এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ জুলাই ২০১৫ ১০:০৬302640
  • স্পষ্ট কথায় কষ্ট নেই।

    আমার মোটেও কবিতা-গরিমা নেই।
  • san | ০৭ জুলাই ২০১৫ ১০:০৫302639
  • ন্যাট জিও হয়েও শান্তি নেই, ভূগোলগরিমা।
    আর কবিতাগরিমা তো আছেই ফাউ।
  • kumu | ০৭ জুলাই ২০১৫ ১০:০০302638
  • দেখেচ,আর কুমু যে এদ্দিন পর এত কষ্টে চাল্লাইন নামাল তাহার কথা হেথা কেহ তো বলে না।একটু শক্ত আচে বটে,তা ফরিদার আদ্দেক লেখা তো আমি বুঝিনা সে কথা কী আমি বলতে গেছি।
    এতোজ অ এতোজ---
  • sosen | ০৭ জুলাই ২০১৫ ০৯:৫৯302637
  • যাক সানন্দা হতে হতে কান ঘেঁষে ন্যাশনাল জিওগ্রাফিক হয়ে গ্যাছে।
  • Bratin | ০৭ জুলাই ২০১৫ ০৯:৫০302636
  • ইয়েস অর্পন ঃ))
  • সিকি | ০৭ জুলাই ২০১৫ ০৯:৪৩302634
  • আর অভ্যু - তোর স্পেশাল ট্রিট পাওনা রইল - কাল পাঠানো লিংকটার জন্য। কী করে পেলি গানটা? বিক্রম কি স্বর্গ থেকে নেমে এসে তোর জন্য গেয়ে দিয়ে গেল?
  • Arpan | ০৭ জুলাই ২০১৫ ০৯:৪৩302635
  • সে ছিল এক মন্দার বোস, সস্তায় চাইনিজ হায়নার সাপ্লাই দিত।
  • Bratin | ০৭ জুলাই ২০১৫ ০৯:৩৬302633
  • ফোন থেকে কোন বর্গেত ৫ তম শব্দ লিখতে পারছি না।তবে শার্ক প্রেত্যয় হচ্ছে!!

    ধন্যযোগ টি!! ঃ))
  • সিকি | ০৭ জুলাই ২০১৫ ০৯:৩৫302632
  • ভুখারি হল ভুখা ভিখারি - নজরুলের বাংলা।

    তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, এতো ভালো হল ল্যাঠা
    ভুখা আছো, মর্‌ গো-ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস, ব্যাটা?
    ভুখারি ফুকারি কয়
    ঐ মন্দির হায়, পূজারীর, দেবতা, তোমার নয়।
  • T | ০৭ জুলাই ২০১৫ ০৯:২৯302631
  • বতীনদা হাঙর আর তিমিতে গুলিয়েছে।
  • Bratin | ০৭ জুলাই ২০১৫ ০৯:২৭302630
  • কেন স্যান? হোয়েল বলে কি মানুষ নয়? তার কি ইচ্ছা করে না তাকে নিয়ে সাহিত্য অনুরাগী রা তাদের অমর সৃষ্টি করুন ঃ))
  • T | ০৭ জুলাই ২০১৫ ০৯:২৬302628
  • হ্যা হ্যা হ্যা হ্যা...
  • h | ০৭ জুলাই ২০১৫ ০৯:২৬302629
  • তরুণ না লিখে করুণ লেখায় স্যান কে আবাজ ও দিতে পারছি না।
  • san | ০৭ জুলাই ২০১৫ ০৯:২৩302627
  • হায় হাঙর, বেচারি করুণ হাঙর !
  • Bratin | ০৭ জুলাই ২০১৫ ০৯:২০302626
  • কোন কথা হবে না টি আর বোধি দা ঃ))
  • h | ০৭ জুলাই ২০১৫ ০৯:১৭302625
  • এক্ষপার্ট কারেকশান ---

    "হাফজলে চীৎকার, ওরে হাঙরেরও প্রাণ আছে।"

    --হাপজলে চিৎকার ওরে, হাঙরের ভয়েস আছে।

    পাঠনির্দেশ--

    ওরে র পরে যতি হবে, 'ভ' য়ে জোর হবে, 'য়ে' তে কম জোর।

    ;-)
  • T | ০৭ জুলাই ২০১৫ ০৯:১৪302624
  • অ্যাঁ! পদ্য চলছে, আম্মো লিখব,

    স্টিরিওটাইপ শুধু, হাঙর নাকি আসে ও খায়,
    বদরাগী না পসন্দ নোনাজলে ঘাড় মটকায়,
    সাদা দাঁতে একসাথে অমল ও রাধিকার শব,
    ভাবে সব থাক শখ বেঁচে থাক বালতি ও মগ,
    ব্যতিক্রম কবি, সে তো ছবিতেই বোঝা গ্যাছে
    হাফজলে চীৎকার, ওরে হাঙরেরও প্রাণ আছে।
  • | ০৭ জুলাই ২০১৫ ০৯:০৯302622
  • ভুখারি মানে কী গা?
  • | ০৭ জুলাই ২০১৫ ০৯:০৯302623
  • ভুখারি মানে কী গা?
  • Bratin | ০৭ জুলাই ২০১৫ ০৮:৫৬302621
  • আহা বুঝছো বা যমুনার সাথে প্রেমের একটা জোরালো পজেটিভ কোরেলেশন অছে। ঃ))
  • সিকি | ০৭ জুলাই ২০১৫ ০৮:৫০302620
  • আর ইশানকে, যমুনার বদলে মেকং কাবেরী কিংবা মিসিসিপি যা হোক একটা করে দাও। যমুনার জল অসম্ভব পলিউটেড, ওখানে সাঁতরালে হাঙরেরও স্কিন ডিজিজ হয়ে যাবে।
  • সিকি | ০৭ জুলাই ২০১৫ ০৮:৪৮302619
  • লসাগুদাকে এফসি।
  • Bratin | ০৭ জুলাই ২০১৫ ০৮:৪৩302618
  • উফফ !! এল সি এম দা, নাজুক নাজুক ঃ))
  • lcm | ০৭ জুলাই ২০১৫ ০৮:৩৬302617
  • এখনও ভাবলে অবাক লাগে,
    এখনও ঘুমে বিস্ময় জাগে,
    এই ভেবে যে এত কিছু থাকতে অমলকান্তি কি না হাঙর হতে চেয়েছিল।
    আমরা সবাই যে যার মতন সিনেমায় চান্স পেয়েছি,
    পুরোদমে অভিনয়ও করে যাচ্ছি,
    আমরা যারা শাহরুখ হয়েছি তারা আমির হলে কিইই বা হত
    শাহরুখ তো এমনিতেই আমীর,
    আমরা যারা রেখা হয়েছি তারা হেমা হলে কোনো ক্ষতি হত না,
    হেমার মুখে তো আজ কত রেখা।
    কিন্তু অমলকান্তির হাঙর হওয়া হল না,
    সেই অমলকান্তি, যে একদিন টাইগারে জস দেখতে দেখতে হাঙর হতে চেয়েছিল।
  • rabaahuta | ০৭ জুলাই ২০১৫ ০৮:৩৪302616
  • খুবই তান্ত্রিক ধরনের হাঙর।
  • - | ০৭ জুলাই ২০১৫ ০৮:৩২302615
  • @ mumu 07 Jul 2015 -- 01:13 AMঃ
    হুচি মনে হয় গেসলেন এবং গুরুতে ভ্রমণ কাহিনী লিখেও ছিলেন। বছর ক'য়েক আগের কথা। পুরোনো টই খুঁজলে পাবার কথা।
  • kumu | ০৭ জুলাই ২০১৫ ০৭:৪৪302614
  • মিঠি, হ্যাঁ অবশ্যই হয়।
    এজেড, ডাকছিলে?
  • kumu | ০৭ জুলাই ২০১৫ ০৭:৪১302613
  • ক্যানো হাঙর মানেই আগ্রাসী, তীব্র এইসব হবে কেন?লাজুক নতমুখ প্রেমিক হাঙরও হতে পারে মানে হওয়ালেই হয়।
  • Ishan | ০৭ জুলাই ২০১৫ ০৭:৩২302612
  • একবার থেমেছ এসে একবারই ফেলেছ নোঙর
    নেমে এসো জলস্পর্শে ভেসে যাক চিকন কোমর
    একবার হয়েছ বড়ো, একবারই হয়েছ ডাঙর
    নেশা চাও হে রাধিকা? পাশে দেখ তরুণ হাঙর।

    জল ছুঁয়ে চলে যাওয়া লং স্কার্টে গরবিনী চাল
    বন্ধ কর দোলাচল শেষ কর বন্দরের কাল
    খুলে ফেল কটিবস্ত্র স্কিনফিট মাংসের তাল
    তরতাজা শীৎকারে যমুনার জল হোক লাল।

    ব্যস।
  • | ০৭ জুলাই ২০১৫ ০৭:২৯302610
  • কুমু, ঝিকঝিক ট্রেনে বসে রাধা বলা যাবে কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত