এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য

  • ননদিনীর চোখের জল আর ভেনাসের দুঃখ   

    Amitava Mukherjee লেখকের গ্রাহক হোন
    কাব্য | ২৮ ডিসেম্বর ২০২৪ | ৫২৮ বার পঠিত
  • ননদিনীর চোখের জল আর ভেনাসের দুঃখ

    ননদিনীর পাঁচ কামরার
    এপার্টমেন্টে
    চোখে পড়ার মতো
    আছে

    তিনটে কুকুর
    দুটো ভেনাসের মূর্তি
    আর ভাঁড়ার ঘরের
    ওই কার্বাডে

    ননদিনীর চোখের জল
    আর ভেনাসের দুঃখ
    রাখা আছে
    দুটো পোর্সিলিনের জারে
    চাল, গম ও মশলাপাতির
    ভিন্ন ভিন্ন জারগুলোর সাথে

    ননদিনী ব্যালকনিতে সাদা
    একটা গোলাকার পাথর
    রেখেছে

    রোজ সকালে ওই চেয়ারে বসে
    গম ছড়িয়ে রাখে ব্যালকনিতে
    নানা রঙের পাখিদের জন্য

    আর ঐ সাদা পাথরের উপরে
    পাত্রে জল রাখে
    পাখিগুলো ওর দিকে তাকায়
    আর জলে ঠোঁট ডুবিয়ে উড়ে যায়

    সন্ধেতে ননদিনী ড্রয়িং রুমে
    বসে আছে
    তার দুই পাশে এসে বসে
    ভেনাসেরা
    কুকুরগুলো তাকিয়ে থাকে
    শুকনো চোখে ওদের দিকে

    একজন ওর পিঠে হাত রেখে
    বলে
    মনেতে দুঃখ নিয়ে শেষ পর্যন্ত
    এভাবে বসে থেকে
    আর কি হবে

    ব্যালকনিতে যাও
    মনকে
    তুমি শান্ত করো

    আমার দুঃখ আর তোমার দুঃখকে
    এক করে পিঠে ডানা জুড়ে দিও
    ওই পাখিগুলোর
    মতো
    ওদেরকে ওই পাখিগুলোর সাথে
    উড়ে যেতে দিও

    দুটো
    পোর্সিলিন জার
    রাখা আছে
    ব্যালকনিতে সাদা গোলাকার পাথরের উপরে

    রোদ্দুর ডানা মেলে
    ননদিনীর কিছু মনে পড়ে না
    ভেনাসের মূর্তিগুলো ঠিকই আছে ড্রয়িং রুমে।

    27/12/2024
    Amitava Mukherjee

    Copyright@ Amitava Mukherjee



     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৪744355
  • ভেনাস এবং তিনটে কুকুরের চিত্রকল্প এখানে বেশ লাগসই হয়েছে।
    তবে 'ননদিনী' বেখাপ্পা, হয়ত 'নন্দিনী' হতে গিয়ে টাইপো হয়ে গেছে।
    চালিয়ে যান, অন্যরকমের কবিতা, পড়ছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন