ছাদ এবং বড়ো দিদিমার ক্লাসঘর : সোমনাথ মুখোপাধ্যায়
বুলবুলভাজা | ইদবোশেখি | ২৪ এপ্রিল ২০২৬ | ৪৬১ বার পঠিত | মন্তব্য : ৭
আসগর তার বাগানের একঢাল সবজি এনে হাজির করেছে ব্যাগ ভর্তি করে। নতুন কচি পটল, সজনে পাতা , সজনে ফুল, বেগুন, টসটসে পাকা লাল টমেটো আরও কতো কি! আসগরের আব্বাজান আফসরের সঙ্গে প্রিয়তোষের খুব খাতির ছিল। সেই দোস্তির ধারা এখনও বজায় আছে দেখে টিঙ্কা, পিঙ্কা অবাক হয়ে যায়। এখন রমজানের রোজা চলছে আসগরের , তাই এ বাড়ির কিছুই মুখে তোলার উপায় নেই।