এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৪ জুলাই ২০১৫ ০৮:৪৮303389
  • আমাদের বাড়িতে একসময় প্রচুর বেড়াল ছিল।আশেপাশের বাড়ি তে কিছু অঘটন ( যেনন মাছ,দুধ ইত্যাদি) ঘটলেই সবাই বলতো অপুদের বেড়াল। এই সব নিয়ে মাঝে মাঝে এত ঝামেলা হত যে শেষে সব বেড়াল দের বিদায় জানানো হয়।

    সব থেকে পুরোনো বেড়াল ছিল মিনু পিসী।সাদা ধবধবে বেড়াল মাথার কাছে হালকা কালোর কারুকাজ দ্বিতীয় সিনিয়ার মোস্ট বেড়াল টির নাম ছিল আধু।এটি একটি হুলো।আমাদের বাড়িতেই জন্ম। খুব আদরের এই বেড়াল টিকে আধবুড়ো বলে ডাকা হত।সেই থেকে আধু। কেউ সোফা বা বিছানায় বসে থাকলেই নিমিষের মধ্যে তার কোলে উঠে গভীর ঘুমে আচ্ছন্ন হতে পরতো।একেবারে সাদা ধবধবে খুব সুন্দর দেখতে ছিল এই বেড়াল টা।
  • S | ১৪ জুলাই ২০১৫ ০৮:৩৭303388
  • ওকে। ইয়ার নেগাটিভ, ইনসিগনিফিক্যান্ট।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০৮:৩২303387
  • বললাম তো এই মডেল ফিট করুন তারপর দেখবেন কি হচ্ছে Y = a + bX + c Year + error
    ইয়ারের সাথে Y কোরিলেটেড বলেই ইয়ারকে একটা এক্সপ্ল্যানেটরি ভেরিয়বল ধরতে বলেছি।
  • | ১৪ জুলাই ২০১৫ ০৮:১৫303386
  • এই জন্যেই বলে ভাবিয়া পুষিয় কিছু,পুষিয়া ভাবিও না।
    আমি যে কতগুলো কুকুর মনে মনে পুষে ফেল্লাম কি বলবো, আপাতত একটা চকলেট ল্যাব পুষছি।
    ও আমার যাবতীয় পোষ্যদের নাম 'কোকো রায়বন্দ্যোপাধ্যায়'।
  • sosen | ১৪ জুলাই ২০১৫ ০৭:৫৯303385
  • হুঁ।
  • S | ১৪ জুলাই ২০১৫ ০৭:৫৮303384
  • তাইলে এইক্ষেত্রে কি করবো? মানে ইয়ারের সাথে যদি কোরিলেটেড থাকে Y?
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০৭:৫৬303383
  • ঐ সেই ছানা কুকুরটা?
  • sosen | ১৪ জুলাই ২০১৫ ০৭:৫৫303382
  • আর কক্ষণো কিছু পুষব না। সে ব্যাটা স্কাইপেও পাত্তা দ্যায় না। এদিকে আমার খালি খালি কান্না পায় ভেউ
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০৭:৫৩303381
  • তবে কি কাঁঠালের গপ্পো করব?
    (মন খারাপ করে না)
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০৭:৫২303380
  • দুটো ভেরিয়েবল নিন
    Y = a + bX + c Year
  • sosen | ১৪ জুলাই ২০১৫ ০৭:৫১303379
  • আপনারা কুকুর বিড়াল মোরগের গপ্পো করছেন কেন? আমার মন খারাপ হয়।
  • S | ১৪ জুলাই ২০১৫ ০৭:৪৯303378
  • মানে Y = a + bX

    আগে পুরো স্যাম্পেলের জন্যে চালাচ্ছিলাম, পরে সাব স্যাম্পেল তইরী কত্রেছি।

    কিন্তু একটাই ইনডেপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইউজ করছি।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০৭:৪৪303377
  • S: ঐ রিগ্রেশন করে কোএফিশিয়েন্ট পাচ্ছি পজিটিভ।
    Abhyu: ঐ মানে কি?

    S: তারপরে ইয়ার ওয়াইজ চালাচ্ছি।
    Abhyu: আগে কি চালাচ্ছিলেন (রেফঃ ঐ)

    S: কতগুলো ইয়ার নেগেটিভ দিচ্ছে। অদ্ভুত ব্যাপার হোলো সেই ইয়ারগুলো বাদ দিলে, দেখছি কোএফিশিওয়েন্ট নেগেটিভ হয়ে যাচ্ছে।
    Abhyu: খুবই সম্ভব। ডেটায় কোলিনিয়ারিটি গিজগিজ করছে মনে হচ্ছে।
  • S | ১৪ জুলাই ২০১৫ ০৭:৩৯303376
  • ও হ্যাঁ আরো একটা ব্যাপার। ঐ রিগ্রেশন করে কোএফিশিয়েন্ট পাচ্ছি পজিটিভ। তারপরে ইয়ার ওয়াইজ চালাচ্ছি। কতগুলো ইয়ার নেগেটিভ দিচ্ছে। অদ্ভুত ব্যাপার হোলো সেই ইয়ারগুলো বাদ দিলে, দেখছি কোএফিশিওয়েন্ট নেগেটিভ হয়ে যাচ্ছে।
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০৭:৩৬303375
  • না না স্ট্যাটিসটিক্সে ব্যাগিং বুস্টিং এই সবও আছে।
  • S | ১৪ জুলাই ২০১৫ ০৭:০১303374
  • Let's say I am regressing Y = a + bX + error

    Now is there any way to increase the value of b. like clustered error etc.

    ইমেল করেছি।
  • Ishan | ১৪ জুলাই ২০১৫ ০৬:৩৪303373
  • আমারও একটা কোশ্নো আছে। রিগ্রেশন, রিগ্রেসিভ, এসব খুব খারাপ জিনিস বলে লোকে। তাইলে স্ট্যাট কি একটি রিগ্রেসিভ বিষয়?
  • Abhyu | ১৪ জুলাই ২০১৫ ০৬:২৭303372
  • প্রশ্নটা ঠিক ক্লিয়ার হল না। একটু মেল করুন, ইংরেজিতে। amandal অ্যাট stat.uga.edu
  • S | ১৪ জুলাই ২০১৫ ০৫:৩২303371
  • অভ্যু বাবু আছেন দেখছি মার্কেটে। একখান কোস্নো ছিলো। রিগ্রেশনে একটা কোয়েফিশিয়েন্টের ভ্যালু বাড়ানোর কোনো পদ্ধতি আছে?
  • Atoz | ১৪ জুলাই ২০১৫ ০৫:১৮303370
  • অয়োময় ও চায়। ঃ-)
  • TB | ১৪ জুলাই ২০১৫ ০৪:৫৭303369
  • আমার কোথায় যেন যাবার ছিল।
    মধ্য কলকাতায় এক্দিন তারাপদ রায়ের বাড়ি দেখতে গিয়েছিলাম। তিনি সরকারি চাকুরে।
    এদিকে কেউ কেউ গল্পো লিখল, অনেকে কাগজের দোকানে কাজ করল। আর অল্পো কেউ মহম্মদ হাবিবের মত পেশাদার লেখক।

    কোথাও দেখি, শীর্ষেন্দু বৃদ্ধ হলেন, অথবা, সুকান্ত লেখক হয়েছে। রমাপদ বলেছিলেন, লিখতে আর ভাল লাগে না!

    আমিও লিখতাম - প্রজেক্ট প্রোপোজাল। অল্প পাঠক, তারা আমায় পয়সা দিত, কাগজের দোকানের মতই। তাদের জন্য লিখতে লিখতে আমার সব ছায়াময়তা চলে গেল। ভাগ্যিস!

    কেউ কেউ, শুধু কেউ কেউ, ছায়াময় ছিলেন। অনেকে ছায়াময় ভালবাসে। তাই কাগজ কোম্পানি ও ছায়াময় ভালবাসে। তারপর ছায়াময়রা কায়া চায়। তখন ট্রামেরা তাদের চাপা দিয়ে চলে যায়।
  • | ১৪ জুলাই ২০১৫ ০৩:৫২303368
  • জয়ের যেন কোথায় একটা যাবার ছিলো- কিন্তু সেখানে আর পৌঁছোলেন না। এমনও হতে পারে আমারই মনের ভুল। যেখানে যাবার সেখানেই গেছেন,আমিই বুঝিনি।
  • Atoz | ১৪ জুলাই ২০১৫ ০৩:১৪303367
  • আর "মা নিষাদ" তো আমাদের অনেককেই কবিতা পড়ায় ফিরিয়ে এনেছিল। তার আগে কেবল স্কুলপাঠ্য কবিতা বাধ্য হয়ে পড়তাম আমরা আর সমসায়িক সাহিত্যপত্রের দুর্বোধ্য কবিতাগুলো নিয়ে ঠাট্টাতামাশা করতাম, "কিষ্কিন্ধ্যার কিংবদ্ন্তী নিরবলম্ব কালবিভূতি কিংকর্তব্যম"-এইসব ধরণের লাইন বলে ইয়ার্কি হত। ঃ-)
    কিন্তু "মা নিষাদ" এসে আমাদের একেবারে মুগ্ধ করে ফেললো। আমরা আওড়াতে লাগলাম, "অতই সহজ আমাদের মেরে ফেলা? আমাদের পায়ে রাত্রিচক্র ঘোরে/ আমরা এসেছি মহাভারতের পর/ আমরা এসেছি দেশকাল পার করে।"
  • Atoz | ১৪ জুলাই ২০১৫ ০৩:০৭303366
  • "সাঁঝবাতির রূপকথারা" বড়ো ভালো লেগেছিল, "যারা বৃষ্টিতে ভিজেছিল" বড় ভালো লেগেছিল। আর একটা ছোটো গল্প, নামটা মনে নেই, এক কবি, তাঁর স্ত্রী আর তাঁদের অজাত পুত্র নিয়ে কাহিনি, ঐ ছেলেটিকে কবির স্ত্রী দেখতে পেতেন হ্যালুসিনেশন এ, কী যে নাম ছিল গল্পটার!
  • rabaahuta | ১৪ জুলাই ২০১৫ ০৩:০৩303365
  • হ্যাঁ তিনি আসলেই একনং জয় গোস্বামী ছিলেন, একটু জোর জবর্দস্তি করলে এমনকি ছবি ও সই মিলিয়ে দেখা যেতঃ)
  • Atoz | ১৪ জুলাই ২০১৫ ০২:৫৯303364
  • কী ভালো!!!! জয় গোস্বামী নিজেই হেঁটে যেতেন?
  • rabaahuta | ১৪ জুলাই ২০১৫ ০২:৫৭303363
  • হুম, দাদাভাইদের পাড়া।

    জয় গোস্বামীর জন্যে আমার প্রচন্ড দুঃখ হয়। দুঃখ হওয়ার কিছু নেই হয়তো, ভালোই আছেন। লেখাপত্র পড়ে যে লোকজনকে চেনা যায়না তা তো জানি এতদিনে। তবু। হৃদয়ে প্রেমের শীর্ষ থেকে জয় গোস্বামীর গদ্য। প্রথম যখন কলকাতায় থাকতে এলাম, সবুজ পাঞ্জাবী না পড়লেও কবি টবিদের যে এমন ভাবে পথেঘাটে দেখা যায় তা তো জানতাম না। চায়ের দোকান কফিহাউস ঠেলে যাদবপুর সেন্ট্রাল পার্ক দিয়ে সন্ধ্যেবেলা ঘরে ফেরার সময় ভাবতাম কে এটা জয় গোস্বামীর মত দেখতে রোজ এত আস্তে আস্তে হাঁটে।

    এইসব দলগত ডামাডোল, ধুর।
  • m | ১৪ জুলাই ২০১৫ ০২:৩৯303362
  • আমার এখন দাদাভাইদের পাড়া পড়তে ইচ্ছে করছেঃ(
  • পত্রালিকা পত্রনবীশ | ১৪ জুলাই ২০১৫ ০২:৩৭303361
  • একজন দেখলাম রিমুভকে লিখেছেন রিমোভ। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত