এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ১২:০৭303630
  • (কান্দিয়া) কুমুদির ২০ তারিখ অব্দি টেইম নাই।
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ১২:০৬303629
  • স্যান কোন মানুষ পাগল /বোহে/প্রতিভা যা খুশি হোক সেটা তার নিজের এক্তিয়ার যতক্ষণ অন্য কাউকে বিরক্ত বা অপমানিত না করা হয়।সুনীল মনে হয় এ বিষয়ে সজাগ থাকতেন।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৫ ১২:০৫303628
  • আরেকটা রেসিপি দিলাম। কুমুদি দেখে বলুন তো কিছু বাদ গ্যালো কিনা। নইলে বানিয়ে ফেলুন।
  • san | ১৬ জুলাই ২০১৫ ১২:০১303627
  • বিশুপাল বধ পড়ে কি হতাশ হলাম :-(
    অন আ সেকেন্ড থট, এরকমই তো হবার ছিল !
  • san | ১৬ জুলাই ২০১৫ ১১:৫৭303625
  • কোনো লোককেই অন্য লোকের মানদণ্ডে মাপার কি দরকার ? যতক্ষণ না একেবারে অপরাধমূলক কাজ করছে ! কিছু লোক একসেন্ট্রিক হোক না, নইলে চারপাশ খুব বোরিং হয়ে যাবে। জেন্ডার-নির্বিশেষে হওয়ার সুযোগ পাক এইটুকুই বলার :-) সবাইকে ছকেবাঁধা জীবন যাপন করতে হবেই বা ক্যানো। বেশ করেছে বোহেমিয়ান হয়েছে, আরো লোকেরা ও মহিলারা হোন আরো ভালো।
  • Ekak | ১৬ জুলাই ২০১৫ ১১:৫৭303626
  • কবি হও আর যেই হও ঘেমো গায়ে হুমদোর মত হটাত কোলে এসে বসলে ইনসট্যানট ক্যালাবো !
  • de | ১৬ জুলাই ২০১৫ ১১:৪৩303624
  • গজু টুকি টা শুনে অবিশ্যি দারুণ হাসি পাচ্ছিলো - বাদল বসুর লেখায় নীরদ সি চৌধুরি নিয়েও অনেক কিছু পড়লাম কয়েকদিন আগে, বাঙালনামাতেও কিছু পড়েছিলাম - বড়ো অদ্ভূত লেগেছিলো।
  • de | ১৬ জুলাই ২০১৫ ১১:৪১303623
  • ঋত্বিক ঘটককে নিয়ে লিখেছিলেন সুরমা ঘটক, "ঋত্বিক"- বোধহয় অনুষ্টুপ থেকে বই হয়ে বেরিয়েছিলো - পড়তে পড়তে ভেবেছিলাম - তিন ছেলেমেয়ে নিয়ে এই এক্স্ট্রীম পাগলামো যাঁকে সামলাতে হয়েছিলো তাঁর কথাই - বড়ো মানুষদের কাছাকাছি থাকা সাধারণ মানুষ হওয়ার বিড়ম্বনাও কিছু কম নয়!
  • sm | ১৬ জুলাই ২০১৫ ১১:২৭303621
  • শক্তি, সুনীল, এরা খুব কায়দা করে এরকম নচ্ছার গিরি করত।এটাও এদের এক ধরনের প্রচার ও লাইম লাইটে আসার কৌশল।বই বিক্রি হবার জন্য, এরা যা খুশি করেছে। রবীন্দ্রনাথ কে হুলিয়ে গালাগাল দিয়েছে,মাতাল, পাগল কিন্তু প্রতিভা ধর ইমেজ তুলে দরতে চেয়েছে।
    আ বা প এখানে ধরতাই এর কাজ করেছে।যেখানে সেখানে ওপার বাংলার প্রশস্তি গেয়েছে।যাতে করে বই বিক্রি বাড়ানো যায়।
    এর কিছু কিছু সুনীল পরবর্তী কালে স্বীকার ও করে নিয়েছে।
    এনি ওয়ে, ওদের কিছু ক্ষতি হোক না হোক, কিছু এন্ডি গেন্ডি, বেকার যুবক কবি, মাল খেয়ে আর নেশা করে নিজেদের বারোটা বাজিয়েছে।
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ১১:২৭303622
  • অবশ্যই।আমারো তাই মত কিন্তু অনেক সময় শুনেছি প্রতিভাদের
    সাধারণ মানদন্ডে মাপা উচিত নয়।

    বইএর দেশ ২০১৪ সফট কপি আছে কারো কাছে?
    মহিলা লেখিকাদের লিখনশৈলী কি আলাদা এই নিয়ে গুরুতে আলোচনা ছিল মনে হয়।কোন সহৃদয়া/য় যদি দয়া ও সময় করে--ই
  • aranya | ১৬ জুলাই ২০১৫ ১১:২৫303620
  • পর পার চারটে সিরিজ জিতল বাংলাদেশ, অ্যামেজিং। দূর্দান্ত পারফরমেন্স
  • aranya | ১৬ জুলাই ২০১৫ ১১:০৬303619
  • ভাবার কিছু নেই তো। কোন আচরণ যদি খারাপ লাগে, সেটা আমি আপনি করলে খারাপ লাগবে, শক্তি-সুনীল করলে খারাপ লাগবে, আম্রিগার প্রেসিডেন্ট বা ব্রিটেনের রানি করলেও খারাপ লাগবে, পার্সন ইন্ডিপেন্ডেন্ট - এমনই তো হওয়া উচিত
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ১০:৫৩303618
  • দ,গ্লাস প্যালেস খুব উপভোগ করেছিলাম,ছেলে পড়িয়েছিল।কিন্তুএখন ভেবে দেখলাম অনেকটাই ভুলে গেছি।তোমরা সবাই টইতে একটু লেখো না বইপত্র নিয়ে।পড়া হয় না কিছুই, অথচ ছায়া ঘনাইছে অবশ্য টাইমেই ঘনাইছে,তাও।
    কিছুই তো হল না ইত্যাদি।
    অরণ্য এইটা অনেক দিন থেকেই ভাবছি।বাদল বসুর লেখাতে আছে একটি সাহিত্য সভায় শক্তি স্টেজের পাশ থেকে গজু টুকি ইত্যাদি বলছেন।
  • | ১৬ জুলাই ২০১৫ ১০:৪৭303617
  • আরে!! এক একবার এক একরকম আইপি দিচ্ছে কেমনে!? :-O
    আমি তো ডিসকানেক্টও করি নাই।
    ও অজ্জিত?
  • | ১৬ জুলাই ২০১৫ ১০:৪৪303616
  • শক্তি সম্পর্কে আমিও দুটো গপ্পো জানি। প্রথমটি আমাদের কোন্নগরের একজন আবাপ'র সম্পাদকীয় বিভাগে কাজ করতেন তাঁর কাছে শোনা। উনি নাকি মাঝে মধ্যেই অফিসে আসতেন একেবারে চুর মাতাল হয়ে আর এসে ড্রয়ার খুঁজতেন হিসি করার জন্য। ড্রয়ার মানে টেবিলের ড্রয়ার।

    দ্বিতীয়টি এক প্রবীণ লেখক/প্রকাশকের কাছে শোনা। ইনিও আবাপ'য় ছিলেন একসময়। তো, বিভিন্ন মফস্বল থেকে ছোট ছোট পত্রিকারা শক্তির লেখা চেয়ে নিয়ে যেত, পরে ছাপা হলে ম্যাগাজিন দিয়ে যেত। উনি নাকি নিজের লেখা ছাপা পাতাটুকু ছিঁড়ে নিয়ে বাকীটুকু তৎক্ষণাৎ ট্র্যাশে ফেলে দিতেন, পাতা উল্টেও দেখতেন না কখনও।
  • | ১৬ জুলাই ২০১৫ ১০:৩৩303615
  • উইব্বাস!! ঈশান সিন্মায় নায়ক, না না থুড়ি থুড়ি সহনায়ক হয়েছে? ব্যপক তো!
    যাক একজন সেলেবকে আমি সামনাসামনি চিনি। গুড। এই নিয়ে প্রোগা করা যাবে।
    :-D

    হনুকে বলার ছিল যে অমিতাভ ঘোষ আদ্যন্ত ভাল লাগে এমন নয় কিন্তু। গ্লাস প্যালেস, শ্যাডো লাইনস অসা লেগেছিল। একধরণের মায়াবী মুগ্ধতা বলতে পার। বা ধর নন-ফিকশনের মধ্যে 'ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড' কিম্বা 'ড্যান্সিং ইন কম্বোডিয়া' খুবই ভাল লেগেছিল। ফিকশান মুগ্ধতার সূত্রেই নন-ফিকশানগুলো যোগাড় করে পড়েছিলাম। তো, তারপর ধর 'সী অব পপিজ' বেশ পরিপূর্ণ একটা উপন্যাসের আস্বাদ দিয়েছিল। বেশ ধরে ধরে একটু একটু করে চেখে চেখে পড়া হয়েছিল বইটা। কিন্তু রিভার অব স্মোক মাঝ অবধি গিয়ে ক্কি বোর! ক্কি বোর! সেই আদ্ধেক হয়ে পড়ে রয়েছে, ভয়েচ্চোটে থার্ডটা কিনে ফেলে রেখেছি।
    হাংরি টাইডে আমার যেন কি কতগুলো অসুবিধে লেগেছিল, এখন ঠিক করে মনে নেই। হাংরি টাইড নিয়ে ইন্ডো আর উদয়দা বেশ চমৎকার আলোচনা করেছিল বা-লায় সেই সেকালে মানে ২০০৪ এ।

    এইবার ছোটাইকে,
    তুই অমিতাভ ঘোষ আর ঝুম্পাকে একসাথে বলে দিলি দেখে কেমন একটু দুঃখু দুঃখু পেলাম রে। ঝুম্পাকে আমার বড্ড লিমিটেড লাগে। ঐ যে কি বলে গিয়ে, লেখার প্রসাদগুণ, ঐটি ওঁর করায়ত্ত বলে পড়ে ফেলা যায়, কিন্তু চরিত্রগুলো বড় বেশী ড্রয়িংরুম, বেডরুম আর কিচেনের মধ্যে ঘোরাঘুরি করে। আমার ঠিক পোষায় না। এই নিয়ে বোজোর সাথে প্রবল মতানৈক্য হয়েছে।

    এইসব লিখতে লিখতে মনে পড়ল আমাদের বই রিলেটেড আড্ডাগুলো বিভিন্ন দিকে বিভিন্নজনের সাথে, এখন আর অনেকদিন হয় না। কলকাতা গেলে হনুও তেমন পাত্তা দেয় না, ইন্ডোও না। :-((
  • aranya | ১৬ জুলাই ২০১৫ ১০:৩২303614
  • কুমু শক্তির আচরণ সম্বন্ধে যা লিখলেন, অবশ্যই একমত। কোনভাবেই সমর্থনযোগ্য নয়
  • aranya | ১৬ জুলাই ২০১৫ ১০:২৮303613
  • ও আচ্ছা, নবারুণের দিক থেকে, হ্যাঁ সে তো অপ্রাপ্তি বটেই। মা-বাবা কেউ ছেড়ে চলে যাওয়াটা সন্তানের কাছে বড় কষ্টের।
    ডিভোর্স করতে চান, কিন্তু সন্তানের কথা ভেবে করছেন না, এমন দম্পতি আমার চেনাজানার মধ্যেই আছেন।

    আমি মহাশ্বেতা সম্বন্ধে আমার নিজের ভাললাগার কথা বলছিলাম। উনি যদি বোহেমিয়ান লাইফ না কাটিয়ে, অনেক বেশি সংসারী হতেন, এবং তার পরেও অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা লিখতেন, খেড়িয়া শবর সমিতি স্থাপন করতেন, আদিবাসীদের জন্য কাজ করতেন, তাহলে ওনাকে একই রকম শ্রদ্ধা করতাম। এই কাজ গুলোর জন্য শ্রদ্ধা, লাইফস্টাইলের জন্য নয়
  • | ১৬ জুলাই ২০১৫ ১০:১৩303612
  • আমার প্রথমবারেই খুব সুবিধের লাগে নি। সো-সো টাইপ।

    কিন্তু এতোজ কি বলল! শুধু অনুবাদধর্মী? না না মোটেই নয়। অনুবাদধর্মী মূলত ঐ কাঁটা সিরিজ আর বিজ্ঞান বিষয়কগুলো। কিন্তু দেশভাগ রিলেটেড বকুলতলা পি এল ক্যাম্প, অরণ্যদন্ডক কিম্বা পঞ্চাশোর্ধে'র কিছু কিছু টুকরো। অন্যরকম হংসেশ্বরী অথবা অজন্তা অপরূপা। রূপমঞ্জরী শেষদিকে কেমন ঘেঁটে গেছে বটে। ইন ফ্যাক্ট শেষদিকেও না, মাঝের দিক থেকেই কেমন ছেতরে গেছে, কিন্তু তারপরেও হটি বিদ্যালঙ্কারকে নিয়ে লেখার কথা ভাবাটাই একটা বিরাট কিছু মনে হয় আমার কাছে।

    একেবারে অতি খাজাও বেশ কিছু আছে। সে থাক।

    এখন অনেক বইই হয়ত আর দুবার পড়ব না। তবু কখনও হয়ত এঁকে নিয়ে বেশ বড় করে লিখবো, বেশ কিছু বই ধরে ধরে। যেমন দন্ডক শবরী।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৫ ০৯:৫০303611
  • আমিও সম্ভবতঃ দ্বিতীয়বার পড়ব না।
  • Bratin | ১৬ জুলাই ২০১৫ ০৯:৪৭303610
  • ধন্যযোগ ফোর জি/কুমু দি/অভ্যু।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৫ ০৯:৩৭303609
  • লেখাটা খুবই না সা ধাঁচের (স্বাভাবিকভাবেই) ব্রতীন্দা পড়ে ফ্যালো, তোমার ভালোই লাগবে মনে হয়।
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ০৯:৩৩303607
  • ব্রতীন অবশ্যই পড়বে।ভাল লাগা/না লাগা তো যার যার নিজের ব্যাপার।
  • 4z | ১৬ জুলাই ২০১৫ ০৯:৩৩303608
  • ব্রতীনদা, আমি দ্বিতীয়বার পড়ব না।
  • Bratin | ১৬ জুলাই ২০১৫ ০৯:১২303606
  • চাপ নেই মহায়।এখানে অনেকেই শরদিন্দু আর না সা দুজনের ভক্ত।তবে ব্যোমকেশ নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশী।তাই হয়তো এই হা হুতাশ!!
  • tc | ১৬ জুলাই ২০১৫ ০৯:০৪303605
  • আপনাদের কথার মাঝে কথা বললাম। আমি না সা এর একজন পাখা। এবং একজন নী পা।
  • tc | ১৬ জুলাই ২০১৫ ০৮:৫৪303604
  • বিশুপাল বধ আমার তো খারাপ লাগল না। মানে অসমাপ্ত থাকার চেয়ে এই বোধহয় ভাল হল। লিংক এর জন্য অনেক ধন্যবাদ।
  • Bratin | ১৬ জুলাই ২০১৫ ০৮:৪২303603
  • মিঠু/ফোর জি/কুমু দি, তাহলে আর "বিশুপাল বধ" পড়বো না বলছো?
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ০৮:২৩303601
  • পূর্ণিমা
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ০৮:২৩303602
  • ওহ এজেড!!!পূর্ণিম সিনহাকে নিয়ে খুব ইন্টারেস্ট ছিল।উনি ফুটপাহে বিক্রী হওয়া স্ক্র্যাপ দিয়ে নিজের এক্সরে মেশিন বানিয়েছিলেন।Indian Academy of Scienceএর ওয়েবসাইটে ৪/৫ পাতার একটি আর্টিকল আছে।গুগল করলেই পাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত