কি কান্ড, ঘুম থেকে উঠে জানতে পারি তিনি বেঁচে আছেন। অবশ্য মারা গেছেন এ খবরোতো আসেনি কখনও কানে, একথাও মনে এলো। এককালে যার ছবি তখনও পর্যন্ত দেখা না থাকলেও কৌলীন্য হারানোর ভয়ে বন্ধু মহলে 'হ্যাঁ দেখেছি' বলে বিজ্ঞের ঘাড় নাড়াটা ছিল বাধ্যতামূলক তাঁরও বয়স হয়ে গেল একানব্বই! হীরকখণ্ড থেকে ঠিকরে বেরোনো বহু-কৌণিক আলোই আসলে হীরে, হীরকখণ্ডটির কথা কে আর জানতে চায়, সন্দীপন চট্টোপাধ্যায় বলেছিলেন! প্রখ্যাত ফরাসী পরিচালক জাঁ লুক গদারের (৩ই ডিসেম্বর,১৯৩০-) চলচ্চিত্রও তাই!! সেই যে দিনগুলি, ব্রেথলেসের দিনগুলি, হেইল মেরীর দিনগুলিইইই..গতকাল তাঁর জন্মদিন গেল!!দুহাজার চার পাঁচ সাল হবে। নন্দনে প্রত্যেক বুধবার সন্ধে ছটায় ফিল্ম আর্কাইভ ওয়ার্ল্ড ক্লাসিক দেখাতো। নন্দন ... ...
গত রাতে ঘুমোতে গিয়ে সোমেশ্বরের প্রথম মনে আসে, ‘পিকিং’ বলে এককালে পার্কস্ট্রিটে যেখানে রেস্তোরাঁটা ছিল তার সামনে দাড়িয়ে রয়েছে পরাগ। না, পার্কস্ট্রিটই কি? পিকিং-এর মতনই তো দেখতে দোকানটা, ঐ যে চারমাথার মোড়টা! ‘চল, কোথাও গিয়ে বসি, কথা আছে’, পরাগই বা এখানে এলো কোথা থেকে! তাহলে কি এটা অফিসের মোড়, ওয়েলিংটন স্কোয়ার! কবে যে পিকিং উঠে গেল টেরই পাওয়া গেল না, কি ছিল আর কি হল মানুষ শুধু সেটাই মনে রাখে, সরকারি নথির মত নয় ব্যাপারটা। ‘কোথায় যাবে! সামনের ঐ সেলুনটায় গেলে হয় না? চুল কাটতে হবে।‘ – মাথায় হাত বোলায় সোম। ... ...
টিকা না বলা কথার মৃত্যু হয় না / জারজ সময়ে মৃত্যুমেধ যজ্ঞের ঘোড়া, / দূর থেকে কাছে আসে শুধু! / আদ্যিকালের মানুষ জলদগম্ভীর আকাশের দিকে চেয়ে বসে থাকে, / অনেক জন্মের সাধ তাঁরও তো ছিল! / রুক্ষ মাঠে পাতা ট্রাম, / শেষ কামরায় শেষ রাতে প্রভূত কামনায় বিস্ফারিত চোখ শুধু কথা রাখে! ... ...
ভূমিপুত্রের হাতে খাল কাটার কাজ ছিল, সব কিছু ঠিক হয়ে গেলে, বর্ষা এল! ঋতু শুরু হলে মুলতুবি থাকে কাজ! ... ...