টু মী অর নট টু মী : বল্লরী সেন
বুলবুলভাজা | আলোচনা : সমাজ | ২৩ সেপ্টেম্বর ২০২০ | ৩৬৯৪ বার পঠিত | মন্তব্য : ৬
এম জে আকবর কতটা দোষী আর কতটা মিথ্যা অভিযুক্ত, এর আনুপুঙ্ক্ষিক তদন্ত হওয়া দরকার। এবং সবিশেষ বাদী প্রতিবাদী শিবিরের বাইরে বিষয়ের নানা দিক খতিয়ে দেখা প্রয়োজন, কারণ ভারচুয়াল যোগসূত্র আমাদের কাছ থেকে নিরপেক্ষ রায় দেবার স্বাভাবিক ক্ষমতা কেড়ে নিয়েছে। কেবল সত্যের জন্য কোনো দরদ নেই আমাদের, তবু আমরা গসিপ থেকে সরে আসবো না। প্রতিদিন যেন এই স্ক্যান্ডালের বাটি পূর্ণ থাকে।