Malay Roychoudhury
গ্রাহক হন
বাঙালির জীবনের আটটি বিভীষিকা। ১৭৪০-৫০ মারাঠা বর্গি হামলা। লুঠ ধর্ষণ হত্যা। ১৭৫৭ পলাশিতে বেইমানি করে সিরাজের পতন। কারিগর ও বাঙালি অর্থনীতির মহা ধ্বংস শুরু। ১৭৭০ মন্বন্তর নয় সুপরিকল্পিত গণহত্যা। তিন কোটির মধ্যে এক কোটি মানুষ না খেয়ে মারা গেলেন। ইংরেজদের কর আদায় কিন্তু কমেনি। বেড়ে গেল। ১৯৪৩ মহা দুর্ভিক্ষ। ৫০ লাখের বেশি মানুষকে না খাইয়ে মারল ইংরেজ ও ভারতীয় রাজস্থা... লবি। ফ্যান দাও আওয়াজ। ১৯৪৬ কলকাতা /নোয়াখালি দাঙ্গা। ১৯৪৭ বাংলাভাগ। দেড় কোটি মানুষকে ঘরবাড়ি ছাড়তে হল। পূর্ববঙ্গ থেকে এলেন ৭০ লাখ। চলে যেতে হল ৭২ লাখ মানুষকে। কলকাতার মুসলিম জনসংখ্যা ৪৪.১৪% থেকে কমে ১৯৫১-তে ১০% হয়ে গেল। পূর্ববঙ্গেও হিন্দু জনসংখ্যা কমল। ১৯৭১ গণহত্যা। লাখ লাখ মানুষকে হত্যা করল পাকিস্তানের শাসক ... ...
ধানসিড়ি নদীটির তীরে আবার ফিরে আসতে চান জীবনানন্দ দাশ। রাষ্ট্রদ্রোহী? গঙ্গা আমার মা, পদ্মা আমার মা -- গেয়েছেন ভূপেন হাজারিকা। রাষ্ট্রদ্রোহী? মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান লিখেছেন নজরুল ইসলাম। রাষ্ট্রদ্রোহী? রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই রাষ্ট্রদ্রোহী। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি--কেন লিখেছেন?. তাও সহ্য করা যায়? পাকিস্তানে গেছে সিন্ধু নদী। তার নাম আছে। সব জলের বাঁধ ভেঙে দেওয়ার জন্য 'মুক্তধারা' নামে নাটক লিখেছেন। জাতপাত কুসংস্কার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লেখা লিখেছেন। মন্দিরে শুয়োরের ঢোকা সমর্থন করে গল্প লিখেছেন। বামুন বাবার মুসলমান সন্তানকে স্বীকৃতি দেওয়ার গল্প প্রসব করেছেন। বিধবার বিয়ে দিয়েছেন। বকরিদে গোরু কুরবানি করতে দিয়েছেন নিজের জমিদারিতে। মুসলমান ছেলে সৈয়দ মুজতবা আলীকে শান্তিনিকেতনে পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়েছেন অন্যদের আপত্তি অগ্রাহ্য করে। শান্তি ... ...
ভয় দেখানো নয়, দাদা সতর্কতা। একদল বলছেন, এতে কিছু হবে না। আদিবাসী দলিত সংখ্যালঘু এবং সব সমাজের মহিলাদের ক্ষতি হবে। দেখছি চারপাশে তথাকথিত ভদ্রলোকদের। শুনছি কথা। বলছেন, উদ্বাস্তু পরিবারের সন্তান বলছেন, পরে আসা উদ্বাস্তু নাকি বেআইনি বসবাসকারী। তাদের পূর্ব পুরুষদের সম্পর্কেও সেই সময় লোক একই কথা বলতেন।এঁরা সেকথা ভুলে গেছেন। তাঁদের পরে আসা উদ্বাস্তুদের ওপর খড়্গহস্ত। ব্রিটেনে ব্রেক্সিটের সময় একদল এশীয় পরে আসা এশীয়দের বিরুদ্ধে ভোট দিয়ে সর্বনাশ ডেকেছে। আমেরিকাতেও এক ঘটনা। কোনওভাবে, ছলচাতুরি করে নাগরিক বনে যাওয়া অ-আমেরিকানরা ট্রাম্প কে ভোট দিয়েছিলেন। এখন ফল হাতে নাতে বাঙালি ঘটি বিদ্বেষ দেখেছি। স্তিমিত হয়ে গিয়েছিল। শুধু খেলার দিন জাগতো। কিন্তু ইদানীং কী কুৎসিত গালাগালি শুনি। পথে। ম্যাটাডোর থেকে। মা ... ...
পশ্চিমবঙ্গের জনসংখ্যা বা ভোটার কি 'বাঙাল'দের জন্য শুধু বেড়েছে? এটা একটা কুপরিকল্পিত মিথ্যা প্রচার। বহু ডিগ্রিপ্রাপ্ত মানুষ সং... পরিবারের অপপ্রচারের ফাঁদে পা দিয়ে বলছেন এত ভোটার এল কোথায় থেকে?আপনি উবের ওলা ট্যাক্সি চাপলেই বুঝবেন কী কারণে পশ্চিমবঙ্গের ভোটার ও জনসংখ্যা বেড়েছে। চায়ের দোকান ইস্ত্রি দোকান ফুচকা দোকান রাস্তার ধারের দোকান? মালিক কারা? তাঁর ভাষা কি বাংলা? না হিন্দি? বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তু এসেছেন সন্দেহ নেই। কিন্তু তাঁদের চেয়ে অনেক বেশি বিহার উত্তরপ্রদেশ গুজরাটের লোক। পুরাতন কাপড়ের বদলে বাসন বালতি দেওয়া ব্যবসায় ৮০% গুজরাটের মহিলা।বাংলাদেশ থেকে আসা মুসলিম এক শতাংশও হবেন না। রোহিঙ্গা দেখেছেন কজন? এত এত ক্যামেরা মোবাইল! একটাও ছবি ভিডিও নেই কেন? রোহিঙ্গা ভাষা সমেত? পূর্ব ... ...
প্রতিটি অনুষ্ঠানে একদম শেষের মুখে আসতেন। আমার চার ছেলে মেয়ে। আরও একটা দাও। প্রার্থনা। দিলাম তো। তিনজন এসেছিল। একজন আসতে পারেনি। শুয়ে আছে। তোমাকে দিলে তো বাকিরাও চাইবে। এমনিতেই পাড়ার লোক বলেন, তোমাদের নাকি বেশি দিই! প্রতিবার ঠিক জিতে ফিরতো মমতা। মমতা সিং। আমি বলতাম, পক্ষীমাতা। ছেলে মেয়ে অন্ত প্রাণ। চুপ করে দাঁড়িয়ে থাকতো। সবাই চলে গেলে আলাদা করে দিতে বলতাম। আর শোনাতাম, একটু আগে আসতে পারো না! কখনও শুনতাম, কাজে গিয়েছিলাম। কখনও -- বাড়িতে ছিলাম না। একবার চড়ুইভাতি। বাস ছেড়ে চলে গেছে -- এক ঘণ্টা অপেক্ষার পর। আমি বের হবো। ছুটতে ছুটতে এসে হাজির চারজনকে নিয়ে। আমি নিজের গাড়ি ছেড়ে দিলাম। পাঁচজন। নাহলে যাবে কী করে? আপনি যাবেন কীসে? ... ...
একসঙ্গে দুজন দুজনকে ফোঁটা দেয়। ভাই বোনকে। বোন ভাইকে। আগে পরে নয়। এটা সুন্দরবনে ছয় হাজার মানুষকে নিয়ে শুরু করি ২০০৯ এ।যমের প্রসঙ্গ আসে না। আমাদের ছড়াটি এইরকম: বোনকে দেয় ফোঁটা ভাইভাইকে দেয় বোনপ্রাণবিক ভালোবাসা থাকে যেন সারাজীবন ... ...
সতেরো বছরে পা২৩ অক্টোবর ২০২৫বিকেল চারটায়গ ণ বো ন ফোঁ টাসুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরীদের নিয়েআপনাকেও চাই। বোনকে ফোঁটা দেবেন ভাই। ভাইকে বোন। ভাষা ও চেতনা সমিতিঅনুষ্ঠান: ৩০ এ ক্যানাল ইস্ট রোডকলকাতা ৭০০০১১বাগমারি খাল ব্রিজের কাছে। পথনির্দেশ ... ...
#দুয়ারে_ত্রাণ ২ দুয়েকটি কথাবিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী বাংলা সাহিত্যে গদ্যকার (প্রবন্ধ সাহিত্যে) বলতে প্রথমেই যাঁদের নাম আসবে, তাঁদের নাম ইদানীং রহস্যময় কারণে অনুল্লেখিত থাকে। কাজী নজরুল ইসলাম এবং সৈয়দ মুজতবা আলী। দুজন দুই ঘরানার গদ্যশিল্পী। এরপর রাশিয়ান ব্যালে শিল্পীর মতো যিনি গদ্যকে নিয়ে অনায়াসে খেলা করেছেন, সেই অশোক মিত্র, তাঁর একদা প্রায় তিন গুরু-- ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু; সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, রবীন্দ্র ভাবাদর্শী প্রমথ চৌধুরী, কবি শঙ্খ ঘোষ, ঐতিহাসিক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নাট্যকার উৎপল দত্ত, সঞ্জীব চট্টোপাধ্যায়, বাংলাদেশের আহমেদ ছফা, আহমেদ শরীফ, সৈয়দ মনজুরুল ইসলাম। নীরেন্দ্রনাথ চক্রবর্তী গদ্যকারদের শিক্ষক। বলা ভালো, তর্জনী তোলা বিদগ্ধ অধ্যাপক। অন্নদাশঙ্কর রায়, এস ... ...
l আমরা ত্রাণে চাল ডাল আলু তেল পেঁয়াজ নুন হলুদ লঙ্কা চিঁড়ে চিনি ছাড়াও যা দিই/ দিয়েছি। একটু বিজ্ঞাপন শোনালেও লিখছি: পশ্চিমবঙ্গের ত্রাণে ভাষা ও চেতনা সমিতি কয়েকটি নতুন বিষয় সংযোজন করে যা আগে কেউ করেন নি। ভাবেনও নি। ২০০৯ এ শুরু এই নতুন বিষয়গুলো: ১. মেয়েদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া২. টর্চ দেওয়া৩. মশারি দেওয়া৪. ত্রাণে আঁকার খাতা রং পেন্সিল দেওয়া৫. শিশু কিশোরদের মানসিক চাপ কমাতে দেশ বিদেশের গল্পের বই দেওয়া। বইঘর বা গ্রন্থাগার গড়ে তোলা। ২০০৯ থেকে আজও চলছে বাগবাগানে। অশঙ্ক পাঠাগার৬. স্যালাইন দেওয়া। যেটা তৎকালীন মন্ত্রী কান্তি গাঙ্গুলি শ্রীকুমার মুখোপাধ্যায়ের অনুরোধে সাড়া দিয়ে দেওয়া৭. টানা ২৩ দিন রান্নাঘর চালানো ৩২০০ মানুষকে নিয়ে ... ...
আমি, ১২ বছর বয়সে বাবার নির্দেশে ১৯৭৮ থেকে ত্রাণ করছি। ১২ কিমি পথ হেঁটে যেতে হয়েছিল মুড়ির টিন কাঁধে/ মাথায়/ হাতে নিয়ে। আজ পর্যন্ত ত্রাণ দিতে গিয়ে তেমন কোনও নেতিবাচক অভিজ্ঞতা নেই। আগে দাও আগে দাও-- একটু খানি হয়। সেতো মধ্যবিত্তদের মধ্যেও আছে। অফিস মিটিংয়ে আগে টিফিন পেতে কেউ কেউ হুড়োহুড়ি করেন। বা আগে খেতে বসার জন্য বিয়ে বাড়িতে। ত্রাণ না নিয়ে গিয়ে বাণী দিতে গেলে/ মিডিয়ার মাধ্যমে প্রচার পেতে গেলে সমস্যা হয়। ত্রাণ দিতে গিয়ে কোনও সমস্যা হয় না। মানুষ সমাদর করে বসান। ওড়িশা, গুজরাট, নেপাল, কেরালা, এবং পশ্চিমবঙ্গের অন্তত ১০ টি জেলায় ত্রাণ কাজের অভিজ্ঞতা আছে। টানা এক মাস রান্নাঘর চালিয়েছি অন্তত ১৯ টি জায়গায়। কোনও ... ...