এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ জুন ২০১৫ ২১:২২299970
  • অক্ষ,আচ্ছা।

    কোলকাতার এই ভয়ংকর খবরটা পড়ে অবধি ভেবলে আছি!

    এদিকে জেল পালানো দুই অপরাধী কে নিয়ে নিউইয়র্ক পুলিশ ন্যাজেগোবরে হচ্ছে- রোজই মনে হচ্ছে ধরা পড়লো বলে, এদিকে পড়ছে না।সিএনেন চালালেই হলিউডি মুভি র স্ক্রিপ্ট শুনছি-৫০০ পুলিশ, চপার, ব্লাডহাউন্ড, প্রেমে পড়ে মহিলার জেলপালানোয় সাহায্য, স্কুল বন্ধ, পাড়াপ্রতিবেশিদের ভয়, ভারমন্ট হয়ে কানাডা পালালো কিনা, গ্যাসস্টেশানে স্যান্ডউইচ... সকাল থেকে জমজমাট।
  • Arpan | ১২ জুন ২০১৫ ২১:১৫299969
  • ওটার প্রেক্ষিতেই তো হাউজ অফ ওয়াক্সের কথা লিখলাম।

    এখন জানা যাচ্ছে ইনসেস্টের কেস।
  • a x | ১২ জুন ২০১৫ ২০:৫১299967
  • ম, লোল্যান্ডের কথা ইন্দ্রাণী বলেছিল।
  • Atoz | ১২ জুন ২০১৫ ২০:৪২299966
  • এ তো কোনো পেরেম-পীরিতের গপ্পের লেখকের বলা উচিত। ঃ-)
  • ?? | ১২ জুন ২০১৫ ২০:৩৯299965
  • from the deepest desires often come the deadliest hate . - এটা কি সত্যই সক্রেটিস এর বলা?
  • Atoz | ১২ জুন ২০১৫ ২০:৩৬299963
  • স্যান, কুমুদি, গেলে কই তোমরা?
  • ranjan roy | ১২ জুন ২০১৫ ২০:৩৬299964
  • স্যামবাজারে ঘোড়ায় চইড়ে কান্দেন দ্যাখ নেতাজী,
    --আমারে লইয়া ঘটিগুলান ক্যান যে করে পেঁয়াজি,
    কোদালিয়ায় জন্ম, কিন্তু স্বভাবে বাঙাল,
    ওটেন এর কান মইল্যা দিছি, আমি কি কাঙাল!

    ঘটি ধার করিয়া শোধ করে না,
    ঘটির তলায় ফুটা,
    বাঙাল চুনীর কৃপা ছাড়া
    মোহনবাগান ঝুটা।
  • Atoz | ১২ জুন ২০১৫ ২০:২৭299962
  • রঞ্জনবাবু,
    না না, সরির কী আছে? ঠিক আছে। ঃ-)
  • | ১২ জুন ২০১৫ ২০:২৬299961
  • লোল্যান্ডের কথা কে বলছিলো এখানে? অক্ষ মনে হচ্ছে, নাকি কেসি?
    তেমন দাগ কাটলো না। চেনা ছকে কিছু অন্যরকম মোচড়- এই পর্যন্ত।ঝরঝরে সুখপাঠ্য গদ্য, আর কিছু পরিচিত চিত্রকল্প- নকশাল আন্দোলন এবং উত্তাল কোলকাতার খন্ড খন্ড ছবি।অন্যভাষার পাঠকদের হয়তো ভালো লাগবেঃ)
  • | ১২ জুন ২০১৫ ২০:২৫299960
  • না কাটি
  • aka | ১২ জুন ২০১৫ ২০:২৪299959
  • যেদিন হানুর লেখা দেশে বেরবে সেদিনের জন্য অপেক্ষা করছি। ঃ)
  • ranjan roy | ১২ জুন ২০১৫ ২০:২২299958
  • এতোজ!
    স্পষ্টতঃই আমার ভুল হয়েছে। সরি!
    আচ্ছা, কবিতায় না হয় ফেল করলুম, গদ্য? দেশে গদ্য বেরোয় নি কি?
  • Atoz | ১২ জুন ২০১৫ ২০:১২299957
  • ফুটবল মাঠে তো দৌড়বেই, মানে দৌড়তেই হবে! না তো কি বসে থাকবে? ঃ-)
  • | ১২ জুন ২০১৫ ২০:১০299956
  • ফুটবল খেলতো না বলে ফুটবল মাঠে দৌড়তো বললেই যথার্থ বলা হয় ঃ)
  • Atoz | ১২ জুন ২০১৫ ২০:০৯299955
  • বিদেশ? সে তো ফুটবল খেলতো! ঃ-)
  • | ১২ জুন ২০১৫ ২০:০৮299953
  • শুক্র বারের বাজারে সব খবর কী?
  • | ১২ জুন ২০১৫ ২০:০৮299954
  • বিদেশ হলেও চলবে!! ঃ)
  • Atoz | ১২ জুন ২০১৫ ২০:০৫299951
  • আরে বার বার এ কী!!!! আজ্ঞে রঞ্জনবাবু, ট্যান আতোজ মিলি প্রত্যুষা এমনকি এদের প্রোটোটাইপ ইত্যাদি কারুর কবিতাই কখনো দেশে বার হয় নাই। এদের কারুর নো কবিতা ইন দেশ। ঠিক আছে? ঃ-)
  • Arpan | ১২ জুন ২০১৫ ২০:০৫299952
  • হাউজ অফ ওয়াক্স মনে পড়ে গেল।

    কী ডিস্টার্বিং!
  • | ১২ জুন ২০১৫ ১৯:৫৩299950
  • দারুন দারুন T। টু গুড!! ঃ)
  • T | ১২ জুন ২০১৫ ১৯:৩৭299949
  • হুঁঃ, জজ ম্যাজিস্ট্রেট!
    শুনুন,

    হায় কোথা সেই জজ বা কোথায় ম্যাজিস্ট্রেট
    মুন্ডু ধূ ধূ ইকো হয় যেন জলহস্তীর পেট
    ভ্যাঙচায় কে বা ঘোর রাতে দেখি রোদ্দুর ঘনঘোর
    ভাগ্য লিখনে পড়ে আছে বুঝি শ্যামবাজারের মোড়।
  • ranjan roy | ১২ জুন ২০১৫ ১৯:২১299948
  • জমে গেছে, টিম এসে গ্যাছে।
    তবে জনান্তিকে বলে রাখি ঈশ্বরগুপ্তের প্যারডি দেখেই আমি T এর পাংখা। এই ছেলে একদিন জজ-ম্যাজিস্ট্রেট হবেই। সেদিন হাইকোর্টে এই বাঙাল উকিল ওকে দেখে নেবে। ঘটি জাজের একচোখোমি নিয়ে কর্মবিরতির ডাক দেবে।ঃ)
  • T | ১২ জুন ২০১৫ ১৮:৪৭299947
  • :)
  • Tim | ১২ জুন ২০১৫ ১৮:৩১299946
  • খাপ খুলে বটগাছতলে
    লাউমাচা আকূল পাথারে
    যেন ঘটিদল বকের মতন
    গুরুময় হংস মাঝারে

    টি কে, আং ঃ-)
  • সিকি | ১২ জুন ২০১৫ ১৮:০১299945
  • আমি এখন রঞ্জনদাকে চটাবো না। আগে অলকানন্দায় বইপ্রকাশ উপলক্ষ্যে একটু আনন্দপ্রকাশ করে আসি।
  • sswarnendu | ১২ জুন ২০১৫ ১৭:৫৭299944
  • @cb
    welcome
    :)
    আমার খুবই ভাল লেগেছিল উপন্যাসটা, তাই মনেও আছে...
  • 4z | ১২ জুন ২০১৫ ১৭:৫১299943
  • রঞ্জনদা কি ভেবেছিল যে কবিতা লিখলে ঘটিরা জবাব দিতে পারবে না? হাঃ
  • | ১২ জুন ২০১৫ ১৭:০৯299942
  • কেয়া বাত। কেয়া বাত। টি, কোন কথা হবে না ঃ))
  • T | ১২ জুন ২০১৫ ১৬:৪১299941
  • ভাঙা ছিপ অতলে সেঁধোয়
    জোলো মাছ উঠিয়াছে গাছে
    কেঁদো কবি উদাস হাওয়ায়
    ভাবে বাঙালেও ছড়া লিখিয়াছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত