এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ২৯ জুন ২০১৫ ০৯:২২301949
  • উত্তেজনার আপডেটের অপেক্ষায় থাকব, @ ব্যাং।
  • Bratin | ২৯ জুন ২০১৫ ০৯:২২301950
  • ফ্রগ, ক্যারাটে ক্লাবে ভর্তি হতে যা ঃ))
  • Bratin | ২৯ জুন ২০১৫ ০৯:২০301948
  • হমম এটাও ঠিক।

    বিশেষ্য থেকে বিশেষণ।তার বিশেষণ হওয়া উচিত নয়।
  • byaang | ২৯ জুন ২০১৫ ০৯:১৬301947
  • যাক গে, এখন অডিটরের সাথে মোলাকাত ও পরবর্তী উত্তেজনার জন্য যাত্রা শুরু করলাম।
  • byaang | ২৯ জুন ২০১৫ ০৯:১১301946
  • আরো এরকম কত কিছু তোলপাড় ভাঙচুর চলছে ভেতরে ভেতরে।
    রাস্তায় কেউ মারামারি করছে দেখলেও আর তেড়ে নিজে দু ঘা লাগাতে যাচ্ছি না।
    ভীষণ রাগ হলে মুখে কী মিষ্টি হাসি এনে মধুর করে কথা বলছি, ভাবতে পারবে না কেউ, যারা আমাকে চেনে।
    পরিবর্তনের ঠ্যালায় অস্থির হয়ে যাচ্ছি।
  • - | ২৯ জুন ২০১৫ ০৯:০৭301945
  • অধিক থেকেই আধিক্য। আধিক্য থেকে আবার কি হবে? মানুষ মরে ভূত হয়। ভূত আবার মরবে কি?!
  • Bratin | ২৯ জুন ২০১৫ ০৯:০৩301944
  • আধিক্য থেকে আধিক্যতা মানে বেশী বেশী অর্থে।
  • - | ২৯ জুন ২০১৫ ০৯:০২301943
  • এসেম ৮টা৫৯, খুবই স্ট্রং হ্হপা।
  • - | ২৯ জুন ২০১৫ ০৯:০০301942
  • আধিক্যতা কোন ভাষার শব্দ?
  • sm | ২৯ জুন ২০১৫ ০৮:৫৯301941
  • মনে হয় নৈয়াইক থেকে।
  • Bratin | ২৯ জুন ২০১৫ ০৮:৫৭301940
  • ন্যাকা, আদিখ্যেতা এগুলো মূলতঃ নারীপ্রধান লবজ।
    ছেলে দের এইসব বলতে বেশী শুনবেন না। ঃ))

    অনেকেই জানেন কিন্তু পন্ডিতি করার সুযোগ হাত ছাড়া ঠিক নয়।
    আদিখ্যেতা কথাটা এসেছে আধিক্যতা থেকে।সেই অর্থে এটা শব্দের অপকর্ষ বলা যেতে পারে।

    ন্যাকা শব্দ টা কীভাবে এসেছে?
  • Bratin | ২৯ জুন ২০১৫ ০৮:৪৮301939
  • সুপ্রভাত।

    চাপ নিস না।
  • byaang | ২৯ জুন ২০১৫ ০৮:৩৯301938
  • হুঁ, এই সময়ে পড়লাম তো ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে।

    আর হ্যাঁ গা অক্ষ, আমি আর আমি নাই। আমি কী একটা যেন হয়ে গেছি। নিজেই ভেবে পাচ্ছি না কী হয়ে গেছি। এই সেদিন পর্যন্ত কাকুকে আমি কী যাচ্ছেতাইটা না করেছি, কাকিমাকে অত্যাচার করার জন্য। অত্যাচার বলতে কাকু একটু ভালোমন্দ খেতে ভালোবাসে, তবে হ্যাঁ তা হতে হবে কাকিমার হাতের রান্না। কাকু হোটেলে-রেস্টুরান্টে খেতে চায় না, বলে ওখানে একটু বেশি খাওয়ার ইচ্ছে হলেও খাওয়ার উপায় নেই, আবার পুরো দাম দিয়ে পুরো প্লেট কিনে খেতে হবে, এদিকে আমি সব সময়েই বাড়ির মেয়েদের রান্নার পাট চুকিয়ে দিয়ে চারবেলা বাইরের খাবার খাওয়ার পক্ষে ছিলাম। কাকুকে অত্যাচারী, কৃপণ কত কিছু বলেই না গলা ফুলিয়ে ঝগড়া করেছি। এদিকে কাকু ভালো মানুষটি, ভালোমন্দ খাওয়ার লোভে করে না হেন কাজ নাই, চাল বেছে দেয়, শাক বেছে দেয়, মুইঠ্যার জন্য চিতল মাছের কাঁটা বেছে দেয়, বড়ি রোদে দিয়ে দেয়, রোদ চলে গেলে সরিয়ে নেয়, তবু আমি কাকুর বিরুদ্ধে স্বৈরাচার, নারীবিদ্বেষ এইসব কঠিন অভিযোগ হেনে নিজেই বিচার করেছি। আর সেই আমারই এখন মনে হচ্ছে ডবল পয়সা দিয়ে বাইরের খাবারের পিন্ডি না কিনে বাড়িতেই ঝটপট রেঁধে খাওয়া সোজা। এটা মনে হওয়ার পর থেকে অপরাধবোধ, মরম ইত্যাদিতে মরে আছি।
  • pi | ২৯ জুন ২০১৫ ০৮:১৯301937
  • আর বিপ্লবের আপডেট দিয়ে যাই। ওয়েবসাইট থেকে পোশাক ফতোয়ার নোটিস স্কটিশ প্রত্যাহার করে নিয়েছে ঃ)
  • pi | ২৯ জুন ২০১৫ ০৮:১৬301936
  • এটা একটা ভালো সাইট।

    http://orinam.net/resources-for/friends-and-family/

    Many parents,siblings,relatives and friends of LGBT people find it challenging to understand and accept their LGBT loved ones. In this page you will find resources that will help you face the challenge with the power of knowledge.
  • pi | ২৯ জুন ২০১৫ ০৭:৪০301935
  • ব্ল্যাংক থ্যাংক্স। কিন্তু এই পোড়ো জায়গায় কি আর তারা ডেলিভারি দেবে ? ঃ( দেখি ফোনিয়ে।

    গো ফোনের সিম অন্যতে লাগানো যায় জানি, কিন্তু আমি যদ্দিন দেখেছিলাম, ওখানে সাথে ফোন নেওয়া মাস্ট হয়েছিল। চলে আসার সময় দেখেছিলাম, ক্রিকেট না কীসব হচ্ছে। সেসব কেমন ?
  • SS | ২৯ জুন ২০১৫ ০৭:৩২301934
  • kk,
    বেশ কিছুটা পিছিয়ে আপনার লেখা পড়্লাম। আন্তরিক অভিনন্দন।
    এই ভিডিওটা শেয়ার করলাম। কোলবেয়ারের লাইন ধার করে বলছি, Happy Pride Weekend.

  • kumu | ২৯ জুন ২০১৫ ০৭:০৯301933
  • সোসেন,ব্যস্ততা একটু কমলে সময় করে বসে অসৈরণ লিখো,কেমন!
  • kumu | ২৯ জুন ২০১৫ ০৬:৫১301932
  • কেকে,আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ও শ্যামলদার পক্ষ থেকে।আনন্দে থাকো,সুন্দর থাকো চিরকাল।
  • সোসেন ও ভাগীদার | ২৯ জুন ২০১৫ ০৪:২৮301931
  • কলিদির জন্য আমাদের দুজনের তরফ থেকেই প্রাণঢালা শুভেচ্ছা রইল। দৌড়াদৌড়ির মধ্যেও এই পোস্টটুকু পড়ে খুব ভালো লাগল।
  • Atoz | ২৯ জুন ২০১৫ ০৪:১২301930
  • ন্যাকাচৈতন্য
    গোবরগণেশ
    ধিনিকেষ্ট
    হ্যাবলাকাত্তিক
    ঠুঁটোজগন্নাথ
    ব্যোমভোলানাথ

    এইসব আরকি। এরে কয় দেবতার মানবায়ণ। ঃ-)
  • Binary | ২৯ জুন ২০১৫ ০৪:০৯301929
  • একটু পিছিয়ে গিয়ে দেখলাম 'ন্যাকা চৈতন্য ' পুরুষের কথা বলা হয়েছে। আমার অনেকদিন -এর জিজ্ঞাস্য ছিল, ঠিক ন্যাকা চৈতন্য কাহাকে বলে ? এর কি কোনো রিয়েলিস্টিক মানে আচ্ছে ? নাকি, যে যেরকম মনে করে ? আর তাহলে তো 'ন্যাকা চৈতন্য পুরুষের' ডেফিনিশন তা জোরদার হলো না
  • S | ২৯ জুন ২০১৫ ০৩:২৮301928
  • ওটা মনে হয় স্কেয়ারি মুভি
  • | ২৯ জুন ২০১৫ ০৩:০৯301927
  • কদ্যপি না।
  • S | ২৯ জুন ২০১৫ ০২:৫৪301926
  • স্ক্রিম তো স্পুফ মুভি মনে হয়।
  • | ২৯ জুন ২০১৫ ০২:৪৩301925
  • পচা-গলা সমাজ জানতাম। গলিত শবও শুনেছি,কিন্তু পচিত!!! উরিবাবা!!
  • | ২৯ জুন ২০১৫ ০১:৩৮301924
  • এম টিভিতে দেখাচ্ছে।পার্টওয়ান শেষ করে দুই ধরেছি,এরপর তিন এবং চারও আছে। একদিনে চারটের গুঁতো সহ্য করা যাবে নাঃ)
  • s | ২৯ জুন ২০১৫ ০১:৩৬301923
  • স্ক্রিম আমার কোনোকালেই ভালো লাগে না। ভালো ভূতের ছবি দেখতে হলে জাপানি ছবি দেখুন।
  • s | ২৯ জুন ২০১৫ ০১:৩৩301921
  • গো ফোনের সিম তো নিজের ফোনেও লাগনো যায়। তবে ইন্টার্নেটের জন্য AT&T র ফোন নিতে হবে। শুধু ভয়েস কলের জন্য গো ফোন বেস্ট মাসে ৩০ ডলার আনলিমিটেড।
  • a x | ২৯ জুন ২০১৫ ০১:৩৩301922
  • আরে ওটা তো বেশ আইকনিক সিনেমা। মানে লোকে তাই বলে। এখানেও কদিন আগে টিভিতে পার্ট টু দেখাচ্ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত