নির্বাচনী প্রচারে জনজীবনের মূল বিষয়গুলি কি উপেক্ষিত? : অচিন চক্রবর্তী, অনির্বাণ চট্টোপাধ্যায়, কুমার রাণা
বুলবুলভাজা | ভোটবাক্স : বিধানসভা-২০২১ | ২৯ এপ্রিল ২০২১ | ৩৮৩৯ বার পঠিত | মন্তব্য : ১
কৃষককে একটা শ্রেণি হিসেবে দেখার সমস্যা আছে। কারণ কৃষক এক রকম নয়, কৃষকের অনেক স্তর রয়েছে। এবং ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে এই স্তরবিন্যাসটাও ভীষণ আলাদা। পাঞ্জাব, হরিয়ানায় কৃষকদের যে শ্রেণিবিন্যাস আর আমাদের পশ্চিমবঙ্গে কৃষকদের যে শ্রেণিবিন্যাস— দুটো একেবারেই মেলে না, ঐতিহাসিক ভাবেই মেলে না, খুবই আলাদা। পশ্চিমবঙ্গে কেন কৃষি আন্দোলন খুব একটা জোরদার হচ্ছে না, নির্বাচনী বিষয় হয়ে উঠছে না, তারও একটা কারণ সম্ভবত এই তফাতটার মধ্যেই আছে।