এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ জুলাই ২০১৫ ১১:০৪303240
  • /হচ্ছে না
  • | ১২ জুলাই ২০১৫ ১১:০২303239
  • পাই কে আমি খুব ভালো করে জানি।

    ওর মশা-গরিমা ছাড়া আর কিচ্ছু গরিমা নেই !! ঃ))
  • | ১২ জুলাই ২০১৫ ১১:০১303238
  • আচ্ছা। আমার হোয়াট'স অ্যাপ টা সেই কখন থেকে ভয় দেখাচ্ছে আপডেটাচ্ছে বলে। কিন্তু ফাইন্যালি আপডেট হচ্ছে। কোন চাপ?
  • byaang | ১২ জুলাই ২০১৫ ১০:৫৯303237
  • আহা, আমি কি একবারও ফোনগরিমা ইত্যাদি বলেছি? ঃ))
  • pi | ১২ জুলাই ২০১৫ ১০:৫৫303236
  • ফোনে ডাবল সিম বলে একটা ব্যাপার হয় আর কি ঃ)
    আর চুরি যাবার পরে অন্য নং টি এসেছে।
  • | ১২ জুলাই ২০১৫ ১০:৫২303235
  • আমার কাছে দুটি নাম্বার আছ। পাই এবং পাই নিউ।
  • byaang | ১২ জুলাই ২০১৫ ১০:৫১303233
  • তিনটে ফোন সামলাতে পারাটাও চাট্টিখানি কথা নয়। চোরটা উপকারীই ছিল বলতে হবে। অন্তত একটার চাপ কমিয়ে দিয়েছে।
  • | ১২ জুলাই ২০১৫ ১০:৫১303234
  • অবশেষে দ্বিতীয় কাপ চা পেয়েছি।

    দোকান যেতে হবে বলে ঝামেলা করছে। জানি না কতক্ষণ ঠেকিয়ে রাখা যাবে...
  • pi | ১২ জুলাই ২০১৫ ১০:৪৯303232
  • 9433.. টা চুরি গেছে। বাকি দুটো কাজ করে।
  • | ১২ জুলাই ২০১৫ ১০:৪৫303230
  • ঃ))))
  • pinaki | ১২ জুলাই ২০১৫ ১০:৪৫303231
  • তোর তিনখানা নাম্বার রয়েছে আমার কাছে। কোনটা এখন কাজ করে সেটা মেল করে দে।
  • byaang | ১২ জুলাই ২০১৫ ১০:৪১303229
  • ইতিহাসের প্রোজেক্টে সাহায্য করতে বলেছিলুম তো। ভারতের শিল্পকলা ও সংস্কৃতিতে সুলতানি আমলের অবদান। তার বিভিন্ন ভাগ ছিল - স্থাপত্যকলা, সাহিত্যকীর্তি, সঙ্গীতকলা, চিত্রকলা ইত্যাদি। স্থাপত্যে উনি যা লিখে পাঠিয়েছিলেন, সে পড়তে গিয়ে চক্ষু চড়কগাছ। মুঘল আমলের সমস্ত স্থাপত্যকীর্তিকে সুলতানি আমলের বলে চালিয়ে দিয়েছিলেন। আমি তীব্র আপত্তি করায় বললেন "তাহলে নিজে লেখো, আমাকে বলতে আসবে না।"
    দুরাত্মাদের কবেই বা ছলের অভাব হয়েছে।
  • pi | ১২ জুলাই ২০১৫ ১০:৩৯303227
  • পিনাকীদা, আছে। ফোন কোরো।
  • pi | ১২ জুলাই ২০১৫ ১০:৩৯303228
  • অমর মিত্রের ছোটগল্পগুলো জাস্ট পাগলা লেগেছে। তবে অমরদার কথামত নির্মলের সংকলনটা ভাগ্যিস কিনেছিলাম, দেজ এর টার থেকে অনেক বেশি ভাল লেগেছে। এবার দিয়ে এলাম। অরণ্যদা, মামু বলুক কেমন লাগলো। ধ্রুবপুত্র আর দশমীদিবসে কোলকাতায় রেখে এসেছি এবার।
    এখন পড়ছি ওনার অনেক আগের একটা উপন্যাস, পাণ্ডুলিপি হারিয়ে গেছিল নাকি। পিবিএস অনেকদিন বাদে রিপ্রিন্ট করল। ভিখারী পাসোয়ানের আদলে। নিরুদ্দিষ্টের উপাখ্যান। তাতে লেখা, নিরুদ্দিষ্ট মানুষটি ছিল বন্ধ কারখানার শ্রমিক। সে নাকি লুপ্ত নিমগাছটির ফুলের গন্ধ অনুভব করত সমস্ত বছর।

    অমর মিত্রের লেখালেখি সব এইরকম লোকজনকে নিয়ে। চরিত্রগুলোর সাথে ওঠবোস করতে এত অন্যরকম লাগে।

    এর পরের টার্গেট নলিনী বেরা।
  • pinaki | ১২ জুলাই ২০১৫ ১০:৩৮303226
  • রাজারহাটে টাটার ক্যান্সার সেন্টার নিয়ে কারুর ডায়রেক্ট অভিজ্ঞতা থাকলে আমাকে প্লিজ pinakimitra74 অ্যাট জিমেল এ একটু ফোন নং টা দেবেন। অথবা আমাকে +৯১ ৮৩৩৪৯ ৪১৭৬৯ এ ফোন করতে পারেন। কালকের মধ্যে কিছু ইনফো পেলে ভালো হয়।
  • kumu | ১২ জুলাই ২০১৫ ১০:৩৫303225
  • ব্যাং শক্ত দৃঢ় হাতে পরিস্থিতির সামনা করো।বিভীষণ বাবুকে দিয়ে ছেলের প্রজেক্ট,ইশকুলেদেয়ানেয়া,দোকানবাজার করাও।মোট্টে ছাড় দিও না।
    চুলটি আঁচড়ে নাও।
  • byaang | ১২ জুলাই ২০১৫ ১০:২৬303224
  • কুমুদি, আমারও একান্ত প্রয়োজন মায়াদয়ার। এক তো অডিটর আজ অব্দি নিজের কাজ শেষ করে নি। এদিকে আমাদের সাহায্য করবেন বলে যে ভদ্রলোক দুইবছর ধরে অ্যাকাউন্টস দেখছিলেন, তিনি এমন গন্ডগোল পাকিয়ে রেখেছেন যে কী আর বলব। দুইজন পার্টটাইম অ্যাকাউন্ট্যান্ট রেখেও ধরতাই দেওয়া যাচ্ছে না। আরো দুঃখের কথা হল এপ্রিল থেকে এই জুলাই অব্দি এত এত ট্র্যানজ্যাক্শনের কোনো একটারও এন্ট্রি নেই। ওদিকে ব্যাংক স্টেটমেন্ট এক কথা বলছে আর আমাদের ট্যালির ডেটা অন্যকথা, কিছুতেই রিকনসাইল করানো যাচ্ছে না। তার উপর টীমের যে যখন পারছে তখনই মিটিং ডেকে দিচ্ছে। গোদের উপর বিষফোঁড়া, ঋভুবাবুর চার-চারটি প্রোজেক্ট আগামী তিন সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। অঙ্ক আর ইতিহাসটা মোটামুটি সামলে দিয়েছি। কিন্তু বায়োলজিতে ব্যাকটিরিয়া, প্রোটোজোয়া, ভাইরাসের গুণাবলী নিয়ে ২৫পাতা ধরে কী লিখব ভেবে পাচ্ছি না। ভূগোলের প্রোজেক্টটাও খুবই বদ্খত দিয়েছে। সে নিয়ে তো ভাবারই সময় পাচ্ছি না। এদিকে ঋভুবাবুর পরীক্ষা শুরু আগামী সপ্তাহ থেকে। বিভীষণবাবুও চাকরি-বাকরি ছেড়ে ঘরে মজুত, ফলে দুপুরের রান্নাও করতে হচ্ছে সন্ধ্যেবেলায়। প্রায় রোজই সকালবেলায় ঋভুবাবুর টিফিন দিতে গিয়ে আবিষ্কার করছি, যে ঘরে মজুত যাবতীয় শুকনো খাবার, ফলমূল নিঃশেষিত। ঘরে পোষা জন্তুজানোয়ারও নাই, যে তাদের সন্দেহ করব, আঠেরোতলার জানলা দিয়ে কাঠবেড়ালিও ঢোকে না। ফলে সন্দেহর তীর যার দিকে ছুটে যেতে চায়, তার নামটা উহ্যই রাখলাম। আরো নতুন কাজ জুটেছে কপালে, সকালবেলাতে ঋভুবাবুকে স্কুল পৌঁছে দিয়ে আসা। কারণ আগে যিনি পৌঁছে দিয়ে আপিস যেতেন, তিনি আপাতত আর সকালে বাড়ি থেকে বেরোনোর কোনো কারণ দেখছেন না, নিজের মর্ণিংওয়াকটুকু বাদ দিলে। আজ কতদিন হল চুল আঁচড়াই নি।
  • | ১২ জুলাই ২০১৫ ১০:২৫303223
  • মিঠু, বাঙাল মেয়ে দের ঘটি বর শুনে চাপ খেয়ে গেছে ঃ))
  • | ১২ জুলাই ২০১৫ ১০:২৩303221
  • 4z, আমি কিছু ছড়িয়েছি নাকি? ঃ(
  • pi | ১২ জুলাই ২০১৫ ১০:২৩303222
  • আমরাই বনেদী ঘটি, একেবারে ঐ ঐ এলাকার। তবে ... যাগ্গে।
  • 4z | ১২ জুলাই ২০১৫ ১০:০৯303220
  • মাঝে মাঝে এখানে ঘটিদের নাম করে যা নমুনা পেশ করা হয় তাতে নিজের ঘটিত্ব সম্পর্কে বেশ সন্দেহ জাগে!
  • | ১২ জুলাই ২০১৫ ১০:০৭303219
  • ব্রতীনের অব্দি জিব বেরিয়ে পড়েছে, চোখও ঠিকরে বেরোচ্ছে নির্ঘাত-যাই। মাথায় জল থাবড়ে শুয়ে পড়িগে। রাতে আজ নির্ঘাত মাছের্ঝোল সিক্ত মুড়ির বাটি তাড়া করবেঃ(
  • | ১২ জুলাই ২০১৫ ১০:০৪303218
  • ইয়ে মানে আমার বৌ ও ই শোভাবাজার অঞ্চলের বনেদী ঘটি।
  • | ১২ জুলাই ২০১৫ ১০:০২303216
  • বনেদি ঘটিদের( উত্তর কোলকাতা) আমি হেব্বি ভয় পাই। তারা থাকেন শোভাবাজার, মামাবাড়ি ঝামাপুকুর- দেশের বাড়ি ঐ বড়জোর বাগবাজার। আমার ছোটমাসি ঐ রকম একবাড়ির বৌ। এখন সে বাড়ন্ডায় দাঁড়ায়,সগড়ি তোলে,হেগো ও বলে মনে হয়ঃ(
  • kumu | ১২ জুলাই ২০১৫ ১০:০২303217
  • ঠিক এটাই বলছিলাম।মাছের টক চাটনী সবকিছু দিয়ে ঘটিরা মুড়ি খায়।পেটখারাপ হলে জলমুড়ি খায়।খুশী হলে বা ভাল খবর পেলে কাটলেট চপ (ডিজেলে ভাজা)দিয়ে খায়।
    যাক আপাতত ঘানি টানতেগেলাম।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৫৮303215
  • অ্যাঁ!!!!
  • - | ১২ জুলাই ২০১৫ ০৯:৫৭303214
  • যে যাই বলুন, মাছের টক দিয়ে মাখা মুড়ির স্বাদ থেকে যাঁরা বঞ্চিত তাঁদের আর কীই বা বলি! ঃ-(
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৫৫303213
  • কুমু দি আর ব্যাঙ র যুগল বন্দী কিন্তু গোলা হবে!!কুমু দি লেগে যাও..
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৯:৫৪303212
  • ব্যাং ৯ ৪২ -এমনটি কথা ছেল না।তুমি লিখবে আমি ধরতাই দেব এমন ভাবা হয়েছিল।আমার কাজের্লিস্টি,যেটি আড়চোখে দেখতে ২ গুরু করচি,সিটি দেখলে এ কথা বলতে না, মায়া লাগত।
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৯:৪৯303210
  • হে হে মিঠি একদম ঠিক।উত্তর কলিকাতার বনেদী ঘটি।এই উইকেন্ডে প্রবল বিষ্টির কারণে তিনি দেরাদুন থেকে বেরোতে পারেন্নি।তাই ফাঁকা মাঠ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত