আমার পেশেন আমারে ঈদের খাবার বাড়ি বয়ে পেটিয়ে দেচ্চেন? কী খাবার সিটি অবিশ্যি জানিনে। তবে মনে হয় চিকেন বিরিয়ানি ও মাংসের চাঁব। ইদিকে আমি তেঘরেতে বসে। হায় হায়।
  • সিকি | ১৮ জুলাই ২০১৫ ১৯:৩০304173
  • বীরাপ্পন আগে তার ভ্রূপল্লবে অনেককে ডাক দিত-টিত।
  • I | ১৮ জুলাই ২০১৫ ১৯:২৬304172
  • আর হ্যাঁ, আমিও খুব চন্দনের বন দেখতে চাই। আমাকে একটু কেউ ভ্রূ-পল্লবে ডাক দিন তো !
  • I | ১৮ জুলাই ২০১৫ ১৯:২২304171
  • রথতলার মেলা ঘুরে হন্যে হয়েও একটা সাদা কাগজফুলের চারা পাওয়া গেল না। এরপরে আর মানুষের ওপরে জাস্ট বিশ্বাস রাখা যাচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত