এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ জুলাই ২০১৫ ২০:১৩303029
  • আমি তো ইউনিটেক দিয়ে ভোজের হাটের দিকে চলে যাই। ওর মধ্যে তেমন জল জমে নি। সিটি সেন্টার ২ থেকে রবীন্দ্র তীর্থ ঠিক্ঠাক!!
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ২০:১৩303030
  • টেকনোপলিসের পাশের এবং সামনের রাস্তা সকালে ইয়াং সি কিয়াং ছিলো। তীর্থক্ষেত্রগুলোর সামনে জল ছিলো না।
  • | ১০ জুলাই ২০১৫ ২০:১০303028
  • ব্রতীন, নিউটাউন দিয়ে ফিরলে? কি অবস্থা? মেজর আর্টিরিয়াল রোডে জল জমেছে?
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ২০:০৮303027
  • নবদিগন্ত হল সেক্টর ৫ এর ভালো নাম। নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপেন্ট অথরিটি।
  • | ১০ জুলাই ২০১৫ ২০:০৩303026
  • সেই জন্যেই তো আমি বুদ্ধি করে গান টা লিখলুম।কিন্তু একক আমাকে আওয়াজ দিলো ঃ))
  • | ১০ জুলাই ২০১৫ ২০:০১303025
  • নবদিগন্ত টা কোনটা? নিউটাউন? নিউটাউনে বড় রাস্তায় জল জমেছে?
  • | ১০ জুলাই ২০১৫ ২০:০০303024
  • মনে হচ্ছে দৌড় মেরে কোলকাতা চলে যাই।এতো বৃষ্টি,জলজমা শুনে সেই সব বন্ধুদের কথা মনে পড়ছে-যাদের অধিকাংশই কোথায় হারিয়ে গেছে। জীবনে আর কখনো দেখা হবে না,সেই সব দুপুর, বিকেল,সন্ধ্যে....
  • kk | ১০ জুলাই ২০১৫ ১৯:৫৬303022
  • অভ্যু, পাকদন্ডীতে পড়েছিলাম মনে হচ্ছে। লীলুপিসির মা কে উপেন্দ্রকিশোর বলেছিলেন -- ন্যাড়া,ভাত এমন হবে যেন থালায় পড়লে ঠুং করে শব্দ হয়।
    প্যারাফ্রেজ করলাম।

    আর ইয়ে,আমাকে দিদি বলাটা এবার কাটাওনা ভাই সকল।প্লিজ।
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ১৯:৫৬303023
  • আইটি শিল্পতালুকে ঝুপ্‌স শিল্পীরা নর্দমা পরিষ্কার করে অতলান্তিকের অবসান করেছেন দেখলুম। নবদিগন্তের কর্মীরা রেইনি ডে উপভোগ কচ্ছিলেন।
  • | ১০ জুলাই ২০১৫ ১৯:৫৩303021
  • আরে হলদিরামের সামনে রাজার হাটে ঢোকার মুখে বাংলা নদী। সেই চিনার পার্ক অবধি।

    গাড়ি গুলো সারিবদ্ধ ভাবে ধীরে ধীরে এগোচ্ছে। আর রাস্তার ধারে প্রচুর লোক মাথায় ছাতা, পরনে শর্ট প্যান্ট বা গা্মছা পরে সবাই কে জিগাচ্ছে হেল্প লাগবে অর্থাৎ গাড়ি ঠেলতে হবে কিনা? ঃ))
  • | ১০ জুলাই ২০১৫ ১৯:৫১303019
  • রাস্তায় জল জমানোর আগে কি নর্দমাগুলো বুজিয়ে দেওয়া হবে?
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ১৯:৫১303020
  • হুঁ
  • | ১০ জুলাই ২০১৫ ১৯:৫০303018
  • বাহন কথা কইতে জানলে এই ব্যাদড়া,নির্দয় লোকজনের কান বেশ করে মুলে দিত...
  • | ১০ জুলাই ২০১৫ ১৯:৪৮303016
  • এই মরেচে!! ঃ((
  • Ekak | ১০ জুলাই ২০১৫ ১৯:৪৮303017
  • নইলে কী? সানন্দা হয়ে যাবে ? :)
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ১৯:৪৬303015
  • আলোচনার গাম্ভীর্য বজায় রাখা প্রাথমিক কর্তব্য, নইলে...
  • Ekak | ১০ জুলাই ২০১৫ ১৯:৪৪303014
  • সিরিয়াসলি ......কলকাতার তো এমনিতেই নতুন কিছু হবার নেই। রাস্তাগুলোয় জল জমিয়ে বোট চালালে তবু কিছু টুরিস্ট আসতে পারে। মাছ ফাছ ছাড়াও যাবে। লোকজন কথায় কথায় গান গেয়ে পোতিবাদ জানায়, তখন বেশ বোট চালাতে চালাতে গাইবে।
  • | ১০ জুলাই ২০১৫ ১৯:৩৬303013
  • অরির বয়েস হয়ে যাচ্ছে!! ঃ((

    অত ভাবলে চলে বস?
  • Syrio Forel | ১০ জুলাই ২০১৫ ১৯:২৬303012
  • দুর্বল হৃদয়ের মোটরবোট থেকে থেকে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। যারা সিংহবিক্রমে নদী-সমুদ্র পার হয়েছে তাদের প্রতাপ বোঝা যাবে কাল। কজনের হুঙ্কার মিয়াও হয়ে যায়, আর কজনের হৃদয় জলসিক্ত হয়ে চলচ্ছক্তিরহিত হয়ে পড়েন।
  • | ১০ জুলাই ২০১৫ ১৯:১৪303011
  • একাধিক বার কোলকাতার রাস্তায় রাবারের টিউব আর নৌকোর ছবি দেখেছি মনে আছে। আজকাল আপিসের সামনে কিম্বা ঠনঠনে র ওখানে। আমার জলে ছপরছপর করতে খু উ উব ভাল্লাগেঃ)
  • Ekak | ১০ জুলাই ২০১৫ ১৮:৫৬303010
  • জল টা পার্মানেন্টলি জমলে তবু বোট চালানো যেত ! সেই কবে একবার আজকাল আপিস যেতে গিয়ে দেখেছিলুম জলে বোট চলছে :) মস্তির ব্যাপার। আর আমাদের আলমবাজার এ জল জমা,ঘুম থেকে উঠে দেখা ঘরভর্তি জল এসব নিয়ে মজার সব গপ্প আছে।
  • | ১০ জুলাই ২০১৫ ১৮:৩৩303009
  • রাস্তায় ভেসে বেড়াচ্ছে ধরে নিলাম হলে ভালো হত না?
  • সুশ্রুত সরখেল | ১০ জুলাই ২০১৫ ১৮:২৩303008
  • কাল স্বপ্নে দেখলাম ইলিশ কিনছি।
  • | ১০ জুলাই ২০১৫ ১৮:২২303007
  • অভ্যু, তোমার পরিচিতদের ফোন নাম্বার আর ঠিকানা দিও।

    অরি, এই সাগর, মহাসাগরে গাড়ি চলতে পারছে? জল ঢুকে গাড়ির তো পটলতোলা অবস্থা হবে?
  • | ১০ জুলাই ২০১৫ ১৮:১৯303006
  • ছবিটা দেখে মনে হলো,কিছুই বদলায় নি,বাসের রং ছাড়া।কুড়ি বছর আগে এমন ঢেউ এলে নিজেদের মধ্যে চিৎকারের সঙ্গে হাসির হররা বয়ে যেত- এই ছবির রাস্তাটা কোথায় জানতে ইচ্ছে করছে।
  • Bratin | ১০ জুলাই ২০১৫ ১৮:১০303005
  • আরে নিতাই যে। খবর কী?
  • নেতাই | ১০ জুলাই ২০১৫ ১৭:১৪303004
  • b | ১০ জুলাই ২০১৫ ১৬:৩৫303002
  • সিরিয়ো ফোরেল, এসব আনন্দবাজারী চক্রান্ত। মেয়র বলেছেন।
  • সিকি | ১০ জুলাই ২০১৫ ১৫:৫৬303001
  • কাল খোড়া কলোনিতে আটকে গেছিলাম। বেশি না, এই হাঁটুর নিচ অবধি জল ছিল। আমি বেরিয়ে যেতেই পারতাম, কিন্তু মুশকিল হচ্ছে, বেরোবার রাস্তা ছিল না। তারোপর মাঝে একটা বাস খারাপ হয়ে গেছিল অ্যাক্সেল ভেঙে। এক কিলোমিটার রাস্তা তাই পেরোলাম সোয়া এক ঘন্টায়।

    কাল তাও বেলাবেলি বিষ্টি থেমে গেছিল, আজ তো সারাদিন ধরে। এখনও ঝরছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত