এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ জুলাই ২০১৫ ০৮:৫২303180
  • শুভ রবিবার।
  • san | ১২ জুলাই ২০১৫ ০৮:৫০303179
  • লামাদার লেখা ব্যাপক হয়েছে, অ্যাজ ইউজুয়াল।
  • san | ১২ জুলাই ২০১৫ ০৮:৪৮303178
  • এছাড়াও আমি তেলিয়া কটনের নাম জানি। আশা করি তেলিয়া আর তেলিয়া কটন একই জিনিস।
  • san | ১২ জুলাই ২০১৫ ০৮:৪২303177
  • হুঁ, ডুবে ডুবে জল খাচ্ছে।
    অক্ষদি বঙ্গসম্মেলনে যায় না ক্যানো ? লোকেদের একটু ঘেবড়ে দিয়ে চলে আসবে :-)
  • সিকি | ১২ জুলাই ২০১৫ ০৮:৩৮303176
  • দিল্লি বোধ হয় ডুবে গেছে। এত লম্বা বিষ্টি কখনও দেখেছি বলে মনে করতে পারছি না। যা তা অবস্থা।
  • | ১২ জুলাই ২০১৫ ০৮:৩৩303175
  • হুতো অব্দি তেলিয়া চেনে!! মাতু এইবার বেন্দাবনে গিয়ে খঞ্জনি বাজাক।
  • | ১২ জুলাই ২০১৫ ০৮:৩২303174
  • ল্যামি, চমৎকার লেখা হয়েছে।কার্পেটটাকে কখনো দিনের আলোয় দেখিনি তাই আমার কাছে সেটা হলুদ চুমকি বসানো কালো একটা মায়াবী শাড়ির আঁচলঃ)
  • rabaahuta | ১২ জুলাই ২০১৫ ০৮:২৮303173
  • আচ্ছা, তাইলে কি আমাকে অভিমান করে চলে যেতে বলছেন? ঠিক আছে তাই যাচ্ছি।
    এমনিতে বিয়ারটাও অতি জঘন্য ছিল। লোকজন দেখি অ্যালকোহল পার্সেন্টেজ দেখে টেখে কেনে, এইসব যে কোথায় লেখা থাকে তাই আমি কখনো খুঁজে পাইনা। এইজন্যেই হুইস্কিতে নিধনং শ্রেয়ঃ অন্যপানীয় ভয়াবহ।
  • rabaahuta | ১২ জুলাই ২০১৫ ০৮:১৩303172
  • ব্রাউন কালো মাছের চপে নক্সাকাটা অক্সা
    সেলিব্রিটির দাড়ির ভাঁজে বঙ্গভূমির মোক্সা

    এইরকম অনেকটা।
  • rabaahuta | ১২ জুলাই ২০১৫ ০৮:০৮303171
  • আমি তেলিয়া জানি। একধরনের শাড়ি, হুঁহুঁ। পরমাণুছাপ শাড়ি এঁকেছি বলে মিঠুদি আমাকে যতই আণ্ডারএস্টিমেট করুক। কিন্তু আমি যে তেলিয়াটি চিনি সেটিও বাদামী আর কালো। তার মানে কি তেলিয়া মানেই বাদামী কালো? ইনফ্যাক্ট এই নিয়ে একটা পদ্যও প্রায় লিখে ফেলছিলাম, তবে এখন বিয়ারটা গরম হয়ে যাচ্ছে, তাই এক্সকিউজমি।
  • rabaahuta | ১২ জুলাই ২০১৫ ০৮:০৫303170
  • ব্যাংবাজি আর ভেঁপু শুনে মনে পড়লো।
    আমি আর লামা দুইজনেরই সেলিব্রেশন বিষয়ে একটু অনীহা। কিসেই বা নয়, তবে অন্য কিছু অপ্রাসঙ্গিক। শেষ নব্বইয়ের কোন এক বর্ষশেষের রাতে আমরা য্থারীতি নিজ নিজ গুহায় বন্যমহিষ কিংবা বইপুস্তকে নিমগ্ন। বাড়িতে বাঘাযতীন স্টেশন থেকে কেনা দুটো ভেঁপু ছিল। তো রাত বারোটা বাজলে যখন চারদিকে বিপুল উন্মাদনা শুরু হলো, আমি ও লামা পরস্পরকে বললাম, নিউ ইয়ার শুরু হলো তো। তারপর দুজন দুটো ভেঁপু নিয়ে প্যাঁ প্যাঁ করে বাজালাম বার দুয়েক। তারপর নিজ নিজ কাজে ফিরে গেলাম। নিজেরা উদ্যোগ নিয়ে আর কোনদিন কোন কিছু সেলিব্রেট করেছি বলে মনে পড়েনা, খুবই ঘটনাবহুল।
  • a x | ১২ জুলাই ২০১৫ ০৮:০৪303169
  • তারমধ্যে তেলিয়া কী সেটাই জিগাতে ভুলে গেলাম!
  • Atoz | ১২ জুলাই ২০১৫ ০৭:৪৪303168
  • কুমুদি,
    সম্প্রতি কিছু কিছু গল্প পড়ে আমার মনে হয়েছে মূল আখ্যান শুরু হবার আগেই যেন ধাক্কা খেয়ে কাহিনি থেমে গেল! কেমন যে একটা অস্বস্তি হয় এই রকম গল্প পড়লে!
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৭:৪০303167
  • এজেড ইয়েস।অনেকবার মনে হয়েছে।
  • Atoz | ১২ জুলাই ২০১৫ ০৭:৩৮303165
  • একটা কথা আমার মনে হয়, কোনো কোনো লেখক উপন্যাস বেশী ভালো লেখেন গল্পের তুলনায়। হয়তো তাঁদের চিন্তার ধাঁচটাই দীর্ঘ ও বিস্তৃত কাহিনীর জন্য উপযুক্ত, তাই তাদের সব গল্প পড়েই মনে হয় আরে এই কাহিনির তো অনেক সম্ভাবনা রয়ে গেল। গল্পগুলো গল্প থাকে না, উপন্যাসের উপক্রমণিকা মনে হয়। আর কারুর মনে হয়েছে এরকম?
  • h | ১২ জুলাই ২০১৫ ০৭:৩৮303166
  • -জ্জিও লামা
  • a x | ১২ জুলাই ২০১৫ ০৭:৩৫303164
  • এসব কি কুকথা আমার নামে! আমি বাড়ি থেকে খালি খেতে বেরোই কিম্বা খাবারের ব্যব্স্থা করতে বাকি অনাবশ্যক কোনো জিনিসে আমি স্থান পরিবর্তন করিনা।

    বরং এখন মনে মনে ভাবছিলাম বঙ্গোতে ঢুকে আমি আর বুঁচি মিলে তারস্বরে কটা ব্যাংবাজি আর ভেঁপু বাজিয়ে এলে কেমন হয়!
  • kumu | ১২ জুলাই ২০১৫ ০৭:২৯303163
  • অচিন্ত্যরূপ নিজেই তো অসাধারণ অনুবাদ করে।

    অমর মিত্রর বেশ কিছু গল্প আমি পড়েছি। সসংকোচে বলি,খুব ভাল লাগে নি। অসাধারণ চিত্রকল্প, কিন্তু একই বাক্য বার বার অপ্রয়োজনে ফিরে আসা আমার ঠিক ভাল লাগে না।অবশ্য আমার ব্যক্তিগত মত।নলিনী বেরার গল্প দেশেও দেখেছি।ভাল লাগে, সুন্দর টান টান লেখা,অভিজ্ঞতা সমৃদ্ধ,ফাঁকি নেই এতটুকু।
    খুঁজে পেলে স্ক্যান করে অজেড ও ছোটাইকে দেব।ছোটাই এইসব লেখকদের লেখার জন্য শারদীয় আজকাল ইত্যাদি কিনতে পার।বইএর দেশেও অনেক রেফ থাকে।বলছি বটে কিন্তু আমি এসব কিছুই তেমন পড়ে উঠতে পারি না।সময়ও ফুরিয়ে আসছে।
    তোমরা যত পারো পড়ো।
    লাইব্রেরী গিয়েছিলাম তবে তেমন কিছু পেলাম না।যেটুকু পেয়েছি দেব।
  • achintyarup | ১২ জুলাই ২০১৫ ০৪:১৩303162
  • ইন্দ্রাণীদি, ওই বিষয়ে সন্দেহের কোনও অবকাশই নেই। আমাদের ভাল ভাল বইগুলি যদি ইংরিজিতে কেউ ভাল ভাল অনুবাদ করত-- অমনি প্রায়ই মনে হয় আমার
  • i | ১২ জুলাই ২০১৫ ০৪:০২303161
  • লামার লেখা ভালো লাগল।
  • Atoz | ১২ জুলাই ২০১৫ ০৩:৫৬303160
  • নলিনী বেরা র কিছুই পড়িনি, এও খুব সংকোচের সঙ্গে মনে হচ্ছে। নামটা শুনেছি মনে হয় আগে, কিন্তু কোনো লেখাই পড়ার সুযোগ পাইনি।
  • Atoz | ১২ জুলাই ২০১৫ ০৩:৫১303159
  • অশ্বচরিত বলে একটা বইয়ের নাম দেখ্লাম অমর মিত্র বিষয়ক উইকি পেজে, সেটাও তো মনে হচ্ছে দুর্দান্ত লেখা।
  • i | ১২ জুলাই ২০১৫ ০৩:৪৯303158
  • এ টু জেড,
    কবি চন্দ্রাবতীর বিষয়ে ধন্যবাদ দেওয়ার মত কিছু করি নি। সামান্য সময় লেগেছে এসব খুঁজে পেতে।
    তোমার কাজে লাগলেই হল।
  • i | ১২ জুলাই ২০১৫ ০৩:৪৭303157
  • অমর মিত্র, নলিনী বেরার বহু লেখাই পড়া নেই। সেদিন কিকি ধ্রুবপুত্রর কথা বললেন, বইটি সাহিত্য একাডেমি পুরস্কার পায় প্রায় ১০ বছর আগে বোধ হয়। আমাদের বাড়িতে আছে, মা বলত বইটার কথা। পড়া হয়ে ওঠে নি।
    প্রবাসে থেকে বাংলা লেখার সঙ্গে যোগাযোগ কমে গেছে মারাত্মকরকম। দেশ আনন্দবাজার পুজোসংখ্যাদি পড়ে এই সব লেখাপত্রর কোনো আন্দাজই পাওয়া যায় না। চেষ্টা করি শীতকালে কিছু লিটল ম্যাগাজিন, কিছু বই নিয়ে আসতে। কত আনা যায়?
    কত পড়া বাকি..কে জানে কত দিন আর বাঁচব, গত কবছর ধরে চেষ্টা করছি আরও বেশি পড়ার।

    করুণা প্রকাশনী অমর মিত্রর কিছু বই বের করেছে মনে হয়। এটুজেড-খোঁজ নিতে পারো।
  • Atoz | ১২ জুলাই ২০১৫ ০৩:৩৫303156
  • আজ যখন ছোটাইদি তোমাকে এখানে পেলাম, একটু বেশী করে ধন্যবাদ জানাই ঐ চন্দ্রাবতীর বিষয়ের লিঙ্কটার জন্য। আমি আসলে এইরকম কারুর লেখাই চাইছিলাম, একেবারে বর্তমানের স্থান ও কালের কেউ লিখুন এখন কতটা কী স্মৃতি আছে।
  • Atoz | ১২ জুলাই ২০১৫ ০৩:৩১303155
  • অমর মিত্রের লেখা পাবার খুব চেষ্টায় আছি। অত্যন্ত সংকোচের সঙ্গে মনে হচ্ছে, অমর মিত্রের লেখা কিছুই পড়িনি, নামটাও জানতাম না। অথচ লেখাগুলোর সামান্য সামান্য বিবরণ শুনে মনে হচ্ছে একটা বিরাট কিছু হারাচ্ছি।
  • i | ১২ জুলাই ২০১৫ ০৩:২৬303154
  • অমিতাভ ঘোষ, ঝুম্পা লাহিড়ী -পড়তে গিয়ে প্রতিবারই মনে হয় এঁদের যতটা প্রচার, পুরস্কার-এঁরা তত ভালো লেখক কি? আমারই এরকম মনে হয়? একই কথা আরও কিছু লেখক সম্বন্ধে-ইন্ডিয়ান ডায়াস্পোরার লেখক হিসেবে যাঁরা চিহ্নিত। গতবছর যখন ধনপতির চর পড়ছিলাম, মনে হয়েছিল এই বইটাই ইংরিজিতে লেখা হলে কি হত? অমর মিত্র, নলিনী বেরা-এঁদের তো সেভাবে কেউ পড়লই না। আমরা অনেকেই নিজেরাও পড়ে উঠতে পারি নি। অমর মিত্র, নলিনী বেরা -দুটো উদাহরণ দিলাম শুধু।
  • achintyarup | ১২ জুলাই ২০১৫ ০১:২৮303153
  • অক্ষদা, মেসেঞ্জার দেখিস
  • শ্রী সদা | ১২ জুলাই ২০১৫ ০১:১৬303152
  • হ্যাঁ যদি ঝুল সার্ভিস ই নেব তাহলে প্রাইভেট সার্ভিস প্রোভাইডারের পেছনে একগাদা টাকা খসাবো কেন।
  • Abhyu | ১২ জুলাই ২০১৫ ০১:১৪303151
  • আহা আমাদের আদরের অক্সা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত