এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৯ জুলাই ২০১৫ ২২:১২302940
  • না ন, এই সকালে গিয়ে ভাগীকে চা দিয়ে এল, তারপর উড়ে এসে সোসেনকে একটা ডিমসেদ্ধ, তারপর আবার গিয়ে ভাগীর কান মুলে তাকে ঘুম থেকে তুলল, এই সব আর কি! স্ট্রিপটিজ তো বিনোদন, এটা কাজের রোবু।
  • sinfaut | ০৯ জুলাই ২০১৫ ২২:১০302939
  • সোসেনের স্পেক্স মানে কী উড়তে উড়তে স্ট্রিপটিজ?
  • Abhyu | ০৯ জুলাই ২০১৫ ২২:০৮302938
  • টির জন্যে অল দ্য বেস্ট। আর এটাও রইল
  • T | ০৯ জুলাই ২০১৫ ২০:২০302937
  • ডিভো, হ্যাঁ প্রোটোটাইপ। থ্যাঙ্ক্যু। ওকে ফাইফরমাশ খাটতেই হবে, নইলে আমি গেলাম আর কী।
  • Div0 | ০৯ জুলাই ২০১৫ ২০:০৮302936
  • T কি প্রোটোটাইপ ওড়াতে চলেছো? ইয়াঃ ক্রুর! অল দ্য বেস্ট :)

    আর বস্তুটা সোসেনের স্পেকস মত সব ফাইফরমাশ খাটতে পারছে তো? :D
  • | ০৯ জুলাই ২০১৫ ১৯:০৬302935
  • সবই তাঁর ইচ্ছে!!
  • T | ০৯ জুলাই ২০১৫ ১৮:৫৪302934
  • কুমুদি, আমারই মাঝে মাঝে বিশ্বাস হয় না। কিন্তু চোখের সামনে দেখছি রোজ তো, তাই বলছি।
    অরিজিতদা, ইনি যে ব্যাপারে এক্সপার্ট (মানে তাই লোকে জানে আর কী), সেই ব্যাপারেই অসামান্য সমস্ত মতামত দেন।

    তবে ঐ গা সওয়া হয়ে গ্যাচে।

    দেদি ও কুমুদি, শুভেচ্ছার জন্য থ্যাঙ্কিউ।
  • de | ০৯ জুলাই ২০১৫ ১৮:৩৪302933
  • ১৫ ই সেপ্টেম্বরে টি য়ের ওড়ার জন্য শুভেচ্ছা -

    পি আই দেরো এমন বহু দুক্কু আচে - যা তাদের চেপে চেপে রাখতে হয়!
  • kumu | ০৯ জুলাই ২০১৫ ১৭:৫৮302932
  • টি ৫ ৩৫ বিশ্বাস হল না।
  • সিকি | ০৯ জুলাই ২০১৫ ১৭:৫৪302931
  • শার্লক হোমস নাকি জানতেন না কেসি পাল ঠিক না কোপার্নিকাস ঠিক। ক্যাজুয়ালিই বলতেন, আমার তদন্তের জন্য যতটুকু জানা দরকার, আমি ততটুকুই জানি। পৃথিবী সূর্যের চাদ্দিকে ঘুরছে না সূর্য পৃথিবীর - তাই জেনে আমার কী?
  • Syrio Forel | ০৯ জুলাই ২০১৫ ১৭:৪৬302930
  • মানে গেস করচি আর কি, অনেক লোককে দেখেছি - কোনো একটা ব্যাপারে তুমুল এক্ষপার্ট, কিন্তু অন্য অনেক সাধারণ ব্যাপারে এমন অদ্ভুত সব কথা বলে দেন...
  • Syrio Forel | ০৯ জুলাই ২০১৫ ১৭:৪৫302929
  • করালীস্যারকে মনে আছে?
  • T | ০৯ জুলাই ২০১৫ ১৭:৪৩302928
  • অরিজিতদা, জুতোজোড়া কখনো পাল্টাবে কি না জানি না, তবে পাল্টালেও মাইরি বলছি অ্যাতো ননসেন্স বকতে পারব না। ইনি গুরুদেব ও নমস্য।
  • T | ০৯ জুলাই ২০১৫ ১৭:৪১302927
  • চেষ্টা করছি কুমুদি, খুবই আপ্রাণ ইয়ে ইত্যাদি, কিন্তু খুব শিওর নই।
  • Syrio Forel | ০৯ জুলাই ২০১৫ ১৭:৩৫302925
  • নাঃ। তিতাসকে বল্লাম।
  • T | ০৯ জুলাই ২০১৫ ১৭:৩৫302926
  • হ্যাঁ কুমুদি, এইটেই মহা আশ্চর্যের ব্যাপার। শুধু ইনিই নন, এরম আরো মহাপুরুষ গোটা আই আই এস সি জুড়ে ছড়িয়ে আছে।
  • kumu | ০৯ জুলাই ২০১৫ ১৭:৩৪302924
  • তবে ১৫ সেপ্টেম্বরের জন্য কেমন টেনশন হয়ে গেল।অ টি, উড়বে তো?

    ভেবে দেখলাম কী/কারা উড়বে তা জানিনা।
  • | ০৯ জুলাই ২০১৫ ১৭:৩৩302923
  • কেন হে ডিপ বদলালো নাকি অরি?
  • Syrio Forel | ০৯ জুলাই ২০১৫ ১৭:২৮302922
  • "কী যাতনা বিষে বুঝিবে সে কিসে..."
    "খাচ্ছিলো তাঁতী তাঁত বুনে, কাল হল..."
    "ধান কাটতুম, কাপড় বুনতুম, সেই ছিলো ভালো..."

    পায়ের জুতোজোড়া পাল্টে গেলেই কিন্তু...
  • kumu | ০৯ জুলাই ২০১৫ ১৭:২৭302921
  • টি এমন পিআই IISc তে হয়??
  • | ০৯ জুলাই ২০১৫ ১৭:২৬302920
  • আমার গাইড তো বেশ ভালো। মেয়ে র বিয়ে তে নেমোতন্নো করেছে। ছেলে আবার যদু পুরের প্রফেসার।
  • সিকি | ০৯ জুলাই ২০১৫ ১৭:২২302919
  • আরে এতো আমাদের বেঘোর মতন।

    কলেজের কাছে পাওয়ার স্টেশন দেখাতে নিয়ে গিয়ে - ট্র্যান্সফর্মারের সমনে দাঁড়িয়ে

    বেঘো - সাবধানে এসো, হ্যাঁ? এইখানে ঘাসের জঙ্গলে কিন্তু সাপ লুকিয়ে থাকে ...

    ত্যাঁদোড় ছাত্র - স্যার সাপ? বাঘ নেই, স্যার?

    বেঘো - চুপ! আসলে হয় কি, এই যে ট্র্যান্সফর্মারটা চলে, এতে একটা হামিং সাউন্ড হয় - আর সেই ভাইব্রেশন শুনতে পেয়ে আকৃষ্ট হয়ে সাপ চলে আসে ট্র্যান্সফর্মারের কাছাকাছি।

    ত্যাঁঃছাঃ - কিন্তু স্যার, সাপ তো শুনতে পায় না, ওদের তো কান নেই!

    বেঘো - (কনফিউজড হয়ে) অ্যাঁ? কান নেই? তা হলে শোনে কী করে? কী করে শোনে বলো তো?
  • T | ০৯ জুলাই ২০১৫ ১৭:১৪302918
  • না না সব পি আই কি আর খারাপ। কত ভালো ভালো সব থাকে। কিন্তু নন্দলালের মন্দ কপাল আর কী।
  • kumu | ০৯ জুলাই ২০১৫ ১৭:১৩302917
  • পিআইদের দুঃখু বুঝুন আগে।কতদিন কত যন্ত্রণাউদ্বেগটেনশনরাতজাগা সহ্য কর্তে কর্তে তাদের বাঁ কানের লতি সবুজ হয়ে যায়,তাও তারা খেটে খেটে -----
  • T | ০৯ জুলাই ২০১৫ ১৭:০২302916
  • জগতের নানা অসামান্য পি আই দের মতো ইনিও সমান প্রতিভাবান। একটা কথোপকথন শোনো বতীনদা...

    -- (যেমন পিয়াই) আচ্ছা তিতাস, এই যে পাখিগুলো উড়ছে ওদের তো রাডার নেই, তাহলে...
    -- (তেমন ছাত্র), সে তো স্যার ওদের প্রপেলারও নেই...
    -- (যেমন পিয়াই), তাই তো, প্রপেলারও তো নেই, তাহলে উড়ছে কি করে, আশ্চর্য!
    -- (তেমন ছাত্র) ...#@৳%ঁ&*৯

    হিরন্ময় নীরবতা, বুঝলে কী না।
  • T | ০৯ জুলাই ২০১৫ ১৬:৫৭302915
  • আরে দেখছি কোথায়? শুনছি তো। টুকটাক কাজ কম্ম কত্তে কত্তে। জীবন আর চাপমুক্ত কোথায় বতীনদা, সবচেয়ে চাপের সময় যাচ্ছে। ডেমন্সট্রেশন রয়েছে পনেরোই সেপ্টেম্বর। না উড়লে কেলিয়ে পাট করে দেবে।
  • | ০৯ জুলাই ২০১৫ ১৬:৩৯302914
  • টি প্রচুর সিনেমা দেখছো তো? জীবন কি চাপ মুক্ত? ঃ)
  • T | ০৯ জুলাই ২০১৫ ১৬:৩১302913
  • মহাপুরুষ সিনেমার একটা দুর্দান্ত প্রিন্ট দেখলাম ইউটিউবে রয়েছে।
  • | ০৯ জুলাই ২০১৫ ১৬:২০302912
  • পাই ঃ))
  • | ০৯ জুলাই ২০১৫ ১৬:১৮302911
  • ওহো আসল গান টাই বলি নিঃ
    মান্না দের কন্ঠে " লেগেছে লেগেছে আগুন, আয় তোরা দেখা জানা; কী কান্ড বাপ কী কান্ড বাপ; জ্বলে পুড়ে যাক!! "
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত