এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • guru | ২৬ আগস্ট ২০২৩ ১০:০৫522958
  • কিশোরবাবু

    একেবারে স্মৃতির অতলে চলে যাওয়া একটি গ্রন্থকে তুলে আনার জন্য অনেক ধন্যবাদ।

    আচ্ছা তিব্বত নিয়ে আমার নিজের একটি বই খুব ছোটবেলাতে অর্থাৎ আজ থেকে প্রায় ২১ বছর আগে পড়েছিলাম। বইটির নাম মনে আছে "নিষিদ্ধ দেশের ঘুম ভাঙছে"। এটি কোন লেখক বা প্রকাশনা এখন আর মনে নেই। আপনি কি বলতে পারবেন?

    "তবে গ্রন্থটি পাঠের পর গৌতম বুদ্ধ এবং সম্রাট অশোকের ধর্মোপদেশ থেকে এতটা বিচ্যুতি দেখে এতটুকু আশ্চর্য হই না"। এতে আশ্চর্য হবার কিছুই নেই। তিব্বতের বৌদ্ধ ধর্ম বা চীন জাপানের বৌদ্ধ ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধ এবং সম্রাট অশোকের ধর্মের মিল খোঁজাটাই বরঞ্চ ভুল ব্যাপার। ধর্ম প্রতিষ্ঠিত হয় বিভিন্ন দেশের প্রয়োজন ও স্থানীয় সংস্কৃতি অনুযায়ী। গৌতম বুদ্ধ এবং সম্রাট অশোকের নিজের দেশেই বৌদ্ধ ধর্ম মৃত্যুমুখে পতিত হয় কিন্তু তিব্বত ও চীন জাপানে টিকে থাকে যেহেতু সেখানকার ধর্ম প্রচারকরা নিজেদের খুব তাড়াতাড়ি নিজেদের ধর্মকে গৌতম বুদ্ধ এবং সম্রাট অশোকের ধর্মোপদেশ এর কুপ্রভাব গুলো থেকে মুক্ত করতে পেরেছিলেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ভারতীয় বৌদ্ধ ধর্ম মূলতঃ নারীর নির্বাণপ্রাপ্তি সমর্থন করেনা (যেকারণে জাতক কথাতে কোনো নারী জাতকের কথা নেই) কিন্তু চীনা ধর্মপ্রচারকরা প্রথমেই এই ভারতীয় কুসংস্কার থেকে নিজেদের দেশকে মুক্ত করেন ও নারী বোধিসত্ত্ব কুইংয়াং (বাংলাতে প্রজ্ঞাপারমিতা) কথা প্রচার করেন।
  • Kishore Ghosal | ২৬ আগস্ট ২০২৩ ১২:১১522960
  • গুরুবাবু,
     
    "নিষিদ্ধ দেশের ঘুম ভাঙছে" বইটির লেখক সৌরিন সেন। আমিও পড়েছিলাম ও ছাত্রাবস্থাতেই।
  • Supriyo Mondal | ২৬ আগস্ট ২০২৩ ১৯:০১522966
  • সৌরিন সেনের এটা ছাড়াও কিউবা নিয়ে একটা বই পড়েছিলাম, নামটা সম্ভবত "আখের স্বাদ নোনতা"
  • guru | ২৬ আগস্ট ২০২৩ ২৩:১১522971
  • @কিশোরবাবু সুপ্রিয়বাবু,

    অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আরো এরকম বই সামনে আনতে থাকুন।
  • guru | ২৭ আগস্ট ২০২৩ ২২:০৩523012
  • @কিশোরবাবু,

    "তিব্বত সম্বন্ধে অনেকের মতোই আমারও বহুদিনের কৌতূহল – কারণ কয়েকশ বছর ধরে চিন ছাড়া বিশ্বের সবার কাছেই দেশটি নিষিদ্ধ ছিল এবং রয়েছে।"

    আমার একটি বড়ো কৌতুহলের জায়গা হচ্ছে যে "তিব্বত" এই নামটি কোন ভাষা থেকে এবং কিভাবে বাংলাতে এসেছে। চীনা ভাষাতে "তিব্বত" শব্দটির কোনো অস্তিত্বই নেই। যে জায়গাটি আমরা এখন তিব্বত বলি ওরা সেটিকে বলেন সিজাঙ ("pinyin Xizang যার বাংলায় আক্ষরিক অর্থ হতে পারে পূর্ব জাঙ। প্রসঙ্গতঃ অরুণাচল প্রদেশ বলতে আমরা যে স্থানটি বুঝি ওরা সেটিকে বলেন জাঙনান (pinyin zangnan যার বাংলায় আক্ষরিক অর্থ হতে পারে দক্ষিণ জাঙ)। এছাড়া তিব্বতি ভাষাতেও এই তিব্বত শব্দটি আছে বলে আমি জানিনা।

    শ্রীযুক্ত দাশ তার বইটিতে কি এবিষয়ে কিছু বলেছেন?
  • উইকিপিডিয়া | ২৮ আগস্ট ২০২৩ ২১:৪২523045
  • দেখে নিন,  আপনার কৌতূহল মিটে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন