
বঙ্গীয় শিক্ষাব্যবস্থার নতি কোন অভিমূখে যাইতেছে, তাহা অধুনা প্রবর্তিত "গ্রেড" ব্যবস্থার ফলাফল হইতে অচিরেই নিরূপণ করা যাইবে। এমনিতেই "ছাত্রানামধ্যয়নং তপ:" - এই মূলমন্ত্রটি বর্তমান ছাত্রসমাজ সম্পূর্ণরূপে বিস্মৃত হইয়াছে; তদুপরি উহাদিগের মন ভুলাইবার যাবতীয় সরঞ্জাম ইতোমধ্যেই সর্বত্র মজুদ। সর্বোপরি গোদের উপর বিষফোঁড়ার ন্যায় সাম্প্রতিকতম সংযোজন, "গ্রেড" প্রথার প্রবর্তন। ... ...

ভবিষ্যতের ডানা থেকে খসে পড়া দু-একটা পালক কখনো কখনো বর্তমানের মায়াবী আলো-বাস্তবতায় ভাসতে ভাসতে অতীতে গিয়ে ল্যাণ্ড করে। ধুলোরোদ আর আবছায়ার মারাত্মক কম্বিনেশন থেকে তাকে চিনে নেওয়ার মতো রুস্তম মার্কেটে এখনো খুব একটা নেই। পুজোপ্যাণ্ডেলের নিয়ন-পাটাতনে ঝিনচ্যাক ছেলেমেয়েগুলো যখন ঘ্যামসে জানিয়ে দিচ্ছিল - ""নবনগর থেকে এসেছেন বিপুল প্রামানিক। আপনি হারিয়ে গেছেন। আপনার বাড়ির লোক আপনার জন্য ....'' তখন লাইনে দাঁড়ানো না-দাঁড়ানো ঝারিপ্রবণ তাবৎ বিস্ময়কুৎকুৎ বাঙালী পাব্লিকের গ্রে-ম্যটারে শুড়শুড়ি লেগেছিল কি? ... ...

শিশুকাল থেকে শুনে আসছি একপ্রকার পতঙ্গ শিকারী ফুল আছে। বিনয়ের সাথে আমরা বলতেই পারি,সত্যি কথা। এই অপরূপ মোহিনী ফুলটি, আহা, নাম তার মিডিয়া। ইমোশন রূপ পতঙ্গ, তা সে সস্তাই হোক বা তার তিন প্রকার রূপভেদই হোক, সুতোর টান অতীব নিঁখুত। পরতে পরতে সাজানো ক্রীম আর ক্যারামেল, মাঝে একটু বিরতি,- বুদ্ধিদীপ্ত অ্যালমন্ড। নেহাত গদগদ ভাব অসহ্য ঠেকলে একটু আধটু মরিচ মিশিয়ে দেওয়া - যা আমরা হামেশাই করে থাকি সঠিক অভিপ্রায় ব্যতিরেকেই। এই মিডিয়ার বহুরূপ। আমাদেরই মনন ও উৎকর্ষের খুপরি জরিপ করে তার এই দিন দুগনি রাত চৌনি শ্রীবৃদ্ধি। মৃত্যু নেই, জরা নেই। শুধু ফুলে ওঠা আছে, ফেঁপে ওঠা অমৃত বেলুন। এঁকে নমস্কার কর। ... ...

"আমরা সমাজটাকে চারটে ভাগে ভাগ করেছি।'' মার্ক্স এঙ্গেলস কি অপর গোলার্ধ কাঁপানো কোনো দেড়েল অর্থনীতিবিদ বা সমাজতাত্বিক নয়, এ ঘোষণা একটি প্রাইভেট সংস্থার প্যানেল রিসার্চ ফিল্ড সার্ভেয়ারের। ভারতবর্ষের জনসংখ্যার, একশ কোটি জনসংখ্যার, চারটি "SEC" অর্থাৎ "Social Economical Class"A, B, C, এবং D। অমর্ত্য সেন বিগলিত হবেন, মনমোহন সিং উৎফুল্ল ও আবুল কালাম মশাই আত্মহারা হয়ে পড়তে পারেন এমন সহজ সাধারণ আর্থসামাজিক পরিকাঠামো বিভাজনে এবং আমাদের দাবি ব্যপারটাকে অবিলম্বে পাঠক্রমের অন্তর্ভূক্ত করা হোক। ... ...

টালিগঞ্জের নায়করা অফিস টাইমে মেট্রোরেলে চড়ে বিক্ষোভ দেখাতে গেছেন, তাঁদের জন্য মেট্রোরেলের চাট্টি কামরা বে আইনী ভাবে সংরক্ষিত ছিল, যাত্রীরা সেখানে উঠতে গেলে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি বলে যাঁরা বাজার গরম করার চেষ্টা করছেন, তাঁরা চক্রান্তকারী। জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করাই তাঁদের একমাত্র কাজ। তাঁরা ভুলে গেছেন, নায়করা হলেন জাতির মুখ। ফিল্মে রোমান্স এবং অ্যাকশন করে তাঁরা জগৎ উদ্ধার করেন। একাই একশ জনের মহড়া নেন, পিটিয়ে দেশের শত্রুদের প্যান্টুল খুলে দেন, সোজা কথা? সত্যি কথা বলতে কি, তাজমহল, শচীন তেন্ডুলকার আর বলিউড ছাড়া দেশে আছেটা কি? পার্লামেন্ট আর রাষ্ট্রপতিভবন? ছো:। ... ...

বাপ-পরদাদা যখন মাতৃগর্ভে তারও আগে থেকে, আমরা আছি দাদা। সেই কবে সেকেন্দার কাকু যখন হেলেদুলে এসেছিল, আমরা লাইন দিয়ে পিছন পেতে দিয়েছি। ক্যাঁত শব্দে সীলমোহর প্রাপ্তি এবং হাতে হাতে শোধ - যেমন চলাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। অথচ শালা ঐ বিশ্বাসঘাতক পুরু! হতচ্ছাড়া শুধু লাইনে এল না তা নয়, বলে বসলে কিনা, ""ঘুঘু দেখেছ ফাঁদ তো দেখনি! আমার মাটিতে গাড়ু হাতে বসতে এলে আমিও ক্যাঁতাব!'' অত:পর,-""গওয়া হ্যায়, চাঁদ তারে গওয়া হায়'' এবং কাকু শেষ অব্দি "বাপি বাড়ি যা' কেস হয়ে ফুটে গেল। কিন্তু আমরা তো আর ফুল নই যে ফুটে উঠে দোলে দোদুল দোলে। ... ...

তবে যে শুনিয়াছিলাম পুলিশ হইল শান্তিরক্ষক? তবে যে শুনিয়াছিলাম উহাদের কাজ সুকঠিন? তবে যে শুনিয়াছিলাম উহাদের অস্ত্র ব্যবহারের নির্দিষ্ট বিধি আছে? ইহাও শুনিয়াছিলাম যে সাধারণ মানুষ আক্রান্ত হইলেই আত্মরক্ষার্থে আক্রমনকারীকে আঘাত করিতে পারে, কিন্তু শান্তিরক্ষকদের, এমনকি আক্রান্ত হইলেও, আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহারের নিয়ম নাই? ভুল শুনিয়াছিলাম সন্দেহ নাই। কিভাবে জানিলাম? পুলিশকর্তার বাণী শ্রবণ করিয়া। সংবাদে প্রকাশ লবণ হ্রদ উপনগরীতে একদল উন্মত্ত আন্দোলনকারী বিদ্যুৎ বিভাগের হেডাপিস আক্রমণ করিলে শান্তিরক্ষকরা গুলি চালায়। ... ...

রক ভিজে গেছে বলে চায়ের দোকানে বর্ষার দিনে গুলতানি করছেন? পাড়ার মোড়ে হেজিয়ে হেজিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন? পাশের বাড়ির মেয়ের স্কার্টের দৈর্ঘ্য নিয়ে আলোচনায় অরুচি এসে গেছে? জীবনে উত্তেজনার নতুনতর খোরাক খুঁজছেন? হাতে প্রচুর সময়, কিন্তু তা দিয়ে কি করবেন জানা নেই? কিচ্ছু ঘাবড়াবেননা। ফোকটে দেশসেবা করার মোক্ষম সুযোগ এখন আপনার সামনে। দুনিয়াময় চতুর্দিকে এখন ঘুরে বেড়াচ্ছে ভাইরাস,ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার মশা, প্লেগের ইঁদুর, আর গুচ্ছের সন্ত্রাসবাদী। ছারপোকা টিপে মারার দক্ষতায় ধরুন আর মারুন। সময়ও কাটবে সন্ত্রাসবাদও ঢিট হবে আর দেশসেবক হিসাবে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে পৃথিবীর ইতিহাসে। ... ...

প্রথমে অযোধ্যা তার পরে লন্ডন এবং সব শেষে বান্দোয়ানে উপর্যুপরি বোমাবিস্ফোরণে যারা বিস্মিত হয়েছেন, যাঁরা শখের গোয়েন্দাগিরি করে এই উপর্যুপরি বিস্ফোরণের কার্যকারণ সন্ধানে মাথার ঘাম পায়ে ফেলছেন, তাঁদের উদ্দেশ্যে জানানো যাইতেছে, যে এগুলি মূলত: প্রাকৃতিক ঘটনা। এবং প্রতিটি প্রাকৃতিক ঘটনারই কিছু বিধিদত্ত সময় থাকে। শীতকালে শীত পড়ে বর্ষাকালে বৃষ্টি। ভাদ্রমাসে কুকুররা পথে নামে, আর স্বরস্বতীপুজোয় ইশকুলের ছোঁড়া-ছুঁড়িরা। একমাত্র পূজাবার্ষিকী প্রসবের সময়েই কবি গর্ভযন্ত্রণায় ছটফট করেন, অন্যান্য সময়ে নিয়ম করে থলে হাতে বাজারে গিয়ে বেগুনের দরদাম করে থাকেন। সুধীজন জেনে খুশি হবেন যে এগুলি নিছকই প্রকৃতির নিয়ম। ... ...

চাদ্দিকে এখন অপহরণ অপহরণ হাওয়া। লোকে গপগপ করে চা আর লেড়ো বিস্কুট সহযোগে সাতসকালে গিলছে তাজা নিউজপ্রিন্ট,খবরের কাগজের পোয়াবারো, হাইটেক তদন্ত করে শিগগিরিই ভারত্ন পুরষ্কার পেতে চলেছে বঙ্গের পুলিশ। পাব্লিকেরও মস্তির শেষ নেই, এইফাঁকে শিখে নেওয়া যাচ্ছে অপহরণের নতুন নতুন কায়দা, শার্লক হোম্স টোম্স ছাড়ুন, স্বপনকুমার, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন, স্বয়ং স্বপনকুমার অব্দি গোয়েন্দা গপ্পে এইরকম অপহরণের কাহিনী লিখতে নির্ঘাত ভির্মি খেতেন। ... ...

সংবাদে প্রকাশ, যে মেয়েদের হোস্টেলে জনৈকা ছাত্রী তার পুরুষ বন্ধুকে নিয়ে প্রবেশ করার অপরাধে হোস্টেল এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। উক্ত বিশ্ববিদ্যালয়টির সুপ্রাচীন জীর্ণ ভবনে যেহেতু ঐতিহ্যপূর্ণ বাস্তুঘুঘুদের বাসস্থান, অতএব, আমরা এই মূহুর্তে ভুলে যাব, যে ছেলে এবং মেয়েদের আলাদা খোঁয়াড়ে ভরে রাখাটা প্রাগৈতিহাসিক একটি প্রথায় রূপান্তরিত হতে চলেছে সারা বিশ্ব জুড়ে, ভুলে যাব, যে এই অ্যান্টি ব্যারাকিং মুভমেন্ট ... ...

গরু দুই প্রকার। যে সকল গরুরা গোয়ালে থাকে তাদের গৃহপালিত গরু বলে। আর যারা বনে থাকে তাদের বলে বন্য গরু। যথা বুনো মোষ। বুনো গরুরা খুবই অসভ্য। অন্যদিকে গৃহপালিত গরুরা খুব শান্ত প্রকৃতির। তারা সাতে পাঁচে থাকেনা। তারা খায় দায় জাবর কাটে আর দুধ দেয়। গৃহপালিত গরুরা সমাজবদ্ধ জীব, গৃহপালিত গোরুর পালকে গোপাল বলা হয়। প্রতিটি গোপালেরই একজন করে রাখাল থাকে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়। কোনো কোনো গোয়ালে অবশ্য দুষ্ট রাখালও দেখা যায়। দুষ্ট রাখালদের নিয়ে অনেক বই লেখা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এ বিষয়ে পথীকৃত। দুষ্ট রাখাল ও শিষ্ট গোপালের দ্বান্দ্বিক সম্পর্কের সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায়ের "গোপাল রাখাল দ্বন্দ্বসমাস" বইটিও উল্লেখযোগ্য। ... ...

চাদ্দিকে এখন অপহরণ অপহরণ হাওয়া। লোকে গপগপ করে চা আর লেড়ো বিস্কুট সহযোগে সাতসকালে গিলছে তাজা নিউজপ্রিন্ট,খবরের কাগজের পোয়াবারো, হাইটেক তদন্ত করে শিগগিরিই ভারত্ন পুরষ্কার পেতে চলেছে বঙ্গের পুলিশ। পাব্লিকেরও মস্তির শেষ নেই, এইফাঁকে শিখে নেওয়া যাচ্ছে অপহরণের নতুন নতুন কায়দা, শার্লক হোম্স টোম্স ছাড়ুন, স্বপনকুমার, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন, স্বয়ং স্বপনকুমার অব্দি গোয়েন্দা গপ্পে এইরকম অপহরণের কাহিনী লিখতে নির্ঘাত ভির্মি খেতেন। ... ...

শুধু অপহরণ নয়, দিগ্বিদিক ছেয়ে যাচ্ছে সন্ত্রাসেও। চারিদিকে এখন সন্ত্রাসের বিষবাষ্প, সূর্যের সোনারোদ ঢেকে যাচ্ছে সন্ত্রাসবাদের বিতিকিচ্ছিরি পলিউশনের মেঘে। উত্তরবঙ্গে গন্ডার খুন? সন্ত্রাসবাদীদের অপকীর্তি। চিড়িয়াখানায় বিরল প্রজাতির উটপাখির ডিম উধাও হয়েছিল দশ বছর আগে? আগে জানা যায়নি, সন্ত্রাসবাদীরা করেছিল। দীঘায় সমুদ্রের ধারে তিন বাক্স অব্যবহৃত কন্ডোম পাওয়া গেছে? সন্ত্রাসবাদ ছাড়া আবার কি? দিনে দুপুরে ইস্টিশানে মেয়ে অ্যাথলিট ইভটিজিং এর বিরুদ্ধে গলা তুলতে গিয়ে রামধোলাই খেয়েছে? ... ...

সংবাদে প্রকাশ, যে মেয়েদের হোস্টেলে জনৈকা ছাত্রী তার পুরুষ বন্ধুকে নিয়ে প্রবেশ করার অপরাধে হোস্টেল এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। উক্ত বিশ্ববিদ্যালয়টির সুপ্রাচীন জীর্ণ ভবনে যেহেতু ঐতিহ্যপূর্ণ বাস্তুঘুঘুদের বাসস্থান, অতএব, আমরা এই মূহুর্তে ভুলে যাব, যে ছেলে এবং মেয়েদের আলাদা খোঁয়াড়ে ভরে রাখাটা প্রাগৈতিহাসিক একটি প্রথায় রূপান্তরিত হতে চলেছে সারা বিশ্ব জুড়ে, ভুলে যাব, যে এই অ্যান্টি ব্যারাকিং মুভমেন্ট থেকেই শুরু হয়েছিল সত্তরের দুনিয়া কাঁপানো সেই ফরাসী বিপ্লব। ... ...

টুইন টাওয়ারে সন্ত্রাসবাদী হানা জনিত সর্বশেষ ক্যাজুয়ালটিটির খবর পাওয়া গেল হালে, যা এতদিন জনচক্ষুর অগোচরে ছিল। অসমর্থিত সূত্রের খবরে প্রকাশ, জনৈক বিবাহিত শ্বেতকায় যুবক,যার কর্মস্থল ঐ যুগ্ম স্তম্ভের কোনো একটিতে ছিল, ঘটনার দিন অফিস ফাঁকি দিয়ে প্রেমিকার অ্যাপার্টমেন্টে প্রেমসাগরে নিমজ্জিত ছিলেন। স্বভাবতই সেই অ্যাপার্টমেন্টে টিভি ও রেডিও, দরজা ও জানালা ছিল বন্ধ। ... ...

আপনারা কি বলেন জানিনা, তবে এই একমেরু দুনিয়ার অধীশ্বরের মতই আমরাও মানুষের অধিকার ও গণতন্ত্রে বিশ্বাসী। মানুষের মতামতের আমরা মূল্য দিই এবং জনতার রায় আমরা মাথা পেতে নিই। এটা যে শুধু কথার কথা নয়, তা জানানোর জন্য আমরা এক গণভোটের অয়োজন করেছি। ... ...