এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • গান শোনায় শৌখিনতা - ৩ : আসা - যাওয়ার পথে 

    Tania Basu Dutta লেখকের গ্রাহক হোন
    ২৭ জুলাই ২০২৬ | ৫৫ বার পঠিত
  • বিকেলের ট্রেনে করে ফিরছিলাম .. বাইরে ভেজা ভেজা বৃষ্টি, জোলো ধূসর আকাশ। ।.... হালকা ঠান্ডা হাওয়া। ....ট্রেন মোটামুটি ফাঁকাই। ...আমিও বরাতজোরে জানালার ধার পেয়ে গেলাম . বোঝাই যাচ্ছে মঞ্চ কিভাবে প্রস্তুত। ...এবার "আসা-যাওয়ার পথে " playlist থেকে ( আমার ট্রেন জার্নির playlist) প্রিয় প্রিয় গানগুলো মঞ্চস্থ হলেই হয়। ...সম্প্রতি "আসা - যাওয়ার পথে " গানের তালিকায় নতুন এক গানের সংযোজন হয়েছে - Kolkata farewell। ...সেদিন সেই গানটাই শুনলাম প্রথমে -
    মৃদুমন্দ ইউকেলিলির তালে তালে
     
    আমিও বেরোলাম ঘর ছেড়ে
    আর অভিমানী পিছুটান মুখ লুকায়
    এই বিষাদ স্নান কোন স্রোতের টান
    শুনতে চায় ঘরে ফেরার গান
     
    এতো মায়া মাখা গলা। ...এতো আলতো আদরে গাওয়া গান। ....কি যে ভালো লাগলো কি আর বলি। ....এতদিন অবধি " আমাকে নাও " আমার কাছে এমন ধারা গানগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় ছিলো। .... Kolkata farewell তা ছাপিয়ে
    গেলো ...............
     
    ট্রেন এ অনেকে লতা - আশা - কিশোর এঁনাদের গান শুনে থাকেন। ...ক্ষমা করবেন এঁনাদের গান আমাকে অনুপ্রাণিত করে না . Shisha ho ya dil ho akher tut jata hain। ....কেনো মশাই কেউ আমাকে ভালোবাসলো না তারজন্যে আমার মন শিশার মতো খান খান হয়ে যাবে কেনো ?? আর আমাকে সবাই ভালোবাসবে এমন মাথার দিব্যিই বা কে দিয়েছে ?? কি frustrating গান মশাই ! Kora kagaz tha iye dil mera। .....ব্যাস তুমি এসে কিসব নাম টাম লিখলে ওমনি মন একেবারে চাঙ্গা হয়ে উঠলো। ....কোনো মানে হয় ?? আমার মনের ভালো থাকা খারাপ থাকার রাস তোমার হাতে থাকবে কেনো ভাই ?? সে তো আমার একান্ত সম্পদ ! তাই ট্রেন যখন দুরন্ত গতিতে ছোটে আমি শুনি সুমনের -
     
    তোমাকে ভাবাবোই ভাবাবো
    সেতুমি মুখে যাই বলোনা
    তোমাকে আমি পথে নামাবো
    যতই ঘরে বসে থাকো না
     
    কথাপ্রসঙ্গে বলি, সম্পর্কের গানই যদি হয়, kai poche থেকে rishto ka manja আমার বেশ ভালো লাগে . Celine Dion এর that's the way it is, a new day has come ও হৈহৈ করে রয়েছে এই তালিকায়। এসবই রয়েছে " আসা - যাওয়ার পথে "র তালিকায় ......সবচেয়ে বড় প্রেমিক তো কোহেন ! ভালোবাসা তো এমনই হওয়া উচিত -
     
    She broke your throne and she cut your hair/and from your lips she drew the hallelujah
     
    And even though it all went wrong
    I'll stand before the Lord of song
    With nothing on my tongue but hallelujah
     
    But all I've ever learned from love
    Was how to shoot at someone who outdrew ya
    It's a cold and it's a broken Hallelujah
     
    আর ভালোবাসা মানেই "আসা - যাওয়ার পথে " সুমনের - " তোমাকে অভিবাদন প্রিয়তমা "
    অসাধারণ লাগে শহীদ কাদরীর এই কবিতার প্রতিটা লাইন প্রতিটা শব্দ. .। .আর সুমনের গান .
     
    ট্রেন - যাত্রার যাপনশৈলী তে "আসা - যাওয়ার পথে " নিত্য দিনের সহযাত্রীর মতো। ....যার সঙ্গে ঘন্টা খানেক কেটে যায় বেশ। ...তারপর কোনো এক রেল স্টেশনে হাসিমুখে নেমে যায় সে। ....আবার দেখা হওয়া অনিবার্য - এই আশ্বাস দিয়ে ...........

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২৭ জুলাই ২০২৬ ১৭:০২741987
  • ট্রেন আর গানের গপ্প শুনলেই আমার পিটার পল আর মেরী ট্রেভারসের ফাইভ হানড্রেড মাইলস গানটি কেন যেন ভেসে আসে, আর অবধারিত ভাবে তারপর অঞ্জন দত্তের "মিস্টার হল"। আপনার এই লেখাটা পড়তে গিয়ে মৌসুমী ভৌমিকের "আমি শুনেছি সেদিন তুমি" গানটা এমন মাথায় ঢুকেছে যে তাড়াতে পারছি না। কী যে জ্বালাতন।
  • Tania Basu Dutta | ২৭ জুলাই ২০২৬ ১৮:০১741988
  • @অরিন
    না তাড়াবার দরকার নেই তো . ভালো কথা, ভালো সুর মাথায় থাকুক না সবসময় .
    খুব সুন্দর গান
    আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল রং দিগন্ত ছুঁয়ে এসেছো । .....মিস্টার হল শুনিনি . শুনবো .
     
    You can hear the whistle blow a hundred miles. -- a perfect journey song !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন