এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৩303900
  • আমি এখনো অব্দি একদিনও আমার কন্যার কোন প্রোজেক্টে হাত দিইনি - ব্যাং কে দেখে আমি অপরাধবোধে ভুগছি - ঃ)
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:৪৩303901
  • এসসিএইচ দুটো পিপিটি ফাইল পাঠিয়েছেন ভুগোলের প্রোজেক্টের জন্য।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:৪১303897
  • sch কি দিয়েছে আমরা জানতে চাই।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:৪১303898
  • না না আমেরিকায় অন্য ব্যবস্থা। শুনেছি বাবা মাকে কিছু দেখতে বললে তারা প্রিন্সিপালকে নালিশ করে যে দিদিমণি কি পড়ায়?
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:৪০303895
  • এসসিএইচ থ্যাংকিউ থ্যাংকিউ। নিশ্চয়ই কাজ হবে।

    অভ্যুর দেওয়া লিংকগুলো-ও কাজে লাগবে। থ্যাংকিউ।

    আপনাদের নিশ্চয়ই মনে আছে গতবছরের বাংলা প্রোজেক্টও আপনারা লিখে দিয়েছিলেন সবাই মিলে হাত লাগিয়ে। বিশেষ করে এলসিএম, কিড়িমিড়ি, অভ্যু, হুতো, পাই আর কে কে যেন।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:৪০303896
  • এবং ব্যাঙাচির থেকে লেজখসাদেরই চাপ বেশি।
  • a x | ১৭ জুলাই ২০১৫ ১২:৩৯303894
  • কি কঠিন! আমাকেও কি এসব করতে হবে নাকি কোনো একদিন?
  • Ekak | ১৭ জুলাই ২০১৫ ১২:৩৭303893
  • ওহ এই ব্যাঙাচির মাথার ওপর কী চাপ ! প্রজেক্ট করা তো ভালো ব্যাপার। কিন্তু এত ডিফারেন্ট ভার্টিকাল এ এতরকম ইনফরমেশন :( :(
  • sch | ১৭ জুলাই ২০১৫ ১২:৩৫303892
  • ব্যাং দিদি একটু মেল চেক করে দেখবেন, কোন কাজ হয় কি না
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:৩৪303891
  • গতবারে অন্য কোন একটা প্রোজেক্টে এলিয়েন এনে ফেলে এলিয়েনের আইডিয়াও এক্জস্টেড। মনে পড়েছে ফিজিক্স প্রোজেক্ট। দিফারেন্ট ফর্ম্স অফ এনার্জি। নিজের গ্রহে সমস্ত ধরণের এনার্জি নিঃশেষিত করে এলিয়েন এসেছে এই গ্রহে এখানকার বিভিন্ন এনার্জির ফর্ম আর সোর্স সম্পর্কে জানতে।

    কিন্তু তবু প্লুটোর মানুষের আইডিয়াটি পছন্দ হল। ঐ আগের বছরের স্টিকারগুলো ব্যবহার করতে পারব।

    প্রোজেক্টের মালমশলা এবং স্ক্রিপ্ট জোগাড় হলে ব্যাঙাচির অ্যাডম্যান মামা এরপর ছবিগুলো কোরেলড্র আর ফোটোশপে আঁকতে বসেন। ব্যাঙাচির মা প্রিন্টো থেকে সেগুলোর স্টিকার বানিয়ে প্রিন্ট করিয়ে আনেন। আর ডায়লগ বেলুনগুলো হাতে করে আঁকেন রঙিন পেন দিয়ে।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:২৮303890
  • গতবছরের ইতিহাসের প্রোজেক্টে ওবেলিস্ক আর অ্যাস্টেরিক্স মিলে গোটা রোম ঘুরিয়ে দেখিয়েছিল আর তাদের শিল্পকলাসংস্কৃতিবিজ্ঞান কীভাবে ফুলেফেঁপে উঠেছিল সেই সব বলেছিল। যদিও প্রতি পাতার শেষেই ওবেলিক্স পেটে হাত দিয়ে হাসতে হাসতে বসে পড়ে "এই রোমানগুলো সব পাগল" বলছিল।
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১২:২৭303889
  • এতে আর মুশকিল কি? ঐ যে মহাকাশযানটা প্লুটোর ফটো তুলছে না, সে কি করে একটা প্লুটোর মানুষকে টেলিপোর্ট করে - ফেলবি তো ফ্যাল, ব্যাঙাচির বাগানে এনে ফেলেছে। সে প্রথম যেটা জিগ্গেশ করেছে সেটা হল, ব্যাঙাচি এখানে এতো গরম কেন? তখন ব্যাঙাচি ভূগোল বোঝাতে বসল।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:২৫303888
  • এইবছরের ইতিহাসের প্রোজেক্টটি করা হচ্ছে এইভাবে যে আংকল পাই (অনন্ত পাই) সুলতানী আমলের দিল্লি নিয়ে একটি অমর চিত্রকথা বানাতে চলেছেন এবং আংকল পাইয়ের সাথে ঘুরতে গিয়ে ব্যাঙাচির ইতিহাস প্রোজেক্ট লেখা হয়ে যাচ্ছে।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:২১303887
  • তারপর ধরুন গতবছরের ভূগোল প্রোজেক্ট আফ্রিকার ওয়াইল্ড লাইফ।
    তো সেটায় ব্যাঙাচির বাকি বন্ধু এবং তাদের মায়েরা কী করল, না স্তন্যপায়ী, খেচর, জলচর, সরীসৃপ ইত্যাদি ভাগে ভাগ করে লিখে নেটের ছবি/অজ্জিনাল মানে নিজেদের তোলা ফটো দিয়ে পাঠাল। সত্যি বলছি মাক্কালি, গতবছর গরমের ছুটিতে দুটি ছেলে সত্যিই তাদের বাড়ির লোকের সাথে সেরেঙ্গেটি গিয়ে ছবি তুলে এনেছিল।
    এবার ব্যাঙাচির মা কী করে! ব্যাঙাচির মা তখন ভূগোল বই খুলে দেখে, আফ্রিকাকে আটটি ভৌগোলিক ভাগে ভাগ করা যায়। তখন প্রতিটি ভৌগোলিক অঞ্চল ক্যাপ্টেন প্ল্যানেট আর প্ল্যানেটিয়ার মা-টি ব্যাঙাচিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগল। আর ব্যাঙাচি প্রতিটা অঞ্চলে সেই অঞ্চলের অধিবাসী বারোটা করে স্তন্যপায়ী প্রাণী, ছটি করে পাখী, তিনটি করে সরীসৃপ আর তিনটি করে উভচর প্রাণী দেখতে পেল। তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য লিখল। কোথায় কাকে পাওয়া যায় লিখল। মরুভূমি অঞ্চলে উভচরের বদলে বিছে ইত্যাদি জাতীয় পোকামাকড় দেখতে পেল। এমনকি একটা পাতা করা হল আফ্রিকা থেকে অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের জন্য। ফলে { (চব্বিশ মাল্টিপ্লায়েড বাই আট ) প্লাস বারোটি অবলুপ্ত প্রাণীর ) } ছবি খুঁজতে হল। পুরোটাই করা হল ভ্রমণপঞ্জী লেখার ফর্ম্যাটে।
  • * | ১৭ জুলাই ২০১৫ ১২:১৪303885
  • *বনে
  • * | ১৭ জুলাই ২০১৫ ১২:১৪303886
  • "ভ্রূ-পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বণে-"
  • de | ১৭ জুলাই ২০১৫ ১২:০৮303884
  • বড়ো তাড়া তাও লিখে যাই -

    চন্ননের গাছ লাগান, বড়ো করুন, কিন্তু আপনার বাড়িতে থাকলেও ও গাছ কিন্তু সরকারী সম্পত্তি - বেচতে পারবেন না।

    কলকাতায় এসেন বোস সেন্টারে একটা চন্দনের বন আছে, সুশান্ত দত্তগুপ্তের লাগানো - সেখানে এখন পি আইরা আফটার লাঞ্চ পাইচারী করেন -
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১২:০৭303883
  • না। বোঝাচ্ছি কেমন ব্যাপার।
    গতবার বায়ো প্রোজেক্ট ছিল মেডিসিনাল প্ল্যান্ট্স।
    তখন গেটাফিক্সকে ভারতবর্ষে আসতে হল আয়ুর্বেদিক গাছগাছড়ার খোঁজে। ব্যাঙাচি এবং গেটাফিক্সকে নীলগিরি, হিমালিয়, তরাই, বিন্ধ্য ইত্যাদি জয়্গায় গিয়ে গিয়ে ঘেঁটে ঘেঁটে সেসব পাতা জোগাড় করতে হল। (আসলে ব্যাঙাচির দিদা, মাসিদিদা আর বাবানমামা মিলে কোলাঘাট, বোলপুর, সিউড়ি, কৃষ্ণনগর থেকে সেসব পাতা জোগাড় করেছিলেন, আর ব্যাঙ্গালোরের রমাঅন্টি আর রেশমিআন্টি বাকি পাতাগুলো।) গাছগাছড়ার গুণাবলী তো গেটাফিক্সই বলে দিল, তার থেকে কী কী রোগ সারে, কোথায় কোথায় পাওয়া যায়, মরফোলজি, পাতার সাইজ, ফুলের সাইজ, ফলের সাইজ সব সব গেটাফিক্স বলে দিল। ব্যাঙাচি বসে বসে ইন্টার্ভিউয়ের ফর্ম্যাটে পুরোটা লিখল চল্লিশ পাতা ধরে। (সেই ইনফোগুলো নেট ঘেঁটে ব্যাঙ্গাচির মা বার করেছিল) সেই সবের ছবিও লাগানো হল। তারপর সেই সব গাছগাছ্ড়ার থেকে যেসব ওষুধ তৈরি হয় সেই সব ওষুধগুলো ব্যাঙাচির দাদুদিদা মিলে কোলকাতা ছেনে ফেলে জোগাড় করে দিল। তখন সেইসব ওষুধগুলো বাক্স-শিশি সমেত বম্বেটেপ দিয়ে লাগিয়ে খাতা পাঠিয়ে দেওয়া হল। ব্যাঙাচি কে অবশ্য পুরো জিনিসটা লিখতে হল।
  • a x | ১৭ জুলাই ২০১৫ ১১:৫৭303881
  • বায়ো প্রজেক্টের ফরম্যাট কি বিদঘুটে!
  • Abhyu | ১৭ জুলাই ২০১৫ ১১:৪৭303880
  • সে আবার কি? এই প্রতিটা লিং থেকে দুএকপাতা করে লিখে দিলে হবে না?
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১১:৪৬303879
  • বাঃ বাঃ থ্যাংকিউ থ্যাংকিউ।
    তবে শুধু ইনফো দিয়ে কী হবে! প্রেজেন্ট করার জন্য আইডিয়াও তো চাই।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১১:৪৫303878
  • থ্যাংকিউ থ্যাংকিউ অভ্যুরাম।
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১১:৩১303874
  • বটে? তা আট্টু ইন্টারেস্ট দেখিয়ে প্রোজেক্টের মালমশলা, আইডিয়া ইত্যাদি জোগাড় করে দিন্না?
  • SCH | ১৭ জুলাই ২০১৫ ১১:২৯303872
  • জিওগ্রাফির প্রথম টপিকটা হেব্বি ইন্টারেস্টিং
  • SCH | ১৭ জুলাই ২০১৫ ১১:২৯303873
  • জিওগ্রাফির প্রথম টপিকটা হেব্বি ইন্টারেস্টিং
  • byaang | ১৭ জুলাই ২০১৫ ১১:২৮303871
  • ওয়েস্ট পলিউশন উনি করবেন না। ক্লাস ফাইভে ওয়াটার পলিউশন আর ক্লাস সিক্সে এয়ার পলিউশন নিয়ে কেমিস্ট্রি প্রোজেক্ট করার পর উনি ঘোষণা করেছেন আর কোনোরকম পলিউশন নিয়ে উনি প্রোজেক্ট লিখবেন না। ফলে ঐ পৃথিবীর অক্ষ ঐসব কীসব নিয়েই লিখতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত