soma Dutta
গ্রাহক হন
ছোটবেলায় ভোট দেওয়ার দিনটাকে ছুটির দিন মনে করে মজা পেতাম। এমন একটা ছুটির দিন যখন মা-বাবা দু'জনেই খানিক ব্যস্ত থাকবে আর বাড়ি থেকে বেরিয়ে অনেকটা সময় পরে ফিরবে। একা থাকতে বড় ভালো লাগত আমার। মনে হতো সময়ের দখল পেয়েছি। আমার মতো বেবাক গোবর পোরা মাথায় (আমার বাবার সংলাপ অনুযায়ী) এবং স্বপ্নে ভেসে থাকা মনে ভোট বা রাজনীতি বিষয়টা কোনো প্রভাবই ফেলতে পারত না। ধর্মঘট হলেও ছুটি, ভোট হলেও ছুটি। শেষপর্যন্ত যেটা উল্লেখযোগ্য সেটা হল ছুটি। এক ছুটি থেকে অন্য ছুটির মধ্যে মাত্র কিছু দেওয়াল লিখন হয়। দেখতাম 'অমুক ব্যক্তিকে এই চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন' বাক্যের উপর নিপুণ তুলির টান ... ...
পারমিতানিছক দুর্বলতায় চোখের উপর ভালোবাসা কালশিটে হয়ে যায় জানলায় দাঁড়িয়ে দূরের দৃষ্টিতে পারমিতা- পারমিতার ডানাগুলি এখন সাদা কালো তথ্যচিত্রপারমিতার শাড়ির আঁচলে মৃত পায়রা পারমিতার কবিতাগুলি এখন শুধুই পারমিতা- বৃষ্টি পড়লেই ছাতার ভিতরে হুস্ বাইরে তরুণ বৃষ্টি- ভিজে যাচ্ছে শহরের সব কৃষ্ণচূড়া- ঘরে আদুল ঋতুর শুকনো আবহাওয়া বৃষ্টি নেই, রোদ নেই, মেঘও ঢোকে নাশুধু পুরনো পালঙ্ক দোলে শরীরের ভারে- সেও যেন হৃদয়ের লাব-ডুব সঞ্চালনাএরপর একটা চূড়ান্ত বাঁকে গল্প বদলে না দিলে, পারমিতার চোখের ভিতরে স্থবির পারমিতা ... ...