কালবেলা : রত্নদীপা দে ঘোষ
বুলবুলভাজা | ইস্পেশাল : উৎসব | ৩০ অক্টোবর ২০২০ | ২৯৩০ বার পঠিত | মন্তব্য : ১
তিনিও হাতে তুলে নিলেন অপরাজিতা। অপরা অমলতাসের বিভূতি দিলেন বসুধাকে। রিমঝিম ধ্বনি, সাজলো পরমা প্রকৃতি। চটজলদি প্রদোষ আর যামিনী আঁকলেন, মোমরঙের সাথে সামান্য গর্জনতেল মিশিয়ে। মোহন-উতল সরস্বতীর ঢেউ। ঊষাদেবীর পোষা মুকুর এসে বসলো মঙ্গলঘটের চূড়ায়। নিপুণ তান, শুদ্ধস্বরে লেখা হল দর্পণমুরলী এবং আয়ুষ্মতী কোজাগরী।
শিশুরা আবার বেরিয়ে এলো ঘর থেকে। স্কুলের আলপথগুলি মেলে দিল পেন্সিলের ডানা। কিশোরী সাজলো সরলঅঙ্কের আভায়।