এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ জুলাই ২০১৫ ০১:৪১303300
  • এরা কারা !! একে মারার ভিডিও ও আবার শেয়ার হচ্ছে !!

    "১২/১৩ বছরেরর একটা শিশু। শিশুটিকে খুঁটির সঙ্গে বেঁধে বেদম প্রহার করছে ৪ যুবক। যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে শিশুটি। অথচ নির্যাতনকারীরা তখন বন্য উল্লাসে হাসছিলো।

    পেটাতে পেটাতে একপর্যায়ে মেরেই ফেলে শিশুটিকে। হত্যার সেই বিভৎস দৃশ্য ভিডিও করে খুনিরা। এরপর পাশবিক সেই ভিডিও ছেড়ে দেয় ইন্টারনেটে।

    হাসতে হাসতে খুন বলে একটা কথা প্রায়ই শোনা যায়। সাধারণত পেশাদার খুনিদের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য হয়। কিন্তু কুমারগাও এলাকার চার যুবক যেনো পেশাদার খুনিদেরও ছাড়িয়ে দিলো। হাসতে হাসতেই খুন করে ফেললো তারা একটি শিশুকে। তারপর ঠান্ডা মাথায় সেই হত্যা দৃশ্যের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়। লাশের গুমেরও চেষ্টা চালায় খুনিরা। এদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শিশুটির নাম শেখ সামিউল আলম রাজন। সে কুমারগাঁও বাসস্টেশন সংলগ্ন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের মাইক্রোবাস চালক শেখ আজিজুর রহমানের ছেলে।

    রাজনের বিরুদ্ধে অভিযোগ, সে নাকি চুরি করতে গিয়েছিলো। এই তুচ্ছ অভিযোগে বিভৎস নির্যাতন চালিয়ে শিশুটিকে হত্যা করা হয়।

    গত বুধবার গুম করার চেষ্টাকালে উদ্ধার করা হয় শিশু শেখ সামিউল আলম রাজনের লাশ। এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় রাজনের লাশ ফেলার সময় হাতেনাতে আটক মুহিত (২৫) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার (৩৪) ও নৈশপ্রহরী ময়না মিয়া (৪৫) আসামি করা হয়েছে।

    রাজনকে নির্যাতনের ভিডিওচিত্রে দেখা গেছে- চোর সন্দেহে রাজনকে কুমারগাঁও বাসস্টেশনের একটি দোকানঘরের বারান্দার খুঁটিতে বেঁধে রাখে মারধর করা হচ্ছে।

    একনাগাড়ে প্রায় ১৬ মিনিট রাজনকে খুঁচিয়ে খুঁচিয়ে রোল দিয়ে পেটানো হয়। একপর্যায়ে মাটিতে নিস্তেজ হয়ে পড়ে পানি খাওয়ার আকুতি জানায় রাজন। কিন্তু পানির বদলে ‘ঘাম খা’ বলে মাটিতে ফেলে রাখা হয় তাকে।

    নির্যাতন সহ্য করতে না পেরে শিশু যখন চিৎকার করে কাঁদছিলো, খুনিরা তখন ফেটে পড়ে অট্টহাসিতে। হাসতে হাসতে শিশুটিকে নিয়ে তাদের নানা কটূক্তি করতেও শোনা গেছে। রাজনের নখে, মাথা ও পেটে রোল দিয়ে আঘাত করে এক সময় বাঁ হাত ও ডান পা ধরে মুচড়াতেও দেখা যায়।

    কয়েক মিনিটের জন্য রাজনকে হাতের বাঁধন খুলে রশি লাগিয়ে হাঁটতে দেওয়া হয়। ‘হাড়গোড় তো দেখি সব ঠিক আছে, আরও মারো...’ বলে রাজনের বাঁ হাত খুঁটির সঙ্গে বেঁধে রেখে আরেকদফা পেটানো হয়। এসময় রাজনের শরীর ও চোখ-মুখ বেশ ফোলা দেখা গেছে।

    যে ভিডিও ধারণ করার কাজটি করছিল, তাকে নির্দেশ করে নির্যাতনকারীরা জানতে চায় - ঠিকমতো ভিডিও ধারণ হচ্ছে কি-না। ওপাশ থেকে ‘ফেসবুকে ছাড়ি দিছি, অখন সারা দুনিয়ার মানুষ দেখব...’ বলতে শোনা গেছে।

    শেষ দিকে নির্যাতনকারী একজন সঙ্গীদের কাছে জানতে চায়-‘কিতা করতাম?’ বলে। অপর একজনকে তখন ‘মামায় যে কইছন, ওই কাম করি ছাড়ি দে!’ বলতে শোনা যায়।"
  • pi | ১৩ জুলাই ২০১৫ ০১:৩৮303299
  • বাংলাদেশে রাজনের কেসটা কী সাঙ্ঘাতিক !!
  • pi | ১৩ জুলাই ২০১৫ ০১:০০303298
  • এখন ওখানে লেখা, 'Where Pride Began'




  • lcm | ১৩ জুলাই ২০১৫ ০০:৫০303297
  • জ্যাজ -- এভারলাস্টিং মেজাজ
  • pi | ১৩ জুলাই ২০১৫ ০০:৩৭303296
  • অরণ্যদা, কোনটায় ? আমি শুনলাম 55 বারে। স্টোনওয়ালের ঠিক পাশেই। ওখানে দাঁড়িয়ে কীরকম অদ্ভুত লাগছিল!
  • aranya | ১২ জুলাই ২০১৫ ২৩:১৬303294
  • গত রোব্বার লাইভ জ্যাজ শুনলাম নিউ ইয়র্কের একটা বার-কাম-রেস্তোরায়, দারুণ।
    আর পাই যেমন লিখেছে, অল হোয়াইট গ্রুপ
  • | ১২ জুলাই ২০১৫ ২৩:১৬303295
  • বোধি, আমি ওদের গান ২০১০ পর্যন্ত শুনতাম। দলটাকে তার ইউনিকনেসের জন্যে ভালো লাগতো। কথাটা নিতান্তই ঠাট্টা করে বলা।পেছনের রাজনীতি,সামাজিক,অর্থনৈতিক কোনো প্রেক্ষাপট নিয়েই ভেবে কিছু বলিনি।না বুঝে খারাপ লাগিয়ে ফেলার জন্যে দুঃখিত।

    আমিও সিরিয়াস হলাম। এরপর লঘুচালে লেখার আগে সতর্ক হবো।
  • pi | ১২ জুলাই ২০১৫ ২২:৩৪303293
  • আর জ্যাজে হোয়াইট আমেরিকানদের ইন্ভলভমেন্ট, পার্টিসিপেশন নিয়েও জানতে চাই। কবে থেকে এবং কতটা কী ইঃ। নিউ অর্লিয়েন্সে দেখেছিলাম, জ্যাজ মানেই মূলতঃ আফ্রিকান আমেরিকান। মানে খুব অল্প যেটুকু যা জানি, আফ্রিকান আমেরিকান অরিজিন নিয়েই জানি। নিউ ইয়র্কে দেখলাম, অল হোয়াইট গ্রুপ।
    আমি জ্যাজ নিয়ে নেহাতই মুখ্যু, এদিকে শুনতে ব্যাপক লাগে। বিশেষ করে বারে। একটু পড়তে চাই।
  • pi | ১২ জুলাই ২০১৫ ২২:২৫303292
  • হানুদা, জ্যাজ নিয়ে বাংলায় ভাল লেখাপত্তর আছে ?
  • Arpan | ১২ জুলাই ২০১৫ ২১:৩৬303291
  • ফেডেরার আর পারবে না।
  • h | ১২ জুলাই ২০১৫ ২১:৩২303290
  • আরেকজন ছিল বেশ ট্যালেন্টেড, অশান্থি, কিন্তু তার গান অনেকদিন শুনি না। কোন ট্র্যাজেকটরি তে গেছে জানি না। পরে আমি এমি ওয়াইনহাউজ এর এতো ফ্যান হয়ে যাই, আর কারো গান শোনা হত না।
  • h | ১২ জুলাই ২০১৫ ২১:২৮303289
  • সত্যি রে, আমার ভালো লাগে তিন চারজন এর গান। মিসি এলিয়ট (মূলতঃ ছন্দ আর হিউমর), জামেলিয়া (পার্সোনাল স্টোরি), ব্ল্যাক আইড পিজ (গানের কথা, রাজনীতি) আর ক্রেইগ ডেভিড (অসামান্য সুরেলা গলা)। ক্রেগ ডেভিড এর আমি লাইভ শুনেছি, একেবারে মিউজিক ছাড়া কল্পনা করা যায় না কি গলা।

    একটু গায়ে পড়ে একটা কথা বলছি, রাগ করিশ না। তুই যদি হুপ হাপ এর সংগে হিপ হপ এর ধ্বনি সাযুজ্যের কারণে এই মজাটা করে থাকিশ, আমি ফাইন, এটার একটা রেসিস্ট কনোটেশন আছে একটু সাবধানে, অবশ্য তোদের দেশে হয়তো নেই, কাল প্লেয়ার রা ইউরোপে মাঠে নামলে, অনেক জায়গাতেই মাংকি সাউন্ড করে রাইট উইং দর্শক রা। এই জন্যে একবার স্প্যানিশ ফেডারেশন আর আরেকবার ইটালির লাজ্জিও ক্লাব আর আরেকবার বোধ হয় ইউক্রেন এর কোনো ক্লাব, ডায়নামো কিয়েভ হতে পারে ফাইন দিয়েছে এই নিয়ে। অতএব আমাদের দেশের ভাষায় ঠিক আছে কারণ আমাদের ভাষায় ব্যাপারটা জাস্ট লীল মজুমদারীয় মজার, ইউরোপীয় বা আমেরিকান বন্ধু দের কিন্তু এই মজাটা করিশ না, হালকা চাপ আছে।

    এই এত জ্ঞান দান এর অ্যাসাম্পশান হল, তুই হিপ হপ আর হুপ হাপ মিলিয়েছিস, যদি না আদৌ করে থাকিশ, রিয়েলি সরি, অ্যাডভান্স্ড অ্যাপোলোজিস। বুঝতেই পারছিস, আমি কিসুই মনে করিনি, এবং মজাই পেয়েছে। আমাকে তুই বাছা হনু বলে ডাকলে আমার সত্যি খুব ভালো লাগে, কালকের মত।
  • | ১২ জুলাই ২০১৫ ২১:০৬303288
  • হনুর ব্ল্যাক আইড পিজ ভাল্লাগে! হনু হিপহপ ভালোবাসে!
    এদ্দিনে হনুর নামরহস্য উদ্ভাসিত হলো
  • pi | ১২ জুলাই ২০১৫ ২১:০০303287
  • এটা একটু পড়ুন।
    In an exclusive first-person account to The Hindu, Christine Mehta recalls how she was forced to leave India ostensibly for her scathing report on the draconian AFSPA in Jammu and Kashmir,,
    http://www.thehindu.com/opinion/op-ed/christine-mehta-writes-on-how-she-was-deported-from-india-for-her-report-on-afspa/article7375878.ece

    এতো তাও কোনো এক ভাবে রাষ্ট্রের বিরোধিতা। রাষ্ট্রের ইমেজে কোন কালো পড়তে পারে এরকম কোন সায়েন্টিফিক কাজও যেভাবে আটকানোর চেষ্টা হচ্ছে, জাস্ট ভাবা যায়না।
    এটা একটা বড় উদাঃ
    Political pride is stopping the publication of data that would help India’s states learn from each other. The RSOC survey we cite is big, based on weighing 90,000 children and conducting 210,000 interviews. It was finished eight months ago. Yet apart from a few figures on immunisation rates released in October, the Indian government has failed to make its results public. The UN says the study is sound and blames the government for the delay. The most probable reason for that is because the report casts a shadow over Gujarat, the state once governed by Narendra Modi, the prime minister. The Economist has obtained the full RSOC report and is publishing much of the data this week (see article). Most states show gains, but Gujarat, though prosperous, has worse-than-average rates of child malnutrition. Plausible reasons for that include poor public hygiene and low rates of immunisation.

    আর ছোটোখাটো উদা নিজের অভিজ্ঞতাতেই দেখা শুরু হয়ে গেছে। ভয়ে আছি কবে বড়সড় না হয়ে যায়।
  • h | ১২ জুলাই ২০১৫ ২০:৪৮303286
  • অক্ষ / অন্য কেউ দ্য রুট্স এর হোয়াট দে ডু শুনেছিস/শুনেছেন? আমি সম্প্রতি আবিষ্কার করেছি, ভালো লেগেছে। ব্ল্যাক আইড পিজ এর পরে অনেক দিন পরে ভালো লাগলো র‌্যাপ/গ্যারাজ।
  • | ১২ জুলাই ২০১৫ ২০:৩৮303285
  • এদিকে জোকার আর ফেডু র খেলা কে কে দেখছে হাত তুলুন।
  • - | ১২ জুলাই ২০১৫ ২০:৩০303284
  • সুযোগের অপেক্ষায় থাকলে হাত তোলা যাবে? ঃ-)
  • kumu | ১২ জুলাই ২০১৫ ২০:১৫303283
  • বলছিলাম এখানে আর কারো কি সানন্দালেখালঘিমা আছে?সাহস করে হাত তুলবেন?
  • kumu | ১২ জুলাই ২০১৫ ২০:১৩303282
  • এই নতুন ম্যাগি আগে FSSAI অনুমোদন পাক।সমস্ত দূষণমুক্ত এই মর্মে।
  • | ১২ জুলাই ২০১৫ ২০:০৯303281
  • আমি জানতাম পাই ম্যাগি র প্রতি এই রকম বিমাতৃসুলভ আচরণ সইবে না ঃ))))
  • pi | ১২ জুলাই ২০১৫ ২০:০৫303280
  • আচ্ছা ম্যাগি কাণ্ডের পিছনে রামদেবের হাত নাই তো ?
    it seems like before anyone else could, Yoga guru Baba Ramdev is all set to grab the opportunity and overtake the 1300 Cr Maggi. Yes, you heard it right. Baba Ramdev is all set to rule the instant food market by bringing their own ‘Maida rahit’ Maggi which will be totally healthy and will not contain any chemicals or body harming products.

    Baba Ramdev very smartly pitched Maggi as one of their upcoming products by declaring it to be solely on children demands. He said, “After Maggi came into controversy, I have been getting responses from children for bringing an instant noodle which is healthy. That’s why we are planning to launch Maggi by Patanjali which will be healthy and will not contain any products that will harm the human body or will cause addiction. Eating Maggi had prone kidney, liver and heart failures besides cancer.”..
    #হোককনস্পিরেসি
  • সিকি | ১২ জুলাই ২০১৫ ১৯:৩৮303279
  • লঘিমা।
  • kumu | ১২ জুলাই ২০১৫ ১৯:২১303278
  • গরিমার বিপরীত শব্দ কী?
    লজ্জা,অগৌরব?
  • - | ১২ জুলাই ২০১৫ ১৬:৪৬303277
  • কুমু, ২টো৪০ পিএমের জন্য ধন্যবাদ। মানেটা ঠিকঠাকই প্রকাশ হচ্ছে। ঃ-)
  • Bratin | ১২ জুলাই ২০১৫ ১৬:৪৪303276
  • দেখুন একটু কায়কা করে এটাকে

    কোভ(এ,সি) = ভার(এ) - ক* কোভ(এ,বি)

    লেখা যাচ্ছে।

    এখন এ আর সি র মধ্যে পারফেক্ট কোরেলেশন থাকার সমস্যা রইলো না
  • Bratin | ১২ জুলাই ২০১৫ ১৬:৩২303275
  • Truncated?
  • S | ১২ জুলাই ২০১৫ ১৬:৩০303274
  • A এর ডিস্ট্রিবুইশন হোলো নর্মালের একটা দিক। কি যেন বলে এটাকে।
  • S | ১২ জুলাই ২০১৫ ১৬:২৯303273
  • নর্মালাইজ করা একটা অপশান, কিন্তু সেইটা পরে ঝামেলা করতে পারে। কালকে গিয়ে চেক করতে হবে।
  • S | ১২ জুলাই ২০১৫ ১৬:২৮303271
  • সবকটাই নর্মাল ধরুন।
  • Bratin | ১২ জুলাই ২০১৫ ১৬:২৮303272
  • ভাবছি কী করে কায়দা করা যায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত