এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৪৯303211
  • অ্যাঁ রামদা!!

    অ্যাই মরেচে!!
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৪৭303209
  • হ্যাঁ শ্যামল দা ঘটি তো।

    আগেই প্রমাণিত বেশীর ভাগ বাঙাল মেয়ে ঘটি ছেলে দের বিয়ে করে।

    যেমতি মিঠু,রিমি,কুমু দি,শ্রীমতি কেসি।বোধহয় মানসী ও। ঃ))
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৪৬303208
  • মুড়ি ঘটিকুলের শান! যাই রামদাতে শান দিগে।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৪৫303207
  • ধ্যাৎ, রাতে কী কর্ম! তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে আলাদা কথা।ওদিকে
    আমি আবার সিকির গল্পটা আবার পড়ে আপটুডেট হয়ে রইলাম,এদিকে লেখার নাম নেইঃ(
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৪৩303205
  • ও ই রকম অপছেদ্দা করো না মিঠু, মুড়ি হল গিয়ে ঘটি কুলের ইয়ে মানে শান। ঃ)
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৪৩303206
  • শ্যামলদা কি ঘটি?
  • byaang | ১২ জুলাই ২০১৫ ০৯:৪২303202
  • মিঠু আপাতত একটু দূর। কর্মসাগরে আমি হাবুডুবু। তবে কুমুদি যদি শুরু করে, তাহলে আমিও উৎসাহ-টুৎসাহ পেয়ে গিয়ে হাত লাগিয়ে ফেলতে পারি।
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৯:৪২303203
  • তাই তো বল্লাম।সবকিছু দিয়ে মুড়ি খায় জনতা।অনেকক্ষণ ধরে খাওয়া যায় এটা হয়তো স্যাটি ফ্যাক্টর।এমনিতে পোস্ত মুড়ি এইগুলো হোলো ঘটিদের লাইফলাইন।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৪২303204
  • কাকে দেখেছি মনে পড়ছে না, তবে জল দিয়ে মুড়ি মেখে,বেশ একটা কাদা কাদা স্টেজে এনে, সিঙাড়া দিয়ে মেখে খেতেও দেখেছিঃ(
    এদেশীরা মুড়িতে তেল মনে হয় তত দেয় না। চানাচুর মুড়ি তেল,পেঁয়াজ,লংকা, আচার ইত্যাদি দিয়ে বাঙালরা বেশি খায় মনে হয়।
  • san | ১২ জুলাই ২০১৫ ০৯:৪০303201
  • মুড়ি-নারকোলকোরা-চিনি পৃথিবীর অসামান্য জলখাবারদের মধ্যে অন্যতম, হুঁ।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৩৮303199
  • মুড়ি নিয়ে এই আদিখ্যেতা দেখলে গা জ্বলে যায়। আমার শ্বশুরমশাই রোজ সন্ধ্যেবেলা নিয়ম করে মুড়ি খেতেন। চপ,মিষ্টি, আলুভাজা মায় তরকারি দিয়েও মুড়ি খেতে দেখেছিঃ)
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৩৮303200
  • " সে কি ফিরবে না...."
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৯:৩৬303198
  • তার্চেয়ে স্যান্ডুইচ খান।পরিষ্কার সুন্দর জিনিস।দুমিনিটে খাওয়া যায়।
    আচ্ছা ম্যাগী কি আর ফিরবে না??
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:৩৫303197
  • আমরা চালের খিচুড়ি প্রায় খেতেই ভুলে যাচ্ছি। প্রচুর সবজি দিয়ে কিনোয়া র খিচুড়ি খাই।-টিনটিন খুব ভালোবাসে।মা খিচুড়ি আর বাবা আলুভাজা রান্না করে ডিনার হলো আজঃ)
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৯:৩৩303196
  • মিঠি ইয়েস।আমার ধারণা সবকিছু দিয়েই খিচুড়ি হয়।
    মুড়ি একটা খাবার?একঘন্টা ধরে খেতে হয়,বিচ্ছিরি সর্ষের তেল দিয়ে মাখতে হয়,চিবিয়ে চোয়াল ব্যথা,বাটি ওল্টালে খাটুনির চূড়ান্ত।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:২৯303195
  • চিংড়ি মাছ কি মিঠু, আমি মাংসের খিচুড়ি ই খাই নি ঃ((

    খিচুড়ি র সাথে পেঁয়াজী,বেগুনী,পাঁপড় ভাজা,ডিমভাজা বড়জোর ইলিশ মাছ ভাজা।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:২৭303194
  • স্যান ঃ))

    বাঁকুড়া/মেদিনীপুর ওদিকে জল দিয়ে মুড়ি মেখে খায়
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:২৬303193
  • ব্যাং,সেই পরকীয়ার গল্প কতদূর?
  • san | ১২ জুলাই ২০১৫ ০৯:২৫303192
  • বিশ্বাস করুন বা না করুন, আমি একজনকে মুড়িতে বিয়ার ঢেলে খেতে দেখেছি। বোতিন্দার ভাষায় যাকে বলে 'টোটাল চাপ' !
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:২৪303190
  • চিংড়িমাছ দিয়ে খিচুড়ি কেউ খেয়েছে/ন কখনো?
  • byaang | ১২ জুলাই ২০১৫ ০৯:২৪303191
  • লামার লেখাটা খুবই ভালো লেগেছে। কিন্তু লেখাটার কোনো কোনো জায়্গায় মনে হল, সম্পাদনার কাঁচি চলেছে ভালো রকম। কারণ সেইসব জায়গাগুলো কেমন নীরসমত, লামার কলমের সেই জাদুটানটা নেই। গুরুর পাতাতেই এর থেকে অনেক ভালো লেখা পড়েছি লামার।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:২২303189
  • ঃ)))

    কুমু দি, হুগলী জেলার লোক। মুড়ি পেলে আর কিছু চাই না!!
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৯:২১303188
  • শবরচরিত খুব ভালো।
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৯:২০303187
  • ঘটিরা আলুবেগুনের ঝোল বা পৃথিবীর সব কিছু দিয়ে মুড়ি খায়।মনে হয় ভাতের সাবস্টিট্যুট ভাবে।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:১৪303186
  • আজকে আমাদের লুচি হয় নি। আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছি ঃ((
  • san | ১২ জুলাই ২০১৫ ০৯:১১303185
  • এজেড দেশে এসে এটা জোগাড় করে পড়ো।
  • san | ১২ জুলাই ২০১৫ ০৯:১০303184
  • নলিনী বেরার শবরচরিত পড়েছি, খুবই ভাল লেগেছিল।
  • | ১২ জুলাই ২০১৫ ০৯:০২303183
  • আমি অমর মিত্র র কোন লেখা পড়ি নি ঃ((
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৯:০১303182
  • এজেড ও ছোটাইএর জন্য
    আরম্ভ নামে একটি মাসিক পত্রিকায় অমর মিত্র নতুন উপন্যাস শুরু করেছেন।কলকাতার পত্রিকা।
    [email protected]
  • | ১২ জুলাই ২০১৫ ০৮:৫৮303181
  • সব জায়্গা তেই দেখছি গুছিয়ে বর্ষা। টোটাল টো!! ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত