এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দুনিয়াদারীর টুকিটাকি ২৭ : অন্য এক ইস্রাঈলের গল্প (একাদশ পর্ব)  

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০২ জুন ২০২৬ | ৩৯ বার পঠিত
  • আগের পর্বগুলো জানতে এখানে পড়ুন। পর্ব ১ , পর্ব ২, পর্ব ৩, পর্ব ৪, পর্ব ৫, পর্ব ৬, পর্ব ৭, পর্ব ৮ , পর্ব ৯
     
     
     
     
    জেরুসালেম ৭৯ BCE, ইয়ানাইয়ের জীবনে একদিনের দিনলিপি

    আমি আলেক্সান্ডার ইয়ানাই, হাসমোনিয়ান ম্যাকাবি বংশের দিগ্বিজয়ী সম্রাট আজকে লিখছি | আমার জীবনের আর কতদিন বাকি আছে জানিনা কিন্তু আজ কিছু কথা লিখে যেতে ইচ্ছে করছে | সালোমে আর আমাদের দুই ছেলের হাত ধরে আমরা তো ফিরে এলাম জেরুসালেমে | সালোমে আমাকে বললো যে আমাকে ফারিসীদের সঙ্গে সব বিবাদ ঝামেলা মিটিয়ে ফেলতে | ও তো এটাও বললো যে ভালো হয় ভুলে গেলে যে ফারিসিরাই জুডাতে ডেকে এনেছিলো ওই সিরিয়ার গ্রীক সম্রাট দিমিত্রিয়াসকে |
    সালোমে সালোমে ........ তুমি কি বোঝোনা যে ওই ফারিসীদের বিশ্বাস করা যায়না l ওরাই তো ডেকে এনেছিলো ওই দিমিত্রিয়াসকে এন্টিওক থেকে l এর পরেও ওরা এরকম কিছু করবেনা কেই বা বলতে পারে ! ওই ফারিসীরা এখনো মনেপ্রাণে বিশ্বাস করে যে আমরা হাসমোনিয়ান ম্যাকাবীরা তো নবী দাউদের (বাইবেলে ডেভিড ) বংশের রক্ত আমাদের শিরা ধমনীতে বহন করিনা তাই জেরুসালেমের প্রধান পুরোহিত বা রাজা হবার অধিকার আমাদের নেই l কিন্তু তুমি জানবেনা বুঝবেওনা সালোমে যুদ্ধ যুদ্ধই হচ্ছে আমাদের হাসমোনিয়ান ম্যাকাবিদের এই পৃথিবীর বুকে টিকে থাকবার আসল উপায় l যুদ্ধে জয় আর আরো আরো ভূমিতে আমাদের অধিকার ছড়িয়ে দেওয়া এই ভাবেই একমাত্র টিকে থাকবে জেরুসালেমের গদীতে আমাদের অধিকার l সম্রাট হবার অধিকার পবিত্র বংশের রক্তধারায় আসেনা, আসে শুধুমাত্র তলোয়ার আর সোনারুপোর মোহরের জোরে l যার যত জমি, যার যত সোনারূপো আর তলোয়ারের জোর যার যত বেশী সে তত বড় সম্রাট l জানি সালোমে তুমি আবার বলবে যে ইহুদী জাতির উপরে যিহোবার আশীর্বাদ এর ফলেই সেই আশীর্বাদই একদিন নবী দাউদকে বসিয়েছিলো রাখাল ছেলে থেকে জেরুসালেমের সম্রাটের আসনে আবার এই আশীর্বাদই ব্যাবিলন থেকে আবার আমাদের ফিরিয়ে এনেছে এই পবিত্র ভূমিতে বানিয়ে দিয়েছে আবার যিহোবার এই মন্দির l কিন্তু কিন্তু তুমি বুঝতে পারছোনা মানুষের ক্ষমতাকে সালোমে l ভাবো তো আসিরিয়ার নেবুচাডনেজার যখন ধ্বংস করে দিলো আমাদের সাধের জেরুসালেমের প্রথম মন্দির, দাস করে নিয়ে গেছিলো হাজার হাজার লক্ষ লক্ষ জুডাবাসীকে শিকল দিয়ে বেঁধে দাস করে ব্যাবিলনে তখন কোথায় ছিলেন তোমার যিহোবা l তুমি হয়তো বলবে যে যিহোবা আমাদের পরীক্ষা নিচ্ছিলেন, আমাদের জুডার বাসিন্দাদের মধ্যে তখন পাপ মূর্তিপূজার আকারে এসেছিলো তাই তখন জুডার মানুষের চেনা পৃথিবীটা কেড়ে নিয়েছিলেন যিহোবা ! কিন্তু কি দোষ ছিলো আমার বাবার যাকে সারাজীবন নিজের ভগ্নিপতি আর অন্য জ্ঞাতিদের ভয়ে থাকতে হলো, কি দোষ ছিলো আমার যার জন্যে আমাকে যৌবনের শুরুতেই আমার নিজের মায়ের পেটের ভাইয়ের জেলে বন্দী হয়ে থাকতে হয়েছিলো !! কারণটা আসলে কি তুমি বোঝোনা সালোমে ! এই পৃথিবীতে দুর্বলতাই আসল বিপদ l যে যত দুর্বল, তার বিপদ তত বেশী এই দুনিয়াতে l নাহ এসব নিয়ে আর কত লিখবো l এবার শেষ করতে হবে আজকের মত l চিন্তা হয় ছেলেদুটোর জন্য l তবে সালোমে আছে ও নিশ্চয় কোনো কিছু ভেবে নেবে ছেলেদুটোর জন্যে l দুটোই আমার কোন না কোন দোষগুণ পেয়েছে l বড়টা, হিরকানুস খুবই সংশয়ে ভোগে ছোটবেলার আমি যেমন ভুগতাম, ছোটটা, আরিস্টোবুলুস এখনকার আমার মতোই আগ্রাসী আর লড়াকু কেননা এখনকার আমার মতোই ও জানে ও জীবনে পুরো একা আর একা দুর্বল লোকেরাই সবচেয়ে বিপদে এই পৃথিবীতে l এই দুজনে কিভাবে একসঙ্গে এই জুডা রাজ্য শাসন করবে ? আমরা ভাইরা যা লড়ালড়ি করেছি নিজেদের মধ্যে সেরকমই কি আবার হবে ? কী হবে আমার পরে কে জানে ?

    কয়েকদিন পরে জেরুসালেমে

    প্রধান পুরোহিতের গৃহে বিশেষ বৈঠক ডেকেছেন ইয়ানাই l এন্টিওকের সঙ্গে যুদ্ধের পরবর্তী জুডার পরিস্থিতি নিয়ে l এবিষয়ে আমন্ত্রিত রাজেন্দ্রানী সালোমে, কয়েকজন প্রধান সেনাপতি আর ইয়ানাইয়ের বিশ্বস্ত পরামর্শদাতা অ্যান্টিপেটার | সালোমে তার ভাই ফারিসী নেতা সাইমনকেও নিয়ে এসেছেন এই বৈঠকে | যুদ্ধের আগে এরকম বৈঠক অনেকবার হয়েছে কিন্তু এবারের এই বৈঠক স্বভাবতই আলাদা | দিমিত্রিয়াসের সঙ্গে সেচেমের যুদ্ধের শোচনীয় পরাজয়ের পরে বেশ কিছুদিন জেরুসালেমের বাইরে গ্যালিলিতে তাদের বিশেষ ডেরাতে লুকিয়ে থাকতে হয়েছিলো হাসমোনিয়ান সম্রাট ইয়ানাই আর সালোমেকে | এন্টিওকের দিমিত্রিয়াস জুডা ছেড়ে যাবার পরে সদ্য সদ্য তারা ফিরে এসেছেন জেরুসালেমে | এই পরিস্থিতিতে কি ভাবে পুরো শাসনতন্ত্র নতুন করে তৈরী করা যায় সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার | সালোমে আর সাইমন এর মধ্যেই ফারিসী নেতাদের সঙ্গে কিছু গোপন বৈঠক করেছেন | তারা দুজনেই চান এখন সানহেদ্রিন আর মন্ত্রিসভাকে নিজেদের মত করে ঢেলে সাজিয়ে নিতে | এর আগে ইয়ানাইয়ের অনুগত সাদুসিদের নিয়ে যে সানহেদ্রিন আর মন্ত্রিসভা ছিলো তার উপরে ফারিসীদের ক্ষোভ ছিলো অনেকটাই | হয়তো এটাও একটা বড় কারণ হচ্ছে, ফারিসীদের দিমিত্রিয়াসকে জুডা আক্রমণ করতে আমন্ত্রণ জানানোর পিছনে | সালোমে ও সাইমন ফারিসী নেতাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে কয়েকজন প্রধান ফারিসী নেতাদেরকে সানহেদ্রিন ও মন্ত্রীসভাতে স্থান দেওয়া হবে | এর পিছনেও অবশ্য কারণ আছে | সেচেমের যুদ্ধে ইয়ানাইয়ের অনুগত সাদুসি নেতাদের বেশ কয়েকজনই যুদ্ধে নিহত হয়েছিলেন আর কিছু সাদুসি নেতার প্রতি জনগণের ক্ষোভ এতোটাই তীব্র যে এরা এখন সানহেদ্রিন বা মন্ত্রীসভাতে আসা তো দূরের কথা তাদের নিজেদের বাড়ীর বাইরেই বড় একটা দেখা যায়না | জেরুসালেমে বড় গুজব এরাও হয় আগেই দেশত্যাগ করে সিরিয়া মিশর বা রোমে পালিয়ে গেছেন অথবা গোপনে পদত্যাগ করেছেন |

    আলোচনা সভাতে নিয়মানুযায়ী প্রথমেই যিহোবার উদ্যেশ্যে প্রার্থনা জানানো হলো এবং এরপরে নিয়মানুযায়ী সভার শুরু হবার কথা বিশেষ গবাদী পশুর সিংয়ের শিঙ্গা সোফার ফুঁকে | কিন্তু এদিন সোফারে ফুঁ পড়বার পরেও সভার আলোচনা শুরু না করে ইয়ানাই ভোজসভা চালু করবার নির্দেশ দিলেন | ব্যাস শুরু হয়ে গেলো খানাপিনা | সালোমে এই সময়গুলো বিশেষ পছন্দ করেননা কিন্তু সম্রাজ্ঞী হবার অনেক মূল্য দিতে হয় তার মধ্যে একটা হচ্ছে এসব ভোজসভাতে বিশেষ কিছু করবার না থাকলেও মুখে হাসি নিয়ে চুপচাপ কাঠের পুতুলের মত বসে থাকা | তা প্রায় আধ ঘন্টার মত খানাপিনা চলবার পরে হঠাৎ সালোমে লক্ষ্য করলেন যে ইয়ানাইয়ের মুখে একটা যেন খুব সুক্ষ বদল আসছে অনেকদিন আগে কোথায় যেন ইয়ানাইয়ের মুখে এরকম আভা লক্ষ করেছেন কিন্তু কিছুতেই মনে পড়ছেনা তার | আবু আর নিয়ারকুস, ইয়ানাইয়ের গুপ্তচরবিভাগের দুই সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী ইয়ানাইয়ের আসনের কাছাকাছি এসে খুব চাপা স্বরে কিছু বলে গেলো | সালোমের মনে হলো যে একটা কিছু কাগজও ওরা ইয়ানাইয়ের হাতে দিয়ে দিলো | সভাকক্ষটা মূলতঃ "I" আকারের, সভাকক্ষের থেকে মূল দরজা দিয়ে ঢুকেই একেবারে অন্যদিকের প্রান্তে বসে আছেন ইয়ানাই | সম্রাজ্ঞী হবার সূত্রে সালোমের আসন ইয়ানাইয়ের পাশেই কিন্তু তাও সালোমে ইয়ানাইয়ের অনেক কিছুই আজকে মনে হচ্ছে বুঝতে পারছেননা | অ্যান্টিপেটারকে আজকে কাছাকাছি দেখতে পারছেননা সালোমে কিন্তু তিনি জানেন যে অ্যান্টিপেটার তার নিজের বক্তব্য আবু আর নিয়ারকুসের মাধ্যমে এর মধ্যেই পৌঁছে দিয়েছেন ইয়ানাইয়ের কাছে |

    হঠাৎই উঠে দাঁড়ালেন ইয়ানাই | ভোজসভাতে এতক্ষন হইচই হচ্ছিলো কিন্তু এখন তিনি আস্তে আস্তে নিজের আসন থেকে উঠে কথা বলতে শুরু করলেন | "আজকের সভাতে উপস্থিত মাননীয় অতিথিগণ আপনারা জানেন যে কিছুদিন আগেই এক ভয়াবহ যুদ্ধে জেরুসালেমের পতন হয়েছিলো | অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে সেই যুদ্ধে শত্রুপক্ষকে এখানে জুডাতে ডেকে এনেছিলো আমাদেরই সমাজের কিছু গন্যমান্য মানুষ | তাদের উদ্যেশ্য ছিলো আমাদের হাসমোনিয়ান ম্যাকাবি বংশের পতন ঘটানো বহিঃশত্রুর সাহায্যে | এই যুদ্ধের ফল আমাদের পক্ষে না গেলেও যিহোবার অশেষ কৃপায় শেষপর্যন্ত আমরা জেরুসালেম আবার ফিরে পেয়েছি | কিন্তু বহিঃশত্রুরা জুডিয়ার পবিত্র ভূমি ত্যাগ করলেও আমাদের সেই গৃহশত্রুরা কিন্তু এখনো আমাদের মধ্যেই আছে | তোরার নিয়মানুযায়ী এই বিশ্বাসঘাতকদের একটাই শাস্তি, মৃত্যু | আমাদের গুপ্তচর প্রধানেরা এখন এইসব বিশ্বাসঘাতকদের নামের তালিকা পড়বেন এবং সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে | এদেরই পরে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদন্ড কার্যকর করা হবে |” সভাগৃহতে হঠাৎই যেন কবরের শান্তি নেমে এলো | সভাতে নৈশব্দ ভাঙ্গলো প্রথম সালোমের উচ্চকণ্ঠে |

    (ভোজসভাতে বিদ্রোহী ফারিসী নেতাদের মৃত্যুদন্ড ঘোষণা দিচ্ছেন হাসমোনিয়ান ম্যাকাবি সম্রাট আলেক্সান্ডার ইয়ানাই, তার স্ত্রী সম্রাজ্ঞী সালোমে আর শ্যালক সাইমন ভীষণ ক্রূদ্ধ এই সিদ্ধান্তে, ইয়ানাইয়ের পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন অ্যান্টিপেটার )

    সালোমে : "তুমি জিহোভার আশীর্বাদের অপমান করছো ইয়ানাই |আমরা হাসমোনিয়ান ম্যাকাবিরা জিহোভার কাছ থেকে এই রাজ্যভার পেয়েছি শুধুমাত্র জিহোভার এই মন্দির, তার আশীর্বাদপ্রাপ্ত এই পবিত্র ভূমি জুডাকে সুরক্ষিত রাখবার জন্যে | চিরকালের জন্যে নিজের ক্ষমতার হাঁড়িকাঠে জাতিকে বলি দেবার জন্যে নয় | নিজের ভাইয়ের রক্তে জেরুসালেমের মন্দির রাঙাতে নয় |”
    ইয়ানাই : " তুমি এতোদিন সম্রাজ্ঞী থেকেও রাজনীতির কিছুই বোঝোনা | রাজনীতিতে যে দুর্বল সেই হারবে আর মরবে | আর তাছাড়া আমাদের হাসমোনিয়ান বংশকে উৎখাত করতে এই ফারিসীরাই তো কিছুদিন আগে চক্রান্ত করেছিলো | এরা ভাই নয় বিশ্বাসঘাতক | গৃহযুদ্ধে বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড | "

    অ্যান্টিপেটার (গলায় প্রশ্রয়ের সুর ) : "ঠিকই বলেছেন সম্রাট | সিংহাসন শুধু ক্ষমতা দিয়েই ধরে রাখা যায় | বিশ্বাসঘাতকের প্রতি দয়া দেখালে চরম দুর্বলতা দেখানো হয় আর সিংহাসন দুর্বলতাকে ক্ষমা করেনা | ফারিসিরা যে বিশ্বাসঘাতক তাতে তো কোনো সন্দেহই নেই এখন | "

    সাইমন : "এই ইদুমিয় অ্যান্টিপেটারই নিজের রাজনৈতিক লাভের জন্যে আপনার চরম ক্ষতি করছে মাননীয় প্রধান পুরোহিত | আপনি এখনো বুঝতে পারছেননা যে ওর কুপরামর্শেই আপনি জুডার ইহুদীজাতির মধ্যে চিরকালের জন্যে বিভেদের প্রাচীর তৈরী করছেন | টুকরো টুকরো করে দিচ্ছেন ইহুদী জাতিকে | অথচ দেখুন আপনাদের হাসমোনিয়ান ম্যাকাবি বংশের পূর্বপুরুষ জুডা ম্যাকাবির তলোয়ারকে জিহোভা অজেয় করে তুলেছিলেন শুধুমাত্র বিধর্মী মূর্তিপূজক গোয়িম মিশর ও সিরিয়ার গ্রীক রাজাদের হাত থেকে আমাদের জুডার সনাতন ইহুদী সংস্কৃতিকে রক্ষা করতে কিন্তু আপনার অনাচার তো ওই বিধর্মী গোয়িম গ্রীকদেরকেও ছাপিয়ে যাচ্ছে মাননীয় প্রধান পুরোহিত | "

    সালোমে : "আমি দেখছি শুধু আজ থেকেই নয় কয়েক বছর আগের সেই গাজার যুদ্ধের সময় থেকেই তোমার মধ্যে এই সবকিছু ধ্বংস করবার পাপ ঢুকেছে ইয়ানাই | গাজাতে পাঁচ হাজার সাধারণ নিরস্ত্র অসহায় নারী আর শিশুকে তুমি পুড়িয়ে মেরেছিলে | আমার বুঝবার চরম ভুল হয়েছিলো এই ভেবে যে তুমি ওখানেই থেমে যাবে | কিন্তু আমি ভাবতে পারিনি একদিন তুমি এইভাবে আমার স্বপ্নের জেরুসালেমকেও গাজার আগুনে পোড়াতে চাইবে ! তুমি বুঝতেও পারছোনা তোমার এই ধ্বংসের আনন্দ আজকে ইহুদী জাতির চরম বিপর্যয় ডেকে আনছে | "

    ইয়ানাই (গলাতে যেন মেঘ গর্জন করছে ) : সাইমন স্তব্ধ হও নাহলে আমি কিন্তু ভুলে যাবো তুমি সালোমের ভাই | তুমি এখনই স্তব্ধ না হলে যেসব বিশ্বাসঘাতক ফারিসীর তালিকা তৈরী করা হয়েছে তাতে কিন্তু তোমার নামও থাকবে আমি সাবধান করছি | আর সালোমে তুমি এই বিশ্বাসঘাতক ফারিসীদের দয়া দেখাতে বলছো কিন্তু এটা আমি কিকরে ভুলে যাই যে আমার গর্ভধারিণী মায়ের সঙ্গে এই ফারিসীরা কি ব্যবহার করেছিলো ! আমার মা আমার পিতা জন হিরকানুসের তৃতীয় স্ত্রী ছিলেন, মোদিনের যুদ্ধে জ্ঞাতি শত্রুদের হাতে আমার মা ধরা পড়েন এবং শয়তানগুলো আমার মায়ের চরম সম্মানহানি করে | এরপরে যখন মাকে উদ্ধার করা হয়, এই ফারিসীরা তাকে পরিত্যাগ করতে বলে আমার পিতাকে | তারপরে যখন আমার জন্ম হলো, আমার পিতাকে ফারিসীরা বোঝায় যে আমাকে দাসীপুত্র হিসাবে লালনপালন করতে যেহেতু ওদের মতে আমি আমার পিতার সন্তান নই | এরা কোনোদিনই আমার সম্রাট বা প্রধান পুরোহিত হবার সমর্থন করেনি এজন্যেই | এদের আমি কিভাবে ক্ষমা করি !!!
     
    (বিদ্রোহী ফারিসীদের মৃত্যুদন্ড দিয়ে সভা গৃহ থেকে বেরিয়ে যাচ্ছেন ইয়ানাই পিছনে তার সমর্থক অ্যান্টিপেটার, ওদিকে কান্নায় ভেঙে পড়ছেন সম্রাজ্ঞী সালোমে আর তার ভ্রাতা সাইমন )

    একটু থেমে ইয়ানাই বললেন "যে আটশো ফারিসী বিশ্বাসঘাতকের নাম এই তালিকাতে আছে তিনদিনের মধ্যে যেন সবাইকেই ক্রুশে চড়ানো হয় | আর ওদের বৌবাচ্চারাও কেউ যেন পৃথিবীর আলো দেখতে পায়না যেন আর | পৃথিবী থেকে আমি ওদের সব চিহ্ন মুছে ফেলবো |" এই বলেই ধনুকের ছিলে ছেঁড়া তীরের মত ঘর ছেড়ে বেরিয়ে গেলেন ইয়ানাই |

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন