এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৬ জুলাই ২০১৫ ২১:৪০303691
  • বোহেমিয়ান হবার নেসেসারী আর সাফিসিয়েন্ট কন্ডিশন গুলো কী কী? ঃ))
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ২১:২৯303689
  • স্বর্ণকুমারী দেবীর স্বাতন্ত্র, ক্ষমতা, সংসারে ঔদাসীন্য, এইগুলো নিয়ে গুচ্ছের আলোচনা হয়েছে। পুরোটাই মহত্বের আলোকে। সে উনি খুব বড়ো মাপের মানুষ ছিলেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু প্রাপ্ত প্রিভিলেজ নিয়ে প্রায় কোনো কথাই হয়নি। জানকীনাথ ঘোষালকে নিয়ে কোনো টেক্সট দেখেছি বলেই মনে পড়েনা।

    এইটা চালু ট্রেন্ড। ঠাকুরবাড়ির গৌরবগাথা নিয়ে গাদা গাদা বই। এত বই, যে, পড়া তো দূরস্থান, সব কটার নাম জানি কিনা সন্দেহ। কিন্তু কাঙাল হরিনাথ নিয়ে কুল্যে দুখানা লেখা পড়েছি। তাতেও ঠাকুরবাড়ির জমিদারির প্রিভিলেজ কেমন একটু মোলায়েম করে লেখা।

    এইসব হল আলোকপ্রাপ্তির সরলতা। পিছনের জটিলতাগুলো হাওয়া করে দেওয়া।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২১:২৬303688
  • হ্যাঁ, ঠিকই কিন্তু এই সেক্টটা তো পুরোটাই সংসারের বাইরে। ছেলে মেয়ে নেই যেখানে। সংসারের অনেক নিয়ম কানুন যেখানে অ্যাপ্লাইড হচ্ছেনা। কিন্তু এদের মধ্যেও নিজের পরিচয় কতটা পেতেন, আর কতটা সাধন সঙ্গিনী হিসেবে?
  • san | ১৬ জুলাই ২০১৫ ২১:২০303685
  • বাউলানী
  • san | ১৬ জুলাই ২০১৫ ২১:২০303686
  • আমারতো ধারণা এই যে আগে বৈষ্ণবী বাউলনী ইত্যাদিরা ছিলেন বা শক্তিপীঠে গিয়ে সাধনা টাধনা করতেন তাঁদের মধ্যেও ভালই বোহেমিয়ান টেন্ডেন্সি ছিল। সংসারে মন লাগতনা ইত্যাদি। এগুলো আদর্শ বোহেমিয়ান লাইফ তা একেবারেই বলছিনা, কিন্তু ধর্ম এঁদের এইটুকু হলেও একটা জানলা দিত সাংসারিক জীবনের বাইরে থাকার। হয়ত।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২১:২০303687
  • ইতিহাসের সরলতাটা কী এইক্ষেত্রে?
  • a x | ১৬ জুলাই ২০১৫ ২১:১৩303684
  • আমাকে চাকরি দিলেই সব কাজ করে দেব। সিভিতে ভুরু প্লাক করার কোনো দাবী নেই অ্যাডেড কোয়ালিফিকেশন।
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ২১:১০303683
  • আধুনিক বঙ্গের প্রথম মহিলা বোহেমিয়ান, মনে হয়, স্বর্ণকুমারী দেবী। বোহেমিয়ান এই অর্থে, যে, তিনি সাহিত্য, সখী সমিতি, রাজনীতি, এইসবে, যাকে বলে "উড়ে বেড়াতেন", সংসারে কোনো মনোযোগ ছিলনা। তাঁর স্বামী প্রথমদিকে রাজনৈতিক কর্মকান্ডে কিঞ্চিৎ যুক্ত ছিলেন, কিন্তু সংসার ও প্রতিপালনের কাজটা মূলত তাঁরই দায়িত্ব ছিল। বার্থ কন্ট্রোলের আগের যুগেও, কোনো এক অদ্ভুত ও অজ্ঞাত কায়দায়, স্বর্ণকুমারী দেবীর মোটে দু-তিনটি সন্তান ছিল।

    এখন তো ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। সবই সরলীকরণের গপ্পো। এইসব আখ্যানগুলো খুব জটিল এবং ইতিহাসের সরলতায় ধাক্কা দেবে বলে আর ইতিহাসে ততটা জায়গা পায়না।
  • Bratin | ১৬ জুলাই ২০১৫ ২০:৩৯303682
  • না করে লাজ
    করো ফেলো কাজ!!
  • kkumu | ১৬ জুলাই ২০১৫ ২০:২৭303681
  • একটা কাজ যদি কারো দ্বারা হয়।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ১৯:৫২303680
  • আগেরটা হনুকে লিখলাম। এই হপ্তায় আরেকটা বই হাতের সামনে পেয়েছি - ডরিস লেসিং, এর সামার বিফোর দ্য ডার্ক। লেসিংএর গল্পও প্রায় একই রকম।
    Lessing moved to London in 1949 with her youngest son, Peter, to pursue her writing career and communist beliefs, but left the two elder children with their father in South Africa. She later said that at the time she saw no choice: "For a long time I felt I had done a very brave thing. There is nothing more boring for an intelligent woman than to spend endless amounts of time with small children. I felt I wasn't the best person to bring them up. I would have ended up an alcoholic or a frustrated intellectual like my mother."
  • apps | ১৬ জুলাই ২০১৫ ১৯:৪৮303679
  • আচ্ছা রোব্দাদুর এই গুপ্ত প্রেম ব্যক্ত প্রেম গুলো কি আদতেই একটু সুখেন দাস টাইপস ছিল? নাকি আমারি লাগে?
  • a x | ১৬ জুলাই ২০১৫ ১৯:৩৪303678
  • ধুর বাবা দম্পতির মধ্যে সম্পর্ক নিয়ে এইব্যাপারে কে আলোচনা করছে? কথা তো হচ্ছে সন্তানকে ছেড়ে যাওয়া নিয়ে। আর দম্পতির মধ্যে সম্পর্ক নিয়েই বা আলোচনা করা যাবেনা কেন? হিস্টরিকাল ন্যারেটিভ মেয়েদের ক্ষেত্রে এই সব ব্যক্তিগত সম্পর্কের মধ্যে থেকেই দেখা হয়েছে।
  • | ১৬ জুলাই ২০১৫ ১৯:৩৩303676
  • দময়ন্তীঃ)
  • | ১৬ জুলাই ২০১৫ ১৯:৩১303675
  • আহা আমার এই বিষয়ে বক্তব্য নেই ভাবছেন বুঝি? শুনুন বোহেমিয়ানটির বন্ধু বা অনুরাগী মহলে আবার খুঁটি ধরে রাখাটির বেশ বদনাম হয়, বাঙালীমহলে।
  • | ১৬ জুলাই ২০১৫ ১৯:২৮303674
  • দুজনেই জুয়াড়ি। সাট্টা খেলে যথাসর্বস্ব উড়িয়ে দিয়ে কোথায় হারিয়ে গেছে-এইরকম দম্পতি একটাই দেখেছি।
    কোনো একজন খুঁটি ধরে রাখে এইটা আমিও দেখেছি( বাঙালি জীবনে)
  • san | ১৬ জুলাই ২০১৫ ১৯:২৪303673
  • পুরোটা টুকে দিলাম -

    অনন্ত প্রেম

    তোমারেই যেন ভালোবাসিয়াছি
            শত রূপে শত বার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।
        চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
            গাঁথিয়াছে গীতহার,
        কত রূপ ধরে পরেছ গলায়,
            নিয়েছ সে উপহার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।

    যত শুনি সেই অতীত কাহিনী,
            প্রাচীন প্রেমের ব্যথা,
        অতি পুরাতন বিরহমিলনকথা,
    অসীম অতীতে চাহিতে চাহিতে
            দেখা দেয় অবশেষে
        কালের তিমিররজনী ভেদিয়া
            তোমারি মুরতি এসে,
    চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

        আমরা দুজনে ভাসিয়া এসেছি
            যুগল প্রেমের স্রোতে
    অনাদিকালের হৃদয়-উৎস হতে।
        আমরা দুজনে করিয়াছি খেলা
            কোটি প্রেমিকের মাঝে
        বিরহবিধুর নয়নসলিলে,
            মিলনমধুর লাজে—
    পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

        আজি সেই চিরদিবসের প্রেম
            অবসান লভিয়াছে
    রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
  • Du | ১৬ জুলাই ২০১৫ ১৯:২৩303672
  • এই না হলে গুরুচন্ডালি, জানতাম উত্তর পাবো-ই ঃ) থ্যাংকু স্যান।
  • san | ১৬ জুলাই ২০১৫ ১৯:১৯303671
  • @ দু দি

    তোমারেই যেন ভালবাসিয়াছি শতরূপে শত বার
  • Ekak | ১৬ জুলাই ২০১৫ ১৯:১৬303669
  • লেসবিয়ান কাপল দের মধ্যে হয়ত পাওয়া যাবে। আমার কেমন যেন ধারণা যে দুজনের একজন খুঁটি ধরে না থাকলে আরেকজনের বাউন্ডুলেপনার সখ ঘুচে যায়।
  • h | ১৬ জুলাই ২০১৫ ১৯:১৪303668
  • একটা কাপল, তাঁরা যেই হোন, তাঁদের মধ্যে র রিলেশন নিয়ে আলোচনা পোসায় না। এঁরা তো দুজনেই সাইকোলোজিকাল বিশেষ কিছু লেখেন নি, মহাশ্বেতার ময়না সতী টা কি একসেপশন?

    পল অস্টার এর আত্মজীবনীমূলক উপন্যাস, কি যেন নাম একটা, হয়েছে কি আমি পড়েছি এবার আমেরিকায় গিয়ে। ভাবলাম, আমার আমেরিকান উপন্যাস ভালো লাগে না, ফকনার ছাড়া, আর কালো দের উপন্যাস, ডমিনিকান ভদ্রলোক কি যেন তাঁকেই মন দিয়ে পড়া হয় নি, সে দেশে গিয়ে পড়ে দেখি ভালো লাগে কিনা, রথ খারাপ লাগলো না, মানে জার্সি তার মস্তানি ইত্যাদি, খারাপ লাগে নি, আঁতলামো করতে ইচ্ছে করেছিল বলে একবার সোল বেলো পড়েছিলাম, দারুণ লেখা কিন্তু এতো বোরিং কল্পনা করা যায় না, তো ভাবলাম এই সব ছেলে ছোকরা কেরুয়াক এর চেয়েও জুনিয়র (;-) ) অস্টার একটু পড়ি। বাবা কেবলি দেখি কার সংগে শুলাম, কার সংগে শুতে চাই, কার কার সংগে শুয়েছি বলে মনটা উচাটন, না শুলেও হত এরকম প্রায় কেউ ই নেই। তো এরকম লেখা তো গিভেন দ্য টাইম্স অফ বিজন ও মহাশ্বেতা ওদের লেখার কথা মনে হয় নি। মানে ইসমত চুগতাই, অমৃত প্রীতম, কোয়াতুরুল্লেইন ইত্যাদি রা যতটুকু সেক্ষ মূলক লিখেছেন, এরা তো তাও বিশেষ লিখতে চান নি, ব্যক্তিগত জীবন নিয়ে বেশি লিখতে চান নি, হেজিয়ে লাভ কি। নেম ড্রপিং এ ভর্তি আধুনিক মেমোয়ার সেটাও তো লিখলেও চোখে পড়ে নি।

    আমার এই আলোচনা টা পোসালো না। হ্যাঁ মহাশ্বেতা মহিলা বলে তাঁর রোল প্লে করেন নি বলে অনেক বদনাম হয়েছে, আবার বিজন সেই প্রতিভাবান কিন্তু মেয়েছেলেটির জন্য কিসু করে উঠতে পারলেন না, তেমন করে সরকারের কাছে কিছু চাইবার আগেই মারা গেলেন, ইত্যাদি খোপে পড়ে গেছেন, দুজনেই তো এগুলোর থেকে বেশ বড়। মানে মহাশ্বেতা মমতা কে সমর্থন করেছেন বলে কি কিছু কম বড় লেখক হয়েছেন নাকি। শি ইজ নট মাই ফেবারিট, বাট শি ইজ আনবিলিভেবল, ওরকম একটা লিখতে পারলে বর্তে যাবো। বিজন তো বিরাট রাইটার, ওদের পোসায় নি, তো আমি কি করবো?
  • Ekak | ১৬ জুলাই ২০১৫ ১৯:১৩303667
  • কিন্তু, মেয়েরা কি আদৌ বহেমিয়ান হন ? মানে, ছেলেরা যে অর্থে।
  • | ১৬ জুলাই ২০১৫ ১৯:০৪303666
  • অনেক বাবাই বাউন্ডুলে, যদিও তারা বিখ্যাত নন। তাদের যাপনের পিছনে তাদের নানা যুক্তিও আছে। তাদের ছেলেমেয়েরা যে ক্ষত নিয়্যে বড় হয়ে ওঠে তা সত্যিই অপূরণীয়।
    মা ও কি নেই? আছে, তবে সংখ্যায় কম। সামাজিক নির্মাণে ওরা অনেকটাই প্রান্তিকঃ)
  • aranya | ১৬ জুলাই ২০১৫ ১৮:৫৮303665
  • বাবা বোহেমিয়ান হলে প্রশ্রয়জাত মুগ্ধতা, মা বোহেমিয়ান হলে কর্তব্যে ত্রুটি - এই মানসিকতা তো সা নি বটেই
  • সিকি | ১৬ জুলাই ২০১৫ ১৮:৫৪303664
  • না, আমি বহুকাল সাহিত্য ইত্যাদি পড়ি নি, ইন ফ্যাক্ট কোনও বইই পড়ি নি বহুদিন, বইয়ের দেশও পড়ি নি।
  • san | ১৬ জুলাই ২০১৫ ১৮:৪৯303663
  • আছে ভাল এরা !

    কুমুদি আমার যতদূর মনে পড়ছে ঐ আলোচনাটা ভাটে হয়েছিল। তবে আমি ভুল হতে পারি।
  • সিকি | ১৬ জুলাই ২০১৫ ১৮:৪২303662
  • মেয়ে তো ইশকুলে ছিল :)
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ১৮:৩৬303661
  • লোদি গার্ডেন !!!সে বেশ জায়গা।
    মেয়ে কোথায় ছিল?এইবার আমার ১১ কতযেন পোস্ট দেখা হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত