এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১২ জুলাই ২০১৫ ০১:১২303150
  • বি এস এন এল ? এ কী কথা শুনি আজ শ্রীসদার মুখে ?
  • শ্রী সদা | ১২ জুলাই ২০১৫ ০১:০৫303148
  • আজকে সেকেন্ড রাউন্ড রমজানের খাওয়াদাওয়া হল। প্রথমে কোরামঙ্গলায় এম্পায়ারের সামনে কিমা পরোটা, চিকেন টেংরি কাবাব আর ফিরনি। তারপর মস্ক রোডে দুরকম চিকেন কাবাব, কাঠি গোস্ত, পিস্তা হাউসের হালিম আর ফ্রায়েড আইসক্রিম।

    তবে স্বর্গের আগের স্টেশনের অসাধারণ মোবাইল পরিষেবার খাতিরে (ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট প্রাইভেট সার্ভিস প্রোভাইডার ) একঘন্টার উপর জাস্ট রাস্তায় দাঁড়িয়ে রইলাম। ফোনে দুটি সিমেই সিগন্যাল একবার যাচ্ছে একবার আসছে, নেট আসছে না, ফলে ক্যাব বুক করতে পারছি না। লুরুতে এসে থেকে এই মোবাইল সিগন্যালের সমস্যা জ্বালিয়ে মারছে। বিয়েসেনেলে ফিরে যাব কিনা ভাবছি।
  • Atoz | ১২ জুলাই ২০১৫ ০১:০৫303149
  • একটা কোনোকিছু নিয়ে একটু আলোচনা তর্কবিতর্ক এইসব হয় না? ঃ-)
  • - | ১২ জুলাই ২০১৫ ০০:৫২303147
  • এক্কেরে ধর্ম-কামার্থ-মোক্ষদা!

    তবে ম-এর দেওয়া মাতু নামটিও ভালো ছিল।
  • Atoz | ১১ জুলাই ২০১৫ ২৩:৫৮303146
  • অক্ষদা কি মোক্ষদা হয়ে গেলেন? ঃ-)
  • aranya | ১১ জুলাই ২০১৫ ২৩:৪৮303145
  • হায়, মোক্ষদা-রও সানন্দা-করণ হল, আমাদের সেশ আসা-ভরশা মোক্ষদা
  • | ১১ জুলাই ২০১৫ ২৩:৪৪303144
  • আমি খবর পেলাম মোক্ষদা একটা বাদামি কালো তেলিয়া পড়ে মাছের চপ খেতেখেতে এক বিখ্যাত ব্যক্তির সঙ্গে খোশগল্প করছে;)
  • aranya | ১১ জুলাই ২০১৫ ২২:২৪303143
  • মোক্ষদা তো বঙ্গো-তে যান না
  • - | ১১ জুলাই ২০১৫ ২২:০১303142
  • @স্যান ৭টা৫ পিএম, "দুপুরে বিরিয়ানি আনিয়ে খেয়েছি।"
    আহা, যে এই বিষ্টিতে ভিজে ২ বিরিয়ানি দিতে এলো তার ভয়েসটা? ঃ-)
  • | ১১ জুলাই ২০১৫ ২১:১৩303141
  • মোক্ষদা বঙ্গসম্মেলনের আঁখো দেখা হাল জানতে চাই-জানাও।
  • kk | ১১ জুলাই ২০১৫ ২১:১২303140
  • পাই বড় সোনা মেয়ে। থ্যাংকু ম্যাংকু।
  • pi | ১১ জুলাই ২০১৫ ২১:১০303139
  • মেইল দ্যাখো।
  • kk | ১১ জুলাই ২০১৫ ২১:০৭303138
  • হ্যাঁগো, আপনাদের কারুর কাছে কি নারায়ণ সান্যালের 'নক্ষত্রলোকের দেবতাত্মা' আর 'রদ্যাঁ'র নরম কপি আছে? থাকলে একটু দেবেন? আগাম ধন্যবাদ।
  • pi | ১১ জুলাই ২০১৫ ২০:৪৮303137
  • করতে চেয়েছিলুম। বললো নিয়ম নাই। নষ্টই করতে হবে।
  • সুশ্রুত সরখেল | ১১ জুলাই ২০১৫ ২০:৪৬303136
  • দান করলেননা কেন?
  • pi | ১১ জুলাই ২০১৫ ২০:৪৩303135
  • আর আমি একখানি গোটাগুটি ওয়াইনের বোতলের ছিপি প্রাণপণে পেন দিয়ে দিয়ে ছ্যাঁদা করে এয়ারপোর্টের ডাস্টবিন ওয়াইনে ভাসিয়ে এলাম। দিতে বাধ্য হলাম আর কি।
    একে বন্যা বলুন, বন্যা। ঝর্ণা বলুন, ঝর্ণা। ফোয়ারা বলুন ফোয়ারা।
  • | ১১ জুলাই ২০১৫ ২০:৩৫303134
  • আমারও খুব মনখারাপ কিকি, ঠনঠনের সামনের জলটা মিস করে গেলামঃ(
  • | ১১ জুলাই ২০১৫ ২০:৩৪303133
  • কোলকাতায় ২ ঘন্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে? সত্যি?
  • kiki | ১১ জুলাই ২০১৫ ২০:৩২303132
  • আর আমাদের বর্ষাকাল আজ চলে গ্যালো।ঃ(
  • | ১১ জুলাই ২০১৫ ২০:১০303131
  • ঘুম ভেঙে দেখি,আমাদেরও বর্ষাকাল চলে এসেছেঃ(
  • h | ১১ জুলাই ২০১৫ ১৯:২২303130
  • ঃ-)))))))))))))))))
  • san | ১১ জুলাই ২০১৫ ১৯:০৫303129
  • বাড়ির সামনের রাস্তায় নদী বইছে। বাড়ির ভিতরের অবস্থা বলতে ফাটা পাইপে কোনোমতে জোড়াতালি লাগানো, ছাদ থেকে যাতে ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা না নেমে আসে ফের। প্লাম্বার বলেছে আজ আসা সম্ভব না। দৈবের বিধান অলঙ্ঘ্যনীয় বিবেচনায় আমরা দুশ্চিন্তা পরিত্যাগ করেছি ও দুপুরে বিরিয়ানি আনিয়ে খেয়েছি। বারান্দায় ভিজে শালিখেরা আসছে, পায়রা নেই। ইত্যাদি।
  • h | ১১ জুলাই ২০১৫ ১৯:০১303128
  • যাওয়া নাই আসো গিয়া নির্লিপ্তি সহ ;ঃ-)
  • সিকি | ১১ জুলাই ২০১৫ ১৮:৫৭303127
  • লামার লেখা এতক্ষণে দেখলাম। ফ্যান্টা হইছে।
  • সিকি | ১১ জুলাই ২০১৫ ১৮:৫৩303126
  • সকালে অ্যারপোটে গেছিলাম। সেখান থেকে ফিরতে গিয়ে ফেঁসে গেছিলাম। পালামের কাছে ফ্লাইওভারের নিচে এনএইচএইট পুরো বানভাসি। দিল্লি ক্যান্ট পর্যন্ত। তারপরে ডিআরডিও সাউথ ব্লকের মাঝে গোলচক্করে সে কী জল। তার থেকেও মারাত্মক অবস্থা ছিল পাটিয়ালা হাউস কোর্টের সামনে প্রগতি ময়দানের সিগন্যালটা। এক্সহস্টে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল আরেকটু হলে।

    অবিশ্যি কলকাতার তুলনায় এসব কিসুই না। এখন সিআরপার্ক যাচ্ছি মোগলাই পরোটা আর মাংসের চপ খেতে। দুপুরে খিচুড়ি ডিম্ভাজা বেগুনভাজা খেয়ে খিদে মিটিয়েছি।
  • h | ১১ জুলাই ২০১৫ ১৮:৫২303125
  • আম্রাও নির্লিপ্তো তবে এ নির্লিপ্তি ডোবা প্রেমী মোষের
  • Kumu | ১১ জুলাই ২০১৫ ১৮:৪১303124
  • বৃষ্টি হচ্চে বটে সক্কাল থেকে কিন্তু জল জমে নি বা জমে না।একটু বৃষ্টি থামলেই যে যার কাজে বেরোচ্চে,সবজি/ফলওলারা নির্বিকার ভাবে হেঁকে ২ বিক্রীবাটা করচে।আমি ভাবচি একটু হেঁটে আসব কিনা।
    ব্যালকনিতে তিনটি পায়রা নির্লিপ্ত ভাবে বসে আছে।
  • h | ১১ জুলাই ২০১৫ ১৮:৩০303122
  • Kউমুদি স্যান বর্ষায় কি অবোস্থা
  • h | ১১ জুলাই ২০১৫ ১৮:৩০303123
  • Kউমুদি স্যান বর্ষায় কি অবোস্থা
  • h | ১১ জুলাই ২০১৫ ১৮:২৮303121
  • করেলা কেস টা অত বাজে না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত