এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৫ জুন ২০১৫ ১৮:৩৯301590
  • চাপ কিসের ? এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ - গিরি .... থুড়ি এই সেই বিখ্যাত বাংলায় মন্দাক্রান্তা। আইদি থ্যাংকু, অনেক দিন পর পড়লাম !
  • | ২৫ জুন ২০১৫ ১৮:৩৪301589
  • হমম। ক দিন বেশী কাজ নেই। মোটামুটি আনন্দে ই কাটছে।
  • i | ২৫ জুন ২০১৫ ১৮:৩২301588
  • ভালো আছি ব।
    তুমি ভালো তো?
  • | ২৫ জুন ২০১৫ ১৮:৩০301587
  • পুরো চাপ তো!!

    ইন্দ্রানী দি কেমন আছো?
  • i | ২৫ জুন ২০১৫ ১৮:২৮301586
  • ঋতুপর্ণ ঘোষ তিতলি সিনেমায় সত্যেন্দ্রনাথের যক্ষের নিবেদন এর কিছু অংশ ব্যবহার করেছিলেন। যখন দেখেছিলাম, মনে করতে পারি নি কার লেখা। এই ভাটিয়ালিতেই একদিন জিগ্যেস করে উত্তর পেয়েছিলাম। নেটে পেয়ে যাবেন সম্পূর্ণ কবিতাটা। যেটুকু ব্যবহার হয়েছিল সিনেমায়, সেটুকু হ'লঃ

    'পিঙ্গল বিহ্বল ব্যথিত নভতল, কই গো কই মেঘ উদয় হও,
    সন্ধ্যার তন্দ্রার মূরতি ধরি আজ মন্দ্র-মন্থর বচন কও,
    সূর্যের রক্তিম নয়নে তুমি মেঘ, দাও হে কজ্জল পাড়াও ঘুম,
    বৃষ্টির চুম্বন বিথারি চলে যাও,অঙ্গে হর্ষের পড়ুক ধুম।

    বৃক্ষের গর্ভেই রয়েছে আজো যেই, আজ নিবাস যার গোপনলোক
    সেই সব পল্লব সহসা ফুটিবার হৃষ্ট চেষ্টায় কুসুম হোক্।'
  • সুশ্রুত সরখেল | ২৫ জুন ২০১৫ ১৮:২১301585
  • কবির নাম নেই?
  • | ২৫ জুন ২০১৫ ১৭:৩৭301584
  • পুরো চাপ তো!! ঃ)
  • সে | ২৫ জুন ২০১৫ ১৭:০৭301583
  • এইটে পেলাম নেটে

    বস্তা বস্তা পাথর ফেলিয়া
    সাগর বক্ষ জুড়ে
    সেতু বাঁধি রাম হাজির হলেন
    সোনার লঙ্কাপুরে।

    আসিয়া শোনেন রাবণের সাথে
    সীতার বিবাহ স্থির
    চক্ষু উঠিল চড়ক বৃক্ষে
    বুক ফেটে চৌচির।

    অনেক খুঁজিয়া অশোক কাননে
    আসিলেন রাজা রাম
    সীতার জবাব শুনিয়া তাঁহার
    ছুটিয়া যাইল ঘাম !

    “ ব্যাটা মেনিমুখো, নামেই মরদ
    লজ্জা-শরম নাই
    কৈকেয়ী-টার অন্যায় দাবি
    মানিয়া লইলে তাই !

    বালি-রে বধিলে কাপুরুষ-সম
    পিছু হতে মারি তীর
    জানা আছে বাপু রামচন্দর
    তুমি কতো বড় বীর !

    এখান হইতে ফিরিয়া আমায়
    আগুনে ফেলিবে চাঁদু
    সাবধান মোরে করিয়া দিয়াছে
    বুড়ো বাল্মিকী দাদু !

    অগ্নিসাক্ষী রাখিয়া আমায়
    খুব তো করিলে শাদি
    ভাবিয়াছ কি ? জানকী তোমার
    রাজমহলের বাঁদি ?

    হোক না কালো, তবু রাবণের
    পৌরুষ আছে ভারী
    পড়িবেই প্রেমে আমার মতন
    যৌবনবতী নারী !

    বেশ করিয়াছি প্রেম করিয়াছি
    রাবণের সাথে আমি
    ডিভোর্স দিলাম তোমারে আজিকে
    রাবণই আমার স্বামী। "
  • সে | ২৫ জুন ২০১৫ ১৬:১২301582
  • একন উঠি। বিকেলে নদীতে যাবো ডুব দিতে।
  • | ২৫ জুন ২০১৫ ১৬:১১301581
  • থ্যাঙ্কু ঃ)
  • সে | ২৫ জুন ২০১৫ ১৬:০৯301580
  • এইটে বেড়ে দিলি। পছন্দ হলো। পরে স্ট্রবেরী আইসকিরিম দোবো কিনে।
  • | ২৫ জুন ২০১৫ ১৬:০৭301579
  • ওহো তাহলে তো ফিটনেস-গরিমা ..
  • সে | ২৫ জুন ২০১৫ ১৬:০৬301578
  • আমায় বল্লি? অ্যাঁ বোতীন? আমায়?
    কোতায় যাচ্ছি শুনবি? যোগা কত্তে।
  • | ২৫ জুন ২০১৫ ১৬:০৪301577
  • আমি এখন একটু ডকুমেন্ট-গরিমা দেখাচ্ছি
  • | ২৫ জুন ২০১৫ ১৬:০২301576
  • ওহো কাজগরিমা...
  • সে | ২৫ জুন ২০১৫ ১৫:৫৯301575
  • রাস্তায়। চড়া রোদ। বাসস্টপে বসে রয়েছি।
  • | ২৫ জুন ২০১৫ ১৫:৫৫301574
  • বড় ঘুম পায়। তাই কফি খাচ্ছি।

    সে দি, কি চকো বার সাঁটাচ্ছো?
  • সে | ২৫ জুন ২০১৫ ১৫:৪৮301573
  • কিকির প্রশ্নের উত্তর একজনের জানার সম্ভাবনা প্রবল - এটুজেড।
  • | ২৫ জুন ২০১৫ ১৫:১১301572
  • গ্রেট লামা।

    অনেক ধন্যযোগ ঃ))
  • Lama | ২৫ জুন ২০১৫ ১৫:০১301570
  • ফলতা তে দুটো হোটেল আছে।
    মোটামুটি ভাল- রাজহংস, বেশ ভাল- সি বার্ড
  • | ২৫ জুন ২০১৫ ১৪:৫৪301569
  • হ্যাঁ লামা ও ই রকম ই চাইছি। ৪ টে বিদ্যামন্দিরের বন্ধু। ল্যাদ খাওয়া মেন উদ্দেশ্য।

    ফলতা তে থাকার জায়গা আছে?
  • Lama | ২৫ জুন ২০১৫ ১৪:৫০301568
  • ব্রতীন, আমি মাঝে মধ্যে, হঠাত ইচ্ছে হলে, ফলতার কাছে গঙ্গার ধারে অথবা ডায়মন্ড হারবারের কাছে সরিষায় এক দিনের জন্য চলে যাই। এক আধবার টাকি গেছি। তবে ওসব জায়গায় 'দেখার জিনিস' বলতে তেমন কিছু নেই তো (গ্রাম টাম ছাড়া), পড়ে পড়ে ল্যাদ খাবার জন্য ভাল। তাছাড়া রায়চক যেতে পারো- বেশ ব্যায়সাপেক্ষ যদিও
  • সুশ্রুত সরখেল | ২৫ জুন ২০১৫ ১৪:৪২301567
  • তাহলে পান্ডুয়ায় চলে যান।
  • | ২৫ জুন ২০১৫ ১৪:৩৬301566
  • j,তারকেশ্বরে তো আমার বাড়ি।

    আর কুমু দি,শুধু পটলের চপ খাবার জন্যে কোন্নগরে গেলে লেবারে পোষাবে?
  • সুশ্রুত সরখেল | ২৫ জুন ২০১৫ ১৪:৩৪301565
  • কিসে যাচ্ছেন বলতে হবে। হেলিকপ্টার হলে একরকম, নৌকোয় হলে আরেক রকম।
  • j | ২৫ জুন ২০১৫ ১৪:৩৩301564
  • তারকেশ্বর
    বোম শংকর !
  • kumu | ২৫ জুন ২০১৫ ১৪:২৭301563
  • কোন্নগর।পটলের চপ পাওয়া যায়।সুর্যমুখীর পিত্রালয়।
  • | ২৫ জুন ২০১৫ ১৪:২১301562
  • আচ্ছা আমি যে বল্লুম কলকাতার আশে পাশে ২/৩ ঘন্টার মধ্যে যাবার জায়গা সাজেস্টাতে। কেউ হেল্পাও...
  • সুশ্রুত সরখেল | ২৫ জুন ২০১৫ ১৪:১২301561
  • বিনয়গরিমা রক্ষা করার চেষ্টা করতে হবেনা। ওতে গরিমানিস্পৃহাগরিমা পাবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত