তসলিমা নাসরিন, এবং আরো কিছু কথা : ঈশান শর্মন
বুলবুলভাজা | আলোচনা : বিবিধ | ০১ জানুয়ারি ২০০৫ | ১২৭৯ বার পঠিত
তসলিমা নাসরিনের নাম প্রথম শুনি নির্বাচিত কলাম বইটির সুবাদে। কানে আসে বইটি চূড়ান্ত র্যাডিক্যাল এবং সারা বাংলাদেশে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। কি এমন নতুন কথা লিখেছেন ঐ মহিলা, জানার আগ্রহে প্রায় দ্রুতপঠনের তৎপরতায় শেষ করে ফেলি নির্বাচিত কলাম, এবং, বলতে দ্বিধা নেই, বেশ হতাশই হই। গোটা বইটিতে এমন একটিও নতুন ধারণা খুঁজে পাইনি, যা ইতিপূর্বে বিভিন্ন নারীবাদী আখ্যানে বহুচর্চিত নয়। অবশ্য এরকমই হবার কথা, কারণ লেখাগুলি সংবাদপত্রে কলাম হিসাবে প্রকাশিত।