এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১০ জুন ২০১৫ ১০:৫৬299729
  • যাক ঠিক আছে তাহলে! নুব্রাতে এতো বরফ এই জুন মাসেও আছে এবার!
  • hu | ১০ জুন ২০১৫ ১০:৪১299728
  • সিকির তো ফেবু আপডেট দেখলাম জম্মু থেকে ফিরছে। অরিজিতদাও মনে হয় ফেরার ট্রেনে।
  • | ১০ জুন ২০১৫ ১০:৩৪299727
  • জানি না। দ আপডেট দিচ্ছিল মাঝে মাঝে।
  • de | ১০ জুন ২০১৫ ১০:২৩299726
  • অরিজিৎ আর সিকিদের খবর কি? ফিরেছে ওরা? নিয়মিত আসছি না - তাই জানি না। নুব্রাতে ভয়াবহ ধসের খবরটা পড়ে ওদের কথা মনে হচ্ছিলো বারবার।
  • lcm | ১০ জুন ২০১৫ ১০:০৭299725




  • AD | ১০ জুন ২০১৫ ০৯:৫০299724
  • থ্যান্কু
  • Arpan | ১০ জুন ২০১৫ ০৯:১৮299723
  • নয় আট আট ছয় এক দুই আট নয় ছয় সাত
  • AD | ১০ জুন ২০১৫ ০৮:৫৩299722
  • আরে অর্পন, তোমার ফোন নং টা হারিয়ে ফেলেছি। একটু দেবে?
  • Bratin | ১০ জুন ২০১৫ ০৮:৩৯299721
  • কবি বলেছেন " প্রেম কীসে হয় তা কেউ কি জানে,কখনো চোখে চোখে কখনো ছবি একে,কখনো মনে মনে কখনো আনমনে" ঃ))
  • aranya | ১০ জুন ২০১৫ ০৮:০৫299720
  • বয়স হয় গানওলার, রাতবিরেতে কাশি, মস্তিস্কের ক্ষমতা কমে আসে, গানের মান কমতে থাকে, তাও অকস্মাৎ ছিটকে আসে হীরের টুকরো, যেমন 'শোনো ফুলমণি'-র এই হন্টিং লাইনগুলো -

    'ধরা পরে গেছে দেহটা তবু ধরা পরবে না মন
    ধরা না পরার হাওয়ায় কাঁপছে সুদূরের শালবন'
  • aranya | ১০ জুন ২০১৫ ০৮:০১299719
  • ক্রাশ আর ক্র্যাশ খুবই কাছাকাছি ব্যাপার, জখম হওয়া স্বাভাবিক।
    গুড লাক @!!
  • Atoz | ১০ জুন ২০১৫ ০৩:২২299718
  • আপনারা কেউ কবিতার বই এর নাম দিতে পারেন "প্রচন্ড প্রেমের প্রলয়ঙ্কর প্রকাশ" ? বেশ একটা প্র প্র অনুপ্রাস হবে।
    ঃ-)
  • দানবকৃষ্ণ | ১০ জুন ২০১৫ ০৩:০৪299717
  • ঐ তো, প্রচন্ড প্রেমে পড়ে প্রেমাস্পদকে চক্ষে হারিয়ে ঘনঘন এদিক ওদিক তাকানো। যেন মত্ত দাদুরী।
  • | ১০ জুন ২০১৫ ০২:৫৫299716
  • কিসুই জানে না বুকা। রেম হলো র‌্যাপিড আই মুভমেন্ট!
  • দানবকৃষ্ণ | ১০ জুন ২০১৫ ০২:৪৮299715
  • আজকের মত মিটিং মিছিল শেষ, মতামত গুলি দিয়ে দিই। রেম হলো রোমহর্ষক প্রেম। ওতে এইরকম কাতরতা হয়। সদার দেওয়া সহসা এলে কি বেশ গান। সুমন একবার কলামন্দিরে খুব রাগারাগি করছিলেন, লোকজন নাকি দেখা হলেই বলে তোমাকে চাই এর মত আরেকটা হলো না, কিন্তু আমি তো আরো কত ভালো গান বানিয়েছি।

    তা সুমনের সঙ্গে ঝগড়া করে লাভ নেই, সত্যি অনেক ভালো গান বানিয়েছেন। তবে কিনা তোমাকে চাই শুনলে এখনো এক মুহুর্তের জন্যে ভুলে যাওয়া যায়, এই উঞ্ছবৃত্তি, হঠাৎ অকারনে হেসে ওঠার দিন ইত্যাদি ছেড়ে আসা। ঐজন্যেই তোমাকে চাই আমি খুব কিপ্টেমি করে শুনি। এই একটা গান ফিরে যাওয়ার জায়গা হয়ে থাকুক অন্তত।
  • Atoz | ১০ জুন ২০১৫ ০১:৩৯299714
  • পত্রভারতী বিনোদিনী রচনা সমগ্র বার করেছে দেখ্লাম, ফেবুতে একটা গ্রুপে খবর পেলাম। সেটা সংগ্রহ করতে পারলে কাজ হতো। কিন্তু আত্মজীবনী যেখানে লেখা হয়ে গ্যাছে ১৯১৩ সালে, তারপরের প্রায় তিন দশক কি আর লেখায় এসেছে? আর নিজের কথা নিজের লেখায় সেভাবে বাস্তব আসে না, বাইরে থেকে একজন অবজারভার যেভাবে দেখতে পায়, সে কি আর নিজে পাওয়া যায়?
  • - | ১০ জুন ২০১৫ ০১:২৩299713
  • তাইলে, আতোজ, সেশ ভরসা বিনোদের নিজের লেখাটাই, "আমার কথা"।
  • Atoz | ১০ জুন ২০১৫ ০১:১৯299712
  • "প্রথম আলো" তে সুনীলও ঐ অভিনয় ছেড়ে দেওয়া অবধিই লিখেছেন, তারপরে কী হল সেই বিষয়ে কিছুই নেই। উনি আবার ইঙ্গিত দিয়েছেন কী একটা অসুখ হওয়ায় ছেড়ে দিয়েছিলেন, আমি তো সেই থেকেই ভাবছিলাম হয়তো অভিনয় ছেড়ে দিয়েই কয়েক বছরের মধ্যে পরলোকে যান।
  • Atoz | ১০ জুন ২০১৫ ০১:১৬299711
  • এ সিনেমা তো দেখা সিনেমা, তেমন কিছুই নতুন জানা যায় না। তার চেয়ে বরং বেশী প্যাশনেট ছিল সেই যাত্রা, যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তা করতেন বিনোদিনীর রোল, "হরি মন মজায়ে লুকালে কোথায়" এই গান ছিল। ঃ-)
  • - | ১০ জুন ২০১৫ ০১:১৩299710
  • আমি দেখি নি, কিন্তু আতোজের তো ভালো লাগতেও পারে! সেই ভরসায় দিলাম
  • Atoz | ১০ জুন ২০১৫ ০১:১২299709
  • নিশ্চয় কোনো ট্রাস্ট বা কিছুর ব্যব্স্থা ছিল, বা কোনো সূত্রে বিপুল সম্পত্তি পেয়েছিলেন কারুর থেকে, কারণ একটা জিনিস বোঝা যায় যে অভিনয়-পরবর্তী জীবনে দুর্দশায় পড়েন নি, তাহলে সেই কথা জানা যেত।
  • - | ১০ জুন ২০১৫ ০১:০৭299708
  • "আমার কথা" লিখেছেন ১৯১৩-তে; অভিনয় ছেড়েছেন ১৮৮৫-তে। তাইলে ঐ আত্মজীবনীতে নিশ্চয়ই কিছুমিছু বলা আছে, কেমন করে দিন চলত সে বিষয়ে
  • - | ১০ জুন ২০১৫ ০১:০৫299707
  • অমা, উইকির প্রথম দু লাইনেই তো বলেছে।
    ১৮৬২তে জন্ম। ১২ বছরে অভিনয় শুরু। মানে, ১৮৭৪ থেকে। ২৩ বছর বয়েসে শেষ। বছর বারো অভিনয় করেন। তো, ১৮৮৫। এখন ১৯৮১ থেকে ১৮৮৫ বিয়োগ দিলেই আতোজের উত্তর পাওয়া যাবে।
  • Atoz | ১০ জুন ২০১৫ ০১:০৩299706
  • থ্যাংক্স ড্যাশ।
    ওরে বাবা, অনেকদিন বাঁচেন তো! অভিনয় ছেড়ে দেবার পর তো বিশাল একটা সময়, ২৩ বছর বয়স থেকে ৭৮-৭৯ বছর পর্যন্ত। এই সময়টায় কী করতেন কেমন ছিলেন কীভাবে চলতো-অনেক প্রশ্ন।
  • - | ১০ জুন ২০১৫ ০১:০১299704
  • আরও অবাক করা বিষয়, বিনোদিনীর "আমার কথা" পাব্লিশড হয় সেই বছরেই, যেবার রঠা নোবেল পান।
  • III | ১০ জুন ২০১৫ ০১:০১299705
  • বলা ভারি মুশকিল
  • - | ১০ জুন ২০১৫ ০০:৫৯299703
  • আতোজের জন্য
    http://en.wikipedia.org/wiki/Binodini_Dasi
    অথচ রঠা আর বিনোদিনী প্রায় একই বয়সী। মারাও যান একই বছরে।
  • Atoz | ১০ জুন ২০১৫ ০০:৫৫299702
  • আচ্ছ কেউ কি জানেন বিনোদিনী থিয়েটারে অভিনয় ছেড়ে দেবার পর কতদিন বাঁচেন?
  • | ১০ জুন ২০১৫ ০০:৫১299701
  • :P
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত