অস্থির সময়ের বি এন পি। (১)লাঠি হাতে খন্দকার দেলোয়ার হোসেনকে এখনো চোখ বন্ধ করে খুঁজে পাচ্ছি। পোড়খাওয়া একজন রাজনীতিবিদ। আমার মনে হয় ওয়ান ইলেভেনের সময়ে সবচেয়ে বড় পরীক্ষা দিয়ে টিকে থাকতে হয়েছিল বি এন পি কে। চারদিকে একটা গুমোট পরিস্থিতি। স্মার্ট ম্যান মান্নান ভূইয়া এক সময় সব রাজনৈতিক দলের জন্য আইডল ম্যান হিসাবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন বি এন পি আর বেগম খালেদা জিয়ার ছায়াসংগী হিসাবে পাশে ছিলেন। কথার মাধুর্য আর প্রখর মেধাবী সংসদ প্রান হয়ে আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, আঃ রাজ্জাককে ডিল করার কারিশমা আমরা দেখেছি যদি ও বর্তমান প্রযন্মের কাছে তা রুপকথার মতো। দেশে জরুরি ... ...
কি হতে যাচ্ছে। এখনো হিরোশিমা নাগাসাকিতে বিকলাঙ্গ শিশুদের জন্ম হয়। অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে জাপানের মানুষ আতংকে থাকে। আবারও কি তাই হতে যাচ্ছে? প্রস্তর যুগে ফিরে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে আমেরিকা। তাই গত মঙ্গলবারের রাত টি অনেক দীর্ঘ হতে থাকে। স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় কি হতে যাচ্ছে সেই হাড়হিম করা অপেক্ষা সারা দুনিয়ার মানুষকে রেখেছিল এক অনিশ্চিত পরিস্থিতির ক্লাইমেক্স দেখতে। ট্রাম্পকে দমানো যাচ্ছে না কোন ভাবেই। বিগত কয়েক দিনের ট্রাম্পের ৪৫ ঘন্টা, পাচ দিন, দশ দিন ইত্যাদি হুমকি গুলো একটা সময় বেহুদা বচন রুপে পরিনত হতে থাকে। আর ততই ইরানের আক্রমণ আরও বাড়তে থাকে। পুর্বে বেশ কিছু আলোচনায় উল্লেখ ... ...
একজন মানুষ আর ক দিন বাচে?মানুষ পোড়ানো তুমুল সূর্য ওঠিক ঠিক বিকেলের পরে নিস্তেজ হয়।তারপর শান্ত মোমের মতো তরল হয়ে,মরা মানুষ আশ্রয় খোঁজে কবরে।সূর্য ঢুকে যায় আকাশের কোলে। ... ...
(১)মানুষ।ডাস্টবিনে অজস্র সময় কেটেছে আমার,ময়লার স্তূপের ভিতর হন্য হয়ে খুঁজেছি মানুষ।প্রহর কেটে গেছে বানের জলের মতো নিয়মে।তারপর জানলাম বহুকাল পরে,সেখানে মানুষ থাকে না।মাঝে মাঝে সেখানে ভ্রুন পাওয়া যায়,বেওয়ারিশ প্রসবের রক্ত কাপড়।অথবা নরম অস্থিমজ্জার মাংসপিন্ড।আমি সেখানে মানুষ পাবো কিভাবে?অথচ আমি সেখানে মানুষ খুঁজেছি,পচা বর্জ্যতে মানুষ থাকে না।(২) কবে আসছো?একদিন যদি দেখা হচ্ছে আমাদের,হোকনা অল্প আয়ুস্কাল।আমার চোখে যদি ভুল করে চোখের পাতা ফেলিস,মুহূর্তে খরায় শুকিয়ে যাবে তোর বুকের ভিতর।পুড়ে ছাই হয়ে যাবে ছুয়ে দেখা পুর্ব পুরুষের হাত,অথবা লালা সব আর বুকের উপর অগুণতি চুম্বন।আমি তোমার ঠোঁটে, ঠোঁট ছোয়ালেই,মুহূর্তেই মাটি ফুড়ে বেরিয়ে আসবে জল,তোর বুকের ভিতর আদ্র হয়ে আসবে অসম্ভব,চোখের পলকেই শীতল হবে,বুকের যাবতীয় ... ...
ইরান যুদ্ধ যে দীর্ঘদিন ছাড়িয়ে যাচ্ছে তা সম্ভাব্য বলেই ধরে নেওয়া যায়। যে আপোষ আলোচনার কথা বাতাসে ভাসছিল তা গোলা বারুদ আর নিয়মিত ক্ষেপণাস্ত্র আঘাতে নস্যি হওয়ার উপক্রম মাত্র। স্থল বাহিনী পাঠানোর খবর ও জোরসোর খবর ছড়াচ্ছে। মিশরে ইতোমধ্যে রাত ৯ টার পরে দোকান বন্ধ করতে নোটিশ জারী হয়েছে, ভারত নিয়মিত আলোচনায় ব্যস্ত সময় পার করছে, একলাফে তেলের দাম বাড়িয়েছে, প্রাদেশিক সরকারের সাথে অনলাইনে কৌশল নিয়ে আলোচনা হয়েছে, তেলের পাম্পে লম্বা লাইন আর গ্যাস নিয়ে আশংকা দেখা দিচ্ছে। ফিলিপাইনে ও জরুরি অবস্থা জারী করেছে বলে সংবাদে এসেছে। ব্রিটিশ সরকার ভবিষ্যতে অর্থনৈতিক দুর্দশা আর অশনী সংকেত নিয়ে প্রকাশ্য ঘোষণা দিয়ে রেখেছে। ... ...
স্নায়ুযুদ্ধ বহুল প্রচলিত শব্দ আন্তর্জাতিক পরিমন্ডলে। কিন্তু তার ফাঁকে ফাঁকে সামরিক যুদ্ধের স্বাক্ষী ও হয়েছে পৃথিবীর মানুষ। সম্প্রতি কালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ টাকে খুব অল্প সময়ের যুদ্ধ বলে প্রথম দিকে ধারণা হলে ও তা এখন দীর্ঘ সময় গড়িয়েছে। ২৪ ফেব্রুয়ারি ২০২২ এ শুরু হওয়া যুদ্ধ টা চার বছর ছাড়িয়ে যাচ্ছে। রাশিয়া কে আমেরিকার সাথে আর ইউক্রেন কে ইরানের সাথে তুলনা করলে চিত্র টা কাছাকাছি স্পষ্ট হয়ে উঠে। আমেরিকা আর রাশিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্নের কোন সুযোগ নেই। আমেরিকার ঘাড়ে বন্দুক রেখে রাশিয়াকে ... ...
আর মাত্র কয়েক ঘন্টা। ট্রাম্প হঠাৎ করে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে রেখেছে। সোমবার বাংলাদেশ সময় ভোর পাচ টায় তার সমাপ্তি হতে যাচ্ছে। যুদ্ধের ময়দানে আলটিমেটাম নতুন কিছু নয়। এটা অনেকটা আত্মঘাতী সিদ্ধান্ত। অতীত ইতিহাসে এই আলটিমেটাম খুব একটা কাজে আসার মতো উদাহরণ খুব একটা চোখে পড়ে না। আলটিমেটাম জারী তাহলে কেন? ইরান নিয়ে আমেরিকা বা ইসরায়েলের স্টাডির যে ব্যাপক ঘাটতি আছে তা ইতোমধ্যে টের পাচ্ছে। একটা দেশ আর কতটা এগুতে পারে। ইরাক ইরানের দীর্ঘ যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি। লম্বা সময় ধরে আমেরিকার অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক মহলে কোন ঠাসা অবস্থা আর কিছুদিন পুর্বে ইসরায়েলের সাথে কয়েকদিনের যুদ্ধ থামতে না থামতেই এবারের ... ...
সংবিধান বনাম গণভোট। সাংবিধানিক ব্যাখ্যা নিয়ে জোরে সোরে আলোচনা চলছে। আওয়ামী সরকারের সময়ে সংবিধানের যে সংশোধন হয় তাতে সংবিধান নয় সেটা আওয়ামী লীগের মেনিফেস্টো’র আরেক রূপ ছিলো। সেই নিয়ে আপত্তি ছিলো সবার। তারপর ও নিজেদের স্বার্থে সংবিধান থেকে গণভোট বাদ দেওয়া, যুদ্ধাপরাধী জামায়াতকে রাজনীতির মাঠ থেকে তাড়িয়ে দিতে স্পেশাল অনুচ্ছেদ যুক্ত করা, সাতই মার্চের ভাষনকে সংবিধানের মধ্যে যুক্ত করার মতো দুনিয়ার বিরল বিষয় প্রবেশ করে তার বিতর্ক কম হয় নি। এমনকি সেই সংবিধানের যে কোন দাড়ি কমা সেমিকোলন পরিবর্তন করার চেষ্টা করলে রাস্ট্রদ্রোহিতার শামিল, যার শাস্তি মৃত্যুদন্ড যুক্ত করার মতো সাংঘাতিক ধারণাটাকে শুধু মাত্র যুক্ত করার পিছনে ছিলো ক্ষমতা কুক্ষিগত করার ... ...
আরব সাম্রাজ্যের পতন কি অত্যাসন্ন?আরব বিশ্বের দেশগুলো মেরুদণ্ড সোজা করার চেয়ে বিলাসবহুল জীবন, রাজতন্ত্র টিকিয়ে রাখতে আর নিজেদের সম্পদ বিকিয়ে দিয়ে যুগের পর যুগ দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ থাকতে পছন্দ করে। ইরান সেটা পারেনি বলেই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অবরোধ, স্যাংশন বা যুদ্ধ করতে হয়েছে নিয়মিত ভাবে। ইরান কে আরব দেশগুলো ভয়ের কারণ হিসেবে না দেখলেও যদি কখনো দরকার হয় তবে তাদের ভুমিতে থাকতে দেওয়া আমেরিকা ইসরায়েল রক্ষা করবে সেই নির্ভার ছিল। আমেরিকা কিংবা ইসরায়েলের সাথে টক্কর না দিয়ে তার চেয়ে তেলের বিনিময়ে আয়েশি জীবন যাপন আর রাজতন্ত্রকে টিকে রাখাই প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমেরিকা কথিত গনতন্ত্রের বুলি আওড়িয়ে অনেক দেশের ... ...
শাহবাগ বনাম সংসদ। সালাউদ্দিনকে মোকাবিলা করার মতো বিরোধী শিবিরে তেমন যোদ্ধার অভাব হাড়েমজ্জায় টের পাচ্ছে জামায়াত। সংসদ আর শাহবাগের মোড় এক নয়। সংসদে যুক্তি চলে আইনের, সংবিধানের। একগাদা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম হুজুর দিয়ে যে সংসদ চলে না তা আর বুঝতে বাকি নেই। এক সালাউদ্দীন আপাতত কাপিয়ে দিচ্ছে, মাথায় রাখতে হবে এখনো পাইপলাইনে আন্দালিব রহমান, সাকি, আইনমন্ত্রী, ফজলুর রহমান, মাহবুব উদ্দিন খোকন, ডেপুটি স্পিকার কায়সার কামাল, আরও কত বাকি। খেজুরের বিচি আর শাড়ী ব্লাউজ নিয়ে রাস্তায় মানুষ জড়ানো যায় কিন্তু সংসদ নয়। সংসদ কোন ওরশ মাহফিলের যায়গা নয় যে আমির হামজা জান্নাতের লোভ ধরিয়ে মাশাল্লাহ হাসিল করতে পারবে। সাংবিধানিক রীতিনীতি প্রটোকল ... ...