জোছনায় তোমার সঙ্গে ভিজবো বলে : ছুটি রায়চৌধুরী
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ২৮ জুলাই ২০২৬ | ১৫ বার পঠিত
কিছু বিষয় থাকে একান্তই ব্যক্তিগত। ব্যক্তিগত পরিসরে প্রকাশ্যে নানা মনস্তাত্ত্বিক ও সামাজিক অপরাধ। অথচ ওই অপরাধে দোষী সাব্যস্ত করার কোনও বিধান নেই। উল্টে এরা সমাদৃত হয়। পরদোষ অন্বেষক সমাজে এরা কেউ কেউ তালেবর হয়ে যান।
অদীনও সেদিন পেল হিরোর সম্মান। কলেজের ক্যান্টিনে বসে সে অর্ণকে ডাকল, ভোলা, এই ভোলা। ক্যান্টিনে কাজ করত ভোলা নামের একটি লোক। সে তো অবাক। বাপের বয়সীকে নাম ধরে ডাকছে। এ কোন শিক্ষিত ছেলেরে বাবা!
বন্ধুদের হাসির সমবেত হুল্লোড়ে আর অর্ণর বিব্রত হাসি বোঝাল, ভোলা নামের একজনের উদয় হয়েছে ইংরেজি বিভাগে।