এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৫ জুলাই ২০১৫ ১৪:৩৫302490
  • আমরা তো মটরডাল রাঁধি :-) শুকনো লংকা তেজপাতা পাঁচফোড়ন আদাকুচি ফোড়নে দিই।
  • Arpan | ০৫ জুলাই ২০১৫ ১৪:২৩302489
  • মাথার টুকরো ভেজে কুমড়োর ঘ্যাঁটে দিয়ে দিন। দারুণ খেতে হয়।
  • Arpan | ০৫ জুলাই ২০১৫ ১৪:২১302488
  • ইলিশের মাথার সাথে পেঁয়াজ রসুন? কভি নেহি!
  • apps | ০৫ জুলাই ২০১৫ ১৪:০৪302487
  • ইইয়েএএএএ ! কাঁঠালবিচি হ্যাজ ! কী ডাল মুগডাল তো? কী ফোড়ন দেওয়া যায়? পেয়াজ রসুন পড়বে?
  • Blank | ০৫ জুলাই ২০১৫ ১৩:২৪302486
  • ও দম দি। শেরপা অ্যান্ড দ্য স্নোম্যান টা পড়ে ফেলো
  • san | ০৫ জুলাই ২০১৫ ১২:৩০302485
  • আরেকটা অসামান্য ব্যাপার হল কাঁঠালবিচি আর ইলিশের মাথা দিয়ে ডাল। কাঁঠালবিচি অবশ্য সর্বত্র এবং অন-ডিমান্ড পাওয়া যায় না এই যা মুশকিল।
  • san | ০৫ জুলাই ২০১৫ ১২:২৩302484
  • আলু কুমড়ো বেগুন পালংশাক সহ ইলিশের মুড়ো দিয়ে ছ্যাঁচড়া খেয়েছি। পটল ঝিঙ্গে দিয়ে খাইনি কখনও। ইলিশের মাথা দিয়ে টক ও রাঁধতে পারেন।
  • | ০৫ জুলাই ২০১৫ ১২:২০302483
  • হ্যাঁ হবে না কেন? কুমড়ো পটল ঝিঙে ডাঁটা দিয়ে ছ্যাঁচড়া করে ফেলুন।
  • apps | ০৫ জুলাই ২০১৫ ১২:১৫302482
  • বাদ. এলার্জি. ডাল/ কুমড়ো/ পটল/ ঝিঙে/ ডাঁটা এসব দিয়ে হয়?
  • san | ০৫ জুলাই ২০১৫ ১২:০৯302481
  • কচুর শাক। কচুর লতি।
  • apps | ০৫ জুলাই ২০১৫ ১১:৫৯302480
  • ইলিশ মাছের মাথা বেগুন ও পুইশাক বাদে আর কিছু দিয়ে রান্না করা যায়?
  • | ০৫ জুলাই ২০১৫ ১১:৪৫302479
  • অক্ষ, বুঝলাম। তাও কোথায় যেন একটা খচখচ করে অসুবিধে হচ্ছে। যাইহোক যিনি নিজেকে যে ভাবে পরিচিত করাতে ভালবাসেন সেইটে তাঁর নিজস্ব ব্যপার।
  • 4z | ০৫ জুলাই ২০১৫ ১১:৩৪302478
  • ওক্কে
  • | ০৫ জুলাই ২০১৫ ১১:৩০302477
  • শরত চন্দ্র দাসের বইগুলোসহ পুরো লেখাটা হয়ত কোথাও তুলে দেব। তারপর ফেবুত্রে লিঙ্ক দেব।
  • 4z | ০৫ জুলাই ২০১৫ ১১:২৫302476
  • দমদি, ইউ আর ভেলকাম। লেখাটা শেষ করবে না?
  • | ০৫ জুলাই ২০১৫ ১১:২০302475
  • হিমালয়ের কন্দরে
  • kiki | ০৫ জুলাই ২০১৫ ১১:১৪302474
  • কুমু,
    লিং নাই।মানে জানা নাই।বই আমি হাতে নিয়ে পড়তেই ভালোবাসি। ঃ(

    দমু-র টই এ মানে ব্রহ্মপুত্রের উৎস সান্ধানে যাবার ব্যাপারটা নিয়ে লেখা( টই টা পরে পড়তে এসে আর খুঁজে পেলুম্না, নাম ও মনে নেই) বইটার আর লেখকের নাম চিন্টু বাবু দিয়েছিলো, সেটা কি? কারোর মনে আছে? বা টই টা তুলে দেওয়া যায়?
  • | ০৫ জুলাই ২০১৫ ১১:০২302473
  • শ্যাডো লাইনস বা গ্লাস প্যালেসের অমিতাভবাবুর আমি বেশ পাখা ছিলাম। কিন্তু রিভার অব স্মোক পড়তে গিয়ে কি বোর! কি বোর! শেষ করতে পারি নি, আধাখ্যাঁচড়া ফেলে রেখেছি।

    আর আগে বলা হয় নি, ফোজ্জিকে এই অ্যাত্তবড় থ্যাম্কুসস। বইপড়ুয়াতে দেওয়া লিঙ্কটার জন্য।
  • | ০৫ জুলাই ২০১৫ ১০:৫৭302472
  • ব্ল্যাঙ্কি রে, দিল্লীর অন্যান্য নিন্দেগুলোয় তোর সঙ্গে থাকলেও, ঋতুর ব্যপারে দিল্লী সম্পর্কে কিচ্ছু জানিস না। দিল্লীই আমার দেখা একমাত্র শহর যেখানে ছয় ছয়টা ঋতু একদম পরিস্কার বোঝা যায়। অন্তত ২০০৭ অবধি যেত। এমনকি হেমন্তঋতু পর্যন্ত দিল্লীতে টের পাওয়া অনুভব করা যায়। রাঙাকে বা অজ্জিতকে জিগালেও একই কথা বলবে। রাঙা মনে হয় কোথাও একটা লিখোছিল।
  • san | ০৫ জুলাই ২০১৫ ১০:৪৪302470
  • :-)
  • - | ০৫ জুলাই ২০১৫ ১০:৪০302469
  • অবশ্যই। ডাইনোসোররাই ভারতীয় আমলাতন্ত্রের দেখভাল না করলে দেশ তো কতই এগিয়ে যেত। ভাগ্যিস ওঁরা পাশ দিয়ে বৃটিশ আইন-শাসন ইত্যাদি বজায় রেখেছেন! @স্যান, ১০টা ৩৭।
  • san | ০৫ জুলাই ২০১৫ ১০:৩৭302468
  • পাশ করেছিল ?
  • kumu | ০৫ জুলাই ২০১৫ ১০:৩৫302467
  • অভ্যু একটা গান বা আবৃত্তি দাও দেখি।

    কোন যুগের কথা এসব।ইন ফ্যাক্ট দুটি ডাইনোসরো আমাদের পাশে বসে পরীক্ষা দিইছিল।
  • Abhyu | ০৫ জুলাই ২০১৫ ১০:৩৩302466
  • আজ বাড়িতে এগরোল বানিয়েছিলাম, মিঠুদি।
    আর ট্রেডার জো'স থেকে লিচু কিনে এনেছি।
  • - | ০৫ জুলাই ২০১৫ ১০:৩১302465
  • চণ্ডালদের কুমুদি-গরিমা ঃ-)
  • kumu | ০৫ জুলাই ২০১৫ ১০:২৯302464
  • তাও তো এখনো একথা প্রকাশ করিনি যে আমার ডান কানের লতিটা কচি কলাপাতা রংএর আর তাসের দেশে সওদাগর পুত্র সেজে আমি কী করেছিলাম।
  • | ০৫ জুলাই ২০১৫ ১০:২৮302463
  • বসুন। চা টা খান।
    শুভরাত্রি।
  • Abhyu | ০৫ জুলাই ২০১৫ ১০:২৪302462
  • নমস্কার।
  • Bratin | ০৫ জুলাই ২০১৫ ১০:২৩302461
  • আরে অভ্যু যে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত