এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tc | ১৬ জুলাই ২০১৫ ০৮:১৪303600
  • একটা ভাল ইউটিউব ডাউনলোডারের সন্ধান দিতে পারেন কেউ? খুব উপকার হয় তাহলে।
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ০৮:১১303599
  • এজেড একদম আমার কথা বলেছে।

    বাদল বসুর স্মৃতিচারণা থেকে
    নিজের মেয়েকে পাড়ার দোকানে বসিয়ে শক্তি অনেকবারই চলে গেছে চাইবাসা বা অন্য কোন জায়গায়,,

    মধ্যরাতে বন্ধুর দেশের বাড়ীর সামনে চিৎকার করে ছাপার অযোগ্য গালাগাল(যেখানে বৃদ্ধ বাবাসহ পরিবারের সকলে আছেন

    কমলের কাছে শুনেছি শক্তি নেশায় চুর হয়ে ভীড় ট্রেনে উঠে একজন মহিলার গায়ে বসে পড়ছিল।

    এই ঘটনাগুলি যদি সত্যি হয় তাহলে আমার অতিক্ষুদ্র বুদ্ধিতে আদৌ সমর্থন যোগ্য মনে হয় না।শক্তি কিংবদন্তী কবি,কিন্তু তাঁর প্রতিভা তাঁকে লাইসেন্স দেয় না কোন অসঙ্গত আচরণ করার।
    ব্যক্তিগত মত,অনেকেই হয়তো সমর্থন করবেন না।
  • | ১৬ জুলাই ২০১৫ ০৭:৫৪303597
  • যায় আসে বইকি। বিখ্যাত বাবা/মা র সন্তান যখন নিজের কোনো অপ্রাপ্তির কথা বলেন- সেটা আর পাঁচজন সাধারণ ছাপোষা সন্তানের চাইতে কিছুমাত্র আলাদা হয় না। অপ্রাপ্তির বেদনা/ক্ষোভ সবারই একরকম- হ্যাঁ,খ্যাতির বিড়ম্বনা বা সুবিধে একটা বয়েসের পর মানুষ হয়তো একরকম করে মানিয়ে নেয়।
  • aranya | ১৬ জুলাই ২০১৫ ০৬:৫৮303596
  • বিড়িও খেতেন, অম্রিগায় আমার এক আত্মীয়ার বাড়িতে সোফায় পা তুলে বসে বিড়ি-তে টান দিতে দিতে আড্ডা। সাধারণতঃ এখানে ঘরের ভিতরে কেউ স্মোক করে না, স্মোক অ্যালার্ম-ও বেজে উঠতে পারে।
    মহাশ্বেতা-র জন্য স্পেশাল ছাড় দেওয়া হয়েছিল :.-)

    বোহেমিয়ান জীবন কি গারহস্থ্য জীবন, তাতে কিছু যায় আসে কি?

    আদিবাসীদের জন্য সারা জীবন যা কাজ করেছেন + যা লিখে গেলেন - হ্যাটস অফ
  • sosen | ১৬ জুলাই ২০১৫ ০৬:৩৯303595
  • যারা যারা সিন্মা করছেন একটু টই খুলে লিন্ক দিয়ে রাখবেন।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ০৪:৪৬303594
  • বাবাকে নিয়ে এইধরণের চর্চা হয়নি, কারণ বিজন তো খুবই গেরস্থালি মানুষ ছিলেন, যতটা জানি। একটা তথাকথিত রোল রিভার্সাল ঘটেছিল হয়ত।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ০৪:৪১303593
  • হ্যাঁ, ঋত্বিক'ও ইকুয়ালি "বাউন্ডুলে" ছিলেন, সেই নিয়েও রোমান্টিসিজম কম ছিলনা/নেই।
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ০৪:০০303592
  • পূর্ণিমা সিংহ কে নিয়ে কেউ কিছু লেখার লিংক দিতে পারবেন? (অথবা নিজের লেখা হলেও হবে, যদি বাই চান্স ওঁর চেনাজানা কেউ হন )আমি এই আজই জানতে পারলাম উনি ভারতের প্রথম মহিলা পি এইচ ডি, সত্যেন্দ্রনাথ বসুর কাছে গবেষণার কাজ করেছিলেন। তারপরে কী হলো সেই বিষয়ে একটু বিস্তারিত কেউ যদি জানান-
    আগাম থ্যাংকু রইল।
  • pi | ১৬ জুলাই ২০১৫ ০৩:৩৮303591
  • মহাশ্বেতাদেবীর কর্তব্যস্খলনের দায় নিয়ে কোথায় কী তেমন লেখালেখি হয়েছে ? জানিনা, মিস করে থাকতে পারি।
  • pi | ১৬ জুলাই ২০১৫ ০৩:৩২303590
  • ওহ, ঠিক আছে।
  • pi | ১৬ জুলাই ২০১৫ ০৩:৩০303589
  • কিছু হয়নি না কম হয়নি ?
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ০৩:২৭303588
  • উফ। কারেকশন।
    *বোহেমিয়ান, বিড়ি খাওয়া কালো ঠোঁটের মাহাশ্বেতাকে নিয়ে রোমান্টিসিজম কিছু কম হয়নি।

    তবে বিড়ি নয়, উনি নাকি চুটা খেতেন, তাড়ি-মহুয়াও খেতেন। এই শ্রমজীবি একাত্মতা তো রোমান্টিসিজমের চূড়ান্ত ছিল। এই গুরুতেই ওঁকে নিয়ে কত লেখা হয়েছে। ইন্দো লিখেছিল তো পষ্টো মনে আছে।
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ০৩:২৪303587
  • কই, নবারুণের জীবনের শেষ পর্বের আগে তো মহাশ্বেতা, সর্বত্যাগী, খেটে খাওয়া মানুষের লেখক হিসেবেই পরিচিত ছিলেন। বোহেমিয়ান, বিড়ি খাওয়া কালো ঠোঁটের মাহাশ্বেতাকে নিয়ে রোমান্টিসিজম কিছু হয়নি। বার্ধক্যজনিত কিছু এলোমেলো কথা/লেখা ছাড়া, ইন ফ্যাক্ট, এখনও সে হিসেবেই পরিচিত আছেন। কেসটা স্লাইট ঘেঁটেছে ব্যক্তি নবারুণ নিজেও খুবই খ্যাতনামা হয়েছেন, তাঁকে নিয়ে চর্চা খুবই বেশি হচ্ছে, আরেকটা রোমান্টিসিজম তৈরি হয়েছে, সে প্রসঙ্গে মহাশ্বেতার কথা ওঠে, উঠবেই। মেরিলিন মনরোর বাপ-মার কথাও উঠেছিল।

    আমি তো বরং আরেকটা জিনিস দেখি। মা এবং ছেলে, এই দুতি দুই খ্যাতনামা ব্যক্তিকে নিয়ে যত কথা চালাচালি, নবারুণের বাবা তো সিন থেকে জাস্ট হাওয়া, এই প্রেক্ষিতে কাব্যে উপেক্ষিতই।
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ০৩:২৩303586
  • সম্প্রতি মানে সম্প্রতি এই গল্প লিখলেন প্রকাশক ভদ্রলোক তেনার স্মৃতিচারণে। ঃ-)
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ০৩:২১303585
  • ও ব্বাবা, শক্তির ওসব নিয়ে তো নিত্য নব যাকে বলে "ভালোবাসা থরথর স্নেহকোমল ক্ষমাসুন্দর" গল্প বার হয়ে আসছে, এই তো প্রকাশক মহাশয় সিরিজ লিখছেন, সেখানেও সম্প্রতি ভীড় ট্রেনে শক্তি মাতলামো করছিলেন, লোকে রেগে যাচ্ছিল, এমন সময় "উনি কবি শক্তি চট্টো" জেনে অভিভুত পাঠক, "মানে? সেই "অবনী বাড়ী অছো?" বলে এগিয়ে এসে একাকার কান্ড। লোকজন সব কবিকে জায়গা করে দিয়ে ওনাকে বেঞ্চে শুইয়ে দিল।
    ঐ জায়্গায় যদি কোনো মহিলা কবি ওরকম কান্ড করতেন? কী যে হতো ভাবতেও পারি না। হয়তো পিটিয়ে ফিটিয়ে বা আরো সাংঘাতিক কিছু করে ফেলে দিত ট্রেন থেকে।
  • a x | ১৬ জুলাই ২০১৫ ০৩:১৩303584
  • মহাশ্বেতাকে নিয়ে বলা কথাগুলো সম্পর্কে অনেক ভেবেছি। অনেকে পড়েন, অনেকের কাছে খুব ব্যক্তিগত জায়গায় ব্যপারটা বলে খোলাখুলি বলতে ঠিক স্বচ্ছন্দ বোধ করিনা। কিন্তু তবু মনে হয় শক্তি যখন হঠাৎ হঠাৎ বাড়ি ছেড়ে চলে যান, এদিক ওদিক মদ্যপ ঘুরে বেড়ান, দিনের পর দিন বাড়ির লোক কোনো সন্ধান পায়না, তখন সেই সব গল্প মিলে বোহেমিয়ান শক্তিই যেন শক্তির কাব্যপ্রতিভার যাবতীয় ধারক ও বাহক হয়ে ওঠেন, সেসব ঘিরে রোমান্টিসিজম। কিন্তু মহাশ্বেতা যখন নিজের মত সব ছেড়ে যান, সত্যিই যখন রুম অফ হার ওন খোঁজেন, তখন তিনি যাবতীয় কর্তব্যস্খলনের দায়ে পড়েন। তার একটি পরিচয়ই তাকে পাক দিয়ে দিয়ে উঠতে থাকে।
  • তাপস | ১৬ জুলাই ২০১৫ ০২:১৫303583
  • অহ, ইউ পিপুল মিসড রি ট্টুইক। গ্যাটাক অব কোর্স।
  • apps | ১৬ জুলাই ২০১৫ ০১:৪১303582
  • আম্মো অতি কষ্টে হাসি চেপেছিলাম. বিরিঞ্চিবাবার গপ্পের মতো, আমাকে বাঘে খাচ্ছে টাচ্ছে ভেবে.
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ০১:৩১303581
  • আমি আবার ভেবেছিলাম জার্মান ভাষায় "ফে ট্যা ড়ু" মানে হয়তো "ক্যু দ্যেতা"র মতন কিছু। ঃ-)
  • Atoz | ১৬ জুলাই ২০১৫ ০১:২৯303580
  • না সা মহাশয় অনুবাদ ভালো করেন। ওনার বেশীরভাগ লেখাই তো ছায়া-অবলম্বনে।
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ০১:২৭303579
  • আমি "ফে ট্যা ডু" কীসের জার্মান, তিনবার ভাবলাম। :-)
  • | ১৬ জুলাই ২০১৫ ০১:২৪303578
  • এরচে অসমাপ্ত থাকলেই ভালো হতো। যাকগে, পড়ে আর এখন দুঃখ পেয়ে কি লাভ?
    লেখকের কাছে আরেকটু বেশিই প্রত্যাশা ছিলো কিন্তু উনি নিজেই সম্ভব্ত শরদিন্দুর লেখা শেষ করছি ভেবে অসম্ভব মানসিক চাপে পড়ে গিয়েছিলেনঃ(
  • apps | ১৬ জুলাই ২০১৫ ০১:১৮303577
  • একটা কথা বলতে ইচ্ছে করছে। খুব একটা জরুরি বা প্রাসঙ্গিক না, তবু, করছে
    আমি জীবনে এই প্রথমবার দাঁড়িয়ে সিনেমা দেখলুম। ফেস্টিভ্যালেও যতবার দেখেছি, টিকিট কেটে, সীটে বসে। আজ হল-এ আলো বন্ধ হল, ঢেঙা সাহেব বিশুদ্ধ ইংরিজি তে উচ্চারণ করলেন 'ফে ঠ্যা ড়ু', আর বাড়ি থেকে বাবা মার ফোন, বারবার, ধরছি না, তবুও। চতুর্থবার বাইরে বেরিয়ে ধরলাম। ঠাকুমা অসুস্থ। বললাম- বাড়ি যাই, ওরা বলল, না তেমন কিছু নয়, স্টেব্ল। ফিরে এসে সীটে বসা সম্ভব ছিল না। দরজা খুলতেই একগাদা মানুষের ভিড়। আজ কোলকাতা প্রবল বর্ষায় ভিজে একসা। বাইরে থেকে বৃষ্টির আওয়াজও আসছিল মাঝে মাঝে। 'আমি তো সত্যিই ওকে ছেড়ে এসেছিলাম। ও যদিও কখনও একিউজ করেনি... ব্যস... এই তো'। মহাশ্বেতা কি চশমা পরেছিলেন? চশমা পরা বৃদ্ধ নবারুণ বলছিলেন, 'আমার স্ত্রী আজকাল ভাবে আমি বোধ হয় খুব শীগগির মারা যাব! হুইচ মাইট বি ট্রু... মাইট বি...'
    এই নবারুণ...
    এও নবারুণ...
    আমি জীবনে প্রথমবার দাঁড়িয়ে সিনেমা দেখলুম।
  • kumu | ১৬ জুলাই ২০১৫ ০১:১৪303576
  • বিশুপাল বধ ঠিক জমলো না
  • 4z | ১৬ জুলাই ২০১৫ ০১:০৭303575
  • ধুস্‌স্‌স্‌, পোষালো না :(
  • তাপস দাশ | ১৬ জুলাই ২০১৫ ০০:৫৩303574
  • চিন্তার কিছু নেই। প্রায় কিছুই রাখেনি। দু নম্বরে নাম ছাড়া।
  • Ishan | ১৬ জুলাই ২০১৫ ০০:৫২303573
  • অ্যাকচুয়ালি, পুরোটাই প্রচন্ড ক্যাও হয়েছিল। ক্যামেরার সঙ্গে লম্বা বুমটা দেখে আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম, ওতে গান রেকর্ড করলে কেমন হয়, অন ক্যামেরা সেই নিয়ে কিছু বক্তব্য রাখি। কারণ আমি একটা ভালো সাউন্ড রেকর্ডার খুঁজছিলাম। সে ব্যাপারে কিউ এবং ওদের ফরাসী ক্যামেরাম্যান (যে আবার সব বাংলা খিস্তি জানে), আমাকে প্রচুর জ্ঞানগম্যি দেয়। এবং তারপর বলে যা খুশি একটা বলো। নবারুণকে নিয়ে কী বলেছিলাম অ্যাবসলিউটলি মনে নেই, তবে মাছ-মিষ্টি অ্যান্ড মোর সিনেমার নামটা আমার ভারি পছন্দ, এটা বলেছিলাম মনে আছে। কেন, কোন প্রসঙ্গে ভগবানই জানে। পরে ওদের এডিটার রণ আমাকে গত বছর বলে পুরো ক্লিপটাই সে ডেস্কটপে সেভ করে রেখেছে এবং ঘুম না হলেই চালিয়ে দেখে। মনে হয় এতটাই ঘুমপাড়ানি ছিল সে বস্তু, সেটা বোঝানোর জন্যই বলেছিল। তখন আমিও খ্যাকখ্যাক করে হেসেছিলাম। হায়, একেবারেই বুঝতে পারিনি সিনেমাটা এরকম বিপুল খ্যাতি পেতে চলেছে, তাহলে সবটাই বাদ দিয়ে দিতে বলতাম। আমার কী কী হাবিজাবি চিরকালের জন্য ডকুমেন্টেড থেকে গেল, ঈশ্বরই জানেন।
  • Abhyu | ১৬ জুলাই ২০১৫ ০০:৪৯303572
  • আরেকটু হলে আমাদের গান-এর মতো আমাদের সিনেমা বলে একটা টই খুলে ফেলতাম (এখন মিটিং কচ্ছি তো) ভাগ্যিস খুলি নি !
  • Abhyu | ১৬ জুলাই ২০১৫ ০০:৪৭303571
  • যাঃ আমি ভাবলাম সিরিয়াস অভিনয় করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত