এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ জুন ২০১৫ ০১:১৯301920
  • আপনারা কেউ 'স্ক্রিম' নামের একটা প্রচন্ড হাস্যরসাত্মক ভয়ের সিনেমা দেখেছেন? সাইকোপ্যাথ কিলারের কোটি কোটি খুন।
    এখন পার্ট টু দেখছি। হাট অ্যাটাক হবে মনে হচ্ছেঃ(
  • a x | ২৯ জুন ২০১৫ ০১:১৭301919
  • ব্যাংএর আর সেই তেজ নাই! এ বড় সুখের সময় না ঃ-(
  • | ২৯ জুন ২০১৫ ০০:৫৩301918
  • :)
  • সুশ্রুত সরখেল | ২৯ জুন ২০১৫ ০০:৪২301917
  • " ন্যাকাচৈতন্য কুঁড়ের বাদশা জল গড়িয়ে খেতে জানে না টাইপের পুরুষ সইতে পারি না।" ঘটিদের কথা বলা হচ্ছে মনে হয়।
  • Blank | ২৯ জুন ২০১৫ ০০:৩২301916
  • এদের ডেটা প্ল্যান ও থাকে। তুমি মেল বা ফোন করে কথা বলে নাও। কোলকাতায় এরা সিম পৌছে দেয় বাড়িতে বা আপিসে। ফিরে আসার পরে সিম পিকাপ ও করে নেয়।
    আমাদের বানতলা অব্দি পৌছে দিয়ে যায়।
  • pi | ২৯ জুন ২০১৫ ০০:২৪301915
  • থ্যাংকু ব্ল্যাম্ক। এটা এখান থেকে অনলাইন কিনতে হবে, তাই তো ? কিন্তু সিম কীকরে পাবো ?
    আর ইন্টারনেট ডাটার জন্য ?
  • 4z | ২৯ জুন ২০১৫ ০০:০৫301914
  • যদি কোনদিন ব্যব্সা করি তো সবার জন্য ওয়ার্ক ফ্রম হোম। আর করলে বেড়াতে যাওয়ার ব্যব্সা করব। (যদি না কলিদি পেস্ট্রি শপ খোলে)
  • Div0 | ২৮ জুন ২০১৫ ২৩:৪৭301913
  • একমত। গল্পের বই পড়া ছাড়া লম্বা ছুটিগুলো কোনওই কাজের নয়।

    T, নোটেড :)
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:৪৪301912
  • তবে আমারও কলেজে পড়ার সময়ে ঐ লম্বা ছুটিগুলো খুব বিরক্তিকর লাগত।
  • Blank | ২৮ জুন ২০১৫ ২৩:৪২301910
  • শর্ট টার্মে গেলে এখান থেকেই সিম নিয়ে যেতে পারো যদি প্ল্যান পছন্দ হয়। রোম১ এর গ্লোবাল সিম।

    http://www.roam1.com/UI/Products.aspx?DealerId=371&ptype=L
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:৪২301911
  • হ্যাঁ সিকি, কইলাম তো। তবে তোকে আর কক্ষনো ডেলিকেট ডাল্লিং বলে আওয়াজ দোবো না। ঐ টইটা পড়ে খুব শিক্ষে হয়েছে। এই নাক মল্লুম, কান মল্লুম।
  • শ্রী সদা | ২৮ জুন ২০১৫ ২৩:৪১301909
  • হুঁ হুঁ বাওয়া, আমি রোজই বেশ ফাজিল টি শার্ট /ইন না করা জামা, ইস্তিরি না করা জিন্স আর পায়ে চামড়ার চপ্পল টাইপের এক জুতো পরে খ্যাজাব্যাজা দাড়ি-গোঁফ নিয়ে আপিস যাই।
    সব কর্পো নয় সমান।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:৪০301908
  • আর কলেজের এক-দেড়্মাসের ভেকেশন তো দেখি আজকাল শিক্ষকদের জিরিয়ে নেওয়ার জন্য, খাতা দেখার জন্য, ট্রেনিংয়ে যাওয়ার জন্য ইত্যাদি। পড়ুয়ারা তো সব ইন্টার্নশিপ করে। ছুটি পোয়াতে আর দেখি না লুরুর কলেজপড়ুয়াদের। মুম্বাই, পুনে, হায়্দ্রাবাদ, দিল্লি, গুরগাঁওতে নির্ঘাত একই অবস্থা।
  • T | ২৮ জুন ২০১৫ ২৩:৩৯301906
  • ডিভো, সে অন্য লেভেল...ঃ)
  • সিকি | ২৮ জুন ২০১৫ ২৩:৩৯301907
  • কিন্তু ব্যাং কি বঙ্গপুরুষদের নিয়ে কিছু একটা কইল?
  • T | ২৮ জুন ২০১৫ ২৩:৩৮301905
  • ঃ), না না আমার কাছে কপি আছে তো। কিন্তু অ্যাতো বাজে ব্যাপার। প্রচন্ড রাগ হচ্চে, কিন্তু কিছুই করতে পারব না।
  • Div0 | ২৮ জুন ২০১৫ ২৩:৩৭301904
  • T মন ভালো করার জন্য ম্যাগাজিন পড়ো এবং সেই ম্যাগাজিন এখন বেঙীদির কাছে!!
    (ডিঃ আমি কিন্তু একেবারেই নিষ্পাপ মনে লিখলাম)
  • pi | ২৮ জুন ২০১৫ ২৩:৩৪301903
  • একটা কথা জানার ছিল। আম্রিগায় গেলে শর্ট টার্মে প্রিপেইড ফোন আর নেট কানেকশন পাওয়া যায় এখন ? মানে কোন ডাটা কার্ড বা গো ফোন না, নিজের ফোনের জন্য সিম ?
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:৩৩301902
  • এবাবা! হায় রে ম্যাগাজিনটাও তো তোর কাছে নেই, তাহলে এবার মন ভালো করবি কী করে?
  • T | ২৮ জুন ২০১৫ ২৩:৩২301901
  • ওকে ব্যাংদি।

    এদিকে মন মেজাজ হেবি খারাপ। হাত পা না ছুঁড়লে...
  • Bratin | ২৮ জুন ২০১৫ ২৩:৩১301899
  • তাছাড়া আমাদের মধ্যে বিপ্লবী সত্ত্বা একটু বোধহয় বেশী ঃ))
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:৩১301900
  • তা'লে আর কোলকাতার মিডিয়ার অ্যাত্তো গায়ে লাগছে কেন?
  • Blank | ২৮ জুন ২০১৫ ২৩:২৮301898
  • এখানেও সব প্রাইভেট কলেজের লোকজন ইউনিফর্ম পরে।
  • Blank | ২৮ জুন ২০১৫ ২৩:২৬301897
  • ফর্মাল টা দেখেছি ঘাঁটা নয়। বাকি সব ঘাঁটা।
    তবে তৃতীয় বিশ্ব কে দোষ দিয়ে লাভ নেই। আরো অনেক বিশ্বেই ফর্মাল ড্রেসকোড চলে। তৃতীয় বিশ্বের সমস্যা হলো এর সাথে কালচারাল জামা কাপড় ঢুকে খিচুড়ি হওয়া।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:২৫301895
  • তামিলনাড়ু আর কেরালাতেও এই ইউনিফর্ম পরে কলেজের বাসে করে কলেজ যাওয়া দেখেছি। তা দক্ষিণ ভারতে হয়তো এই ব্যবস্থা খুবই কমন, তাই এরা বিপ্লব করে না হয়তো।
  • Bratin | ২৮ জুন ২০১৫ ২৩:২৫301896
  • স্কটিশ চার্চ কলেজে ও পোষাক নিয়ে বিধি নিষেধ আরোপ কোরেছে। আজকে খবরে দেখলাম
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:২২301893
  • বললুমই তো, লুরুর রাস্তায় প্রায়ই দেখি স্কুলবাসের মত কলেজের বাসে করে ইউনিফর্ম পরে ছাত্তররা কলেজে যাচ্ছে। এমনকি এও দেখেছি যে একই কলেজের ছেলেদের আলাদা কলেজ বাস, মেয়েদের আলাদা কলেজ বাস। তা এইসব দেখে দেখে আমার চোখ সয়ে গেছে।
  • Blank | ২৮ জুন ২০১৫ ২৩:২২301894
  • সেতো যে কোনো ল্যাব আর ট্রেকিং এর নিয়ম। উলি ঝুলি টাইপস কিছু চলবেনা।
  • Div0 | ২৮ জুন ২০১৫ ২৩:২১301891
  • অক্ষদা', এ হল তৃতীয় বিশ্বের কর্পো কলচর HHB :)

    ব্ল্যাঙ্কি, বিজনেস ক্যাজুয়্যাল/ফর্ম্যাল/সেমি-ফর্ম্যাল জিনিসগুলি ভালোরকম ঘাঁটা। কোনও সেট স্ট্যান্ডার্ড নেই অথবা থাকলেও সেটা ভ্যারি করে। আর ওই কালচারাল/এথনিক ডে বস্তুটি আমি সযত্নে এড়িয়ে চলি :)
  • pi | ২৮ জুন ২০১৫ ২৩:২১301892
  • ছুটিগুলো কী মিস কী মিস করি ! গরমের ছুটিটা সবচে। বাড়ির সব কুচোগুলোকে কী হিংসে দিচ্ছি। কী মজাটাই না করছে সব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত