এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ০৩ জুন ২০১৫ ১০:৩৭299010
  • আসলে কিছুদিন আগেই সুচিত্রা ভট্চাজ চলে গেলেন। সঙ্গে সঙ্গেই লোকে অ্যাতো নিন্দে করতে লাগল! আজ আবার বিজয়া রায় যাবার পর। খারাপ লাগে। কিছুদিন আগেও কেউ মারা যাবার পর অন্তত দুটো একটা পজিটিভ কথা বলা, না পারলে অ্যাটলিস্ট তাঁকে নিয়ে নেগেটিভ ডিসকাশন থেকে বিরত থাকার চলটুকু ছিল। সেই সামান্য সৌজন্যটুকু ভুলতে দেখলে খারাপ লাগে।
    এই আর কি!
  • a x | ০৩ জুন ২০১৫ ১০:৩৬299009
  • আর কাজিন বিয়ের প্রসঙ্গ কুমু ঐ মাসিমা - মা প্রসঙ্গে লিখেছিলেন, ঐটে দিয়ে গুণ বোঝাতে না।
  • | ০৩ জুন ২০১৫ ১০:৩৪299008
  • শুভ রাত্রি মিঠু।
  • | ০৩ জুন ২০১৫ ১০:৩৩299007
  • শুভ রাত্রি।
  • | ০৩ জুন ২০১৫ ১০:৩২299006
  • জানতে চেয়েছিলেন! আপনার জ্ঞানপিপাসা এবং বিনয়ে আমি মুগ্ধ হলাম।
  • san | ০৩ জুন ২০১৫ ১০:৩১299005
  • আমাদের কথা-তে বিজয়া রায় যা লিখেছেন, তাতে ওনার গানের গলা নষ্ট হবার পিছনে অন্য কারণ ছিল। কারো সামনে গাইতে গেলেই গলা বুজে আসে - এরকম। উনি নিজেই লিখেছেন এটা কি যেন একটা অসুখ। উনি বিয়ে করায় বা সত্যজিৎ রায়ের পিছনে থাকায় প্রতিভার অপচয় হল - এমন বোধ হয় নয়। আবার তার আগে ওঁর গানের প্রশংসা বহু সমঝদারে করেছেন, একেবারে কেউ ওঁর গুণের কথা জানত না তা-ও মোটেই না।
  • sm | ০৩ জুন ২০১৫ ১০:২৭299004
  • আপনি শুনেছেন, সেটাই যথেষ্ট। এঁড়ে তক্ক করলে তো আর বেশিদূর মিনিময় চালানো যাবে না।
  • a x | ০৩ জুন ২০১৫ ১০:২৬299003
  • এতই গুণী ছিলেন যে ওনাকে পাশ্চাত্য মিউজিকের কনসার্ভেটরিতে পাঠানোর কথা ভাবা হয়েছিল। দিলীপ রায়ের স্নেহধন্যা ছিলেন।

    তর্ক না করে শুনুন -
  • a x | ০৩ জুন ২০১৫ ১০:২৪299002
  • একটা গান না, বিজয়া রায় গায়িকা হিসেবে খুবই উঁচুতে উঠতে পারতেন। ওঠেননি তার বহু রকম কারণ ছিল। আপনি শোনেন নি, আম জনতা শোনে নি এই দিয়ে কিছু আসে যায় না। এই পাতাতেই বিজয়া রায়ের গানের নমুনা দেওয়া হয়েছিল বেশ কিছুকাল আগে।
  • sm | ০৩ জুন ২০১৫ ১০:২০299001
  • সাহসী শুধু নন, অসম্ভব গুণী মহিলা। মানিক বিখ্যাত হওয়ার আগেই ওর নিজস্ব একটি পরিচিতি তৈরী হয়েছিলো, সব ছেড়ে সারাজীবন কেমন প্রদীপের তলায়( পাশে) রয়ে গেলেন

    ----
    না, আপনি অসম্ভব গুনী কথা টি বললেন কিনা, তাই জানতে চেয়েছিলাম।
  • | ০৩ জুন ২০১৫ ১০:১৮299000
  • আমি বিজয়ারায়ের হুঁকোবরদার নই।ওনার প্রতিভার বিকাশ 'হয়তো' হতে পারতো-এইটুকু বলেছি।

    এরপর চুলচেরা বিচারে নামতে অক্ষম।
  • sm | ০৩ জুন ২০১৫ ১০:১৫298999
  • উনি কেন গুনী সেটা বোঝাতে গিয়ে তো গয়না বেচা আর খান তিনেক ছবিতে অভিনয় আর একটা গানের রেকর্ডের কথা বললেন।এটা দিয়ে তো বিরাট কোনো প্রতিভার পরিচয় পাওয়া গেল না।
  • | ০৩ জুন ২০১৫ ১০:১৩298998
  • কি মুশকিল! কে আবার কাজিন কে বিয়ে করে বিরাট অবদান রেখেছেন এ কথা বলেছে!
    আর উনি মারা গেছেন, তাই ওকে নিয়ে কথা হচ্ছে। রবিঠাকুরের বৌ কে নিয়ে আলোচনা হলে নিশ্চয়ই তাঁর অবদানের কথাই আসবে, রাসুসুন্দরীর কথা নয়।
  • a x | ০৩ জুন ২০১৫ ১০:১২298997
  • এবং এরকম হতেও পারতেন বহু মহিলাই এইভাবে বিশাল পুরুষদের আড়ালে থেকে চলে গেলেন। তার জন্য তাঁরা গুণী এটা বলা আটকাবে কেন? কাজিন ভাইকে বিয়ে প্রসঙ্গে তো গুণী বলা হয়নি।
  • sm | ০৩ জুন ২০১৫ ১০:০৬298996
  • নিজের গয়না বেচে, স্বামী কে সাহায্য করেছে, এমন বাঙালি মহিলা প্রচুর পাওয়া যাবে। মনি ভৌমিকের পিসিমা নিজে অভুক্ত থেকে তার খাবার টা বিজ্ঞানী কে দিয়ে দিতেন। তার নাম বোধ হয় কেউ জানে না।
    উনি কি কি সিনেমায় অভিনয় করে বিশেষ দক্ষতার ছাপ রেখেছিলেন, তার হদিস আম জনতা অন্তত জানে না। গানের রেকর্ডের ক্ষেত্রেও একই কথার পুনরাবৃত্তি।
  • sm | ০৩ জুন ২০১৫ ১০:০০298995
  • তাহলে বোঝ যাচ্ছে উনি কিছু একটা হতে পারতেন ; অর্থাত অনুমান সাপেক্ষ। এমনটি বহু বিখ্যাত ব্যক্তির জীবনেই সত্যি।
    ওনার এচিভমেন্ট যদি সত্যজিত রায় এর প্রতিভার বিকাশের পরিপূরক হয় ( অর্থাত অর্ধাঙ্গিনী হিসেবে), তাহলে সেটা রবীন্দ্রনাথ, জগদীশ বোস,বঙ্কিম সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
    আর ওনার বিরল প্রতিভার স্বীকৃতি না পাওয়ার জন্য , বা স্ফুরণ না ঘটার জন্য, মানিক বাবু কেই অংশিক দায়ী ঠাউরাতে হয়।
    আলোচনা টা তো প্রতিভা নিয়ে হচ্ছে না, খালি ওই সময়ে কাজিন ব্রাদার কে বিয়ে করে বিরাটকাজ করেছিলেন, সেই নিয়ে গোল গোল করে ঘুরছে।
  • a x | ০৩ জুন ২০১৫ ০৯:৫৬298994
  • বিজয়া রায়ের থেকেও অনেক সাহসী ছিলেন বিজয়া রায়ের দিদিমা। তিনি অল্প বয়সেই বিধবা হয়েছিলেন। পালিয়ে বিয়ে করেন বিজয়ার দাদুকে। সেই যুগে।
  • | ০৩ জুন ২০১৫ ০৯:৫১298993
  • ইয়েস কুমু দি। থ্যাঙ্কু।
  • a x | ০৩ জুন ২০১৫ ০৯:৫০298992
  • বিজয়া রায় না থাকলে পথের পাঁচালী হত? না হয়ত। নিজের গয়না বেচে ক্রমাগত উৎসাহ দিয়ে গেছেন। সেট ডিসাইনে নিয়মিত সাহায্য করতেন। গোটা তিনেক সিনেমায় অভিনয় করেছেন, গানের রেকর্ড আছে।
  • kumu | ০৩ জুন ২০১৫ ০৯:৪৯298991
  • আমাদের কথা।
  • | ০৩ জুন ২০১৫ ০৯:৪৬298990
  • দেশে ধারাবাহিক ভাবে প্রাকশিত ওনার উপন্যাস ও ভালো লেগেছিল। কী যেন নাম?
  • | ০৩ জুন ২০১৫ ০৯:৩৮298989
  • উল্লেখযোগ্য অবদানের প্রশ্নটা কি আমাকে?
    উনি শুনেছি ভালো গান গাইতেন, ছবিতে অভিনয় করেছেন- মানিকবাবুর স্ত্রী হওয়ার আগে নিজস্ব একটি পরিচিতি ছিলো- নিজেকে সরিয়ে না নিলে হয়তো একজন ভালো গায়িকা /অভিনেত্রীকে পাওয়া যেত।
  • sm | ০৩ জুন ২০১৫ ০৯:৩৩298988
  • বিজয়া রায়, কি কি উল্লেখযোগ্য অবদান রেখেছেন জানতে উত্সাহী।নিজের কাজিন ব্রাদার কে বিয়ে করা কোনো বিরাট কাজ ও নয় নিন্দার্হ ও নয়।
  • | ০৩ জুন ২০১৫ ০৯:২৭298987
  • সাহসী শুধু নন, অসম্ভব গুণী মহিলা। মানিক বিখ্যাত হওয়ার আগেই ওর নিজস্ব একটি পরিচিতি তৈরী হয়েছিলো, সব ছেড়ে সারাজীবন কেমন প্রদীপের তলায়( পাশে) রয়ে গেলেন
  • কুমু | ০৩ জুন ২০১৫ ০৯:১৭298986
  • এতদিন মাসীমা বলতে এবার মা বলবে- আনন্দবাজার উবাচ।
    সুপ্রভা রায় বিজয়ার পিসিমা ছিলেন না?বিজয়া মানিকের চেয়ে বয়েসে বড় ছিলেন।সাহসী মহিলা।
  • a x | ০৩ জুন ২০১৫ ০৯:১২298985
  • S, আমাকে দুটোই $৭।৯৯ দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে, জানিনা পরে বদলেছে কিনা।

    আমি ঐটে নিই, কারণ অনেক সময় টিভিতে কেউ সিনিমা দেখছে, আমি কম্পুতে, এরকম হয়। HDর তফাৎ আমার স্ক্রীন রেসোলিউশনে কতটা এফেক্ট করে শিওর নই।
  • Btatin | ০৩ জুন ২০১৫ ০৮:৪৯298984
  • অপর্না সেন দীর্ঘদিল সানন্দার সম্পাদিকা ছিলেন।

    পরমা একটি বড়দের সিনেমা যা আমি ছোটবেলায় দেখি
  • a x | ০৩ জুন ২০১৫ ০৭:৪৩298982
  • শুধু কম্পুতে দেখলে তো স্ট্রিমিং - আমার স্ট্রিমিংএর প্ল্যান টু স্ক্রিন +HD। মানে একসাথে দুটো ডিভাইসে দেখা যাবে। এটা আর একটা ডিভাইস, স্ট্যান্ডার্ড ডেফিনিশন, একই দাম।
  • S | ০৩ জুন ২০১৫ ০৭:০৫298981
  • মানে বেসিক নাকি স্ট্যান্ডার্ড?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত