এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কমিউনিস্ট রাশিয়া তে একচুয়ালি কী হত ?

    একক
    অন্যান্য | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ | ৩৩৬৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৭626927
  • টই এর নামটা বোকা বোকা হলো। এত রিয়ালিটি শো নয়। অত বছরের ইতিহাস। মুশকিল হলো এক জাতীয় অদ্ভূত প্রাণীর বা প্রাণী দের সঙ্গে আমাকে থাকতে হয় যারা রাশিয়া কে গাল দিতে পারলে আর কিছু চায়না ( চায়না চায় কিন্তু ! ) কিন্তু কিছুতেই তথ্য দেবেনা । সেখানে নাকী সমস্ত ডেভেলপমেন্ট আসলে মেকি। লোক দেখানোর জন্যে অলিম্পিকে সোনা পেতো। আসলে কেও খেতে পেতনা। মনের মধ্যে বিপুল ব্যথা। পেট গুরগুর। কাগজে যা বেরোত তাদের উন্নতি নিয়ে সবটাই প্রপাগান্ডা। সব মিথ্যে। ইন্জিয়ারিং নেই। সায়েন্স নেই। কোথাও কিচ্ছু নেই। যত বলি অথরেটারিয়ান রেজিমের খারাপ দিক থাকলেও প্রডাকশন মডেল পলিসি এগুলো নিয়ে ভেবে দেখতে অসুবিধে কোথায় তত চেঁচায় সব মিথ্যে সব প্রপাগান্ডা।

    এখন ঘটনা হলো আমার পড়াশোনা অতি অল্প। মানে বই পড়ে বোঝার চেষ্টা কমিউনিস্ট রেজিমে কী ঘটত। কিন্তু সরকারী স্ত্তাতিস্তিক্স না পাওয়া গেলে ব্যাপারটা দাঁড়ায় না কিছু। এমপ্লয়মেন্ট, মেডিকাল, গ্রোথ রেট্ এগুলো গুছিয়ে কোথাও পাচ্ছি না। রাশিয়ার উত্থান ও পতন নিয়ে যত গালগপ্প পাই ( মানে ইনফরমেশন এনম্যালি থেকেই বোঝা যায় ওগুলো আমেরিকান ঢপবাজি আলাদা করে রাশিয়া যাবার দরকার হয় না ) সেই তুলনায় মহাজেফ্খানা ঘাঁটা নথিপত্র, একচুয়াল স্ট্যাট পাইনা। যতবার তথ্যে ঢুকে বুঝতে চাই কেসটা ততবার ভালো-মন্দের ধোয়াশা তে হারিয়ে যায়। একটা গোটা সিস্টেম বিফল কেন হলো সে নিয়ে বক্তৃতা পরে শুনব। সিস্টেম টা ক্লিয়ার করনেওয়ালা কোই হায় ? করাপশন সব দেশেই থাকে। কিন্তু মানুষের মন ভালো ছিল না বলে খেপে গিয়ে উল্টে দিল মার্কা যুক্তি আমার মত বাজার এর সাপোর্টার এর পক্ষেও মেনে নেওয়া বেশ কষ্টকর। ইকনমি ব্রেক করলো। তার গুচ্ছের ব্যাখ্যা। ইকনমিক স্ট্যাট কোই ? ব্যাখ্যাগুলো একপেশে নয় তার প্রমান কী ? অতবড় ভূগোল কে সেন্ট্রাল প্ল্যানিং দিয়ে কীভাবে সামলাতো ? সিরিয়াসলি জানতে ইচ্ছে করে। এই টই তে এই তথ্যের দিক টা, কোন সোর্স থেকে পড়াশোনা করলে এসব জানা যাবে ..........এগুলোই জানতে চাই।

    ভালো হোক মন্দ হোক ইভেন ফর দ্য টাইম বিইং হাউ দে র্যান দ্য শো ? আনপিনীয়নেতেদ ইনফরমেশন চাই। নেহাত যদি মনে হয় আমরা সবাই সব জানি তুমি জাননা, তাহলে বইপত্রের নাম দিন। পড়ে দেখি।
  • Dasak | 30.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৩৮627096
  • বাংলার সিপিম কে জ্ঞ্যান বুদ্ধি দান করা হত যাতে মার্কিন সাম্রাজ্য বাদের বির্রুধে বাংলা বন্ধ পালন করতে পারে।
  • একক | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪২627207
  • কাইন্ডলি ট্রল করবেন না। সিপিএম কে বুদ্ধি দেওয়া আমাদের প্রজন্ম দেখেছে। ওগুলো ইদীয়লোজিকাল মার্কেটিং। সবাই করে। বাজারবাদী রা সবচে বেশি করে। সেটা এই toi এর বিষয় না। তথ্য দিন। নইলে আসুন। ফ্যাত্রা বকার জন্যে toi খুলিনি।
  • Dasak | 30.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৬:৪৮627318
  • আপনি লিখবেন র কিছু বললেই দোষ, যদি না পশায় ফোনে ফোনে আলোচনা করুন :))
  • Tim | 188.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১২627429
  • গুগল করে যা পেলাম এখানে টুকে রাখা যাবে? তথ্যের অথেনটিসিটি জানিনা, এখনও পড়িওনি, শুধু সার্চে এলো।

    এই নিচেরটার মত লিংকঃ
    http://www.marxists.org/history/ussr/government/economics/statistics/
  • Ekak | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৬627540
  • যাবে না কেন। তবে নিরপেক্ষ সোর্স থেকে এলে আরও ভালো। তবু সব থাক। অথেনটিসিটি নিয়ে তর্ক জুড়ে তথ্যের দরজা বন্ধ করতে চাইনা।
  • b | 135.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫১627762
  • এটা পড়ে দেখতে পারেন
    একটু পুরোনো যদিও।

    http://www.jstor.org/stable/2726445
  • | 69.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:১৬627873
  • একটা বিশাল টপিক। সেই জারের আমল থেকে শুরু করে লেনিন-স্টালিন, ম্যালেনকভ ক্রুশ্চেভ, ব্রেজনেভ, আন্দ্রোপভ, চেরনেনকো ও সবশেষে মিখাইল গর্বাচেভের জামানা পর্যন্ত সোশিও-ইকোনোমিক ডেটার পাহাড় তার সাথে নানান পার্সোনাল ন্যারেটিভ, ট্র্যাভেলগ, ইন্টেলিজেন্স ও ডিফেন্স-ফরেন এফেয়ার্সের সব অ্যানালিসিস নাড়াঘাটা করতে হবে

    এর মধ্যে আবার পক্ষে ও বিপক্ষের প্রোপাগান্ডার পাহাড় তো আছেই।

    তো কিছু ব্যাপার প্রথমেই পরিষ্কার করা দরকার।

    জারের সাম্রাজ্য যার উত্তরাধিকারী ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত ইউনিয়ন (ইউএসএসআর) পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র ছিল। এবং বড় দেশে যা হয় প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের সুবিধা পাওয়া যায়। লোহা, কয়লা, তামা ইত্যাদি অনেক মিনারেলসে পৃথিবীর সবচেয়ে বেশি বা প্রথম পাঁচের মধ্যে উৎপাদন ছিল। ফরেস্ট প্রোডাক্ট, হাইড্রো-পাওয়ার (একচুয়াল ও পটেনশিয়াল), কর্ষণযোগ্য ভুমি ইত্যাদিতে পৃথিবী এক কী দুইনম্বরে ছিল। যদিও খাদ্য উৎপাদনে প্রায়ই বিপর্যয় হতো।

    এবং স্টালিনের আমলের পর থেকে যে ভারী শিল্পে প্রচন্ড প্রায়োরিটি দিয়ে ডেভেলপমেন্টে হাত দেয়া হয়েছিল তাতে ভারী শিল্পে (আয়রন স্টিল, কোল, শিপ বিল্ডিং, লোকোমোটিভ, হেভি ট্রান্সপোর্ট, কন্স্ট্রাকশন মেশিনারিজ ইত্যাদি) তেও প্রায় দুই তিন নম্বরে তাদের স্থান ছিল।

    তো এইখানে একটা জিনিস আছে, ১) স্টেট এর উৎপাদন ও ২) ব্যক্তির জীবনযাত্রার মান ও চাহিদা পূরণ (এবং মানসম্পন্ন পণ্যের প্রাপ্তি)। এই দ্বিতীয়টায় সোভিয়েত নাগরিকরা সিরিয়াস মার খেয়ে গেছিল। এখন উপমহাদেশ বা আফ্রিকার বা ল্যাটিন বড় অংশ ধরলে হয়তো তাদের লিভিং স্ট্যান্ডার্ড এগিয়ে ছিল কিন্তু তারা যখন ওয়েস্টার্ন ইউরোপ বা পূবে জাপান বা আরও দূরের চিরশত্রু আমেরিকার সাথে তুলনা করতো তখন অবশ্য ব্যপক হীনমণ্যতায় ভুগত।

    এইখান মার্কেটে বটলনেক (বিশাল লাইন ও খালি শেল্ফ) কোয়ালিটি, ভ্যারাইটি ও এমন কী কোয়ান্টিটির অভাব (জিনিস স্রেফ মার্কেটে নেই), ডিউরেবিলিটির অভাব ও টেকনোলজির দিক থেকে কয়েকবছর থেকে কয়েকদশক পিছনে পড়ে থাকা ইত্যাদি কারণে হাউজিং, গ্রোসারি, টেক্সটাইল, ফ্যাশন/পার্সোন্যাল এক্সেসরিজ, বিশেষ করে টেকনো বেইজড প্রোডাক্ট ক্যামেরা, ইলেক্ট্রনিকস, সাধারণ মানুষের ডিজএফেকশন ছিল চরমে।

    রাশিয়াতে অত্যন্ত গুণী কিছু সায়েন্টিস্ট ও এঞ্জিনিয়ার জন্ম নিয়েছিলেন। সেই জারের আমলে মেন্ডেলিয়েভ (পিরিওডিক টেবল), বেখতেরেভ, পাভলভকে তো গোটা দুনিয়ার মানুষ একডাকে চিনত সোভিয়েত জামানাতেও এই ঐতিহ্য ধরে রাখা হয়েছিল অনেক পিওতর কাপিৎসা, লেভ লান্দাউ, লেবেদেভ, সাখারভ, খারিতন....সায়েন্টিস্ট/ম্যাথমেটিশিয়ানদের বিশা...ল এক তালিকা।

    এখানে দেখেন https://en.wikipedia.org/wiki/List_of_Russian_scientists

    এগেইন, সাধারণ মানুষের ক্ষোভটা ছিল কনজিউমার প্রোডাক্টের অভাব ও এভেইলেবল হলে জেনেরালি খতরনাক হালতের জন্য। প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট ও ও ইনোভেশন ও এবং কনজুমারের মনপসন্দ প্রোডাক্ট মার্কেটিং করায় সোভিয়েত ইন্ডাস্ট্রির ফেইলিওর জগদ্বিখ্যাত (ক্রুশ্চেভের আগে কনজুমার গুডস উৎপাদনের উপরেই প্রায়োরিটি ছিল খুব কম। একনম্বর প্রায়োরিটি মিলিটারি হার্ডওয়্যার ও হেভি ইন্ডাস্ট্রি)

    (আরও আছে, পরে বলছি)
  • b | 132.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫২626928
  • স্টেট কন্ট্রোল থাকলে ইনোভেশন করা মুশকিল। বাজারে প্রতিযোগীতা না থাকলে ইনোভেশন করার ইন্সেন্টিভও থাকেনা, তাই নানারকম কন্জিউমার প্রোডাক্টও আসেনা।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৫626997
  • ইনকাম ইনিকুয়ালিটি সোভিয়েট আমলে কেমন ছিল সে বিষয়ে স্ট্যাটিসটিক্স পাওয়া সম্ভব নয়। জিনি ইত্যাদির এখনকার ডেটা আছে।
  • ম্যামি | 69.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ২১:০৮627008
  • এমন একটি দেশ, যেখানে শিক্ষার প্রসার সর্বব্যাপী ছিল, কর্মসূত্রে স্কিল অ্যাকোয়ার করার সুযোগেও কম কিছু পড়েনি, সেই দেশে প্রাইভেট সেক্টরের প্রবেশমাত্রেই আয়ের অসমবন্টন দেখা দেওয়ার কথা ছিল না।
  • | 69.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫৪627041
  • ম্যামি, সোভিয়েত ইউনিয়নে ইনকাম ইনইকোয়ালিটি বেশ কম ছিল। জানা খুবই সম্ভব, গুগলেও প্রচুর আর্টিকেলের ছড়াছড়ি আছে।

    https://www.google.co.uk/search?num=100&site=&source=hp&q=income+inequality+in+Soviet+union&oq=income+inequality+in+Soviet+union&gs_l=hp.3..0i22i30l3.1626611.1645145.0.1645515.41.37.3.0.0.0.1006.7694.10j8j9j4j1j1j0j1.34.0....0...1c.1.34.hp..21.20.4448._pir-1KQmxo

    সমস্যা সেইটা না। সমস্যা হলো ইনকাম দিয়ে সোভিয়েত প্রিভিলেজড ক্লাসকে (নোমেনক্লাতুরা Nomenklatura) ঠিক মাপা যেত না। একজন লেদ মিস্ত্রি ৩৫০ রুবল পেলে হয়তো পার্টি সেক্রেটারি ৪৫০ রুবল পেতেন। কিন্তু পার্টিসেক্রেটারি কিছু সুবিধা পেতেন শফারড্রিভেন কার, স্পেশ্যাল হাউজিং, সর্বসাধারণের প্রবেশ নিষেধ এমন বিশেষ 'হার্ডকারেন্সি' ডিপার্টমেন্ট স্টোর থেকে শপিং করার অধিকার, বিশেষ ক্লাব/রেস্টোরেন্টে অ্যাক্সেস, বিদেশ ভ্রমন, দেশের চয়সেস্ট হলিডে রিজর্টে অ্যাক্সেস। এমন অনেক গুডস এন্ড সার্ভিসেস এলিটগণ ভোগ করতেন যা কারেন্সি দিয়ে মেজার করা যায় না। পার্টি-মিলিটারি-একাডেমিক ইন্টেলেকচুয়াল এলিটরা বিভিন্নভাবে ও লেভেলে এইসব সুবিধা ভোগ করতেন। অতএব স্যালারি দিয়ে এসব মাপা যাবে না।

    ইনকামের বিপরিতে পারচেজিং পাওয়ার, মার্কেটে কমোডিটির এভেইলিবিটি ও ইন্টার্নাল মাইগ্রেশনে কড়াকড়ি থাকায় লেবার মাইগ্রেট করার অসুবিধা এসবও হিসেবে আনতে হবে। ইন্টারনাল পাসপোর্টের কারণে যৌথ খামারের কর্মী (অনেক ক্ষেত্রেই এক্সেস লেবার ফোর্স) কে শহরে মাইগ্রেট করতে বাঁধা নিষেধের কারণে এরা বিরাট অংশে খামারের সাথে টাইড আপ হয়ে গেছিল। অনেক ঊনিশ শতকের সার্ফ (ভুমিদাস) দের মত।

    https://www.google.co.uk/search?num=100&q=internal+passports+in+soviet+union&oq=Internal+p+in+Soviet+union&gs_l=serp.3.0.0i7i30j0i8i7i30l2.967554.973022.0.974668.16.16.0.0.0.1.738.4213.7j2j2j0j2j2j1.16.0....0...1c.1.34.serp..9.7.1510.TnGxf37pxy4
  • S | 109.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৫627052
  • জিডিপি পার ক্যাপিটা কত ছিলো? হিউমান রাইট আর ডেভেলপমেন্ট ইন্ডেক্স কত ছিলো।
  • ম্যামি | 69.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১627063
  • HDI --- Ranked 33 among industrial countries. (United Nations Human Development Report 1992)
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪২627074
  • সোভিয়েত জমানার হাউসিং ----

    বাড়িঘরের নিজস্ব মালিকানা লুপ্ত হয় ১৯১৮ সালের মধ্যে। তাহলে লোকজন থাকত কোথায়? কোনো একটা বাড়িতে, কিন্তু সে বাড়ির মালিক বা ভাড়াটে কেউই তার বাসিন্দা নন। বাড়ির মালিক রাষ্ট্র। প্রচুর হাউসিং কমিটি তৈরী হল কে কোথায় থাকবে তা ঠিক করবার জন্যে। প্রথমদিকে একটু ক্যাওস হয়েছিল, বিশেষ করে শহরে। বেশীর ভাগ অ্যাপার্টমেন্ট বাড়ির একটি করে হাউসিং কমিটি যার একজন হাউসিং ম্যানেজার। যাদের থ্রি বেডরুম সাইজে বড়ো অ্যাপার্টমেন্ট ছিল, তাদেরকে আরও একটি বা দুটি ফ্যামিলির সঙ্গে সেটা ভাগ করে নিতে হল - কিচেন, বাথরুম শেয়ার্‌ড হল।

    ১৯২১ সালের পর আইন একটু বদল হল, গ্রামাঞ্চলের ছোট বাড়িগুলির মালিকানা অরিজিন্যাল ওনার-দের ফেরত দেওয়া হল। কিন্তু জমির মালিকানা রাষ্ট্রের হাতেই রইল। অর্থাৎ, বাড়ির মালিক নাগরিক, কিন্তু জমির মালিক রাষ্ট্র।

    সোভিয়েত কন্স্‌টিটিউশন-এর আর্টিক্‌ল ৬ বলছে - ...Land, it's natural deposits, water, forests, mills, factories, mines, rail, water and air transport, banks, post, telegraph and telephones, large state-organized agricultural enterprises such as state farms, machine and tractor stations and the likes as well as municipal enterprises and the bulk of the dwelling houses in the cities and industrial localities, are state property...

    ব্যক্তিগত মালিকানা নিয়ে আর্টিক্‌ল ১০ এ - ---
    ..the right of citizens to personal ownership of their incomes from work and of their savings, of their dwelling houses and subsidiary household economy, their household furniture and utensils and articles of personal use and convenience, as well as the right of inheritance of personal property of citizens, is protected by law...

    শুরুর দিকে (১৯২৫-১৯৩০) সোভিয়েত রাষ্ট্র গ্যারান্টি দিয়েছে যে প্রত্যেক নাগরিক অন্তত ৫ স্কোয়ার মিটার থাকার জায়গা পাবে। অথাৎ, ৩ জনের ফ্যামিলি হলে অন্তত ১৫ স্কোয়ার মিটারের ফ্ল্যাট পাবে। তবে জেনারেলি লোকজন এর থেকে বেশী জায়গা পেয়েছে, ১৯৬০ নাগাদ মাথাপিছু ৯ স্কোয়ার মিটারের মতন, এবং আশির দশকে ১৩ স্কোয়ার মিটার। তবে অনেক ক্ষেত্রেই লোকজনকে অন্য পরিবারের সঙ্গে শেয়ার করতে হত। স্টেটের কাছে অন্য বড় নন-শেয়ার্‌ড ফ্ল্যাটের জন্যে আবেদন করা যেত, তবে দীর্ঘ অপেক্ষা - মস্কো বা লেনিনগ্রাদের মতন বড় শহরগুলিতে ৫-১০ বছরের অপেক্ষা খুবই কমন ছিল।

    নতুন বহুতল ফ্ল্যাট বাড়ি তৈরীর কাজ সরকারই করত। সোভিয়েতের শহরগুলিতে প্রচুর বহুতল ফ্ল্যাটবাড়ি সেই সময় সরকার বানায় - যাদের বলা হত - কমুনাল অ্যাপার্টমেন্ট - কংক্রিট ব্লক বা প্যানেল দিয়ে খুব দ্রুত তৈরী হত বলে এর আর এক নাম ছিল প্যানেলাক। ডিল খুব সিম্প্‌ল - নো ওনারশিপ, নো লোন, নো ভাড়া, নো মান্থলি পেমেন্ট -- যদিও বাসিন্দাদের নিজেদের ইউটিলিটি বিল - ইলেকট্রিসিটি, জল, রান্নার গ্যাস -- এসব দিতে হত। কিন্তু সেগুলোও ছিল হেভিলি সাবসিডাইজ্‌ড - নব্বুয়ের দশক অবধিই বাসিন্দাদের এসবের আসল খরচের ১০%-এর মতন দিতে হত।

    পেরেস্ত্রিকার পরে হাউসিং রুল বদল হয় - ফেডারেল হাউসিং প্রাইভেটাইজেশন ল - তৈরী হয়। লোকজন নিজেদের ফ্ল্যাটের মালিকানা পেতে থাকে, ফ্ল্যাট/বাড়ি কেনা-বেচা, ভাড়া দেওয়া শুরু করে, এখন রাশিয়াতে হোম ওনারশিপ ৮৪%, ইউএস (৬৬%) বা ইউকে (৬৫%)-এর থেকে বেটার।
  • ম্যামি | 69.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৩627085
  • এসব নিয়ম সাধারণের জন্যে লসাগু। বিজ্ঞানীদের জন্যে, নামকরা খেলোয়াড়দের জন্যে বিলাসবহুল dacha ছিল। এরা এলিট।
  • ম্যামি | 69.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৬627097
  • ও হ্যাঁ, মিউজিশিয়ানদের জন্যেও dacha।
  • lcm | 118.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১২627108
  • অফ কোর্স, জেনারেল মাস-এর কথাই হচ্ছে।
    প্রথম লেভেলের এলিট ছিল পার্টি পলিটব্যুরো মেম্বার এবং কেজিবি/মিলিটারি উচ্চপদস্থ বসেরা। তারপরের লেভেলে পার্টির টপ লিডারশিপ, জোনাল লিডার...। তারও পরে বিজ্ঞানী/খেলোয়াড়/মিউজিশিয়ান...।
  • S | 109.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০১:১৬627119
  • কম্যু লিডারদের দ্বারা চালিত সামন্ত্র তন্ত্র বিশেষ
  • S | 139.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০৮627130
  • বানান ভুল। সামন্ত্ তন্ত্র
  • Atoz | 161.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:১১627141
  • এ ও তো শেষে দেখা যাচ্ছে হরেদরে একই বস্তু হইলো। একদল ক্ষমতাবান বড়ো বড়ো বাগানঘেরা বিলাসপ্রাসাদে ময়ূরের নাচ দেখছেন আর আরেকদল ক্ষমতাহীন বড়ো বড়ো গ্লোরিফাইড গোয়ালে গরু ভেড়া ছাগলের মতন----
  • hu | 12.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৬627152
  • কেন্দ্র থেকে যে জায়গা যত দূরে সেই জায়গার রাস্তাঘাট-জীবনযাত্রার মান ততই নিম্নগামী। রুটি-দুধ সব জায়গায় পাওয়া যেত, কিন্তু গল্প শুনেছি মস্কো থেকে এক টিন স্যামন লুকিয়ে নিয়ে আসার কথা। দূরবর্তী শহরগুলোতে খোলা বাজারে পাওয়া যেত না।
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:২০627163
  • এবার এই "সামন্ততান্ত্রিক" ব্যবস্থার সঙ্গে তুলনা করুন একটি গণতান্ত্রিক, মঙ্গলে স্যাটেলাইট পাঠানো দেশের ২০১৩-র অবস্থাঃ
    In UP, diarrhoea kills 50,000 kids every year: http://articles.timesofindia.indiatimes.com/2013-12-05/lucknow/44805869_1_diarrhoea-ors-zinc

    এই খবর ফলাও করে স্বাধীন গণমাধ্যমে ছাপানো-ও হয়। কিন্তু বিশ্ব জুড়ে নিন্দার হাওয়াটুকুও বয় না। অবিশ্যি এরা তো আর গুলাগে মরেনি-তাই কোন সলঝেনেৎসিন এদের কথা লিখে নোবেল পায়না!!
  • CT | 188.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪৩627174
  • হু, পিটি বড় ঘাগু মাল, সোভিয়েত দেশটিতে জীবনযাত্রা কেমন ছিল সে আলোচনার থ্রেডে গুলাগ, আর গুলাগের সাথে ডায়রিয়া তার সাথে নোবেল এনে ফেলেছে। এরে বলে প্রিএম্পটিভ স্ট্রাইক, অফেনসিভ স্মোকস্ক্রিন ইজ দ্য বেস্ট ডিফেন্স।
  • PT | 213.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪২627185
  • ওহ, সরি। অনেকগুলো প্যারামিটার এনে ফেলেছি। শুধু গণতন্ত্র আর ৫০,০০০ মৃত শিশুর সঙ্গে রাশিয়ান সামন্ততন্ত্রের তুলনাটা হলেই হবে। মাঝে মাঝে এক্স্টার্নাল ইয়ার্ডস্টিক ব্যবহার করলে আলোচনায় এগোনো যায়।

    নাহলে USSR-এর আলোচনা সলেঝেনেৎসিন পড়ে কিংবা কিছু হলিউডি ছবি দেখেই সেরে নেওয়া যায়। Anti-Communist propaganda is more awesome than any horror movie poster
    http://io9.com/anti-communist-propaganda-is-more-awesome-than-any-horr-1460028336
  • lcm | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৬627196
  • সামন্ততন্ত্র এসব কিছু না, এতো পাওয়ার স্ট্রাকচার, ও আপনিই তৈরী হয়। আসল ছিল টেরর, পার্টির কোনো সিদ্ধান্তের সমান্যতম সমালোচনা করলে বা কোনো সন্দেহ হলেও - ঘচাং ফু।

    ম্যালেরিয়া, ডায়েরিয়া, সাম্রাজ্যবাদ, বিদেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ --- এসব বাদে, গত শতাব্দীতে শুধু কম্যুনিস্ট রেজিমের স্বদেশীয় শাসক/পার্টির হাতে খুন হয়েছে কোটি কোটি মানুষ।

    সোভিয়েত জেনোসাইড ইন ইউক্রেন


    সোভিয়েত জমানায় জীবনধারা কেমন ছিল - এই প্রসঙ্গে অবশ্যই আসবে টেরর, স্তালিনের গ্রেট পার্জ, ফ্রিডম অফ স্পিচ... ইত্যাদি...
  • cm | 127.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩১627208
  • স্বর্গ আর মত্যের অসাম্যের তুলনা করতে হলে এইভাবে এগুতে পারেন। ধরা যাক স্বর্গের অধিবাসী ৫ জন আর তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে স১,স২,স৩,স৪ এবং স৫। স(১,২)=।স১-স২। এই ভাবে যদি স(ন,ম) র সংজ্ঞা দেন তাহলে তাদের যোগ করলেই স্বর্গে অসাম্যের এক সহজ মাপ পাবেন। একই ভাবে মর্ত্যের অসাম্যও মেপে ফেলতে পারেন। এই বার তুলনা করুন যত খুশি। আলোচ্য হল অসাম্যের কম বেশি একদম নেই কেউ বলেনি আর সেখানে যাওয়াও সহজ হবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন