এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ জুলাই ২০১৫ ২৩:৪২303750
  • এই যে মিঠু, সেদিন রাতে মুড়ির বাটি কি তোমাকে তাড়া করেছিল নাকি? ঃ)
  • I | ১৬ জুলাই ২০১৫ ২৩:৪২303751
  • চামচিকে শুঁকে দেখি নি কখনো, বলতে পারবো না।
  • | ১৬ জুলাই ২০১৫ ২৩:৩৮303747
  • কি মুশকিল! আমিও যা শুনেছি তাই বল্লাম। আপনার বক্তব্য প্রাসঙ্গিক কিনা এই নিয়ে কোনো প্রশ্ন তুলেছি বলে তো মনে পড়ছে না, একটু যদি দেখিয়ে দেন! @ apps
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২৩:৩৮303748
  • এই নিউ হরাইজন বা ভয়জার এরা ঐ কুইপার বেল্টে গিয়ে বিভিন্ন গ্রহের সাথে ধাক্কা খায়না কেন?
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২৩:৩৭303746
  • ওহ, কিন্তু আমরা সেই সৌরজগতের ছবিতে ভলক্যান, এক্সকেও আঁকতাম মনে পড়ে!
  • | ১৬ জুলাই ২০১৫ ২৩:৩২303745
  • চামচিকের স্কুলের নাম শোনো নি ? উহা হল চর্মচটিকা ঃ)
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২৩:৩১303744
  • অক্ষ,
    ভল্ক্যান ছিল একটা হাইপোথেটিকাল গ্রহ, বলা হচ্ছিল সূর্যের খুব কাছে এটা, কারণ বুধগ্রহের কক্ষপথটা এমনভাবে টাল খায় কেন তাহলে? যদি কোনো লুকানো গ্রহ থাকে, তা দিয়ে ব্যখ্যা একটা দেওয়া যায়। কিন্তু বুধের ঐ টাল খাবার ব্যাপারটা অন্যভাবে ব্যাখ্যা হয়ে গেল (সাধারণ আপেক্ষিকতা দিয়ে) তাই আর ভল্ক্যানের দরকার রইলো না।
    এক্স কে বলা হচ্ছিলো প্লুটোর থেকেও দূরে কোনো গ্রহ। এখন তো সেখানে কুইপার বেল্ট বলে গোটা একটা জায়্গাই পাওয়া গেছে, ছোটো বড়ো বরফজমাট ডোয়ার্ফ প্ল্যানেট সেখানে ঘুরে বেড়ায় অনেক।
  • pi | ১৬ জুলাই ২০১৫ ২৩:৩০303743
  • আমার তো মনে হয় কোনটা কতটা দায়িত্ব সেটাই অনেকটা সাবেজেক্টিভ, মানুষ ভেদে আর মা বাবা ভেদেও অনেকটা বদলে যায়। অনেক বাবাকেই তো দায়িত্ব-কর্ত্যব্যজ্ঞানহীনতার জন্য অভিযুক্ত হতে দেখেছি, সে অর্থে বোহেমিয়ান না হলেও। অভিযুক্ত কথাটা একটু স্ট্রং হয়ে গেলে অনুযোগ দিয়ে রিপ্লেস করা যেতে পারে। তো, সেরকম কিছ্হু ক্ষেত্রে বাবাদের (কখনো মায়েদেরও) বক্তব্য থাকে ছেলেমেয়েদের জন্য অত কিছু না করলেও তারা মানুষ হয়ে যাবে, র‌্যাদার বেশি লেগে থাকার দরকার নেই, বা ছেড়ে দেওয়াই বেশি ভাল ইঃ। এটা ছেলেমেয়ে সংক্রান্ত ব্যাপার হোক কি আর পাঁচটা সাংসারিক খুঁটিনাটি, সবের বেলাতেই প্রযোজ্য। এগুলো, অবশ্যই এক্সট্রিম কেস বাদ দিয়ে বলছি। মানে, খুব অসুস্থ, তাও ফিরে তাকানোর প্রয়োজনও বোধ করলো না জাতীয় এক্সট্রিম কেস।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২৩:২৯303741
  • চামচিকেদের গায়ে খুব গন্দো না?
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২৩:২৯303742
  • আরে তা তোমাদেরই তো লিখতে হবে, নইলে কে লিখবে!
  • একক | ১৬ জুলাই ২০১৫ ২৩:২৬303740
  • চামচিকে খেতে পাগমারা দেরও দেখিনি বাপু। হাতে ধরলেই তো এইটুকু ভুতের বাচ্চামার্কা প্রাণী।
  • | ১৬ জুলাই ২০১৫ ২৩:২৫303739
  • সব কটার খালি খাই খাই।কুকুর বেড়াল সাপ ভালুক। কিচ্ছু বাদ নেই গা!! ঃ))
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২৩:২৪303738
  • অক্ষ, ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং ঠিকই। কোথায় কত বিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে দূরে ছোট্টো ছোট্টো টুকরো পাথরের কি বরফের গোলার মতন ভেসে ভেসে বেড়ায় গ্রহেরা, তাদেরই কাছে কাছে যাবার জন্যে কত আয়োজন কত অপেক্ষা! নক্ষত্রেরা তো আরো আরো কত দূরে! সবচেয়ে কাছের জনই ঝাড়া চার চারটি আলোকবর্ষ দূরে।
    এসব ব্যাপারে কখনো হয়তো লেখা হবে কোথাও। হয়তো হবে না। কেজানে! ঃ-)
  • একক | ১৬ জুলাই ২০১৫ ২৩:২২303735
  • আগে তো শিশুমৃত্যুর হার বেশি ছিল। ডেলিভারির কয়েক ঘন্টার মধ্যেও মারা যেত। যে জিনিসের এত্রিষণ রেট্ বেশি সেখানে বারবার ইনক্লুশন না করলে চলবে কীকরে। এখনো সাউথের গ্রামে পাঁচ বচ্ছর বয়েস হলে বিশেষ পুজো দেয়। ভারতে প্রচুর বাচ্চা পাঁচ বছরের নীচে মারা যায়। মেয়েদের উপর বেশি সন্তান ধারণ করার চাপ ছিল এবং ছেলেদের উপর তাদের রোজগার করে বাঁচিয়ে রাখার। সেই সমাজে "কাকবন্ধ্যা" র মত শব্দ তো তৈরী হবেই। এখন একদিকে জন্মনিয়ন্ত্রণ আরেকদিকে শিশুমৃত্যুর হার কমায় ব্যাপারটা দৃশ্যত হলেও কন্ট্রোলে এসছে।
  • সুশ্রুত সরখেল | ১৬ জুলাই ২০১৫ ২৩:২২303736
  • চামচিকে আর বাদুড় হাল্কা তিতকুটে।
  • apps | ১৬ জুলাই ২০১৫ ২৩:২২303737
  • ম- এখানে তো মহিলাদের অন্যরকম জীবন চারণ নিয়ে বা নিয়েও কথা হচ্ছিল. কনট্রাশেপসন বিষয়ে কিছু মহিলার সাথে কথা বলতে বলতে যা অভিজ্ঞতা, তাই শেয়ার করেছি মাত্র. করা প্রাসঙ্গিক মনে হয়েছে বলে করেছি. এখন যদি নব্বই ঊর্ধ্ব বৃদ্ধা আদতেই ঢপ মেরে থাকেন তো বিতর্কের অবকাশই থাকে না. আর গাছগাছরা প্রসঙ্গ? ওটা সযত্নে এড়িয়ে গেলাম. :)
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২৩:১৯303734
  • কুমুদি, বেড়াল তেতো হয়? তবে কেকে শুক্তো বানাবে। ঃ-)
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ২৩:১৭303733
  • বেড়াল খেতে তেতো হয়।ছোটকালে কোন নগরে শুনেছিলাম।ইন্দো খাবে?বেড়াল ধরে রাখুক।কলি গেলে রেন্ধে দেব।
    র্কক ও এজেড ১০ ৫৭ একদম ঠিক।কেন্দ্রবিন্দুতে একজন আছে যে সব সামলাবে,গিয়ে দাঁড়ালেই লুচি আলুর্দম,নরম বিছানা,নিশ্চিন্ততা এটা জানলে লীমর ভাষায় ঐ সব ভির্কুটি সাজে।
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২৩:১৬303732
  • স্বর্ণকুমারীর তিনটি বা চারটি ছেলেমেয়ে ছিল(একটি সম্ভবৎ মারা যায় ছোটোবেলা ), এরা সব পরিচারিকাদের কাছে মানুষ হতো একেবারে জন্মের পর থেকেই। ওরমকই নাকি নিয়ম ছিল জমিদার বাড়ীতে টাড়ীতে। সরলাদেবীর "জীবনের ঝরাপাতা"য় পড়ছিলাম।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২৩:১৪303731
  • গড়িয়াহাটার রোলের দোকানেও নিশ্চয়ই বেড়ালের মাংস খেয়েছি।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২৩:১৩303729
  • না না সিরিয়াসলি লেখ, কি অদ্ভুত লাগে ভাবতে, এই যে বছরের পর বছর ধরে চলছে, এমন এক জায়গায় চলে যাবে, যেখানের ছবি তুলে যবে পাঠাবে, ততদিনে এখনের লোকজন হয়ত সব মরে যাবে। তারও পরে এই গ্যালাক্সি ছাড়িয়ে অন্য গ্যালাক্সিতে চলে যেতে পারে? আর এই ভয়জার থেকে নিউ হরাইজন এতদিন লাগল কেন? আমাদের ছোটবেলায় যে আরো দুটো গ্রহ ছিল - ভলক্যান আর এক্স, তারা কই গেল?
  • I | ১৬ জুলাই ২০১৫ ২৩:১৩303730
  • গোসাপই আর পাওয়া যায় না, তার মাংস! সে চণ্ডীও নেই, সে কালকেতুও নেই। নাগারা তো কপকপ করে কুকুর খায়, কিন্তু বেড়াল? নৈব নৈব চ। চিতেবাঘও লোকে খে নেয়। বাট বেড়াল স্ট্রিক্ট নো নো। মনে হয় ইল ওমেনের ব্যাপারস্যাপার আছে। তাছাড়া বেড়াল মারাও নিশ্চয় খুব ঝঞ্ঝাটের। ন'বার চেষ্টা করে তবে মারতে পারবে, কার এত সময়?
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২৩:১০303726
  • বেড়াল এশিয়ার বিভিন্ন দেশে খায় তো!
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২৩:১০303727
  • অক্ষ, আর নিউ হরাইজন! ওল্ড হরাইজনের হ্যাপা সামলাতেই "ত্রাহি মধুসূদন" অবস্থা। ঃ-)
  • kk | ১৬ জুলাই ২০১৫ ২৩:১০303728
  • বেড়াল খায়তো কোরিয়াতে।আমার রাঙামামা খেয়েছিলো। ভালুকও খায়। হুচিই একবার ভালুকের স্যুপের কথা লিখেছিলো।
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ২৩:০৮303722
  • কোনো কোনো দেশে তো কুকুর ভালুক সাপ এইসব খায়, সেখানে বেড়ালও হয়তো খায়। আসলে তৃনভোজী প্রাণীর মাংসই মনে হয় লোকসমাজে বেশী প্রচলিত। শেয়াল কুকুর বেড়াল ভাল্লুক বাঘ খট্টাশ এইসব তেমন লোকে খায় না, ভালো লাগে না মনে হয়।
  • | ১৬ জুলাই ২০১৫ ২৩:০৮303723
  • ঠিক। কাকবন্ধ্যা। শব্দটা মনে পড়ছিলো না।

    আর ৭০ বছর আগে স্বামী-স্ত্রীর জৈবিক সম্পর্ক কেমন ছিলো? মনে তো হয় স্ত্রীর মতামত/ইচ্ছেঅনিচ্ছা তেমন দাম ছিলো না- উপগত হলেই সন্তান জন্মাবে এইটাই খুব স্বাভাবিক ছিলো। লতাপাতা,গাছ্গাছ্ড়া দিয়ে কাজ হতো কিনা জানিনা। অধিকাংশ লোকের ই চার-পাঁচটা বাচ্চা,দু তিনটে মারা গেছেঃ(
  • একক | ১৬ জুলাই ২০১৫ ২৩:০৮303724
  • গেলেফু তে খেতে দিয়েছিল বেড়ালের মাংস বলেই। কিন্তু আমার বিশ্বাস হয়নি। কাজেই খেয়েছি বলতে পারবনা। গোসাপ গোসাপ খেতে ছিল। ঢপ দিয়েছিল বলেই মনে হয়।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২৩:০৮303725
  • এইযো আতস, একটু এই নিউ হরাইজন কী কী দেখছে, আরো কী দেখবে, সেসব একটু লেখনা! আর ভয়জার তো এখন ইন্টারস্টেলার স্পেসে, সেখানেই বা কী দেখছে, এইসব সহজ করে বল, শুনি।
  • I | ১৬ জুলাই ২০১৫ ২৩:০৭303720
  • কল্লেই বা পাচ্ছি কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত