এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন সরকারের শিক্ষা শিল্প স্বাস্থ্যনীতি ইত্যাদি ৩

    Ishan
    অন্যান্য | ১৭ জুন ২০১১ | ২৭৭৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 117.*.*.* | ১৭ জুন ২০১১ ১২:৩৭479189
  • গুরুর লোকজন কি গরুর রচনা লেখায় পারদর্শী? মাসের পর মাস, বছরের পর বছর একই রচনা। সিপিএম ছিছি। মমতা জিন্দাবাদ।
    নতুন কথাবাত্তা বললে হয় না? পরিবত্তনের জমানায়?
  • pi | 72.*.*.* | ১৭ জুন ২০১১ ১৩:৪৬479300
  • মামু আমার টইয়ের বানামটা ভুল লিখলো :(

    আকাদা, চট করে একটা কথা বলে কাটবো।
    গুরুর ফোরাম থেকে জনগণের অভাব-অভিযোগ-প্রস্তাব-পরামর্শ এর ডেটাবেস তৈরি করে সরকারের কাছে পৌঁছে দেওয়া নি:সন্দেহে ভাল প্রস্তাব। এখন, এই প্রস্তাব তো জেনেরিক ভাবে খসড়ায় আছে। ইন্টারনেট ফোরামের ব্যবহার, জনতা-সরকারের দ্বিমুখী যোগাযোগ ইত্যাদি। আগের টই তেও এনিয়ে কথা হয়েছিল।
    এখন ব্যাপার হল, এই প্রস্তাব বা দাবী জানানোর প্রসেসটা কার্যকরী করার জন্য এটাকে তো আগে প্রস্তাব বা দাবী হিসেবে ই সরকারের কাছে যেতে হবে, তাই না ?
    আগে তো এনশিওর করা হোক, প্রশ্ন এলে সরকার তা শুনবে। তারপর তো প্রশ্ন করা।
    প্রসেসটা ইনিশিয়েট করার জন্য কিছু তো একটা দরকার। সেটা খসড়ার ফর্মে এসেছে। এভাবে ভেবে দ্যাখো।
  • aka | 168.*.*.* | ১৭ জুন ২০১১ ১৯:৫৩479411
  • পাই ব্যস্ততা কমলে কথা হবে।
  • a | 14.*.*.* | ১৭ জুন ২০১১ ২০:০৮479522
  • আমার একটা প্রশ্ন আছে,যে রঙ্গনদার বক্তব্যকে হিং টিং ছট মনে করেছেন কে? ইশান না সম্পাদক?
    যদি, ইশান করেন তাহলে খসড়া রচনায় কার প্রয়োজন আছে আর কার নেই সেটা উনি কি করে ঠিক করেন? (ইশানের পোস্ট ১২:৩০)
    আর যদি সম্পাদকের মনে হয়, তাহলে ১) সেটা ইশানের নামে চালানোর মানে কি? ২) সম্পাদকের স্ট্যান্ডটা কি পার্সোনাল ভেন্ডেটা ভিত্তিক না অন্য কিছু সেটা জানালে ভালো হত
  • Ishan | 14.*.*.* | ১৭ জুন ২০১১ ২২:৩৯479633
  • আকাকে:

    ১। সাইটে এবং মেলে আসা কিছু মতামত এই খসড়ায় নেওয়া হয়েছে। কিছু নেওয়া হয়নি। কিছু বিবেচনাই করা হয়নি। তাড়ার কিছু নেই। পরের খসড়ায় যাবে।

    তবে, ডেফিনিটলি, বিভিন্ন আনস্ট্রাকচারড মতামত যখন আসে, এবং একজন বা একাধিক ব্যক্তি যখন সেগুলো কোলেট করেন, তখন গ্রহণ-বর্জনে কিঞ্চিৎ সাবজেক্টিভিটি তো থাকবেই। সেটা খানিকটা এড়ানোর জন্য নানাপ্রকার ব্যবস্থা করা যায়। গুরুতর মতবিরোধগুলির ক্ষেত্রে ভিন্নমত গুলিও নোট হিসেবে জুড়ে দেওয়া যেতে পারে। তবে এতেও সাবজেক্টিভিটি থাকবে। কোনটা "গুরুতর মতবিরোধ' কোনটা নয়, ইত্যাদি। কোলেট বা সম্পাদনা যখন এক বা একাধিক ব্যক্তিই করেন, অন্‌হ্‌য় কোনো অপশন নেই, তখন সেটা এড়ানো যাবেনা।

    ২। আমার যা হিংটিংছট মনে হয় তা বাকি সকলকে মেনে নিতে হবে এইরূপ কোনো দাবী আমি এখানে বা অন্যত্র কোথাও করেছি বলে মনে পড়েনা। আমার মনে হওয়া যে গুরুর অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ড, এটাও স্বকপোল কল্পনা।

    আমার কোনো কিছু খুব আপত্তিকর মনে হয়েছে, "গুরুর অনেকে' সেটাকে যথাযথ মনে করেছেনও হতেই পারেন। তাঁরা সোজাসুজি যুক্তি দিয়ে সেটা লিখতেও পারেন। কিচ্ছু অসুবিধে নেই। যুক্তি থাকলে, মেনেও নিতে পারি। পাল্টা যুক্তিও দিতে পারি। ফু দিয়ে উড়িয়ে দেবার অ্যাপ্রোচ দেখলে খিল্লিও করতে পারি। কোনটা করব, সেটা মতামতের ধরণের উপর নির্ভর করছে। এবং সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার।
    এবং আমি আমার ব্যক্তিগত মনে হওয়া ব্যক্ত করতে গেলে যদি সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ড আখ্যা দেওয়া হয় সেটাকে আমি আমার মতামত প্রকাশের অধিকারের উপর আঘাত বলেই মনে করব।
  • Ishan | 14.*.*.* | ১৭ জুন ২০১১ ২২:৪৪479646
  • আর অ্যাজ সাচ ডেডলাইন কিছু নাই। মিট করারও প্রশ্ন নেই। নেমন্তন্ন খেতে গেলে হাতে মিষ্টি নিয়ে যেতে হয়, আর মিটিন কত্তে হলে একটা চোথা নিয়ে যেতে হয় এতো সব্বাইই জানে। :) আমরা যা যখন দিয়েছি, সেটাকে অসম্পূর্ণ, আধাখ্যাঁচড়া ইত্যাদি বলেই দিয়েছি। এই বাজারে "অসম্পূর্ণতা'ই ইন থিং, তার একটা আলাদা দার্শনিক মার্কেট ভ্যালু আছে। :) ফলে লোকে ওটাই "স্বাভাবিক' বলেই নিয়েছেন।
  • Ishan | 14.*.*.* | ১৭ জুন ২০১১ ২২:৪৬479657
  • আর হ্যাঁ, a কি প্রশ্ন করলেন এক বর্ণ বুঝি নাই। আমার মাথাটা এমনিতেই একটু মোটা। তাই উত্তর পেতে চাইলে প্রশ্নগুলো একটু বুঝিয়ে দিলে বাধিত হই। :)
  • Arpan | 112.*.*.* | ১৭ জুন ২০১১ ২৩:০৬479668
  • আহ, অসম্পূর্ণ বলতে নেই, বলুন ইভলভিং। :)
  • aka | 168.*.*.* | ১৭ জুন ২০১১ ২৩:১৩479079
  • মিটিং মানে?
  • Ishan | 14.*.*.* | ১৭ জুন ২০১১ ২৩:২৮479090
  • আরে মালটা তো দিতে হয়। ধরা যাক দেবব্রতবাবুকে বলা হল এরকম একটা জিনিস বানাচ্ছি। তিনি বল্লেন কই হে স্যাম্পল দেখি তো। ফলে তাঁর সঙ্গে একটা অ্যাপো করতে হয়। তারপরে একটা প্রিন্ট আউট নিয়ে ফিজিকালি দিয়ে আসতে হয়। সেই সময়ে চাট্টি বাক্যালাপ করতে হয়। ইত্যাদি। :)

    নইলে দাবীসনদ শুধু ইন্টারনেটে পুষে রেখে লাভ কি?
  • Bratin | 117.*.*.* | ১৭ জুন ২০১১ ২৩:৩২479101
  • লোকজনের দাবি গুলো কোথায় দেখা যাচ্ছে? আম্মো দেখতে চাই....
  • a | 208.*.*.* | ১৮ জুন ২০১১ ০০:০২479112
  • কারা কারা কোলেট করছেন?
  • aka | 168.*.*.* | ১৮ জুন ২০১১ ০০:৫০479123
  • ইন্সিডেন্টালি সেটা দেবব্রতবাবুর সাথে মমতার মিটিংয়ের আগেই হতে হয়। :))

    দাবীসনদ ইন্টারনেটে পুষে না রেখে যদি জনগণের কাজে লাগাতে হয় তাহলে তারজন্য পর্যাপ্ত ডিউ ডিলিজেন্স করতে হয়। অসম্পূর্ণতা যতই ""ইনথিং"" হোক তাই দিয়ে পলিসি হয় না।

    আর যদি ""একদিন"" কাগজে ছাপানোর বা দেবব্রত বাবুর সাথে মিটিংয়ের ডেডলাইন থাকে তাহলে বলব কর্পোরেটিয় মসৃণতায় কাজ নেমেছে। :)
  • Ishan | 14.*.*.* | ১৮ জুন ২০১১ ১১:০৫479134
  • ব্রতীন। যা অছে নেটেই অছে। দাবী বললে দাবী। খসড়া বললে খসড়া। টই বললে টই।

    a। এইটাই প্রশ্ন ছিল? আগেই লিখলে হত। এই প্রশ্নের উত্তর খসড়ায় দেওয়া আছে।

    আকা। অসম্পূর্ণতা দিয়ে গোটা পলিসি হয় না তো। গোটা একটা বিকল্প চিন্তাভাবনার সনদ বানানো সোজা নয়। সেটা আদৌ সম্ভব কিনা তাও জানিনা। পলিসি বানানোর ভুবনের ভারও আমাদের কেউ দেয়নি। :)

    আমরা যেটুকু পারি, যে, আপাতত এইরকম চাইছি, সেটা স্টেট করতে। এইটা দাবী আকারে সরকারের কাছে পেশ করতে পারি। চিন্তাভাবনা আরও একটু দানা বাঁধলে আবার রিভাইজ করে পেশ করতে পারি। চাপ তৈরি করতে পারি। প্রশাসনের সঙ্গে দ্বিমুখী যোগাযোগটা আরেকটু বাড়িয়ে তুলতে পারি। মিডিয়ায় প্রকাশ করা, সরকারের কাছে পৌঁছনো, সবই এই প্রক্রিয়াটার অংশ। একটা আস্ত পলিসি সাড়ে তিন দিনে বানিয়ে ফেলব এরকম কোনো দাবীদাওয়া নেই।

    আমি ঠিক বুঝতে পারছিনা, এই অ্যাপ্রোচে কি কোনো ভুল আছে? থাকলে সিধে করে পয়েন্ট আউট করা হোক না।
  • til | 124.*.*.* | ১৮ জুন ২০১১ ১৭:০৭479145
  • গুরু অ্যান্ড কোং কে
    --
    সবার মত নেবেন কিন্তু বাছাবাছি (সম্পাদনা)করবেন গুরুর সম্পাদক মন্ডলীই, এতে সংশয় থাকা উচিতই নয়। সবাই মিলে রান্না করলে কি পাতে দেবার যোগ্য হয়। বড়ঠাকুর (হেডকুক)কি ধুনো জ্বালবেন?
    এটা আমাদের অনেক ভাগ্য যে গুরুর কল্যাণে আমাদের বক্তব্য সরকারের কাছে পৌঁছে দেবার সুযোগ পাচ্ছি; এসব ব্যাপার আগে কখনও ঘটেছে?
    আর যাদের বক্তব্য গুরুর সম্পাদক খারিজ করবেন তাদের তো কেউ মাথার দিব্যি দেয়নি যে তাঁরা অন্য চ্যানেলে সেটা পাঠাতে পারবেন না!
  • abastab | 61.*.*.* | ১৮ জুন ২০১১ ১৭:১১479156
  • হক কথা।
  • aka | 24.*.*.* | ১৮ জুন ২০১১ ১৭:৩৩479167
  • ঈশান,

    সেটাই তখন থেকে বলার চেষ্টা করছি। আমরা সবকিছুই চিনি চিহ্ন দিয়ে যেমন বিকল্প না হলে তা পাতে দেবার মতন নয়। অসম্পূর্ন না হলে তা ইন-থিং নয়। এনিওয়ে এটা বলার নয়, যা বলার ছিল তাহল যে পলিসি - বিশেষজ্ঞের জুতো পড়ে সারা প:ব:য়ের লোকের ভগবানের মতন অ্যাক্টো - যা সরকারের কাছে মিটিং করে দেওয়া হল। সেই পলিসিতে ডিসক্লেমারের পরে ডিসক্লেমার, নূন্যতম ডিউডিলিজেন্সের অভাব ট্যাক্স পেয়ারদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে চোখে লাগছে। আমার বা আমার মতন লোকের ভালো মন্দ নির্ধারণ করার চেষ্টা করা হচ্ছে অথচ যেহেতু অসম্পূর্ণতা ফ্যশনেবল, যেহেতু ডেডলাইন মিট করতে হবে অতএব যাহোক সেটাই যাবে? নাকি সময় না হলে একটাই পয়েন্ট যাবে যার জন্য পর্যাপ্ত পরিশ্রম করা হয়েছে। আগেই বলেছি ভগবান সেজে ঐ মানে খেলাচ্ছলে লিখে দিলাম এটা ততক্ষণই ঠিক স্ট্যাণ্ড যতক্ষণ টইতে ডিবেট ফর্মে হচ্ছে। এই খসড়া যেহেতু সরকার বা সরকারের রিপ্রেজেন্টেটিভের কাছে জমা পড়েছে তাই ট্যাক্সপেয়ারদের রিপ্রেজেন্টিভ হিসেবে এই ""অসম্পূর্ণতা"" আমার দৃষ্টিকটু লাগছে। তবে অনেকেরই লাগছে না, যেমন তিলদা, অবাস্তব, বা একদিন কাগজের সম্পাদকের অতএব।
  • abastab | 61.*.*.* | ১৮ জুন ২০১১ ১৭:৪৩479178
  • না না আমি কেবল বাছাবাছির ব্যাপারে সম্পাদকের দরকার রয়েছে সে কথা বলতে চাই।
    অবশ্য তা নিয়েও সেকন্ড রাউন্ড ডিসকাসন চলতেই পারত।
  • Somnath | 85.*.*.* | ১৮ জুন ২০১১ ২০:০৭479190
  • আকাদা যেটা বুঝছে না, সেটা হল এই অসম্পূর্ণতা, বা পারফেকশনের অভাব গুরুর বৈশিষ্ট্য। এতদিন সাইট চলছে, যেখানে বাংলা ভাষার সব শব্দ ঠিকঠাক ভাবে লেখা যায় না। যেমন তত্ব, split ইত্যাদি। বাঁ দিকে স্পেস দেওয়া বা লেটার দ্যান - গ্রেটার দ্যান সাইন html কোড না জেনে লেখা, বা লেখার নিয়ম টিউটোরিয়লে না থাকা এই সব নিয়েই তবু সাইট চলছে। একটা বাংলায় টাইপ করার, বাংলা লেখার সাইটে যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, অন্তত সব শব্দ লিখতে পারার মত প্ল্যাটফর্ম, সেটা নেই। অথচ দিব্যি সাইট চলছে। গুচ্ছ লেখা ছাপা হয়ে যাওয়ার পরে দেখা যায় "গু", বা কোনো যুক্তাক্ষর থ্রুআউট লেখায় বাদ পড়া গেছে। তবু সে লেখা ছাপা হয়ে যায়। সম্ভব হলে সংশোধন হয়, কিংবা ভুলস্বীকার। তো এইসব সত্বেও গুরু সাইট, কাগু ও চটি রই রই করে চলছে। আরো অনেক অ্যামেচারিশ লিটিল ম্যাগের মতই। কনটেন্টের রীচনেসের জন্যে একটু বেশিই চলছে হয়তো।

    কিন্তু এইসব সামান্য পূর্বশর্ত মেনে নিয়ে পারফেকশনের আর একটু কাছাকাছি গিয়ে তারপর বই ও সাইট নিয়ে প্রচারে যাওয়ার দরকার বোধ হয় নি। এবং দেখাই যাচ্ছে তাতে খুব একটা কিছু ক্ষতি হয় নি।

    তার কারণ একটি দর্শন, যা প্রধাণত ঈশানের। দূর্বলতা কে দূর্বলতা না ভেবে শক্তি ভাবতে হবে। বহুবার নানা প্রবন্ধে লেখা থেকে এই দর্শন আমি যা বুঝেছি - তুমি যেটা করছ, বা করতে পেরেছ সেটাই এখনও পর্যন্ত যথেষ্ট বলে মাঠে নেমে যাও। লোকে যেটা তোমার উইক পয়েন্ট বলে আঙুল তুলবে সেটাকে তোমার শক্তি বলে ঘোষণা কর ও বিশ্বাস কর। আত্মবিশ্বাস প্রসারে এই ভাবনার বেশ সুফল আছে। এরপরে যা যা অ্যামেন্ডমেন্ট করার করতে থাকো, মাঠে নেমে কাজ করতে করতে উন্নতি কর, কিন্তু যথেষ্ট পারফেক্ট হয়ে তারপর মাঠে নামব - এই ভাবনার কোনো শেষ নেই, কারণ পরফেকশনের ডিগ্রির কোনো উর্ধ্বসীমা নেই। যেমন এই সব-শব্দ লিখতে পারার দাবির পরের স্টেপ "বাংলা স্পেল চেক" যা ডেভেলপার লেভেলেও খুব একটা সহজ নয় বোধয়।

    এত তাড়াতাড়ি গোটা খসড়াটা টই থেকে খবরের কাগজ ও সরকারের হাতে চলে যাওয়াতে বাঙালী স্বভাবের মূলগত দীর্ঘসূত্রতা হঠাৎ ধড়মড় করে গেল গেল ফসকে গেল বলে উঠে দাঁড়ায় ও আরো কি কি যেন বলার ছিল ভেবে কথা, পকেট ও চোথা হাতরাতে থাকে - সেটা স্বাভাবিক। কিন্তু টই ও আলোচনার দিনক্ষণ হিসেব করলে, নতুন সরকারের বয়স ও সরকারী মহলের কাজের স্পীড দেখলে বোঝা যেতে পারে - আপিস করে, বাড়ি ফিরে, আয়েস করে মাছের ঝোল-ভাত খেয়ে রাতে শুতে যাওয়ার আগে চাট্টি অর্থনীতি ও শিক্ষা স্বাস্থ্য আলোচনার ভাট মেরে নাক ডাকানোর স্পীডের সঙ্গে একটা আলোচনা-সারবস্তু ডেলিভারির কমিটমেন্ট বাস্তবায়নের স্পীডের তফাত থাকবে। বহুদিন ধরে যে যে দাবি ও সাজেশন, মত ও বক্তব্য চাওয়া হয়েছে তার প্রতি উপযুক্ত গুরুত্ব এই সাইট ব্যবহারকারীরা অন্তত বিশেষ দেন নি। আমি তো নয়ই। তো, যারা যতটা পেরেছেন, ভেবেছেন, লিখেছেন, একটা সময় পর্যন্ত যতটা হয়েছে - অসম্পূর্ণতা শুদ্ধু ডেলিভারি করেছে। ফেয়ার এনাফ নয় কি?

    যেটা সমস্যা - এই অসম্পূর্ণতার ডিসক্লেইমার পাতি পাবলিকের কাছে সবসময় খুব পরিষ্কার হবে না। একটা সাজেশন - যেটা এখনও পর্যন্ত একটা আধাখ্যাচড়া কোয়াসিডেভেলপড আইডিয়া, প্রস্তাবকদের তরফে - সেটাকেই একটা পরিপূর্ণ দাবি যা সরকারের কাছে পেশ করা হয়েছে ও কেন হয়েছে এই মর্মে ট্যাক্সপেয়ারের অধিকার সচেতনতার ফল তো টইতেই প্রকট, খবরের কাগজে বেরনোর আফটার এফেক্ট কী ভাবা যায়? এবং মনে রাখতে হবে সরকারের হাতে দেওয়ার বা খবরের কাগজে বেরোনোর পরের রিঅ্যাকশনগুলিতে টইয়ের মতো ঈশানের সুতার্কিক তাৎক্ষনিক রিজয়েন্ডারগুলি থাকছে না। ভুল ও প্রায় ভুল শব্দাবলীর রিফ্রেজ ও গোলপোস্ট সরানোর তাৎক্ষনিক সম্ভাবনাও নয়। অন্তত খসড়া রিভিশন -৩ প্রকাশের আগে পর্যন্ত।

    তবে এতে করে ডায়লোগ নি:সন্দেহে বাড়বে। ভুল দেখলে বা অপছন্দের জিনিস দেখলে লোকে বেশি বেশি চ্যাঁচাবে। শুধু রিসেপ্টর এন্ডে সব বক্তব্য এসে পৌঁছনোটা ইমপর্ট্যান্ট। নিশ্চয়ই সেই দিকটা এনসিওর করা হয়েছে - যথা খসড়া নিয়ে পাঠকদের যে কটা চিঠি কাগজে ছাপা হবে শুধু সেগুলো নয়, সমস্ত চিঠি খসড়া লেখকদের কাছে পৌঁছনো এনসিওর করা।

    আশা করি,আকাদা আমায় এতদিনে যেটুকু চিনেছে তাতে এই লেখার বক্তব্যটুকু যে কোনো মতেই প্রবল ব্যক্তি আক্রমণ নয়, সেটা বুঝবে। "ভুল" ও "প্রায় ভুল শব্দাবলী" ও আমি খসড়ার কোনো শব্দ বা শব্দাবলী সম্পর্কে লিখিনি।

    আর আলোচনা তো এখনো চলছে। খসড়া সংশোধন ও কাটাকুটি তো কন্টিনিউয়াস প্রসেস। খসড়া রেভ আপ তো হবেই। তো যা যা বলা হয়নি এতদিন, সেগুলো ও বলে ফেলাই যায় মনে হয়।
  • aka | 24.*.*.* | ১৮ জুন ২০১১ ২১:৪৪479201
  • এটা ওমনাথ না তাতিন? গুলিয়ে গেল। আপাতত ফাদার'স ডে তে উল্টো দায়িত্ব পালন করতে হচ্ছে। রাতে এসে লিখব। লেখার আছে, অবশ্যই আছে।
  • PT | 203.*.*.* | ১৮ জুন ২০১১ ২২:৩৮479212
  • @Ishan
    একটু communication gap হয়েছে। রাজনীতিবিদরা হাওয়ায় অনেক কিছই ভাসিয়ে দেন তা নিয়ে আমার মাথাব্যাথা নেই। সমস্যা হচ্ছে ধান্দাবাজ মিডিয়া যখন কিন প্রমাণ চাড়াই কাউকে টার্গেট করে এবং (সম্ভবত: ইচ্ছাকৃতভাবেই) সেটা প্রমাণ না করে ছেড়ে দেয় সেই হাওয়ায় ভাসানো খবরগুলোর ব্যাপারে আমার আপত্তি জানিয়েছি। শ্রীমতি সেলিমের খবরটা এই পর্যায়ের।

    আর ঐ পোড়া কুপন ইত্যাদি নিয়ে আমি কিছু লিখিনি কেননা ভোটের আগে আমি কোন পোস্টিং করিনি।
  • PT | 203.*.*.* | ১৮ জুন ২০১১ ২৩:৩০479223
  • @nyara
    অর্পিতা ঘোষকে নাট্যপরিচালক হিসেবে শ্রদ্ধা করার মত কোন নাটক দেখিনি। আমার দেখা গত তিরিশ বছরের সমস্ত বাংলা নাটকের মধ্যে পশুখামার একটি অত্যন্ত মেঠো নাট্যকর্ম। সেটি অর্পিতার রাজনৈতিক অবস্থানের জন্য বলছি না। বেশ কয়েক বছর আগে বিভাস ""অদ্ভুত আঁধার"" নামে একটি অসাধারণ নাটক করেছিলেন যা কিনা বাম সরকারকে যথেষ্ট বিব্রত করেছিল। একজন প্রাক্তন বাম সাংসদ খামোকা পশুখামারকে বাড়তি অক্সিজেন জোগালেন, না হলে নাটকটি নিজের থেকেই বন্ধ হয়ে যেত। "বকলমে" শব্দটি আমার নিজস্ব প্রয়োগ এবং অর্পিতার পরিচালনায় উচ্চশ্রেণীর কোন নাটক না দেখা পর্যন্ত আমি ঐ বিশেষণটি বহাল রাখব।

    শম্ভু মিত্রকে নিয়ে আমার আগের উত্তর আপনাকে সন্তুষ্ট করতে পারেনি। আরেকবার চেষ্টা করি। আমি যেটুকু বুঝেছি শম্ভু মিত্রের ব্যক্তি স্বাধীনতা বোধের তীব্রতার সঙ্গে বোধহয় তাঁর সমসাময়িক দের পক্ষে মানিয়ে চলা কঠিন কাজ ছিল। আর শেষের দিকে ক্ষীয়মাণ দৃষ্টি/হতাশা/বিরক্তি/ঔদ্ধত্য-র কারণে নিজেকে গুটিয়ে নিয়ে নাট্য জগৎ থেকেই নিজেকে বিছিন্ন করে ফেলেছিলেন। যে কিংবদন্তি অভিনেতা নাটকই করতেন না সেই একাকি মানুষটি বাম বা ডান কোন সরকার দ্বারা নিয়োজিত হয়ে কোন কমিটির দায়িত্ব সামলাবেন সেটা ভাবাও বাতুলতা।
  • til | 124.*.*.* | ১৯ জুন ২০১১ ০৩:৩৫479234
  • আকা ও ওমনাথ বাবুদের বক্তব্যের পরিপেক্ষিতে আমার দু পয়সা।
    (১) রয়ে বসে পারফেক্ট করতে গেলে প্রস্তাব দেয়াই হবে না কোনদিন।
    (২) তবে half-baked প্রস্তাব দিলে সরকারের প্রতিনিধি গ্রহণ নাও করতে পারেন। প্যাকেজিঙের উপকারিতা এখানেও প্রযোজ্য।
    (৩) এটাও মানতে হবে ঈশান ও পাই-দি তাঁদের নিজস্ব সময়ে এইসব করছেন; আমরা তো মন্তব্য করেই খালাস।

    ------------
    খসড়ার খসড়া প্রসঙ্গে

    গুরুর পক্ষ থেকে একটা ফর্ম্যাট দেয়া হোক তাতে সবাই তাদের সাজেশন দিন। এতে করে সামঞ্জস্য বজায় থাকবে, সম্পাদনা ও ফাইন্যাল কসড়া করতে সুবিধেও হবে -cut & paste করে।
    এই ধরুন:

    ১। বিষয় (২-৩ লাইন)

    পশ্চিমবঙ্গে vocational course/training এর বিস্তার

    ২। ব্যাকগ্রাউন্ড (উপক্রমণিকা?) (৫-৬ লাইন)

    ITI গুলোতে সাধারণত: ফ্যাক্টরিতে কাজে লাগে যেমন লেদ মেশিন অপারেটিং ইত্যাদির পাঠ দেয়া হয়; অন্যান্য trade যেমন tiling, bricklaying, ক্যাবিনেট মেকিং, plumbing ইত্যাদির ডিমান্ড আছে ও বাড়ছে। বর্তমানে apprentice হিসেবেই এ বিষয়ে দক্ষতা অর্জন করা যায়, কোন থিয়োরী শিক্ষা দেয়া হয় না। থিয়োরী ওব্যবহারিক শিক্ষা থাকলেই সত্যিকারের ঔৎকর্ষ অর্জন করা সম্ভব এবং employability বাড়বে।

    ৩। ডিমান্দ: আজকাল বিল্ডিং ইন্দাস্ট্রির প্রভুত প্রয়োজন দক্ষ কারিগরের; মুর্শিদাবাদ জেলার রাজমিস্ত্রীর দক্ষতা বিদিত। মধ্যপ্রাচ্যে ও western country তে দক্ষ tradesman এর চাহিদা রয়েছে। একজন প্লাম্বার হেসে খেলে এক সার্জনের সমান রোজগার করেন। সফটওয়ার ইঞ্জীনীয়ারের মত এই দক্ষ শ্রমিক বিদেশে (দেশে ও) চাকরী পেতে পারবেন...

    ৪। কি করণীয় .......
    etc etc


    -----
    আমি একটা উদাহরণ দিলাম মাত্র। গুরুর বিদ্বজ্জন একটা গ্রহণে্‌যাগ্য ফর্ম্যাট দিন।
    উপরের বক্তব্য অনেক প্রতিকূলতার মধ্যে লেখা হল। একটা পুরোনো ধার করা ল্যাপটপে পেশ করা হলো। অফিসের কম্প্যুটার নিয়ে গেছে, আমি কম্প্যুহীন আপাতত।
  • til | 124.*.*.* | ১৯ জুন ২০১১ ০৫:৪৩479245
  • আই টোল্‌দ ইউ সো!
    আজ দেখছি টেলিগ্রাফে ও স্কিল বিল্ডিং নিয়ে গোদরেজ সাহেব বলেছেন!

    'I will suggest that you announce a five-year plan to ensure a double-digit growth for the Bengal economy. If this happens, the perception and branding of the state will change…. Also, please consider abolishing the urban land ceiling act. Housing development will add to the growth of the state. Education and skill-building are two other areas
    Adi Godrej,
    chairman, Godrej Industries
    '
  • til | 124.*.*.* | ১৯ জুন ২০১১ ০৯:১৩479256
  • *I told you so!

    --
    গোদরেজ সাহেব হাউসিং ইন্ডাস্ট্রীর কথাও বলেছেন দেখছি। এই সব পশ্চিমী দুনিয়ায় হাউসিং একটা বড় ফ্যাক্টর ইকনমির। আমি অতশত বুঝিনে তবে tradesman দের রমরমা।
    আমাদের দেশে এই সামান্য টাইলিং এর কাজে যে দক্ষতা, উপযুক্ত যন্ত্রের (tools) ব্যবহার নেই সে এয়ারপোর্টের টয়লেট দেখলেই বোঝা যাবে। সেখানে তো পয়সার কার্পণ্য ছিলো না! সেক্টর ফাইভের কোন অফিসে লিফটের ল্যান্ডিঙের দরজার টাইলিং এর যা হাল। অথচ কি সব দামী পাথর!
    কিচেন ক্যাবিনেট? আর্ধেক তো বন্ধই হয় না। দু এক জন ভাল মিস্ত্রী আছেন কিন্তু তাঁরা আর্টিষ্ট ট্রেডস্ম্যান বলা যাবে না।
    বৃকলেয়িং বা পেভিং এর হাল দেখেছেন রাসবিহারী এভের নতুন ফুটপাতে?
  • omnath | 85.*.*.* | ১৯ জুন ২০১১ ১০:৪৪479267
  • ওটা সিরিয়াস ওমনাথ। তাতিন তো তাতিন নামেই লেখে।
  • PT | 203.*.*.* | ১৯ জুন ২০১১ ১১:১৯479278
  • "you know a nation by its toilets"- কেউ একজন বলেছিলেন। এখন ক¾ট্রাক্টর ধরে কাজ করানোর যে প্রথা চালু হয়েছে তাতে অবস্থা অরো খারাপ হবে। কেননা সেরকম কঠোর সুপারভিশন না থাকলে ক¾ট্রাক্টর যাকে তাকে কম পয়সায় ধরে নিয়ে এসে কাজ করিয়ে নেবে।

    কিছুদিন আগে ভারতের জগদ্বিখ্যাত একটি ইজ্ঞিনিয়ারিং ইন্সটিটুটে এক অধ্যাপকের ঘরে উচ্চমানের টাইলস বসানো হচ্ছিল। ক¾ট্রাক্টর স্থানীয় অদিবাসী দুটো বাচ্চা ছেলেকে কাটার দিয়ে বসিয়ে দিয়েছে। সেই কাটার থেকে উৎসারিত ধুলো ছেলে দুটিকে ঢেকে ফেলেছে। এদেরকে শেখানো হয়নি যে কাটারের সঙ্গে জল ব্যবহার করা যায়। ছেলেদুটো শিগ্গিরি সিলিকোসিসে মরবে সে ব্যাপারে কোনৈ সন্দেহ নেই। ঘটনাচক্রে গোটা ব্যাপারটি সিভিল ইজ্ঞিনিয়ারিং বিভাগ যেখান থেকে দশ পা দূরত্বে ঘটছিল। এই বিভাগ থেকে গুচ্ছ গুচ্ছ ছাত্র মডার্ণ সিভিল ইজ্ঞিনিয়ারিং শিখে বিদেশে গিয়ে ভারতের মুখোঙ্কÄল করে!!
  • til | 124.*.*.* | ১৯ জুন ২০১১ ১২:২৪479289
  • পিটিবাবু সেই কথাই তো হচ্ছিল। স্কিলের অভাব কি সুপারভিসনে দূর করতে পারে? এটাই তো আমাদের সমস্যা। একজন সাধারণ ল্যান্ডস্কেপার (আমাদের ভাষায় মজুর) যে Dumpy level ব্যবহার করে তা শুনেছেন? ইলেক্ট্রিকাল মিস্ত্রী লেজার দিয়ে alignment করে? সব ক্যালকুলাস দিয়ে হয় না পিটিবাবু। হাতে ও কলমে (ইয়েস হাতে ও কলমে)শিখতে হয়।
    উপযুক্ত শিক্ষার অভাবে (ফোকটে লাইসেন্স) এর ফল তো কলকাতার রাস্তায় রোজই দেখতে পান, আমাকে আপনাকে প্রাণ হাতে করে রাস্তা পেরোতে হয়।
    হাওড়া ষ্টেশনে ঝাড়ু দেয়া দেখেছেন কখনও? কয়েক হাজার স্কোয়ার্ফুট। ধরুন আমাকে আপনাকে একদিন পরীক্ষামূলক ভাবে করতে বলা হলো। (মাফ করবে, জাষ্ট উদাহরণ, আপনাকে সত্যি সত্যি বলিনি)।অনেক অনেক GM,চীফ ইঞ্জীনীয়ার, IRS গাদা গাদা ডিগ্রী সুপারভাইজর রয়েছেন, ঝাড়ু দেয়ার যে উন্নত পদ্ধতি আছে সে খবর কি জানেন তাঁরা?
    এবং এটার গুরুত্ব?
    অন্তত: যারা সেই দায়িত্বে আছেন, কত কত কনসাল্টান্ট আসে যায়, এনারা বিদেশ যান।
    আসলে প্রবলেম হল অ্যাটিটিউডের। কম পয়সায় বুধুয়া বা বিশে কে দিয়ে কাজ করানো গেলে কে আর ভাবতে চায়। ফল তো দেখতেই পাবেন হাওড়া ষ্টেশনে।
    চীনকে ধরতে আমাদের কয়েক আলোকবর্ষ লেগে যাবে একই কারণে।
  • PT | 203.*.*.* | ১৯ জুন ২০১১ ১২:৫৩479301
  • যাচ্চলে, আপনার শেষ কথাটা তো সব সময়েই মাথায় ঘোরে। কিন্তু চীন নিয়ে কিছু বললেই এখন হয় ""চীনের দালাল"" গাল খাই নইলে চোখ রাঙানো প্রশ্নের সম্মুখীন হতে হয়: ভারতের মত ডেমোক্র্যাসি চান নাকি চীনের মত একনায়কতন্ত্র?

    শুনেছিলাম বা এখনো শুনছি মুক্ত বাজার নাকি সৃষ্টিশীলতার জন্ম দেয়। এই কুড়ি বছরের মুক্ত বাজার কি ভারতীয়দের সৃষ্টিশীলতা খতম করে দিল? নাকি কুড়ি বছরে শুধু দুদল কুলির সৃষ্টি হল? - একদল ঠান্ডা ঘরে বসে প্রোগ্রামিং করে মস্তিষ্ক নষ্ট করে আরেকদল ঐ ঘর তৈরি করার জন্য টাইল্‌স কাটারের ধুলোতে ফুসফুস নষ্ট করে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন