এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২৮ জুন ২০১৫ ২৩:১৮301889
  • অবশ্যই সব ভেকেশান তুলে দেয়া উচিৎ। এই গরমে আর বানতলা ছুটছি আর বাকিরা সব মজা করবে নাকি !!
  • pi | ২৮ জুন ২০১৫ ২৩:১৮301890
  • এদিকে টি আয় এফ আরে গিয়ে প্রথম ফতোয়া জারি হয়েছিল, ওড়না পরা চলবে না। শাড়িও না পরলেই ভাল। বা যেকোন ফ্লোয়িং পোশাক। ল্যাব সেফটির পার্ট হিসেবে। ওগুলোর ঝাপটায় জিনিসপত্র পড়ে যেতে পারে, আরো কত কী ঘটতে পারে ভেবে।
    এবার বারমুডা ফুডা জিন্স টিন্স, যা কিছু পরে আসো, বিন্দাস চলবে।

    আমার প্রচুর ঠান্ডা লাগতো বলে মাথায় ওড়না জড়ানোর অনুমতি করিয়েছিলাম।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:১৭301888
  • হ্যাঁ স্কুল ছাত্র-ছাত্রীদের দেড়-দুই মাসের ভ্যাকেশনগুলো তাদের বাড়ির লোকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, অল্টারনেটিভ ব্যবস্থা করতে করতে জান কয়লা, তাই এইগুলো যত তাড়াতাড়ি তুলে দেয়, ততই মঙ্গল।
  • | ২৮ জুন ২০১৫ ২৩:১৫301887
  • শুভঙ্কর চক্কোত্তি দেখেশুনে নিশ্চয় খুশী হচ্ছেন।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:১৪301886
  • না না, আমাকে আপাতত অডিটর ছাড়া আর কেউ তাড়া করে নি। কাল একটা হেস্তনেস্ত করতে হবে। এই পোশাকের ব্যাপারে আমার সত্যিই কোনো বাণী নেই দেওয়ার মত। কী করব বলুন? ঃ(
    আমি কলেজে যেতুম আড্ডা দিয়ে মন ভালো করতে। তা এর জন্য কলেজ যদি চটের বস্তা পরে যেতে বলত, যেতুম কি? বরং প্রফেসরদের গায়ে কী করে বস্তা চাপিয়ে দেওয়া যায়, তার ফিকির খুঁজতুম। তা এখনকার ছেলেমেয়েদের নিয়ম মানতে আপত্তি থাকলে তারা যেমন ইচ্ছে হ্যান্ডল করুক, এর জন্য বিশ বছর ধরে প্রাক্তন হয়ে যাওয়া ছাত্রীর মতামতের দরকার নাই।
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:১৩301883
  • আর বেচারী সেই যোগমায়ার প্রিন্সি সেই কোন যুগ আগে এই ওড়না নিয়ে বলার জন্য কত খিল্লিত হয়েছিলেন। যুগের থেকে এগিয়ে থাকলে এমনই হয়!
  • pi | ২৮ জুন ২০১৫ ২৩:১৩301884
  • এদিকে আর কয়েকবছর বাদেই তো করতে হবে, এখনি কেন নয় শুনলেই মনে হয়, অনেকদিন ধরেই, ছেলেপুলেদের ইস্কুল কালেজে লম্বা ভেকেশন টনও তুলে দেওয়া উচিত, কদিন বাদেই তো সেই প্রায় সবাইকে চাকুরির ঘানি টানতে হবে, তখন কোথাকার কী সামার বা উইন্টার ভেকেশন ! এবং এরকম আরো কত কী ! ঃ)
  • Blank | ২৮ জুন ২০১৫ ২৩:১৩301885
  • মেয়েদের জিন্সের সাথে ফতুয়া টা বিজনেস ক্যাজুয়াল কিন্তু ছেলেরা স্পেশাল কালচারাল ডে ছারা ফতুয়া পরতে পার্বে না।
  • Blank | ২৮ জুন ২০১৫ ২৩:১১301881
  • রাউন্ড নেক টিশার্ট হলো ক্যাজুয়াল। স্কটিশের ড্রেসকোর্ড টা হলো বিজনেস ক্যাসুয়াল। যদিও চটি জুতো নিয়ে কিছু বলা নেই অর্থাৎ অসম্পুর্ন বিজনেস ক্যাজুয়াল। কিন্তু ফর্ম্যাল ড্রেসকোড নেয়।
    এবারে এই ক্লাসিফিকেশান গুলো কর্পো ক্লাসিফিকেশান। এর কোনো ISO মার্কা স্ট্যান্ডার্ডাইজেশান আছে কিনা জানিনা।
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:১১301882
  • ডিভো, এখানের অনেক কর্পো অপিসেও তো এসব দেখি নাই। আর অ্যাড এজেন্সির অপিসে তো একেবারেই না!
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:১০301880
  • দ, তাইলে কোনো মেয়ে যদি জিনসের সাথে ফতুয়া পরে যায়? তখন কী হবে?
  • pi | ২৮ জুন ২০১৫ ২৩:০৯301876
  • আমারো অবাকই লেগেছে। কারণ আমার বন্ধুরা কিছু স্কটিশে গেছিল আর কিছু বেথুন। শেষোক্ত জনতার ক্লাস কাটা থেকে শুরু করে ফ্যাশন করার স্বাধীনতা, এনিয়ে সব সময়ই রাস্তার ওপারকে দেখে দীর্ঘশ্বাস ফেলতো।
    তবে পরিচয় লিখেছে, ঐ জন আব্রাহাম এসে নাকি নিয়মের এত সব কড়াকড়ি করেন। ধর্মীয় অনুশাসনেরও।
  • | ২৮ জুন ২০১৫ ২৩:০৯301877
  • ক্রস করে ওড়না নিয়ে পরাকে বলা হয় ঠিকভাবে পরা।
    কিসুই তো জান না দেখি।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:০৯301878
  • এই ক্যাপিটাল টি আমার ফোনের ব্যাটারিটা চিরতরে দেহ রেখেছে আজ। কিন্তু কথা হ্যাজ। এখানে লিখলাম না। ফোন সারিয়ে ফোন করব।
  • Div0 | ২৮ জুন ২০১৫ ২৩:০৯301879
  • অক্ষদা', এদিকে কর্পো আপিসে ইভন শুক্রবার (মানে যেদিন 'বিজনেস' ক্যাজুয়্যাল পরা যেতে পারে) রাউন্ড নেক টী বা টী উইথ স্লোগান টাইপস অ্যালাউড নয়। মেয়েদের ক্ষেত্রে বিজনেস ফর্ম্যাল হিসেবে স্কার্ট অ্যালাউড। কিন্তু হাঁটু পর্যন্ত লেন্‌থের একটা ব্যাপার আছে। তবে সেটা এমনি না সীটেড পশ্চারে সেই নিয়ে ক'দিন আগে তুলকালাম হল :)
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:০৮301874
  • টি ঃ-)))
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:০৮301875
  • এইরে ব্যাং কেও দেখি বিপ্লবে তাড়া করেছে!
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:০৭301871
  • তারা নিজেদের মত করে বুঝে নিক। বিপ্লব করে জন আব্রাহামকে তাড়িয়ে দিক।
  • T | ২৮ জুন ২০১৫ ২৩:০৭301872
  • তাড়াহুড়োয় পড়লাম এক দাপুটে তিনোমূল ন্যাতা স্কটিশে হিছি করতেন। কী মুশকিল।
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:০৭301873
  • ঠিক ভাবে সালোয়ার কামিজ কীভাবে পরে?
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:০৫301870
  • আমাদের সময়ে মেয়েরা কেমন পোশাকে ঐ কলেজে আসত, তার প্রমাণ তো চন্দ্রবিন্দুর গানেই রয়েছে।

    আর একবার কিছু সিনিয়র দাদারা নিজেদের মধ্যে বাজি ধরে কলেজের লনে আন্ডারওয়ার পরে রেস করেছিল। হ্যা হ্যা করে হাসি আর প্রচুর খিল্লি ছাড়া আর কোনো বিপ্লব হয় নি।
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:০৩301869
  • সবাই তো কর্পোতে চাকরি করতে যাবে না।
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:০২301866
  • ও আর ৫০ বছর পূর্তি উপলক্ষে দেখলাম স্টেজ আলো করে টিএমসি নেতারা বসে আছেন।
  • | ২৮ জুন ২০১৫ ২৩:০২301867
  • আমার মামাতো দিদি স্কটিশ থেকে ৮১ সালে অনার্স করে বেরোয়। ও বলল ঐ ৭৭-৮১সময়টায় নাকি পেট বের করে শাড়ি পরাটাই ফ্যাশন ছিল, এবং অনেক ফ্যাশান স্দচেতন মেয়েরাই সেইভাবে পরে যেত।

    আর আমাদের কোন্নগর এলাকার এক দাপুটে তিনোমূল ন্যাতা স্কটিশে ছিপি করতেন। পরে তিনো দল তৈরী হলে তাতে যোগ দেন এবং ধাঁ ধাঁ করে উন্নতি করেন।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২৩:০২301868
  • ইসে আমার লুরুফিকেশন হয়েছে কিনা, তাই আমার আপত্তিকর লাগে নি। লুরুফিকেশন বলতে এটাই যে, আমিও এখন মনে করি আর কয়েকদিন বাদে এইসব ছেলেমেয়েরা কর্পোতে যখন চাকরি করতে আসবে, তখন সেখানেও লিখিত বা অলিখিত ড্রেস কোড থাকবে, এবং মেনে চলতে বাধ্য হবে। তাই আজকাল এসবে আপত্তিকর কিছু পাই না। তবে হ্যাঁ কুড়ি বছর আগে অবশ্যই পেতাম। ঃ)
  • a x | ২৮ জুন ২০১৫ ২৩:০০301865
  • তবে আমাদের ইস্কুলেও তো সারাক্ষণ সত্যমঙ্গল প্রেমময় তুমি, কিম্বা আমার মুক্তি আলোয় আলোয় গাওয়া হত।
  • a x | ২৮ জুন ২০১৫ ২২:৫৯301864
  • রাউন্ড নেক টি শার্ট এমন অপবিত্র হয়ে গেল কেন?
  • pi | ২৮ জুন ২০১৫ ২২:৫৭301863
  • আমার তো বেশ আপত্তিকর লাগলো।

  • byaang | ২৮ জুন ২০১৫ ২২:৫৪301862
  • অ্যাসেম্বলি হলে ছেলেদের এবং মেয়েদের আলাদা বসাই নিয়ম ছিল। তবে আমরা আমাদের সময়ে হামেশাই এইসব নিয়ম ভাঙতুম। অ্যালান ডাসিলভা চিরকালই কয়ারের পুরোভাগে ছিলেন, অনেক হিন্দু শিক্ষককেও কয়ারে অংশগ্রহণ করতে দেখেছি। সকালে পিয়ানো বাজিয়ে প্রেয়ারও হত, তবে ঐ হাতে গোণা কুরি-তিরিশ জন ছাত্রছাত্রী বাদে (তাও তাদের অধিকাংশই সদ্য স্কুল পাশ করা ইলেভেনের ছাত্রছাত্রী) আর কেউ প্রয়ার সার্ভিসে যেত না। তবে আমি রাস্তার উল্টোদিকের খ্রীশ্চান স্কুল থেকে গেছিলাম বলে ঈ হয়তো এসব আমার চোখে লাগে নি কখনও।

    "আমার কাছে স্কটিশ মানেই শ্বেতশুভ্র পোশাকে 'জয়ফুল জয়ফুল উই অ্যাডোর দী" বা "দিজ আর দ্য ডেজ অব এলাইজা"
    উপরের এই লাইনটা আমার কাছে খুবই অবাস্তব একটা ছবি, যার বিন্দুমাত্রও কখনও ঐ কলেজে দেখি নি।
  • byaang | ২৮ জুন ২০১৫ ২২:৪৭301861
  • আমি ১৯৯৩ সালে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তার দুই বছর আগে ঐ কলেজেই ক্লাস ইলেভেন ভর্তি হই, আমাদের কোনোদিনই অ্যাসেম্বলি হলে বসিয়ে পোশাকের ব্যাপারে কিছুই বলা হয় নি।

    আর হ্যাঁ পাইয়ের পোস্ত দেখার পরে স্কটিশের ওয়েবসাইটে গিয়ে পোশাকের ব্যাপারে বিধিনিষেধগুলো পড়ে এলাম, খুব আপতিকর কিছু পাই নি যদিও। আর এখানে মানে ব্যাঙ্গালোরে বেশ কিছু প্রাইভেট কলেজের ছেলেমেয়েদের ইউনিফর্ম পরে যেতে হয় দেখেছি, তাই এই চল্লিশ বছর বয়সে এইসব নিয়ে আর মাথা গরম হয় না। তবে হ্যাঁ, আমাদের সময়ে এইসব দাবী চাপালে কেউ মানত বলে মনে হয় না।

    আর ইউনিয়নও ছিল, রাজনীতি বলতে সিপি আর এসেফাইয়ে ক্যালাকেলিও ছিল, বহিরাগত পার্টির ছেলেরাও আসত যেত, ইউনিয়ন রুমে বসে আড্ডা দিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত