তিনটি কবিতা : অরিত্র চ্যাটার্জি
বুলবুলভাজা | কাব্য | ১৬ এপ্রিল ২০২৪ | ১৩৪৬ বার পঠিত
ভালোবাসার কাছে যদি পারো, খুলে রেখো
তোমার মুখোশ ও দস্তানা
এসব এমন, এমনই একটা সময়
যখন নিজের কাছে নিজের উপস্থিতি সন্দিগ্ধ ঠেকছে খুব
খানিক তফাত রেখে তোমায়
নিরীক্ষণ করছে তোমারই পাথরের অবয়ব, ওই
তার চোখের মণিহীন চাউনি, ধারালো
পেরেকপ্রবণ দৃষ্টিতে দূরের নীলাকাশে, অনাগত মেঘের
মত ওই তোমার ছায়া লম্বালম্বি বিদীর্ণ হয়ে যাচ্ছে
দেখো, সবুজাভ দেওয়ালের গায়ে লেগে থাকা তার
টুকরো হাতের ছাপ, অঙ্গ ও মাংসপেশি,