এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১১ জুলাই ২০১৫ ০৬:৩৯303090
  • থ্যাংকু
  • Abhyu | ১১ জুলাই ২০১৫ ০৬:২২303089
  • ঢ্যাঁড়শের ব্যসন বিলাস
    ------------------------
    আধ কাপ বেসন
    ৪৫৩.৫৯২ গ্রাম কচি ঢ্যাঁড়শ
    শ্যালট পেঁয়াজ - বড়ো হলে চারটে, ছোটো হলে আট দশটা
    গুঁড়ো হলুদ আধ চা চামচ
    গুঁড়ো গরম মশলা এক চা চামচ
    কালোজিরে দেড় চা চামচ
    জিরে রোস্ট করে গুঁড়ো দেড় চা চামচ
    ধনে গুঁড়ো তিন চা চামচ
    মৌরী গুঁড়ো দেড় চা চামচ
    আমচুর গুঁড়ো ১ চা চামচ
    নুন ও লঙ্কাগুঁড়ো আন্দাজমতো
    তেল চার পলা

    প্রথম কথা হল ঢেঁড়শ ধুতে নেই, ভিজে কাপড়ে করে মুছে নিতে হয়। আর যদি ধোবেনই (কেউ কেউ তো স্কচ ব্রাইট দিয়ে ডিমও মেজে নেয়) তাহলে আগের রাতে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে রাখুন।

    নুন, হলুদ, গরম মশলা, ধনে জিরে মৌরী আমচুর লঙ্কাগুঁড়ো ইত্যাদি সব গুঁড়ো মশলা একটা বাটিতে মিশিয়ে নিন।

    এবার ঢেঁড়শের বোঁটা কেটে চিরে নিন। আধ ফালি করবেন না, মোটা অংশটা একদিক দিয়ে চিরে দিন শুধু। বীজগুলোকেও ফেলতে হবে না। এবার চামচে করে ঐ গুঁড়ো মশলার মিক্সচার নিয়ে ঢ্যাঁড়শের মধ্যে পুরে দিন। যদি কিছু মশলা বেড়ে যায় তো শেষকালে ঢ্যাঁড়শগুলোর উপরে ছড়িয়ে দিন। এক পলা তেল নিয়ে একসাথে ভালো করে মেখে নিন।

    বাকি তেলটা গরম করুন। কালোজিরে দিন। ওগুলো চিটপিট করতে আরম্ভ করলে পেঁয়াজ দিন। পেঁয়াজগুলো বড় বড় টুকরো রাখবেন, কুচি করবেন না। দেড় মিনিট পরে বেসন ছড়িয়ে দিন ও ভালো করে নাড়ুন দু মিনিট।

    আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। মাঝে মাঝে নাড়বেন যাতে তলাটা ধরে না যায়। যত তেষ্টাই পাক জল দেবেন না। অনেকক্ষণ পরে (ধৈর্য না থাকলে কোনো ভালো কাজ হয় না) দেখবেন ঢ্যাঁড়শেরা সিদ্ধ হয়ে গেছে, তখন নামিয়ে নিয়ে গরম গরম খান।
  • aranya | ১১ জুলাই ২০১৫ ০৫:৪০303088
  • আমি ঢ্যাঁড়শ প্রিয়, ইয়ানি কি ঢ্যাঁড়শ আমার প্রিয়
    রেসিপিটি দিও
  • Abhyu | ১১ জুলাই ২০১৫ ০২:৪৬303087
  • এখানে কেউ ঢ্যাঁড়শ খেতে ভালোবাসে? একটা ভালো ডিশ বানিয়েছিল আমার বউ। রেসিপি দিতে পারি।
  • Abhyu | ১১ জুলাই ২০১৫ ০০:১৯303086
  • ভাতের ঠংএর জন্যে সবাইকে থ্যাঙ্কু। কেষ্টাকে এবার কেষ্টা বলেই ডাকবো মনস্থ করেছি :)
    মিঠুদি, হাঙর যিনি রান্না করেছিলেন তিনি আমাদের ডিপার্টমেন্টের এক প্রফেসরের বউ। আর যিনি ডালে মিট মশলা দেন তাঁর বর একবার জল পুলিশের হাতে টিকিট খেয়েছিলেন।
  • Atoz | ১১ জুলাই ২০১৫ ০০:০৭303085
  • "এই যে আমার বেঁটে বাপ" বলে যে বাপকে চুমা খেয়ে দৌড়ে পালায় ছোটো বয়সে, সে যে বড় হয়ে একটা দিকপাল হবে, সেতো জানা কথাই। ঃ-)
  • apps | ১০ জুলাই ২০১৫ ২৩:৪৪303084
  • মানে 15-16 বছর আগে ওই 2-3 হয়. :D
  • apps | ১০ জুলাই ২০১৫ ২৩:৪০303083
  • আদৌ না! টুটাই এখন কানপুর না কোন একটা আইআইটি তে চান্স পেয়েছে মা বলছিল!
  • | ১০ জুলাই ২০১৫ ২৩:২৫303082
  • ওমর শরিফ কায়রোতে মারা গেছেন।
  • a x | ১০ জুলাই ২০১৫ ২৩:২৪303081
  • অ্যাপস ঃ-)) তবে এটা বছর দুয়েকটা মনে হচ্ছে কয়েক ফোঁটা বেশি পড়ে গেছে!
  • | ১০ জুলাই ২০১৫ ২৩:০৮303080
  • টিবি, 'নিজের' কথাটা খুবই ঠিক। সঠিক শিক্ষাপদ্ধতিতে বিশ্বাসটা কেবলমাত্র সাফল্যের সময় সন্তানগর্বে 'আমাদের' হয়ে না গেলেই হয়ঃ))
  • apps | ১০ জুলাই ২০১৫ ২৩:০৩303079
  • বাবা বলতে একটা গপ্পো মনে পড়ল. আমরা নাইন-টেনে তারক মামার কাছে অঙ্ক আর ফিজিকাল সায়েন্স পড়তাম. তারক মামা, কেননা উনি সিনিয়ার দের কারো একজনের মামা হতেন. ফলে আম আদমির মামা. বা নাটা মামা. তো সেই মামার এক ছেলে ছিল. বছর দুয়েকের. নাম টুটাই. মামা যতটা নিরীহ, টুটাই ততটাই বাঁদর. একদিন হয়েছে কী, মামা ছেলেদের সারপ্রাইজ টেস্ট নিচ্ছে, আর মেয়েদের তাপ পড়াচ্ছে. এই অসাম্যে ছেলেদের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে. হঠাত দেখা গেল আবির দার কোলে উঠে টুটাই নাচছে. মামা একটু কটমট করে তাকাতে নেমে এসে বাবার ঘাড়ে উঠল. মামার সামনে ফিজিকাল সায়েন্সের বই. আচমকা টুটাই খুব জোরে জোরে বলে উঠল- ত এ আকার প তা আ প, ব এ আকার প বা আ প, এই যে আমার বেঁটে বামন বাপ. বলেই চকাস করে চুমু খেয়ে দৌড়.
  • Atoz | ১০ জুলাই ২০১৫ ২৩:০২303078
  • যে যাই বলুন, টেড টকের চেয়ে চুনো মাছের টক ঢের ভালো। ঃ-)
  • a x | ১০ জুলাই ২০১৫ ২২:৫৭303077
  • ওমা সেল্ফ লার্নিং নিয়ে তো কত লোকে মোটা মোটা বই, প্রবন্ধ, টেড টক সব করে ফেলল! ভুল আর কি বলেছে!
  • a x | ১০ জুলাই ২০১৫ ২২:৫৫303076
  • অ্যাঁ? কাকে ন্যাকা বলল? নাকি নিজের ঘরের কথাই বলল!
  • Atoz | ১০ জুলাই ২০১৫ ২২:৪৮303075
  • থ্যাংক্স টি, দেখছিলাম দুইজনেই সাতক্ষীরায় জন্মেছেন, সন্দেহ হচ্ছিল তখন থেকেই। ঃ-)
  • Atoz | ১০ জুলাই ২০১৫ ২২:৪৬303073
  • আমি আবার একজনকে চিনতাম, সে তার বাবাকে টেনেটুনে নিয়ে ফোর্সফুলি পড়াতে বাধ্য করতো প্রত্যেক সন্ধ্যাবেলা দুঘন্টা। ঃ-)
  • T | ১০ জুলাই ২০১৫ ২২:৪৬303074
  • আতোজ, অমর মিত্র হচ্ছেন মনোজ মিত্রের ভাই।
  • TB | ১০ জুলাই ২০১৫ ২২:৪৩303072
  • মরে যাই! আলসেকুটি হবে কোন দুঃখে?
    ঐ সব বাবারা শিক্ষার সঠিক পদ্ধতিতে বিশ্বাস করে। তারা জানে, এই দুনিয়ায় সবাই যে যার নিজের মত শেখে, শেখানর চেষ্টা কেবল নিজের সময় নষ্ট।
  • | ১০ জুলাই ২০১৫ ২২:৪০303071
  • আমার বাপ সাতজন্মে কিছু দেখতো না, কিন্তু যেদিন নিয়ে বসতো- বাক্যবিচুটি কাকে বলে একমাস মনে থাকতোঃ(
  • | ১০ জুলাই ২০১৫ ২২:৩০303070
  • শুধরে নেওয়া ভালো। আমার দেখা অধিকাংশ বাপই এইরকম, মনে হয় আলসেকুটি।
  • Atoz | ১০ জুলাই ২০১৫ ২২:২৪303069
  • কী জ্বালা হলো! এখন অমর মিত্রের "ধ্রুবপুত্র" কই পাই!!!!
    আচ্ছা, এই অমর মিত্র কি মনোজ মিত্রের কেউ হন?
  • I | ১০ জুলাই ২০১৫ ২২:২১303068
  • আমি দেখেছি। ইন ফ্যাক্ট, আমিই সেরকম এক বাবা। কিন্তু আমি এখন নিজেকে শুধরে নিচ্ছি।
  • | ১০ জুলাই ২০১৫ ২২:২০303067
  • চিজের বাংলা ইন্দো! এইটা মন্দ বলিস নিঃ))
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ২২:১৯303066
  • যাগ্গে, উদিকে যুদ্ধু চলছে। রব স্টার্কের খোঁজ নিতে গেলুম।
  • | ১০ জুলাই ২০১৫ ২২:১৮303064
  • আপনাদের দিয়ে যদি কোনো একটা কাজ হয়! চিজের বাংলা কেউই জানে নাঃ((

    এরকম বাবা কি দেখেননি যিনি বলেছেন,নিজে না করতে পারলে একবার খারাপ নাম্বার পাবে, পরের বার থেকে ঠিকই করবেঃ)
  • I | ১০ জুলাই ২০১৫ ২২:১৮303065
  • চিজের বাংলা ইন্দো রে। আমারে আমার ছেলে চিজ বলে ডাকে। বলে দে গে ছেলেকে।
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ২২:১৬303063
  • কে কারে গুডি বয় বলে রে। বরং এই ঘরে একজনকে দেখে বুঝি লোকে কেন "ছুটিভবন" বলে আর সেখানে ছেলেগুলো এমন ন্যাকা হয় কেন।
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ২২:১৪303062
  • অ্যাই মেরেচে। বামনদেব চক্কোত্তি গো, অংকে যেমন যাদববাবুর পাটিগণিত, বাংলা ব্যাকরণে বামনবাবু।
  • a x | ১০ জুলাই ২০১৫ ২২:১৩303061
  • উফ্ফ! এই সেই সেন্ট লরেন্সের গুডি গুডি বয় সব!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত