এবার সফলতা জোটেনি, কিন্তু তামিলনাড়ুতে বিজেপির সম্ভাবনা কি একেবারেই নেই? : রাঘব ভি
বুলবুলভাজা | ভোটবাক্স : বিধানসভা-২০২১ | ০৭ মে ২০২১ | ৩৫৬৯ বার পঠিত
সাধারণভাবে তামিলদের দুর্নীতি নিয়ে তত সমস্যা নেই। জনতা জানে দুটি প্রধান রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত, এবং সে নিয়ে তাদের খুব কিছু যায় আসে না। এ ব্যাপারে কামাল হাসানের উদাহরণ উপযুক্ত হতে পারে। তিনি স্বচ্ছ রাজনীতির কথা বলেছিলেন, বলেছিলেন বিকল্প রাজনীতির কথা। তিনি নিজে নির্বাচনে পরাজিত হয়েছেন, তাঁর দল একটি আসনও পায়নি। তাঁদের প্রাপ্ত ভোটের পরিমাণ ২.৫ শতাংশ।