এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • উন্নয়ন বনাম কাজের খতিয়ান

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ০৯ জুন ২০২৫ | ৫৪৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • ইঞ্চি জি নাকি সব করেছেন। এই মর্মে একটা হোয়াটসঅ্যাপ খুব ঘুরছে।
    তার জবাব:
    নেহরু থেকে মনমোহন সিং সরকারের আমলের উন্নয়ন দিয়েই তো চলছে।
    একটা কিছু করেছেন?
    একটাও?
    যেটার পরিকল্পনা তাঁর আমলে রূপায়ণ তাঁর আমলে?
    শুধু বেচা বেচা আর বেচা।
    শিক্ষা ভোগে।
    স্বাস্থ্য ভোগে।
    পরিকাঠামো ভোগে।
    কর্মসংস্থান ভোগে।
    পাকিস্তানের সঙ্গে লড়াই থামিয়ে দিতে আমেরিকার দরকার পড়ে।
    চীন ভারতের ২০ হাজার বর্গকিলোমিটার দখল করে বসে আছে।
    ভুটান গেলে দিন প্রতি ১৬০০ টাকা দিতে হচ্ছে ভারতীয়দের।
    নেপাল বাংলাদেশ কেউ এখন পাত্তা দেয় না।
    ভারতীয়দের হাত পায়ে শিকল বেঁধে ট্রাম্প ফেরৎ পাঠাচ্ছেন।
    কখনও হয়েছে এসব?
    আন্তর্জাতিক প্র চার মাধ্যম ভারত পাকিস্তান যুদ্ধে কাদের ক্ষয়ক্ষতি বেশি বলছে?
    কারা যুদ্ধবিরতি করতে ট্রাম্পকে অনুরোধ করেছেন?

    ১০০% শুল্ক ছাড় দেবো যুদ্ধ থামান কাদের কথা?
    ভালো করে খোঁজ নিন।
    এবং আরও পাঁচজনকে পাঠান।
    দেশ বাঁচবে।
    আপনিও চড়া দাম, সবকিছুতে জিএসটি, ভেজাল ওষুধ, ভেজাল খাবার, ভেজাল বুকনিবাজ নেতা থেকে বাঁচবেন।
    আপনার সন্তান চাকরি করবেন কোথায়?
    স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তুলে দেওয়ার পরিকল্পনা করে নতুন জাতীয় শিক্ষানীতি।
    চল্লিশ হাজার কলেজ কমে ২০৩৫ এ হবে ১৫ হাজার।
    ব্যাঙ্কে নিয়োগ নেই ১১ বছর।
    রেলে নিয়োগ নেই।
    বিএসএনএল তুলে দিচ্ছে আদানি আম্বানির স্বার্থে।
    ভারত একমাত্র দেশ যার নিজস্ব বিমান সংস্থা নেই।
    বিমানবন্দর সরকারের টাকায় তৈরি। লাভের ফসল তুলছে আদানি।
    রেলপথ বেসরকারি করা হচ্ছে।

    বেসরকারি সংস্থায় ১২ ঘন্টা কাজ।
    পিএফ গ্রাচুইটি পেনশনের বালাই নেই।
    হিন্দু মুসলমান পাকিস্তান কাশ্মীর ছাড়া কী বলেন?
    একটাও শুনেছেন, আমি এই উন্নয়ন করেছি।
    ৪৫ বছরে রেকর্ড বেকার।
    ১৩ কোটি মানুষ দারিদ্র্য সীমার নীচে গেছে।
    দেশের ঋণ ৪৯ হাজার কোটি টাকা থেকে বেড়ে দুই লাখ কোটি টাকা।
    মাথা পিছু দেড় লাখ টাকা ঋণ।।
    রিজার্ভ ব্যাংকের টাকা বছর বছর তুলে নেওয়া হচ্ছে।
    সঞ্চয়ে সুদ কমছে।
    অবসরপ্রাপ্ত মধ্যবিত্ত পরিবারে নাভিশ্বাস।
    ব্যাঙ্কের সুদ কমছে। গৃহঋণে সুদ বাড়ছে।
    খবর কাগজ খুললেই অভাবে পড়ে আত্মহত্যার খবর।
    খবরের কাগজের পাতা জুড়ে মাঝে মাঝে তাঁর মুখ আর প্রায় দিন টাকা শোধ করতে না পারা বাড়ি ফ্ল্যাট নিলামের বিজ্ঞাপন আগে কখনও দেখেছেন?
    সেনাবাহিনীর চাকরিও চার বছরের।
    কুম্ভমেলায় মারা গেলেও ক্ষতি পূরণ মেলে না।

    একটাও সাংবাদিক সম্মেলন নেই। শুধু একপাক্ষিক ভাষণ আর ভাষণ।
    লালকেল্লা পর্যন্ত ডালমিয়া কোম্পানিকে দেওয়া হয়েছে।
    দেশে বিদেশ থেকে মাদকদ্রব্য আসা খুব বেড়ে গেছে।
    ২০২২ সালের মধ্যে সব ভারতীয়দের মাথায় ছাদ দেওয়ার কথা ছিল।
    বদলে চলছে লোকের ঘর ভাঙার কাজ।
    অন্তত চল্লিশ হাজার ঘর ভাঙা হয়েছে।
    অযোধ্যা বেনারসে মন্দির ভাঙা হয়েছে।
    কারণ ধনীদের জন্য দোকান বানাবে।
    বিয়েতে মেয়েকে মঙ্গলসূত্র বা সোনার হার দেওয়ার কথা ভাবতেও পারছেন না মানুষ।
    ত্রিশ হাজার টাকা ভরি সোনা এখন এক লাখ টাকা পার।
    ডলারের দাম ৫৮ টাকা থেকে বেড়ে ৮৫ টাকা।
    পেট্রোল ৬০ টাকা থেকে বেড়ে ১০৫ টাকা।
    ডিজেল ৪৮ থেকে বেড়ে ৯০ টাকা।
    গ্যাস ৪১০ থেকে বেড়ে ৮৭৯ টাকা।
    সরষে তেল ৪৮-৫২ টাকা থেকে বেড়ে ১৭০-১৯০ টাকা।
    চাল ৩৬ টাকা থেকে বেড়ে ৭২-৯০ টাকা।
    মুসুর ডাল ৪৫-৪৮ থেকে বেড়ে ১৩০ টাকা।
    আটা ১৮ থেকে বেড়ে ৪২-৫০ টাকা।

    রাস্তার হোটেলে সব্জি ভাত ১০ টাকা থেকে বেড়ে ৩০- ৩৫ টাকা।
    মাছ ভাত ১৮-২০ টাকা থেকে বেড়ে ৬৫-৮০ টাকা।
    কোন জায়গায় ভালো আছেন বলুন।

    সরকারি কাজ কি ভাষণ ভাষণ ভাষণ এবং ভাষণ?

    উন্নয়ন ফিরিস্তি
    শুনে থাকলে বলুন।
    ডলারের দাম বাড়ায় বিদেশে থাকা দু একজন খুশি হতে পারেন, কিন্তু বাকিরা!

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৫ ১৯:৪২731948
  • যেমন কেন্দ্র, তেমন রাজ্য! 
  • দীপ | 2402:*:*:*:*:*:*:* | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০০738698
  • চাকদহে ১৭০ মিটার রাস্তা করতে খরচ হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা!
    সংবাদসূত্র
     
    উন্নয়ন বটে; কোনো সন্দেহই নেই!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন