পাগলা গণেশ কে?
পাগলা গণেশ কী? মনে হয় দ্বিতীয় বা তৃতীয় বার ননসেন্স লেখার চেষ্টা করলাম। জানি একদম জঘন্য হয়েছে। তবুও যদি একদম পাতে দেওয়ার মতো না হয়, বলবেন মুছে দেব।মাছরাঙা ভুলে ডাঙ্গা, দাঙ্গা লাগায় জলে,মাছগুলো মুখ তুলে দিয়ে গালি যায় তলে। মাছরাঙা শাঁসায়, বলে,"দেখা হবে ডাঙ্গা পেলে।" এরপর যদি চাঁদ উঠে বলে,ভুলে গেছি কাকে বলে জোৎস্না? হয়রান হোস নাকো, পেরিয়ে সামনের সাঁকো, চুপচাপ চলে তুই আয় না! রাত বেশি ... ...
স্নান করে নিল রেহানা। স্নান করলে বেশ চাঙ্গা লাগে। ঘুম না হলেও, শরীরটা ঝরঝরে লাগে। তাতে কাজ করতে বেশ সুবিধা হয়। ওর বরাবরের অভ্যাস এই সাতসকালে স্নান করা। আগে খুব অসুবিধা হতো। গিজার ছিল না, ঠান্ডা জলে স্নান করতে হতো। এমনি গ্রীষ্মকালে কোনো সমস্যা ছিল না, কিন্তু শীতকালে হাড় পর্যন্ত কেঁপে যেত। মনে হতো, "আজ আর স্নান করব না। "কিন্তু স্নান না করলে ক্লান্তি লাগত। রেহানার প্রায় কোনোদিনই রাতে ঘুম হয় না। ঘুমের ওষুধ মুড়ি মুড়কির ... ...
সাতই ফেব্রুয়ারি, ২০১৪ "মাঝে মাঝে এমন সময় আসে যেখানে মনে হয় দুটো অপশন আছে। কিন্তু আসলে সেখানে হ্যাঁ ছাড়া আর কোনো অপশন নেই। না টা ডামি" আজকে বুঝতে পারলাম ওদের উদ্দেশ্য। কদিন ধরেই ওরা আমার উপর নজর রেখে চলছিল। আমি ভাবছিলাম, ওরা বুঝি আমাকে মারতে চায়। কিন্তু আজকে আমি কাজ সেরে নার্সিং হোম থেকে বেরোতে যাচ্ছি, একজন অচেনা লোক সামনে এসে দাঁড়াল। আমি ব্যাগ থেকে আমার টুপিটা বের করছিলাম। তাই ওকে হঠাৎ ... ...
পাঁচই ফেব্রুয়ারি, ২০১৪ "আমি ইতিহাস লিখতে চাই। তার আগে শুধু মৃত্যু থামাতে পারবে আমায়।" আর কদিন পরেই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হবে। পরীক্ষা ভালোই হয়েছে। আমি তার কথা চিন্তাও করছি না। আমি ভাবছি উচ্চমাধ্যমিকের পরে কী নিয়ে পড়া যায়? আমার সব বিষয়ই ভালো লাগে। বেশ দোটানায় পড়ে গেছি। একে কি আদৌ দোটানা বলা যাবে? চারটে বিষয়, তাই চারটানা বলা ... ...
আজ চারিদিকে যেখানে চোখ যায় সবাই বিকারগ্রস্ত, পাগল, মাতাল, খ্যাপা। তার মাঝে একজন ডেকে গেল, "ওই খ্যাপা।" আমি চারিদিকে তাকিয়ে দেখি, কেউ কোথাও নেই; আমি আর লোকটা ছাড়া, আমারও কদিন সন্দেহ হচ্ছিল নিজের অবস্থা নিয়ে, এই যে স্রোতে গা ভাসাতে পারছি না ... ...
একত্রিশে জানুয়ারি, ২০১৪ "প্রতিটি নেতার ভিতরে আসলে একটা স্বৈরাচারী থাকে। আরো নিখুঁতভাবে বলতে গেলে, প্রতিটি মানুষের ভিতরে।" মিনুর সাথে এখন প্রায় প্রতিদিনই কথা হয়। ও যেখানে পড়ে, সবজায়গাতেই আমি টিউশন নিয়েছি। অর্থকষ্ট তো নেইই, উপরন্তু আমার কিছু ক্যারাব জমে গেছে। অতো ক্যারাব হয়তো কোনো সংসারী মানুষের কাছেও নেই। আমি ভেবেছি আর মাস দুয়েক আরো কিছু জমাই। তারপর একটা চাষজমি কিনে নেব। একটা খামারবাড়ি করার ইচ্ছে ... ...
আমি যতবার আকাশ দেখতে চেয়েছি, আমার চোখ বেঁধে দিয়েছে ওরা, বলেছে, "দেখতে নেই। মন বিষিয়ে যায়, মুক্তির নেশা পেয়ে বসে। আর নেশা মানেই খারাপ। "আমি প্রতিবারেই বিশ্বাস করেছিলাম, বাধ্য ছিলাম খুব, একান্ত অনুগত। তারপর একদিন কেউ ছিল না পাশে, মানা করেনি কেউ..... আমি ভয়ে ভয়ে মুখ তুলেছিলাম, চোখ বন্ধ রেখেছিলাম ভয়ে, তারপর শেষে খুলেই ফেললাম। দেখলাম বেশ নীল, সুন্দর। আমার মালিক, সুপ্রিম লেডির মতো উগ্র ... ...
দোসরা জানুয়ারি, ২০১৪ "জল আর তেল মিশে না কে বলেছে? তবে সেই ঝাঁকুনির খোঁজ পাওয়া খুব মুশকিল।" আমার সিলেবাসের বই অনেকদিন শেষ হয়ে গেছে। সব বইগুলোই অন্তত বার দশেক রিভাইজ দিয়েছি। এখন আমি নিশ্চিত। শুধু ঘর ছাড়তে হয়েছে বলেই একটু চিন্তা। মা, দিদি বা দাদার নয়। নিজের পেটের চিন্তা। ওদের সাথে থাকলেও ক্ষতি ছাড়া লাভ কিছু ছিল না। ওরা তো মারা ... ...
দুর্গন্ধটা ছড়িয়ে পড়ছে চারিদিকে। প্রথমে সেটা আমার প্রতিবেশীর ঘর পর্যন্তই বিস্তৃত ছিল, এখন আমার দোরগোড়ায়, আমি খুব চেষ্টা করছি যাতে আমার ঘরে না ঢুকতে পারে,আমি পারফিউম, আগরবাতি, আতর সব ছড়িয়ে দিয়েছি ঘরে, কিন্তু যেন নরকের আগুনে পুষ্ট দানব এগিয়ে আসছে আমার দিকে, ও শুধু আমাকে হত্যাই করতে চায় না, আমার রূহের প্রতিও ও চরম লোভী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি সেই মর্মভেদী দৃষ্টি আমার সারা শরীরে অনুভব ... ...
বারোই ডিসেম্বর, ২০১৩ "সাহস আর বোকামির মধ্যে শুধু একটা সুতোর পার্থক্য। এপারে থাকে সাহসীরা আর ওপারে বোকা" আমি জানি না আমার দাদা কী চাইছে? ও কি পাগল হয়ে গেছে! বলছে ও নাকি রুদ্রদমন বাচস্পতিকে হত্যা করবে! বাবা খুন হওয়ার পর থেকেই দাদা একদম চুপ হয়ে গিয়েছিল। ও বাবাকে খুব ভালোবাসত। ও বাবার প্রিয় সন্তান ছিল। বাবা যদিও মুখে কিছু বলত না। কিন্তু বোঝা যেত যে বাবা ওকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। ও কোনো ভালো কাজ করলে বাবার মুখে ... ...