এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • আমাকে কেউ কোনোদিন খুব ভালোবাসেনি

    পাগলা গণেশ লেখকের গ্রাহক হোন
    ২৪ জুলাই ২০২৬ | ৬৯ বার পঠিত
  • আমাকে কেউ কোনোদিন খুব ভালোবাসেনি,
    কেউ আমার নাম বুকে লিখে প্রমাণ করার চেষ্টা করেনি,
    সে আমাকে কতটা ভালোবাসে।
    কেউ কেউ আলগোছে একটু অভিনয় করেছিল,
    কেউ অবেলায় খাবার বাসি হয়ে যাওয়ার ভয়ে যেমন খেয়ে নেয়,
    সেভাবেই আমাকে বেছে নিয়েছিল।
    আমি বরাবরই বাহুল্য।
     
    এমন নয় আমার বন্ধু নেই,
    প্রেমিকা নেই।
    কিন্তু সবাই আমায় ভুলে যায়,
    প্রেমিকারা অন্যের হাত ধরে চলে যায় নির্দ্বিধায়।
    আমি শুধু পেছনে ছুটে মরি,
    জিজ্ঞেস করি,
    শুধু একবার বলে যাও,
    "কেন?"
    কোনো উত্তর আসে না।
     
    আমি প্রাণ ঢেলে ভালবেসেছি,
    আমি উপেক্ষা করে দেখেছি।
    কিন্তু কিচ্ছু হয়নি।
     
    কারো হৃদয়ের ঘরে শুধু আমার মূর্তি থাকেনি,
    শুধু আমায় ভালোবেসে কেউ শহীদ হতে চায়নি।
     
    এখন আমি একা বসে থাকি,
    পিঁপড়ে এসে দাবি করে স্থান,
    কখনো কেঁচো,শেয়াল,কুকুর,বর্ষায় উদবিড়াল।
    আমি ছেড়ে দিয়ে সরে বসি,
    আবার কেউ দাবি করে,
    আর একটু সরে বসি।
     
    কেউ কেউ লোভ দেখায় ভালোবাসবে খুব,
    কিন্তু আমি শুধু একবার হেসে ফেলি,
    ওদের মুখটা দেখি একবার।
    তারপর বলি পাশে বসো,
    একটু সহ্য করো।
     
    কেউ পারেনি।
     
    আমাকে কেউ কোনোদিন খুব ভালোবাসেনি,
    আমাকে ভালোবেসে কেউ কোনোদিন শহীদ হতে চায়নি।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar | ২৪ জুলাই ২০২৬ ২২:২৪741937
  • সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লিখেছো!
  • পাগলা গণেশ | ২৫ জুলাই ২০২৬ ০০:২৭741939
  • এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল।
    কোথায় পদ্মফুল আর কোথায় .......
     
    যাক কেমন আছো বলো?
  • Srimallar | ২৫ জুলাই ২০২৬ ০০:৩২741940
  • ভাল নেই। লেখা নেই, তাই।
  • পাগলা গণেশ | ২৫ জুলাই ২০২৬ ০৩:১৯741941
  • চেষ্টা করো,হয়ে যাব।
     
    আমারও হচ্ছে।কেমন খাজা লিখছি দেখছ না?
  • আপনারে লয়ে বিব্রত রহিতে | ২৫ জুলাই ২০২৬ ০৩:২৬741942


  • সুখ
    কামিনী রায়

    নাই কিরে সুখ? নাই কিরে সুখ?—
    এ ধরা কি শুধু বিষাদময়?
    যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে
    কেবলি কি নর জনম লয়?—

    বল ছিন্ন বীণে, বল উচ্চৈঃস্বরে—
    না, না, না, মানবের তরে
    আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর
    না সৃজিলা বিধি কাঁদাতে নরে।

    কার্যক্ষেত্র ঐ প্রশস্ত পড়িয়া
    সমর-অঙ্গন সংসার এই,
    যাও বীরবেশে কর গিয়া রণ;
    যে জিনিবে সুখ লভিবে সে-ই।

    পরের কারণে স্বার্থ দিয়া বলি
    এ জীবন মন সকলি দাও,
    তার মতো সুখ কোথাও কি আছে?
    আপনার কথা ভুলিয়া যাও।

    পরের কারণে মরণেও সুখ;
    "সুখ" "সুখ" করি কেঁদ না আর,
    যতই কাঁদিবে, যতই ভাবিবে
    ততই বাড়িবে হৃদয় ভার।

    আপনারে লয়ে বিব্রত রহিতে
    আসে নাই কেহ অবনী 'পরে,
    সকলের তরে সকলে আমরা,
    প্রত্যেকে মোরা পরের তরে।
  • পাগলা গণেশ | ২৫ জুলাই ২০২৬ ০৩:২৮741943
  • সবসময় তো আর পরের তরে জীবন বিসর্জন করতে ইচ্ছে করে না,মাঝে মাঝে।মনে হয় আমাকেও কেউ ভালোবাসুক,আমাকে কেউ বুঝুক!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন