কলোনির ক্রিকেট : কৌশিক বন্দ্যোপাধ্যায়
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০২ এপ্রিল ২০১১ | ৯২৫ বার পঠিত
অন্যভাবে বলা চলে ২০০৩-এর বিশ্বকাপ খেলা হিসেবে ক্রিকেটের শেষ হয়ে যাওয়ার শুরু। তবে তার চেয়ে জরুরী ঘটনা হল একুশ শতকে ক্রিকেটে ভারতের একটা জয় এমন একটা জাতীয় উন্মাদনা তৈরী করে যার সামনে দেশের অন্য সমস্ত সমস্যা, লোকের সমস্ত ক্ষোভ এক ধাক্কায় দূর হয়ে যায়। বদলে যাওয়া এক অচেনা দৈনন্দিন সংস্কৃতির প্রতীক এখনকার ভারতীয় ক্রিকেটারদের মাঠের মধ্যের আচরণ। খেলা হিসেবে ক্রিকেটে অনুৎসাহী যারা তৃতীয় বিশ্বে ক্রিকেটের বাণিজ্যিকরণের মূলে, তারাই ভারতে এই নয়া ক্রিকেট সংস্কৃতির প্রবর্তক - দুর্ভাগ্যক্রমে, যার ফলে ক্রিকেট "ভদ্রলোকের খেলা' থেকে ক্রমশ: দূরে সরছে।
অতিমারীর অভিজ্ঞতায় নগর পরিকল্পনার প্রশ্ন : কৌশিক বন্দ্যোপাধ্যায়
বুলবুলভাজা | আলোচনা : স্বাস্থ্য | ২৯ সেপ্টেম্বর ২০২১ | ২২৩৭ বার পঠিত
বিশ্বজোড়া অতিমারী এই প্রথম নয়, তবু গত প্রজন্ম ও বিগত মহামারীর থেকে যা কিছু আমরা শিখে থাকি - তা ঠিকমতো প্রয়োগ করার সুযোগ সীমিত হয়ে পড়ে এমন দ্রুত-বর্ধনশীল মহানগরগুলির ক্ষেত্রে। তবে এই অস্বাভাবিক পরিস্থিতিতেও বেশ কিছু শেখার আছে, এমনকি ধারাভির বাসিন্দাদের আপৎকালীন ব্যবস্থা থেকেও! যেমন, উগান্ডার কাম্পালাতে মূলত অপারগ বা বয়স্কদের জন্য স্থানীয় উৎপাদকরা একটি অ্যাপের সাহায্যে সাইকেলে জরুরী জিনিসগুলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এমন সব উদ্যোগের ফলে রোগের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা হয়তো কম হতে পারে, কিন্তু নাগরিকদের জীবিকা হারানো, অনাহার, ভিন্ন রোগীদের চিকিৎসা-বিভ্রাট ও অন্যান্য দুর্ভোগের কোনও যথাযথ হিসাব বা তথ্য পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার সুদক্ষ ব্যবস্থার অভাব ও অনীহার জন্য।